Posts

ভাবসম্প্রসারণ : পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় / পিপীলিকা বিধাতার কাছে পাখা চায়, / বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল, / আগুনে পুড়িয়া মরে পিপীলিকার দল।

পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপীলিকা বিধাতার কাছে পাখা চায়, বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপীলিকার দল। মূলভাব : বাংলায় অতি প্রচলিত প্রবাদ, ‘পিপীলিকার পাখা উঠে মরিবার তরে’ । এ সংসারে নিজের যা আছে তা নিয়েই সবার সন্তুষ্ট থাকা উচিত। কারণ স্রষ্টা যখন সৃষ্টি করেছেন তখন তিনি সমস্ত কিছুই নিজের ইচ্ছেমতো দিয়েই সৃষ্টি করেছেন। সম্প্রসারিত ভাব : তিনি পাখির ডানা সৃষ্টি করেছেন উড়বার জন্য। পাখি এ ডানায় ভর করে নীলাকাশে উড়তে পারে। এ পাখিদেরকে আকাশে উড়তে দেখে পিপীলিকা ঈর্ষাকাতর হয়ে ঈশ্বরের কাছ থেকে উড়ার জন্য পাখা চেয়ে বসল। এর ফল হল মারাত্মক। কারণ পিঁপড়ের পাখা হওয়ার পর সে উড়ে আগুনে ‍পুড়ে মরতে লাগল। পাখাই হল তাদের সর্বনাশের কারণ। কিন্তু তারা যদি তাদের আগের অবস্থায় সন্তুষ্ট থাকত তাহলে আগুনে পুড়ে এভাবে অকালে প্রাণ হারাতে হতো না। অতিরিক্ত কোন কিছুই আশা করা ভালো নয়। বেশি বড় বাড়লে গাছ ঝড়ে ভেঙে পড়ে, অতি ছোট হলে ছাগলে মুড়ে খায়। অতি দর্পে জগতের বড় বড় ক্ষমতাশালী রাজাধিরাজ যে কি রকম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তার খবর আমাদের সকলেরই জানা আছে। তাই প্রত্যেক মানুষেরই নিজের অবস্থায় সন্তুষ্ট থাকা...

প্রবন্ধ রচনা : সুন্দরবন

ভূমিকা : সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লোনা পানির বন। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐশ্বর্যের অপূর্ব লীলাভূমি এ বন। সুন্দরবনে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ। আর এ বনের নাম অনুসারে বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন। এ বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। তাই এ বন দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশে পরিচিতি ও ব্যাপক। জীববৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ চমৎকার এক বন এ সুন্দরবন। সুন্দরবনের ভূতত্ত্ব, মৃত্তিকা ও জলবায়ু : হিমালয় পর্বতের ভূমি ক্ষয়জনিত জমা পলি মাটি থেকে সুন্দরবনের ভূভাগ সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব দিকটি ক্রমেই ঢালু হচ্ছে। বাংলাদেশে অভ্যন্তরীণ মৃত্তিকার তুলনায় সুন্দরবনের মৃত্তিকা একটু ভিন্ন। সুন্দরবনের মৃত্তিকা পলিযুক্ত দোআঁশ মাটি। জোয়ার-ভাটার কারণে এখানে পানি লবণাক্ত। সুন্দরবনের বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩০° এবং সর্বনিম্ন ২১°। সুন্দরবনের আয়তন ও অবস্থান : সুন্দরবনের মোট আয়াতন ১৩৯৫০০ হেক্টর বা ৩৪৫০০ একর (তথ্যসূত্র: উইকিপিডিয়া) এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লোনাপানির বন। সুন্দরবনের প্রায় ৬২ ভাগ বা ৬০১৭ বর্গ কি:মি: রয়েছে বাংলাদেশের মধ্যে। আর ...

প্রবন্ধ রচনা : শহীদ মিনার

ভূমিকা : ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের দাবিতে ঢাকায় অনুষ্ঠিত মিছিলের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের স্মৃতিকে রক্ষা করার জন্য তৈরি হয় শহীদ মিনার। আমরা প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করে শোকসংগীত গাইতে গাইতে শহীদ মিনারে যাই এবং ‍ফুল দিয়ে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। কারণ, তারা জীবন দিয়ে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছেন। তাই কবি বলেছেন- প্রভাতফেরি প্রভাতফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে শহীদ মিনার নির্মাণের পটভূমি : ১৯৪৭ সালে দেশ বিভাগের মাধ্যমে পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করে। পূর্ব বাংলা তখন প্রাদেশিক মর্যাদায় পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তান সৃষ্টির সময় থেকেই শাসনক্ষমতা দখল করে পশ্চিম পাকিস্তানি অবাঙালি শাসকগোষ্ঠী। তখন থেকেই বাঙালির মাতৃভাষা বাংলা নিয়ে চক্রান্ত শুরু হয়। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা দিলেন, “Urdu and Urdu sh...

প্রবন্ধ রচনা : একটি দিনের দিনলিপি

প্রতিটি নতুন দিনের পিছনে রয়ে যায় একটি পুরোনো দিন। নতুন দিনের আগমনে পুরোনো দিনের স্মৃতিগুলো হয়ে যায় অতীত। এই অতীতকে আমরা সংরক্ষণ করি আমাদের দিনলিপিতে। একটি দিনের ভালো লাগা মুহূর্তগুলো দিয়ে সাজানো হয় দিনলিপি। নিজ জীবনের প্রতিদিনের ঘটনাবিন্যাস স্থান পায় দিনলিপিতে। আজ ১৬ ডিসেম্বর। দুপুর বারোটার দিকে দিনটি শুরু হয়েছিল একটু অন্যভাবে। ভোরে উঠেছি বাবার ডাকে, ফুল দিতে যেতে হবে শহীদ মিনারে । বাবা একজন মুক্তিযোদ্ধা। তাই এই দিন বাবাকে নানা কর্মসূচিতে অংশ নিতে হয়। ছোটবেলা থেকে বাবার সাথে আমিও অংশ নেই এ কর্মসূচিগুলোতে। এবার আমি একটু আগেই ফিরে এসেছি বাসায়। বাবার জন্য অপেক্ষা করছিলাম। বাবা এলো হাস্যোজ্জ্বল মুখে। এই দিনটিতে বাবা খুব উৎফুল্ল থাকেন। বাবার কাছে জানতে চাইলাম, ‘বাবা, প্রতিবছর দেখি এই দিনে তোমার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে; কারণ কী, বাবা?’ বাবা বলল, আনন্দে থাকব না! এদিন যে আমাদের গৌরবের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের সকল পরাধীনতা ঘুচে গেছে। এই পরাধীনতার গ্লানি যে কী, তুই বুঝবি না। একই দেশ, তবু সব ক্ষেত্রে বৈষম্য। সব ক্ষেত্রে বঞ্চিত হয়েছি আমরা। তোর দাদু শিক্ষিত মানুষ ছিলেন। ব্যাংকে...

প্রবন্ধ রচনা : কী ধরনের বই পড়তে আমার ভালো লাগে

ভূমিকা : বইপড়ার মাধ্যমে আমরা সত্য, সুন্দর, কল্যাণ ও ন্যায়ের চিরায়ত রূপের সাথে পরিচিত হতে পারি। একদিনের বইপড়া আমাদের বিশ্বজগৎ ভ্রমণ করিয়ে আনতে পারে। চোখের সামনে তুলে ধরতে পারে মহাকাশের অজানা রহস্য। বই অতীত আর বর্তমানের সংযোগ সেতু এবং মনের ভেতর তৈরি করতে পারে অনেকগুলো আনন্দময় ভুবন। সেই আনন্দময় ভুবনে ডুব দিয়ে সংসারের নানা জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। একটা ভালো বই বিশ্বস্ত বন্ধুর কাজ করে। আমার বই পড়ার সূচনা : আমাকে যখন শহরের একটি স্কুলে ভর্তি করা হয়, তখন আমার বয়স পাঁচ বছর। আমার পড়াশোনার হাতেখড়ি হয়েছে বাড়িতে। মায়ের কাছ থেকে আমি প্রথমে বাংলা এবং পরে ইংরেজি বর্ণমালা শিখেছি। তারপর শিখেছি নামতা। স্কুলে ভর্তির আগেই আমার এসব শেখার পর্ব শেষ। দাদির কাছ থেকে শুনতাম মজার মজার গল্প। স্কুলে ভর্তির সময় থেকে আমার সঙ্গী হয় পাঠ্যবই। বাংলা বইয়ের ছোট ছোট ছড়া আর কবিতা পড়ে আমার খুবই ভালো লাগত। তৃতীয় শ্রেণিতে ওঠার পর থেকেই পেলাম ছোট ছোট গল্প। তখন থেকেই পড়ার প্রতি আমার অভ্যাস গড়ে উঠতে শুরু করল। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে উপহার পেয়েছিলাম ‘ঠাকুরমার ঝুলি’ । গল্পগুলো পড়ে খুবই আনন্দ পেতাম। কখনো কখনো দ...

ভাবসম্প্রসারণ : ইটের পর ইট মধ্যে মানুষ কীট

ইটের পর ইট মধ্যে মানুষ কীট মূলভাব : নগর সভ্যতার বিকাশের ফলে মানব জীবন আজ বিপর্যস্ত। নগর সভ্যতার আড়ালে বিলীন হয়ে যাচ্ছে মানব সভ্যতা। মানুষ এখন কৃত্রিম কীট মাত্র। সম্প্রসারিত ভাব : বর্তমান যুগ নগরায়ণের যুগ। এ যুগে মানুষ নগর সভ্যতাকে গড়তে গড়তে ভুলে গেছে নিজেদের। উৎকট এ নগর সভ্যতায় মানুষের অনাবিল সুখ-শান্তি ক্রমেই বিনষ্ট হচ্ছে। আজকের নাগরিক সভ্যতায় পরিবেশ যেভাবে দুষিত হচ্ছে, তাতে সুস্থভাবে জীবন ধারণ করা হয়ে উঠেছে দুর্বিষহ। আধুনিক নাগরিক জীবন জটিলতায় মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। প্রতিনিয়ত নানা জটিলতায় আক্রান্ত হচ্ছে মানুষ। এ দুর্বিষহ জীবন থেকে মানুষের বাঁচার প্রত্যাশা অত্যাবশ্যকীয়। এই প্রতিকূল পরিবেশের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে অতীতের গ্রামীণ অনাবিল সৌন্দর্য ও আনন্দ অপরিহার্য। নগর জীবনের এ অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে প্রাকৃতিক সৌন্দর্য বন-বনানীর শীতল পরশ মানুষের মনকে আজ নিবিড়ভাবে আকর্ষণ করে। সভ্যতার দোহাই দিয়ে মানুষ বন-বননী ধ্বংস করে যে নগর গড়ে তুলেছে, তা মানুষকে স্বস্তি দিতে পারছে না। অস্তিত্বের সংকটে আজ মানুষ সেই পল্লির ছায়াঢাকা বন-বনানীপূর্ণ পরিবেশই কামনা করছে। বিজ্ঞানের অভূতপূর...

ভাবসম্প্রসারণ : আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মূলভাব : কথা না, কাজেই মানুষের পরিচয়। বড় বড় কথা বললে বড় হওয়া যায় না, বড় হতে হলে মহৎ কর্ম করতে হবে। সম্প্রসারিত ভাব : সমাজ-সভ্যতা বিকাশের জন্য কর্মের প্রয়োজন। মহৎ কিছু কর্ম দ্বারা দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। এ মহৎ কর্ম সাধনের জন্য আমাদের প্রয়োজন সৎ কর্মীর। কিন্তু আমাদের সমাজে সৎ কর্মীর খুব অভাব। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মুখে অনেক বড় বড় আওড়ায় কিন্তু কোনো কাজ করে না। তারা বুলি দ্বারা বিশ্ব জয় করার প্রত্যয় ব্যক্ত করে। কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়নের কোনো প্রচেষ্টা নেই, উপরন্তু অন্যের কাজের সমালোচনা করে। এ ধরনের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। তারা নিজেরাও কাজ করে না, অপরদিকে সৎ কর্মীদের কাজের বাধা হয়ে দাঁড়ায়। যদি তারা নিজে কাজ করত বা অন্যের কাজের সহায়তা করত তবে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হতো। পৃথিবীর প্রতিটি দেশের উন্নতির পেছনে রয়েছে কর্মীর প্রচেষ্টা। মহামানবেরা কঠোর পরিশ্রম করে নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে রেখে গেছেন। তারা শুধু আশার বাণী শোনাননি, তারা কর্ম ও নিষ্ঠার সমন্বয় ঘটিয়ে সৎ কর্ম সাধন করেছেন। বিশ্বের মানুষ ...