গণিত : যৌগিক/চক্রবৃদ্ধি মুনাফা সমস্যা সমাধান : ১ - ২৫
গাণিতিক যুক্তি যৌগিক/চক্রবৃদ্ধি মুনাফা পার্ট - ১ পাটিগণিত > সরল ও যৌগিক মুনাফা সরল ও যৌগিক মুনাফা : প্রাথমিক আলোচনা সরল মুনাফা সমস্যার সমাধান - ১ সরল মুনাফা সমস্যার সমাধান - ২ সরল মুনাফা সমস্যার সমাধান - ৩ যৌগিক/চক্রবৃদ্ধি মুনাফা সমস্যার সমাধান - ১ ১.৫.CI-৫১ জমির সাহেব 10% মুনাফায় ব্যাংকে $3000$ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? (ক) $3100$ টাকা (খ) $3200$ টাকা (গ) $3250$ টাকা (ঘ) $3300$ টাকা সমাধান উত্তর : (ঘ) $3300$ টাকা এখানে, আসল $(P)=3000$ টাকা, মুনাফার হার $(r)=10\%$, সময় $(n)=1$ বছর, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন $(C)=P\left(1+\frac{r}{100}\right)^n$ $=3000\times\left(1+\frac{10}{100}\right)^1$ $=3000\times\left(1+\frac{1}{10}\right)$ $=3000\times\frac{10+1}{10}$ $=3000\times\frac{11}{10}$ $=300\times\frac{11}{1}$ $=3300$ বিশেষ আলোচনা : আমরা জানি, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা সমান হয়। নিচে চক্রবৃদ্ধি মুনাফা ও ...