৯ম শ্রেণি : ভূগোল ও পরিবেশ : ৭ম সপ্তাহ : অ্যাসাইনমেন্ট : ২০২১
৯ম শ্রেণি : ভূগোল ও পরিবেশ : ৭ম সপ্তাহ সৌরজগতের চিত্র অঙ্কন করে “পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ” - অনধিক ১০০ শব্দের একটি প্রতিবেদন লিখ। সংকেত : সূচনা, পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য, সৌরজগতের চিত্র, উপসংহার নমুনা সমাধান “পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ” "পৃথিবী ও মঙ্গল গ্রহের তুলনামূলক বিশ্লেষণ" সৌরজগৎঃ সূর্য ও তার গ্রহ,উপগ্রহ,গ্রহাণুপুঞ্জ,অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত।সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে।মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে।সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজ-কর্ম চলে।সৌরজগতের যাবতীয় সকল গ্রহ-উপগ্রহ গুলোর নিয়ন্ত্রক সূর্য।সৌরজগতের সূর্যকে ঘিরে ঘুরছে আটটি গ্রহ।এদের মধ্যে পৃথিবী ও মঙ্গল গ্রহ হলো গুরুত্বপূর্ণ দুটি গ্রহ। পৃথিবী : পৃথিবী আমাদের আবাসভূমি।এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫কোটি কিলোমিটার।এর ব্যাস প্রায় ১২৬৬৭ কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮মিনিট ৪৭সেকেন্ড। তাই এখানে ৩৬৫দিনে একবছর ধরা হয়। চাঁদ পৃথিবীর একমা...