৯ম শ্রেণি : অর্থনীতি : ৮ম সপ্তাহ : ২০২১
৯ম শ্রেণি : অর্থনীতি : ৮ম সপ্তাহ ‘আমরা কি উৎপাদন করবো? উৎপাদনে কি প্রযুক্তি ব্যবহার করবো? - এই প্রশ্নগুলোর উত্তর প্রদানই হচ্ছে একেক দেশের, একেক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ।’ -এ সম্পর্কে ৩০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখ। সংকেত : সূচনা বিভিন্ন অর্থব্যবস্থার বর্ণনা বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে তুলনা উপসংহার নমুনা সমাধান সূচনা : একটি দেশের অর্থব্যবস্থা কেমন হবে এবং কীভাবে তাদের অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হবে তা নির্ভর করে সে দেশের জনগণের জীবনযাত্রারমান ও আর্থিক কার্যাবলী উপর। আমরা জানি, অর্থনীতি হচ্ছে চয়ন বা নির্বাচনে বিজ্ঞান। এটা আমরা শিখেছি যে অর্থনীতি সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ কল্যাণ সাধনের জন্য সঠিক পথ বাছাইয়ের জন্য নিরন্তর প্রচেষ্টা চালায়। বিভিন্ন অর্থব্যবস্থার তুলনা : ১) ধনতান্ত্রিক অর্থব্যবস্থা : যে অর্থব্যবস্থা ব্যক্তিমালিকানা নির্ভর করে গড়ে উঠে তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য : ক) সম্পদে ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত। খ) একজন উদ্যোক্তা ব্যক্তিগত ভাবে উদ্যোগ গ্রহণ করতে পারেন। গ) এই অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। ঘ) শ্রমিকরা...