Posts

Showing posts with the label সারাংশ

সারাংশ - (১৫১ থেকে ২০০)

সারাংশ ( ১ থেকে ৫০ ) সারাংশ ( ৫১ থেকে ১০০ ) সারাংশ ( ১০১ থেকে ১৫০ ) সারাংশ (১৫১ থেকে ২০০) সারাংশ এর পূর্ববর্তী পেইজ - ১৫১ থেকে ২০০ - সারমর্ম পড়ুন ১৫১ সময়ের যারা সদ্ব্যবহার করে, তারা জিতবেই। সময়েই টাকা, সময় টাকার চেয়েও বেশি। জীবনকে উন্নত করো কাজ করে। জ্ঞান অর্জন করো। চরিত্রকে ঠিক করে বসে থাকো। কৃপণের মতো সময়ের কাছ থেকে তোমার পাওয়া বুঝে নাও। এক ঘন্টা করে প্রতিদিন নষ্ট করো, বৎসর শেষে গুণে দেখো, অবহেলায় কত সময় নষ্ট হয়েছে। এক ঘন্টা করে প্রতিদিন একটু কাজ করো, দেখবে বৎসর শেষে, এমনকী মাসে কত কাজ তোমার হয়েছে। তোমার কাজ দেখে তুমি নিজেই বিস্মিত হবে। সারাংশ : মানুষের জীবনে সময় অত্যন্ত মূল্যবান। সময় সম্পর্কে সচেতন হয়ে সে অনুযায়ী কাজ করলে তা মানুষের জীবনে সুফল বয়ে নিয়ে আসে। তাই জীবনকে সুন্দর করে তোলার জন্য সময়ের সদ্ব্যবহার করা প্রতিটি মানুষেরই কর্তব্য। ১৫২ সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্যে মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ স্থুল বুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে...

সারাংশ - (১০১ থেকে ১৫০)

সারাংশ ( ১ থেকে ৫০ ) সারাংশ ( ৫১ থেকে ১০০ ) সারাংশ (১০১ থেকে ১৫০) সারাংশ ( ১৫১ থেকে ২০০ ) পূর্ববর্তী পেইজ - ১০১ থেকে ১৫০ - পরবর্তী পেইজ ১০১ বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ;শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তুপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই যাহারা নব-অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বাররুদ্ধ করিয়া পড়িয়া থাকে। সারাংশ : বয়স কম বা বেশি যা-ই হোক না কেন যারা রক্ষণশীল তারাই বৃদ্ধ। সমাজের প্রগতিকে তারা গ্রহণ করতে চায় না। সমাজের কল্যাণকে যে এরা শুধু ভয় পায় তা-ই নয়, সমাজের কল্যাণের পথে তারা নিজেরাও এক বিরাট বাধা। ১০২ বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না। আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনি একটা শিক্ষা পুস্তককে ...

সারাংশ - (৫১ থেকে ১০০)

সারাংশ ( ১ থেকে ৫০ ) সারাংশ (৫১ থেকে ১০০) সারাংশ ( ১০১ থেকে ১৫০ ) সারাংশ ( ১৫১ থেকে ২০০ ) পূর্ববর্তী পেইজ - ৫১ থেকে ১০০ - পরবর্তী পেইজ ৫১ কুসংসর্গও চরিত্রহীনতার অন্যতম কারণ। সঙ্গদোষে মানুষ পশুরও অধম হয়ে থাকে। এ জগতে যত লোকের অধঃপতন হয়েছে, অসৎ সংসর্গই তার কারণ। মানুষ সতর্ক থাকলেও কুসংসর্গে পড়ে নিজের অজ্ঞাতে পাপের পথে পরিচালিত হয়। কুসংসর্গ বলতে কেবল কুলোকের সংসর্গ নহে, কুচিন্তা, কদর্য পুস্তকাদি পাঠ এসকলকেও কুসংসর্গ বলা হয়। যদি সচ্চরিত্র হয়ে জীবন যাপন করা তোমার অভিপ্রায় হয়, তবে হীন চরিত্র লোকের সঙ্গ, থিয়েটার, সিনেমা ও আমোদে উত্তেজিত হওয়া, কুরুচিপূর্ণ সঙ্গীত, কবিতা ও পুস্তক পাঠ এবং কুচিন্তা প্রভৃতি সযত্নে পরিত্যাগ করবে। সারাংশ : সৎসঙ্গ মানুষকে যেমন উচুঁতে নিয়ে যায় তেমনি অসৎ সঙ্গ মানুষকে চরম অধ:পতিত করে। অসৎ সঙ্গ পরিত্যাগ করাই হল উন্নত জীবনের স্বরূপ। খারাপ সঙ্গ জীবনকে কদর্যপূর্ণ ও পশুর ন্যায় বিবেকহীন করে তোলে। ৫২ কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস কর এবং সকল পন্ডিতকে হত্যা কর, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পন্ডিতেরাই জাত...