প্রবন্ধ রচনা : বীর শহিদ আবু সাঈদ
↬ একজন বীর যোদ্ধা ↬ একজন বীর শহিদের কথা ভূমিকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম আত্মদানকারী বীর হলেন আবু সঈদ। কোটা সংস্কারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পুলিশের গুলির সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা ভাবতে গেলেই মানব হৃদয়ে সবার আগে তাঁর চিত্র ভেসে ওঠে। ব্যক্তিগত ও পারিবারিক জীবন : আবু সাঈদ ২০০১ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। তিনি স্থানীয় জাফর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টফুল বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। তারপর ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি তাঁর বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবদান : ২০২৪ সালের ৬ই জুন কোটা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে ...