Posts

Showing posts with the label Bangla1st

HSC : অপরাজিতা - MCQ

অপরাজিতা রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরের জন্য প্রশ্নের উপর ক্লিক করুন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? (ক) ১২৬১ সালে (খ) ১২৫৯ সালে (গ) ১২৬৭ সালে (ঘ) ১২৬৭ সালে নিম্নের কোন সাহিত্যিক ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী? (ক) শরৎচন্দ্র (খ) বঙ্কিমচন্দ্র (গ) প্রমথ চৌধুরী (ঘ) রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের স্ত্রীর নাম- (ক) জাহ্নবি দেবী (খ) প্রমীলা (গ) মৃণালিনী দেবী (ঘ) বিনোদিনী রবীন্দ্রনাথের ছদ্ম নাম- (ক) বিশ্ব কবি (খ) ভানুসিংহ (গ) গুরুদেব (ঘ) রবি রবীন্দ্রনাথের প্রথম কবিতাটি কত বৎসর বয়সে প্রকাশ পায়? (ক) ১৩ বৎসর (খ) ১৪ বৎসর (গ) ১৫ বৎসর (ঘ) ১৬ বৎসর রবীন্দ্রনাথ রচিত প্রথম কাব্য কোনটি? (ক) প্রভাত সংগীত (খ) কবি কাহিনী (গ) মানসী (ঘ) বলাকা রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? (ক) বলাকা (খ) কবি কাহিনী (গ) বনফুল (ঘ) প্রভাত সংগীত রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? (ক) চোখের বালি (খ) চোখের বালি (গ) চোখের বালি (ঘ) বৌ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্...

HSC : বিড়াল - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক-পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬এ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তাঁরই। তাঁর পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। ১৮৫৮ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। এ চাকরিসূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান; যোগ্য বিচারক হিসেবে তাঁর খ্যাতি ছিল। বাংলা সাহিত্যচর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে ‘বঙ্গদর্শন’ (১৮৭২) পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তাঁর অন্যতম কীর্তি। ১৮৫২ খ্রিষ্টাব্দে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্যচর্চার শুরু। বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা ৩৪। তাঁর রচিত প্রথম উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো : ‘কপালক...

HSC : অপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর লেখক-পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫এ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তাঁর লেখনীতেই বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তাঁর ছোটগল্প বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ষোল বছর বয়সে “ভিখারিনী” গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এর পর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অখণ্ড ‘গল্পগুচ্ছে’ সংকলিত ৯৫টি ছোটগল্প রচনা করেছেন। এর বাইরেও ‘সে’, ‘গল্পসল্প’ এবং ‘লিপিকা’ গ্রন্থে তাঁর আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম “মুসলমানীর গল্প”। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালই রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ। ‘সোনার তরী’ কাব্যের শ...