সারমর্ম - (১৫১ থেকে ২০০)
সারমর্ম ( ১ থেকে ৫০ ) সারমর্ম ( ৫১ থেকে ১০০ ) সারমর্ম ( ১০১ থেকে ১৫০ ) সারমর্ম (১৫১ থেকে ২০০) সারমর্ম এর পূর্ববর্তী পেইজ - ১৫১ থেকে ২০০ - সারাংশ ১৫১ হউক সে মহাজ্ঞানী মহা ধনবান অসীম ক্ষমতা তার অতুল সম্মান হউক বিভব তার সম সিন্ধু জল হউক প্রতিভা তার অক্ষুণ্ন উজ্জ্বল হউক তাহার বাস রম্য হর্ম্য মাঝে থাকুক সে মণিময় মহামূল্য সাজে হউক তাহার রূপ চন্দ্রের উপম হউক বীরেন্দ্র সেই যেন সে রোস্তম শত দাস তার সেবুক চরণ করুক স্তাবকদল স্তব সংকীর্তন। কিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হিত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিৎ জানাও সে নরাধমে জানাও সত্বর অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর। সারমর্ম : ধন, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি আর জ্ঞানের গৌরবে সমুজ্জ্বল হলেই তাকে মানুষ হিসেবে গণ্য করা যায় না-যদি তার মধ্যে দেশপ্রেম না থাকে। দেশপ্রেম ছাড়া মানুষ পাষণ্ড ও বর্বর হিসেবেই ঘৃণার পাত্র। ১৫২ কতবার এল কত না দস্যু কত না বার ঠগে ঠগে হল আমাদের কত গ্রাম উজাড় কত বুলবুলি খেল কত ধান কত মা গাইল বর্গীর গান তবু বেঁচে থাকে আমার প্রাণ এ জনতার- কৃষাণ, কুমোর, জেলে, মাঝি, তাঁতি আ...