Posts

Showing posts from June, 2021

Composition : The Mosque

The Mosque The Mosque is an Islamic holy place. It is called Masjid in Arabic. It normally means 'the place of prostration’ because anyone can make a mosque anywhere in the world as long as a Muslim kneels to prostrate. To recognize there are many unique features which one can tell it is a Mosque. There are two things that differentiate as to whether it is a Mosque or not. They are the Dome and the Mihrab. The Dome is a vital part of the Mosque as it allows the air and makes the Mosque Prayer Hall cooler. It is built on top of the Prayer Hall as it amplifies the human voice. The Mihrab is a niche set in the wall facing Makkah. They are beautifully decorated with tiles also text from The Qur’an. This is sometimes called the ‘niche of lights’ and represents the presence of Allah in the heart of believer’s. During prayers, the leader is able to use the prayer mat in the Mihrab itself. The leader is called the Imam. He is who leads preaches, ceremonies, the Namaz and many other religi...

SSC : ব্যবসায় উদ্যোগ : ৩য় সপ্তাহ : ২০২১

বাংলাদেশে শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের উপাদানের প্রভাব। নমুনা সমাধান বাংলাদেশের শিল্পের উপর ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যবসায়ের ধারণা : ঝুঁকি আছে জেনেও মুনাফার্জনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেকে স্বেচ্ছায় কোনো কাজে নিয়োজিত করলে তাকে ব্যবসায় বলে। এটি একটি অর্থনৈতিক কাজ। ব্যবসায়ের অপর একটি বৈশিষ্ট্য হল এটি ঝুঁকিবহুল। তবে মুনাফা অর্জনের জন্য পরিচালিত যেকোনো অর্থনৈতিক কর্মকাণ্ড তখনই ব্যবসা বলে বিবেচিত হবে যদি তা দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। ব্যবসায় পরিবেশের ধারণা :  ব্যবসায়ের যেসকল উপাদান বা অবস্থা ব্যবসায় কার্যাবলীকে প্রভাবিত করে সেসব উপাদানের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায়ে প্রভাববিস্তারকারী প্রাকৃতিক, অ-প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে ব্যবসায় পরিবেশ গঠিত হয়। যেসব পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতির উপর নির্ভর করে ব্যক্তি, প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করে, তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশ হলো ব্যবসায় প্রতিষ্ঠান দ্বারা পরিবেষ্টিত সকল উপাদান, অবস্থা, শক্তির সমষ্টি যা উক্ত ব্যবসায় বা তার ব্যবস্থাপকের কার্যকারিতা বা সফলতাকে প্রভ...

SSC : পদার্থ বিজ্ঞান : ৩য় সপ্তাহ : ২০২১

Image
সময় (s) দূরত্ব (m) ০ ০ ১ ১ ২.৫ ৬.২৫ ৩ ৯ ৪.৫ ২০.২৫ ৫ ২৫ ৬ ৩৬ ৭.৫ ৫৬.২৫ সময়-দূরত্বের লেখ থেকে যেকোনো সময়ের বেগ এবং ত্বরণ নির্ণয়। উপরের উপাত্ত ব্যবহার করে- (ক) লেখকাগজে (সময়-দূরত্ব) লেখ অঙ্কণ পূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় কর। (খ) ‘ক’  এর লেখ হতে প্রাপ্ত বেগের বিভিন্ন মানগুলো ব্যাবহার করে সময়- বেগ লেখ অঙ্কন কর। লেখের বিভিন্ন বিন্দুতে ‘ঢাল’ নির্ণয় করে এতদ্‌সংক্রান্ত মতামত দাও। (গ) ‘খ’ থেকে প্রপ্ত ত্বরণের মানগুলো ব্যবহার করে লেখ অঙ্কণ কর। ‘ক’, ‘খ’ ও ‘গ’ তে প্রাপ্ত তিনটি একই রকম কি-না যাচাই কর। নমুনা সমাধান (ক) সময় (s) 0 1 2.5 3 4.5 5 6 7.5 দূরত্ব (m) 0 1 6.5 9 20.25 25 36 56.25 ছক কাগজের X অক্ষ বরাবর ২ ঘরের মান সময়ের ১ এবং Y অক্ষ বরাবর ১ ঘরের মান দূরত্বের ২ ধরে উদ্দিপকে উল্লেখিত তত্ত্বের সাহায্যে লেখ করি। OA অংশের ঢাল বা বেগ, $V_1=\frac{1-0}{1-0}=1ms^{-1}$ AB অংশ...

SSC : গণিত : ৩য় সপ্তাহ : ২০২১

Image
১। (ক) ১০ম চিত্রটি গঠন কর ও কয়েন সংখ্যা নির্ণয় কর। (তথ্যের আলোকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে) (খ) প্রদত্ত তথ্যের আলোকে $n$ তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় কর। (সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে।) ২। (ক) $n=5$ হলে ২য় কলামের সংখ্যাগুলো নির্ণয় কর এবং ছক থেকে দেখাও যে, $n=1,2,3,4$ এর আলোকে $n$ তম সারির সংখ্যাগুলোর সমষ্টি $2^n$কে সমর্থন করে। (তথ্যের আলোকে ২য় কলামের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলোর সমষ্টি পর্যবেক্ষণ করবে।) (খ) প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি কর এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি $2046$ হবে? (সমষ্টির সূত্র ব্যবহার করবে।) ৩। $\textstyle\sum_{k=1}^nk^3=784$, যেখানে $n\in\mathbb{N}$ হলে, $\textstyle\sum_{k=1}^nk^2$ এর মান নির্ণয় কর। $n\in\mathbb{N}$ এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ধারা গঠন করবে। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে $n$ এর মান বসাবে। নমুনা সমাধান ১নং প্রশ্নের উত্তার (ক)  ১নং চিত্রে কয়েন সংখ্যা $=1$ ২নং চিত্রে কয়েন সংখ্যা $=3$ ৩নং চিত্রে কয়েন সংখ্যা $=6$ ৪নং চিত্রে কয়েন সংখ্যা $=10$ এখানে, ১ ও ২নং চিত্...

HSC : ইংরেজি : ৩য় সপ্তাহ : ২০২১

HSC : ইংরেজি : ৩য় সপ্তাহ : ২০২১ সংশোধিত Write a paragraph on “ Juvenile Delinquency ” . পূর্বের Write an essay on “ Difference Between Online Class and in Campus Class ” . নমুনা সমাধান সংশোধিত Composition : Juvenile Delinquency Paragraph : Juvenile Delinquency পূর্বের Difference Between Online Class and in Campus Class আরো দেখুন : ৪র্থ সপ্তাহের নমুনা সমাধান : HSC : বাংলা HSC : পদার্থ বিজ্ঞান HSC : পৌরনীতি ও সুশাসন HSC : অর্থনীতি HSC : যুক্তিবিদ্যা HSC : হিসাব বিজ্ঞান ৩য় সপ্তাহের নমুনা সমাধান : HSC : বাংলা HSC : ইংরেজি

HSC : বাংলা : ৩য় সপ্তাহ : ২০২১

HSC : বাংলা : ৩য় সপ্তাহ ১. ব-ফলার উচ্চারণসূত্র লেখা। ২. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ব-ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। ৩. ম-ফলার উচ্চারণসূত্র লেখা। ৪. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ম-ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। ৫. য-ফলার উচ্চারণসূত্র লেখা। ৬. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে য-ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। নমুনা সমাধান শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণনীতি বলে। ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতকগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণনীতি। নিম্নে ব-ফলা, ম-ফলা ও য-ফলাযুক্ত শব্দের উচ্চারণের নিয়ম এবং পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে কিছু শব্দের উচ্চারণ দেওয়া হলো : ব-ফলা উচ্চারণের সূত্র নিম্নে উদাহরণসহ ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম তুলে ধরা হলো : (১) পদের আদিতে অবস্থিত ব্যঞ্জনবর্নে ব-ফলা যুক্ত হলে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন : জ্বলন্ত (জলোনতো), স্বাগত (শাগতো), ইত্যাদি। (২) পদের মধ্যে বা শে...

৯ম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা : ৯ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা : ৯ম সপ্তাহ ‘রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান’ এই শিরোনামে নিম্নের সংকেত অনুসরণ করে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখ। সংকেত : ১। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তোমার দৃষ্টিতে অধিক গ্রহণযোগ্য মতবাদ। ২। মতবাদটি অধিক গ্রহণযোগ্য মনে হওয়ার যৌক্তিক কারণ। ৩। রাষ্ট্র গঠনের উপাদান সমূহ ৪। তোমার দৃষ্টিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ৫। উক্ত উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ার যৌক্তিক ব্যাখ্যা। নমুনা সমাধান রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্রের গঠনের উপাদান রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অধিক গ্রহণযোগ্য মতবাদ : আমার মতে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অধিক গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদ। এ মতবাদের মূলবিষয় হলো- রাষ্ট্র কোন একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। যেসব উৎপাদনের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও ক...

৯ম শ্রেণি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : ৯ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি :  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা  : ৯ম সপ্তাহ ‘বিশ্বসভ্যতা বিকাশে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা’ -শীর্ষক একটি প্রতিবেদন রচনা কর। (২৫০-৩০০ শব্দ) নমুনা সমাধান গ্রিক সভ্যতা সূচনা : ক্রীট দ্বীপ, গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ঈজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত হয় প্রাচীন গ্রিক সভ্যতা। বলকান উপকূলের দক্ষিনাংশে অবস্থিত গ্রিক প্রায় ৫ হাজার বর্গমাইল ব্যাপী বিস্তৃত।  বিশ্বসভ্যতার বিকাশে গ্রিক সভ্যতার ভূমিকা : গ্রিক দর্শন : পৃথিবী ব্যাপী সভ্যতার বিকাশে গ্রিক দর্শন ও সংস্কৃতির ভূমিকা অবিস্মরণীয়। দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসে অভূতপূর্ব উন্নতি হয়েছিল। সক্রেটিস ছিলেন এ দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। তার দর্শন শিক্ষার মূলবিষয় ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা, অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। পরবর্তীতে তাঁর শিষ্য প্লেটো ও প্লেটোর শিষ্য এরিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রীক দার্শনিকদের দর্শন, যুক্তি, ব্যাখ্যা জগতকে সমৃদ্ধশালী করে তোলে।এসকল দার্শনিকদের সফিস্ট বলা হয়। গ্রিক সাহিত্য : হোমারিক যুগে গ্রিক সাহিত্যের চূড়ান্ত ব...

৯ম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং : ৯ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং : ৯ম সপ্তাহ X লিমিডেট, Y লিমিডেট ও Z লিমিডেট তিনটি একই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। X লিমিটেড এর অধিক মুনাফা অর্জন হলেও পাওনাদারদের দাবী মেটাতে প্রায়শই বিরোধ সৃষ্টি হয়। Y লিমিটেড এর আয়ের তুলনায় মূলধন খরচ অধিক। Z লিমিডেট অন্যান্য বছর ভালো মুনাফা অর্জন করলেও কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যবসায়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কেস স্টাডিটির ভিত্তিতে একটি প্রতিবেদন প্রণয়ন কর। (প্রতিবেদনে ভূমিক, অর্থায়নের নীতির ব্যাখ্যা, কোন প্রতিষ্ঠানে কোন নীতির ব্যত্যয় ঘটেছে তার পূর্ণাঙ্গ বর্ণনা এবং আর্থিক ব্যবস্থাপনার জন্য যথাযথ সুপারিশ ও উপসংহার থাকবে।) নমুনা সমাধান অর্থায়নের নীতিমালা : অর্থায়ন ব্যবস্থাপনা বলতে ব্যবসায়ের প্র‍য়োজন অনুযায়ী বিভিন্ন উৎস হতে মূলধন সংগ্রহ, সংগৃহীত তহবিল স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রকল্পে বিনিয়োগ ও তহবিল বন্টন কে বুঝায়।অর্থায়ন ব্যবস্থাপনা, বিনিয়োগ সিদ্ধান্ত, তহবিল বন্টন সিদ্ধান্ত গ্রহণে আর্থিক ব্যবস্থাপককে অর্থায়নের নীতিমালা গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। নীতিমালা গুলো হলোঃ ঝুঁকি ও মুনাফা নীতি : প্রবাদ আছে, 'More risk, More gain' । ঝুঁকি ও ...

৯ম শ্রেণি : হিসাব বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

Image
৯ম শ্রেণি : হিসাব বিজ্ঞান : ৯ম সপ্তাহ কাল্পনিক তিনটি (মূলধন আনায়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খচর প্রদান সংক্রান্ত) লেনদেন লেখ এবং হিসাবখাত উল্লেখ করে হিসাব সমীকরণে প্রভাব একটি ছকে উপস্থাপন কর। তোমার পরিবারের ৫টি লেনদেন ও ৫টি লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ কর। নমুনা সমাধান কাল্পনিক ৩টি লেনদেন (মূলধন আনয়ন, সম্পত্তি ক্রয় ও খরচ প্রদান সংক্রান্ত) লেখ ও হিসাব খাত উল্লেখ করে হিসাব সমীকরণে প্রভাব একটি ছকে উপস্থান করা হলো : কাল্পনিক লেনদেন সমূহ : ১লা জানুয়ারি ২০২০ তারিখে নগদ ৫,০০,০০০; দেনাদার ৩০,০০০ ও ২০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু করা হলো। ফেব্রু ২ । ৫০,০০০ টাকা মূল্যের টয়োটা পিকআপ গাড়ি ক্রয়। মার্চ-৩। মনিহারি ক্রয় ৫০০০ টাকা। হিসাবের শ্রেণি উল্লেখ পূর্বক ডে./ক্রে. নির্ণয় : আমার পরিবারের সংগটিত ’লেনদেন নয়’ এমন ঘটনা তুলে ধরা হলো : ১। ৫,০০০ টাকায় গৃহ শিক্ষক নিয়োগ। ২। ২,০০০ টাকার চালের বস্তা ক্রয়ের পরমায়েশ প্রদান। ৩। আসবাবপত্র ক্রয়ের চুক্তি সম্পন্ন ৭,০০০ টাকা। ৪। গৃহ কর্মী নিয়োগ । মাসিক ভাতা ২,০০০ টাকা। ৫। আগামী মাসে জনৈক ব্যক্তি ১০,০০০ টাকা ঋণ প্রদানের কথা দেয়া হয়েছে। আমার পরিবারের সংগটিত...

৯ম শ্রেণি : জীব বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

Image
৯ম শ্রেণি : জীব বিজ্ঞান : ৯ম সপ্তাহ কাগজ, সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদকোষের মডেল প্রস্তুত কর। নমুনা সমাধান কাগজ, সুতা, রঙ ব্যবহার করে একটি আর্দশ উদ্ভিদ কোষ মডেল প্রস্তুত করা হলো : ১) ১৬ ইঞ্চি দৈঘ্য, ১০ ইঞ্চি প্রস্থের একটি শক্ত কাগজ ব্যবহার করি। ২) সহজপ্রাপ্য সুতা ও রঙ ব্যবহার করতে পারি। ৩) উদ্ভিদ কোষের প্রতিটি অঙ্গ সঠিকভাবে তুলে ধরে চিহ্নিত করতে হবে। ৪) পচনশীল দ্রব্যের ব্যবহার এড়িয়ে যেতে হবে। ৫) এবং প্রয়োজনে নিচের ও উপরের ক্লাসের পাঠ্যবইয়ের সাহায্য নেয়া যেতে পারে। একটি আর্দশ উদ্ভিদ কোষ : যখন একটি উদ্ভিদ কোষে  সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গা উপস্থিত থাকে, সেটিই হলো আদর্শ উদ্ভিদ কোষ।  উদ্ভিদ কোষ বাইরে থেকে জড় পদার্থের তৈরি কোষ প্রাচীর ও তার নিচে অবস্থিত সজীব প্লাজমামেমব্রেন নামক দুটি পদার্থ দ্বারা পরিবেষ্টিত থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে আর প্লাস্টিডে থাকে ক্লোরোপ্লাস্ট যেখানে ক্লোরোফিল নামক সবুজ বর্ণধার থাকায় এদের সবুজ দেখায়। এই ক্লোরিফিল নামক কণিকার জন্য উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। উদ্ভিদ কোষে সাধারণত কোষগহ্বর বড় হয়। তাই নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থা...

৯ম শ্রেণি : পদার্থ বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : পদার্থ বিজ্ঞান : ৯ম সপ্তাহ পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ কীভাবে ঘটেছে তা নিয়ে একটি প্রতিবেদন রচনা কর। নমুনা সমাধান আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের এই অগ্রগতি এক বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের এই অগ্রগতি এক দিনে হয়নি, শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে বিজ্ঞান ব বর্তমান অবস্থায় পরিশ্রমে একটু একটু করে আধুনিক বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলা হয়। পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করাই হচ্ছে পদাথবিজ্ঞানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পদার্থবিজ্ঞানের পরিসরঃ পর্দাথ বিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা কেননা এর নীতিগুলোই বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি তৈরি করেছে। ...

৮ম শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

৮ম শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিস্রবণের দুটি করে ঘটনা উল্লেখ কর। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ার থেকে যে কোনো একটির জন্য পরীক্ষণ সম্পন্ন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লিখ। সংকেত : ক) ব্যাপন এর বৈশিষ্ট্য খ) অভিস্রবনের বৈশিষ্ট্য গ) ব্যাপন ও অভিস্রবণের পরীক্ষণ (ছোলা পানিতে ভেজান, রান্নার গন্ধ ছড়িয়ে পড়া, ফুড কালার পানিতে ছড়িয়ে পড়া এরূপ বিষয় পর্যবেক্ষণ) নমুনা সমাধান পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো দ্বারা গঠিত তা সর্বদা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে, এই প্রক্রিয়া চলতে থাকে যতোক্ষন না অণুগুলো উভর জায়গায় সমান হয়। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে।  ব্যাপন জীবের বিভিন্ন শরীরবৃত্তিয় প্রক্রিয়ার ভূমিকা রাখে। যেমন: উদ্ভিদের সালোকসংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই কাজটি ব্যাপন দ্বারা সম্ভব হয়। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থ্রক্র ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। প্রা...

৭ম শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

Image
৭ম শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ ১। একটি প্রাণিকোষ ও একটি উদ্ভিদকোষ এর চিহ্নিত চিত্র অংকন করে উপস্থাপন কর। ২। মানবদেহের কোন কোন অংগানু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি কর এবং খাতায় লিপিবদ্ধ কর। ৩। প্রাণিদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা কর। নমুনা সমাধান (১) (২) ঐচ্ছিক পেশি :   ঐচ্ছিক পেশি কনুই বাঁকা করি তখন উর্ধব বাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছেম মতো সংকুচিত ও প্রসারিত কর দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে অয়ারি, তাকে ঐচ্ছিক পেশি বলে। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এ পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। যেমন: মানবদেহের ঐচ্ছিক পেশি দ্বারা কুনই, হাতের কব্জি, ঘাড়, পায়ের হাটু, কোমড় ইত্যাদি। অনৈচ্ছিক পেশি : আমাদের খাদ্য নালিতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্রের পেশি। এ ধরনের পেশির উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না, তাদের অনৈচ্ছিক পেশি বলে। হৃৎপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছ...

৬ষ্ঠ শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

৬ষ্ঠ শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১ তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণিভুক্ত দশটি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণিবিন্যাস কর। মানবজীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কি সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেয়া যায়- এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি কর। নমুনা সমাধান আমার চারপাশে জীবজগৎকে বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার ৫টি রাজ্যে ভাগ করেছেন।  মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এ্যানিমেলিয়া এই শ্রেণিভুক্ত দশটির প্রাণী হলো  মনেরা - রাইজোবিয়াম প্রোটিস্টা - আ্যামিবা  ফানজাই - ইস্ট,মাশরুম প্লান্টি - ফার্ণ,আম,জাম এ্যানিমেলিয়া - মাছ,পাখি,মানুষ ইত্যাদি।  অ্যামিবা হলো ব্যাকটেরিয়া রোগের জীবাণু। এই জীবাণু ডায়রিয়া রোগের বাহক। এগুলো বাতাসের সাথে উড়ে বেড়ায়, এবং পোশাকের সাথে জড়িয়ে থাকে। ফলে এই রোগের সংক্রমণ হয় খুব দ্রুত। তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন।  ইস্ট আর মাশরুম জন্মার বাসি পচা খাবারের উপর। এরা দেখতে সাদা রঙের হয়। মাঝের মধ্যে বিষাত্মকও হয়ে থাকে। কিন্তু বর্তমানে উপাদেয় খাদ্য হিসেবে মাশরুম চাষ করা হয়।  আম, জাম, কাঠাঁল হলো উপাদেয় খাদ্য, ...

৮ম শ্রেণি : বাংলা : ৯ম সপ্তাহ : ২০২১

৮ম শ্রেণি : বাংলা : ৯ম সপ্তাহ : ২০২১ বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি ...... ঝুঁটি-বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। ‘দুই বিঘা জমি’ কবিতাটির উক্ত পঙক্তিগুলো (৪৯-৬২) গদ্যে রূপান্তর। নমুনা সমাধান 'বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি 'দুই বিঘা জমি' রবীন্দ্রনাথ ঠাকুররের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় বাংলার গ্রামীণ সমাজে জাত বৈষম্য এবং দারিদ্র্যের উপর ধনী শ্রেণীর মানুষের যে অমানবিক নির্যাতন ছিল তা ফুটে উঠেছে। এখানে গরীবের অসহায়ত্ব, অভাগা জীবনের টানা পোড়নের গল্প উঠে এসেছে। জমিদাররা কীভাবে গরীব কৃষকের কাছ থেকে জমিজমা হস্তক্ষেপ করে নেই, তাদেরকে বিনা অপরাধে শাস্তি দিয়ে নিঃস্ব বানিয়ে দেয় তা একেবারে দৃশ্যমান। দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনের বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল দুই বিঘা জমি  কিন্তু জমিদার তাঁর বাগান বাড়াতে চাইলে, নজর গিয়ে পড়ে হতদরিদ্র উপনের সেই দুবিঘা জমিতেই। কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজরিত সে জমি উপেন দিতে না চাইলে জমিদারের ক্রোধের বর্ষিভূত হয়। মিথ্যে মামলা দিয়ে জমিদা...

৭ম শ্রেণি : বাংলা : ৯ম সপ্তাহ : ২০২১

৭ম শ্রেণি : বাংলা : ৯ম সপ্তাহ : ২০২১ ‘আমার বাড়ি’ কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কী কী আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে? কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য/বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে লিখ। নমুনা সমাধান আমার বাড়ি কবিতাটি কবি জসীম উদ্দিনের রচিত হাসু কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। কবিতাটিতে কবি কোনো বন্ধু বা প্রিয়জনকে ভোমর বলে সম্বোধন করে নিজের গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছে। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিঁডা, বিন্নি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে আরও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থর বাড়িতে আন্তিরক প্রয়াস এই কবিতায় বিশেভাবে লক্ষনীয় অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ, ফুল পাখিও যেন অতিথিকে আপ্যয়নের উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এ কবিতায়। আমাদের দেশে এখনো বন্ধুকে আপায়্যান করার প্রচলন রয়েছে। কিন্তু এসেছে কিছু ভিন্নতা। আগে...

৬ষ্ঠ শ্রেণি : বাংলা : ৯ম সপ্তাহ : ২০২১

৬ষ্ঠ শ্রেণি : বাংলা : ৯ম সপ্তাহ নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনির বর্ণনা দিয়ে ১৫০ শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা কর।  নমুনা সমাধান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে একটি রচনা তৈরি করা হলো: মানুষ চিরপথিক, পথ চলাতেই তার আনন্দ। এই পথ চলা বা ভ্রমণ থেকেই মানুষ বিচিত্র আনন্দ লাভ করে। দেশ-দেশান্তরে ভ্রমণের মাধ্যমে মানুষ তার সৌন্দর্য পিপাসাকে চরিতার্থ করে। দেশ ভ্রমণের মাধ্যমে মানুষ ক্ষুদ্রতা, সংকীর্ণতা থেকে মুক্তির অনুপম আনন্দ লাভ করে। পৃথিবীর বিভিন্ন দেশের বিচিত্র সৌন্দর্য আকর্ষণ করে সৌন্দর্য পিপাসু মানুষকে। ভূ-পর্যটন তাদের কাছে গভীর আনন্দের প্রতীক। প্রকৃতি যে অন্তহীন সৌন্দর্যের পসরা সাজিয়ে নিয়ে বসে আছে তা একমাত্র দেশ ভ্রমণের মাধ্যমেই উপভোগ করা যায়।  আমিও ভ্রমণ পিপাসি একজন মানুষ। প্রকৃতির সৌন্দর্য আমাকে প্রতিবারই মুগ্ধ করে। পাহাড় পর্বত, আকাশ পাতাল, সমুদ্র সৈকত সবকিছুর মাঝে সাগরের বুকে আচঁড়ে পড়া ঢেউগুলো সবচেয়ে বেশি বিমোহিত করে আমাকে। যেন এখনি ভাসিয়ে নিয়ে যাবে আমায়। তেমব এক সমুদ্র সৈকত কুয়াকাটা। পটুয়াখালি জেলার দক্ষিণের শেষপ্রান্তে বঙ্গোপসাগরে তীরে এর অবস্থান।...

ব্যাকরণ : উপসর্গ

উপসর্গ কিছু অর্থহীন শব্দ আছে,যেগুলো শব্দের আগে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এগুলোকে উপসর্গ বলে। বাংলা শব্দ গঠনে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসর্গের নিজের কোন অর্থ নেই,তবে এগুলো অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। উপসর্গ সবসময় মূল শব্দের সাথে যুক্ত হয়। যেমন - মান একটি শব্দ এর আগে উপসর্গ 'অনু' যুক্ত হয়ে নতুন শব্দ 'অনুমান' তৈরি হয়েছে। আবার মান শব্দের আগে 'অভি' যুক্ত করে 'অভিমান', 'অপ' যোগ করে 'অপমান', 'সম' যোগ করে 'সম্মান', 'প্র' যোগ করে 'প্রমাণ', 'পরি' যোগ করে 'পরিমাণ' ইত্যাদি শব্দ তৈরি হয়েছে। অনুরূপভাবে, হার একটি শব্দ। এর সঙ্গে উপ, আ, প্র, বি উপসর্গ যুক্ত হয়ে যথাক্রমে উপহার,আহার,প্রহার,বিহার শব্দ গঠিত হয়েছে। সাধারণ তথ্য উপসর্গ একধরনের অব্যয় বা অব্যয়-জাতীয় শব্দাংশ। উপসর্গের নিজের কোন তথ্য নেই। উপসর্গ অন্য শব্দের আগে বসে। উপসর্গর কাজ নতুন শব্দ তৈরি করা  উপসর্গ আলোচনা করা হয় শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে...