আমি জিপিএ-৫ পেয়েছি - এর ইংরেজি কি?
I am GPA 5. ❌ I got GPA 5. ❌ I have got GPA 5. ❌ প্রতিবছর পরীক্ষার রেজাল্টের পর কমবেশি এটি আলোচনা হয় এবং এটা খুব দুঃখজনক ব্যাপার যে কেউ-ই ইংরেজিতে বলতে পারে না সে জিপিএ-৫ পেয়েছে। বরাবরের মতন এবছর (2023) এইচএসসি পরীক্ষার পর ঢাকার শীর্ষস্থানীয় কিছু কলেজের জিপিএ-৫ প্রাপ্ত রেজাল্টধারীদের “আমি জিপিএ-৫ পেয়েছি” ইংরেজিতে বলতে বললে তারা বলতে পারছে না। যাইহোক সেসব আলোচনায় না গিয়ে “আমি জিপিএ-৫ পেয়েছি” বাক্যটিকে কতভাবে শুদ্ধকরে ইংরেজিতে বলা যায় সেটি আলোচনা করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিপিএ-৫ হচ্ছে সর্বোচ্চ রেজাল্ট যেটিকে আমেরিকা গ্রেডিং সিস্টেমে এ+ ধরা হয়। সুতরাং “আমি জিপিএ-৫ পেয়েছি” সবচেয়ে সহজ ও প্রসিদ্ধতম উপায়ে এটিকে বলা যায়: I have got a GPA of 5. অথবা, আপনি got এর পজিশনে achieved / secured / obtained / ensured / attained / gained / received / earned / scored ইত্যাদি বসিয়ে এটিকে ট্রান্সলেট করতে পারেন। যেমন: I have achieved a GPA of 5. I have obtained a GPA of 5. I have attained a GPA of 5. I have earned a GPA of 5. I have received a GPA of 5. নোট: জিপিএ-৫ কে a GPA of 5 না লিখে a 5 GPA ...