Posts

Showing posts with the label আমন্ত্রণপত্র

সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণপত্র

তোমার কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে একখানা আমন্ত্রণপত্র রচনা কর।  অথবা, তোমার কলেজের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণপত্র রচনা কর ।  অথবা, তোমার কলেজে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে একটি আমন্ত্রণপত্র তৈরি কর।  অথবা, কোনো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে একখানি পত্র রচনা কর।  অথবা, তোমার কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সুধীবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা কর।  ১৮.০১.২০১৮  চাঁদপুর  জনাব,  আসছে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০১৮ পর্যন্ত আমাদের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে বার্ষিক 'সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন মাননীয় চাঁদপুর জেলা প্রশাসক ড. সামিউল কবীর। সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মুজিবুর রহমান।  সপ্তাহব্যাপী উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থি...

বিয়ে উপলক্ষে নিমন্ত্রণপত্র

তোমার বোনের বিয়ে উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা কর। বিসমিল্লাহির রাহমানির রাহিম জনাব, আগামী ১১ অক্টোবর, ২০২০ আমার একমাত্র বোন নাজনীন সুলতানার বিবাহের দিন ধার্য করা হয়েছে। উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে বর-কনেকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। বিনীত করিম শিমুল পরিচিতি বর : মেহেদি হাসান পিতা : আব্দুল মজিদ ঠিকানা : বাড়ি-ঙ/ক, রোড নং- ১০, ধামরাই, ঢাকা।  কনে : ইসরাত জাহান ইরা পিতা : জয়নাল তালুকদার ঠিকানা : বাড়ি নং- ১৬২, কোম্পানীগঞ্জ, কুমিল্লা অনুষ্ঠানসূচি বরের আগমন : দুপুর ১:৩০ মি.  আক্‌দ : দুপুর ১:৪৫ মি.  প্রীতিভোজ : দুপুর ২:০০ মি.  স্থান নিলীমা কমিউনিটি সেন্টার, বাড়ি নং- ২৫, রোড নং ৬/এ, কুমিল্লা।

বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নিমন্ত্রণপত্র

তোমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা কর। ২১ মার্চ, ২০২০ সুধী, শুভেচ্ছা রইল। আগামী ২৬ মার্চ, ২০২০ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। এ ছাড়া আরো উপস্থিত থাকবেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। উক্ত মহতী অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করছি। বিনীত নুসরাত জাহান সাধারণ সম্পাদিকা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, ছাত্রী সংসদ, জয়পুরহাট। অনুষ্ঠানসূচি ১. শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ : সকাল ৬:০০ টা ২. র‍্যালি : সকাল ৭:০০ টা ৩. উদ্বোধনী ঘোষণা : সকাল ৯:০০ টা ৪. আলোচনা সভা : সকাল ৯:৩০ টা ৫. সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল ৫:০০ টা

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লেখ। রবীন্দ্র জয়ন্তী ১৪২৭ ২২ বৈশাখ, ১৪২৭ প্রিয় সুধী, আসছে ২৫ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দে বেলা ৩ ঘটিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় সংসদ কর্তৃক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. মনজুর রহমান। উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনার সবান্ধব উপস্থিতি আমাদের একান্ত কাম্য। বিনীত জান্নাতুল ইসলাম বিরিসিরি উচ্চ বিদ্যালয় নেত্রকোনা। অনুষ্ঠানসূচি বিকাল ৩:০০ ঘটিকা : অতিথিদের আসনগ্রহণ বিকাল ৩.৩০ ঘটিকা : আলোচনা সভা (রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে) বিকাল ৫.১০ ঘটিকা : সাংস্কৃতি অনুষ্ঠান (কবিতা আবৃত্তি) সন্ধ্যা ৬.০৫ ঘটিকা : নাটক মঞ্চায়ন (বিসর্জন নাটক) রাত ৮.০০ ঘটিকা : অনুষ্ঠানের সমাপ্তি রচনা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর [১৫ পয়েন্ট] রচনা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্...

বিদ্যালয়ে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা

তোমার বিদ্যালয়ে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা কর। ২৭ চৈত্র, ১৪২৮ সুধী, আসছে ১৪২৯ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। এ উপলক্ষে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী। উক্ত অনুষ্ঠানে আপনার / আপনাদের সবান্ধব উপস্থিতি আমাদের প্রেরণা যোগাবে। বিনীত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিরিসিরি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা অনুষ্ঠানসূচি বিকাল ৩টা : অতিথিদের আসনগ্রহণ  বিকাল ৪টা : আলোচনা সভা সন্ধ্যা ৬টা : সাংস্কৃতিক অনুষ্ঠান