কেন্দ্র প্রকাশ শুরু হচ্ছে এইচএসসি
করোনা ভাইরাসের কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। চলছে নিয়মমাফিক সকল শ্রেণির নির্ধারিত ক্লাস। এ পরিস্থিতিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এবং আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সংক্ষিপ্ত একটি সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমন তথ্য আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন— করোনো পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ। >> হাইলাইটস << — এইচএসসির কেন্দ্রতালিকা প্রকাশ — নির্ধারিত সময়ে হবে পরীক্ষা — থাকছে সংক্ষিপ্ত পরিসরের মানবন্টন — ৩ ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায় হবে প্রশ্নের ধরন ও পরীক্ষার সময় কেমন...