Posts

Showing posts from November, 2020

অনুচ্ছেদ : বঙ্গবন্ধু স্যাটেলাইট -১

বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ (বিএস -১), বিসিএসসিএল পরিচালিত প্রথম বাংলাদেশী জিওস্টেশনারি স্যাটেলাইট। বিএস -১ এ অগ্রাধিকার স্যাটেলাইট অ্যাপ্লিকেশনগুলি হ'ল (১) Direct to Home (DTH) (২) VSAT (৩) Backhaul and Trunking (৪) নেটওয়ার্ক পুনরুদ্ধার (৫) দুর্যোগ প্রস্তুতি এবং ত্রাণ। এই ক্ষেত্রগুলি দ্বারা, বাংলাদেশ এখন বিদেশী উপগ্রহের উপর নির্ভরশীল। যা আমাদের প্রতি বছর প্রায় ১৪ মিলিয়ন ব্যয় হয়। এই বিশাল ব্যয়টি এড়ানো হবে এবং আরও কিছু ফ্রিকোয়েন্সি ব্রডব্যান্ড ভাড়া করে আমরা পর্যাপ্ত পরিমাণে আয় করব। প্রাথমিক পরিষেবা অঞ্চল (PSA): একবার চালু হওয়ার পরে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এই বার্ষিক ব্যয় সাশ্রয় করবে এবং তার সার্কভুক্ত দেশগুলির অর্ধেক, পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মতো দেশগুলিকে অর্ধেক ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনবে যদি ফ্রিকোয়েন্সিগুলি সঠিকভাবে সমন্বিত হয়। টেলিকম নিয়ন্ত্রক সাত বছরের আয়-ব্যায় সমতায় আসবে বলে আশা করছেন। উপগ্রহটি ডিজিটাল বিভাজনকে সংকুচিত করবে, কারণ এটি গ্রামীণ অঞ্...

পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে চিঠি

এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।  বা, মনে করো তুমি ইরাম, নাটোরের অধিবাসী। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে ঢাকার বন্ধু জামিলকে একটি পত্র লেখো।  বা, মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে তুমি কী করতে চাও তা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো।  বা, মাধ্যমিক পরীক্ষার পর তুমি কীভাবে অবসর দিনগুলো কাটাতে চাও, তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।  বা, মাধ্যমিক পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাতে চাও তা জানিয়ে তোমার কোনো প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো।  বা, মনে করো- তুমি রফিক, তোমার বন্ধু শফিক। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাকে তা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।  বা, পরীক্ষার পর কর্মসূচী সম্পর্কে বন্ধুর নিকট পত্র লেখো। জামালপুর ২১শে জানুয়ারি, ২০২০ সুপ্রিয় শফিক, তোমাকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। দীর্ঘদিন তোমার সঙ্গে যোগাযোগ রক্ষা করা...

পরীক্ষায় কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি

পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো।  বা, তোমার কোনো বন্ধু মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো।  বা, মনে করো তোমার নাম মুনিম, তুমি পটুয়াখালী জেলার বাউফল থানায় বসবাস করো, তোমার বন্ধু সিয়াম মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিন্দন জানিয়ে একটি পত্র লেখো।  বা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গৌরবজনক কৃতিত্বের অধিকারী বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো।  বাউফল, পটুয়াখালী ২২শে জুলাই, ২০২০ প্রিয়বরেষু সিয়াম তোমাকে আমার প্রাণঢালা শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আশা করছি তোমার আব্বা-আম্মা ও ভাইবোনকে নিয়ে ভালো আছ।  আজ ‘দৈনিক জনকণ্ঠে’ তোমার ছবিসহ কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর জানতে পারার পর থেকেই দারুণ গৌরব বোধ করছি, আর উত্তেজনায় আমার হৃদয়জুড়ে উল্লাস আন্দোলিত হচ্ছে। কুমিল্লা বোর্ডের আড়াই লক্ষ ছাত্রছাত্রীর যে অল্প কিছু ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে তার মধ্যে তুমি একজন। তোমার এ সোনালি সাফল্য আমাকে আশাতিরিক্ত আনন্দের বন্যায় আপ্লুত করেছে। এ গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য তোমাকে আমার আন্তরিক অভিনন্দন! তবে সচ...

সম্প্রতি পড়া বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে চিঠি

সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লেখো। বা, মনে করো, তুমি লামিয়া। সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধু মাইশাকে একটি পত্র লেখো। বা, মনে করো, তোমার নাম অনু। তুমি মাধবপাশা গ্রামে বাস করো। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধু অপুর নিকট একখানা পত্র লেখো। বা, মনে করো, তুমি কুমিল্লার হৃদয়। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বরিশালের বন্ধু নিলয়ের কাছে পত্র লেখা। বা, মনে করো তমি সজীব। তুমি নড়াইলে থাক। তোমার বন্ধু সজল সিলেটে থাকে। সম্প্রতি তোমার পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে সজলের কাছে একটি পত্র লেখো। বা, মনে করো, তুমি পাড়াতলী গ্রামের প্রণয়। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধু হৃদয়ের নিকট একখানা পত্র লেখো। নড়াইল ১৫ই মার্চ, ২০২০ প্রিয় সজল, শুভেচ্ছা নিও। আশা করি বাসার সবাইকে নিয়ে ভালো আছ। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি পেয়েছি। এভাবে মাঝে মাঝে লিখে খবরাখবর নিলে খুব ভালো লাগে।  পরীক্ষার ঝামেলা শেষ হওয়ায় আমি বিভিন্ন বই পড়েই সময় কাটাচ্ছি। সর্বশেষ পড়েছি কবি আল মাহমুদের ‘দ্বিতীয় ভ...

স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

একটি দুর্ঘটনা বা স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। বা, তোমার জীবনের স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখো। ২২৪, পশ্চিম রামপুরা ঢাকা ১২১৭ ১৫ই জানুয়ারি, ২০২০ প্রিয় সৌরভ, শুভেচ্ছা নিও। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাকে লিখছি। চোখের সামনেই ঘটে গেল প্রিয় বন্ধুর মর্মান্তিক মৃত্যু। বাসের চাকায় পিষ্ট হয়ে বন্ধু রায়হান মৃত্যুর কোলে ঢলে পড়ে আমার চোখের সামনে। অথচ রায়হানের অস্তিত্ব বার বারই আমাকে ব্যথিত করছে, কিছুতেই ওর স্মৃতি ভুলতে পারছি না। সেদিন স্কুল ছুটি হওয়া মাত্র, আমরা ছুটোছুটি করে এসে বাসে উঠি। জানোইতো রাজধানী শহরের প্রতিটি সরকারি স্কুলে প্রচুর বাস ছাড়ল না। যখন বাসটিতে তিল ধারণের আর জায়গা নেই; ছাত্ররা কোথা থেকে দৌড়ে ছুটে এলো রায়হান। এক লাফে হ্যান্ডেল ধরে চলন্ত বাসে উঠতে চাইল। কিন্তু না, পারল না। চোখের পলকে পা ফসকে সে চলে গেল বাসের চাকার নিচে। সঙ্গে সঙ্গে এক মর্মান্তিক আর্তনাদ। বাস ভর্তি ছাত্রছাত্রীর গগনবিদারী চিৎকার চারদিক প্রকম্পিত করে তুলল। ড্রাইভার মুহূর্তে হাওয়া হয়ে গেল। পুলিশ এসে রায়হানের রক্তাক্ত লাশ তুলে হ্যান্ডেল ধরে উঠেছি। সামান্য ভুলে এ রকম মর্...

তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে চিঠি

মনে করো তোমার নাম রাজু ও তোমার বন্ধুর নাম রিমু। তোমার জীবনের লক্ষ্য কী তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। নাটোর ২১শে মার্চ, ২০২০ প্রিয় রিমু গতকালই তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। অনেক কথার মাঝে তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছ। আজকে আমি তোমাকে সে কথাই লিখছি।  প্রত্যেকের জীবনেরই একটি লক্ষ্য থাকা উচিত। শ্রেণিশিক্ষক বলেছেন, লক্ষ্য না থাকলে মানুষ কখনো সাফল্য অর্জন করতে পারে না। তিনি আরও বলেছেন, লক্ষ্যহীন কোনো নাবিক যদি সমুদ্রে ঘুরপাক খেতে থাকে তাহলে সে নাবিক কি কখনো সমুদ্রের কূল কিনারা খুঁজে পাবে? তাই আমি লক্ষ্য ঠিক করেই এগোচ্ছি। আমার লক্ষ্য হলো ডাক্তার হওয়া।  তোমার মনে নিশ্চয়ই কৌতূহল জেগেছে, কেন আমি ডাক্তার হতে চাই। হ্যাঁ, ডাক্তার হওয়ার ইচ্ছের পেছনে কিছু ঘটনা তো আছেই। গ্রামে আমি আমার মাকে বিনাচিকিৎসায় মারা যেতে দেখেছি। গ্রামের মানুষ প্রয়োজনীয় মুহূর্তে ন্যূনতম চিকিৎসাসেবা পায় না। আর্থিক অসচ্ছলতার কারণে অধিকাংশ গ্রামবাসী শহরে এসে চিকিৎসা করাতে পারে না। তাছাড়া কত গরিব মানুষ যে আমাদের দেশে বিনাচিকিৎসার মারা যাচ্ছে তা দেখে মনটা আমার কেঁদে ওঠে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ড...

ভাইকে বই পড়ার উৎসাহ দিয়ে চিঠি

ছোট ভাইকে বই পড়ার উৎসাহ দিয়ে একটি চিঠি লেখো। কাজলা, রাজশাহী ২৮শে ডিসেম্বর, ২০২০ প্রিয় রাফসান, ভালোবাসা নিও। ভালো আছ নিশ্চয়? গত সপ্তাহে তোমার চিঠিতে জানতে পারলাম তোমার পরীক্ষার ফল বের হয়েছে এবং তুমি প্রথম হয়েছ। আমি জানি তুমি মেধাবী ছাত্র এবং পরীক্ষায় ভবিষ্যতে আরও ভালো করবে। কিন্তু শুধু শ্রেণিপাঠ্যের জন্য নির্ধারিত বই পড়লেই হবে না, এর বাইরেও বই পড়তে হবে। ইতিহাস, দর্শন, বিজ্ঞানবিষয়ক বইয়ের পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস পড়বে। আমাদের দেশের লেখক ছাড়াও বিদেশি লেখকদের বই পড়বে। এসব বই শুধু তোমার অবসর ও আনন্দের সঙ্গী হবে না, তোমার জ্ঞান অর্জনে অনেক সহায়ক হবে। আমাদের দেশের ইতিহাস জানা ছাড়াও অন্য দেশের ইতিহাস জানবে। উপদেশমূলক বই তোমাকে নৈতিক চরিত্রের অধিকারী করবে। তুমি বাবা-মাকে বলে খুব শীঘ্রই কিছু বই কিনে নাও ও সাধারণ লাইবেরির সদস্য হয়ে যাও। মা-বাবা কেমন আছেন আমাকে চিঠি লিখে জানাবে। সময়ের সদ্বব্যবহার করবে। নিজের যত্ন নিও, ভালো থেকো।  ইতি- তোমার বড় ভাই রায়হান * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে চিঠি

বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর নিকট একটি পত্র­ রচনা করো।  বা, মনে করো, তুমি সাদমান আর তোমার বন্ধু আদনান। বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর নিকট একখানা পত্র লেখো।  ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২০ প্রিয় আদনান, শুভেচ্ছা নিও। আশা করি তোমার আব্বা-আম্মাসহ বাড়ির সবাইকে নিয়ে ভালো আছ। আমিও বাড়ির সবাইকে নিয়ে ভালো আছি। আজ তোমাকে বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু লিখছি।  তুমি তো জানো, জীবনযাপনে মানুষ বহুলাংশে বৃক্ষের ওপর নির্ভরশীল। সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। শুধু পরিবেশ রক্ষা নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষের ফল মানুষের পুষ্টির অভাব পূরণ করে এবং তার কাঠ গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। একটি দেশে ২৫ ভাগ বনভূমি থাকার কথা। অথচ আমাদের দেশে রয়েছে মাত্র ১৭ ভাগ বনভূমি। বনভূমির এ আয়তন প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বৃক্ষের এ অপ্রতুলতা দূরীকরণে বাংলাদেশ সরকার ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগে সহযোগিতা করার জন্য আমাদের সব...

মাধ্যমিক পরীক্ষার পর জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে একখানি পত্র লেখো।  বা, মনে করো, তোমার নাম আরিফ, তোমার বন্ধু নাম অমিত। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।  আজিমপুর, ঢাকা ২৩শে ফেব্রুয়ারি, ২০২০ প্রিয় অমিত, শুভেচ্ছা নিও। কেমন আছ? তোমার পড়াশোনা কেমন চলছে? আমার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জানতে চেয়ে লেখা তোমার চিঠি গতকাল পেলাম। খুব অবাক হয়েছি, তুমি হঠাৎ আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসেছ তাই! মানে তুমি নিজের জীবনের লক্ষ্য নিয়েও নিশ্চয় ভাবছ। তুমি যা জানতে চেয়েছ এখন সে সম্পর্কে তোমাকে লিখছি-  আমি ঠিক করেছি, এসএসসি পরীক্ষার পর নিজেকে সমাজসেবায় নিয়োজিত করব। সমাজকল্যাণ সংস্থা বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়ে দুস্থ, অসহায়, নির্যাতিত, এসিডদগ্ধ নারীদের পাশে দাঁড়াতে চাই। আমি তাদের সামাজিকভাবে স্বাবলম্বী হতে সহযোগিতা করব। তুমি দোয়া কোরো আমি যেন আমার লক্ষ্যে ঠিকমতো পৌঁছতে পারি।  আপুর কথা খুব মনে পড়ে। পরের চিঠি লেখার সময় অব...

সংবাদপত্র পাঠের গুরুত্ব বর্ণনা করে পত্র

নিয়মিত সংবাদপত্র পাঠের গুরুত্ব বর্ণনা করে ছোট ভাইকে একটি পত্র লেখো।  গড়পাড়া, মেহেরপুর ১লা মার্চ, ২০২০ প্রিয় তুষার, প্রথমেই ভালোবাসা নিও। আশা করি ভালো আছ। গত সপ্তাহে তোমার চিঠিতে জানতে পারলাম তোমার পরীক্ষার ফল বের হয়েছে এবং তুমি পরীক্ষায় প্রথম হয়েছ। আমি জানি তুমি একজন মেধাবী ছাত্র এবং ভবিষ্যতেও খুব ভালো ফল করতে চাও। কিন্তু শুধু বই পড়েই ভালো ছাত্র হওয়া যায় না। বর্তমান ও অতীত সম্পর্কে তোমাকে যথাযথ জ্ঞান রাখতে হবে। আর এজন্যে নিয়মিত দৈনিক সংবাদপত্র পড়ার কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বকে নতুনভাবে জানা ও পৃথিবীর বিভিন্ন প্রান্তের অজানা খবর সম্পর্কে অবহিত থাকা বর্তমান ছাত্রজীবনের অত্যাবশ্যকীয় দায়িত্ব। দেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও সাহিত্য সম্পর্কে তুমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারবে। সংবাদপত্র পাঠের মাধ্যমে একজন মানুষ যেমন সচেতন হয় তেমনি সংস্কৃতিমনাও হয়ে ওঠে। অতএব তুমি নিয়মিত সংবাদপত্র পাঠ করে অজানাকে জানার এক অদম্য আগ্রহ গড়ে তোলো, যা তোমাকে আরও মেধাবী হতে সাহায্য করবে। শরীরের যত্ন নিও।  ইতি- তোমার বড় ভাই তুহিন * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে] Email to f...

বন্যায় ক্ষয়-ক্ষতি জানিয়ে বন্ধুকে পত্র

মনে করো, তুমি স্বপ্নন/স্বপ্না। দিনাজপুর জেলার চিরিরন্দর এলাকার অধিবাসী। তোমার বন্ধু রায়হানা বগুড়া জেলার অধিবাসী। সম্প্রতি তোমার এলাকায় যে ভয়াবহ বন্যায় মানুষের দুঃখ-কষ্ট ও ক্ষয়-ক্ষতি হয়েছে তার বিবরণ জানিয়ে তোমার বন্ধু/বান্ধবীকে একটি পত্র লেখো।  চিরিরবন্দর, দিনাজপুর ৫ই আগস্ট, ২০২০ প্রিয় রায়হান, শুভেচ্ছা নিস। অনেকদিন হলো তোর কোনো খবর জানি না। আশা করি, ভালোই আছিস। আমরা এখনো ভয়াবহ বন্যায় সম্মুখীন হয়ে খুব নাজুক অবস্থায় আছি।  বেশ কয়েকদিন হালকা বৃষ্টিপাত হলেও গত ৩-৪ দিন যে বৃষ্টি হয়েছে তার প্রভাব খুব ভালোভাবেই পড়েছে। উত্তরের সবগুলো নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। খরস্রোতা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ধানসহ বহু ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। মানুষের বাড়িঘরও এখন পানির নিচে। গবাদি পশুসহ অন্যান্য যা কিছু আছে তা নিয়ে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এলাকায় বিশুদ্ধ খাবার পানিসহ খাদ্যের চরম অভাব দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে শিশুসহ বিভিন্ন বয়সি মানুষের মধ্যে। তাছাড়া সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এলাকার সব স্কুলকলেজ বন্ধ হয়ে গেছে। ফলে পড়াশোনা ক্...

ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা জানিয়ে বোনকে চিঠি

মনে করো, তুমি সাবিহা। তোমার বোনের নাম কলি। ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত জানিয়ে তোমার বোনকে একটি চিঠি লেখো।  আজিমপুর, ঢাকা ১৮ই আগস্ট, ২০২০ প্রিয় কলি, শুভেচ্ছা নিস। গতকাল তোর চিঠি পেলাম। তুই ভালো আছিস জেনে প্রীত হলাম। তুই গত চিঠিতে আমার কাছে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চেয়েছিলি। আমি আজ তোকে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখব।  বর্তমান বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তির নাম ইন্টারনেট। ইন্টারনেট তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব সাধন করেছে। ইন্টারনেটের মাধ্যমে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছবিসহ যাবতীয় তথ্য নিমিষেই সরবরাহ করতে পারছে। ইন্টারনেটের প্রয়োজনীয়তা অসীম। ইন্টারনেটের মাধ্যমে আজকাল অসম্ভবকে সম্ভব করা যাচ্ছে। তথ্যপ্রেরণ ও গ্রহণ থেকে শুরু করে বিশ্বের সকল প্রান্তের মানুষের সাথে আড্ডা, শিক্ষা, বিপণন, সম্মেলন, অফিস ব্যবস্থাপনা, বিনোদন ইত্যাদি ইন্টারনেটের সাহায্যে করা যাচ্ছে। মাল্টিমিডিয়া বিকাশের সাথে সাথে প্রতিদিন এর সম্ভাবনা আরও বাড়ছে। বাংলাদেশের একজন লোকের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে নিউইয়র্কের কোনো ওপেন কনসার্ট উপভ...

ছাত্রজীবনে রাজনীতিতে জড়িত হওয়ার কুফল জানিয়ে পত্র

ছাত্রজীবনে রাজনীতিতে জড়িত হওয়ার কুফল জানিয়ে ছোট ভাইকে পত্র লেখো।  শাহজাহানপুর, ঢাকা ৩০শে মে, ২০২০ স্নেহের কাওসার, আমার অশেষ স্নেহাশিস রইল। তোমার চিঠি গতকাল পেয়েছি। তোমার চিঠিতে বাড়ির সকলের কথা লেখা থাকে তাই পড়তে বেশ ভালো লাগে। চিঠি পড়ে জানতে পারলাম তুমি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছ। হঠাৎ করেই আশঙ্কার মেঘে ছেয়ে গেল মন। মনে রেখো, অধ্যয়নই একজন ছাত্রের তপস্যা এবং বিদ্যার্জনই তার ধর্ম। ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত নয়। কারণ এসময় হচ্ছে জীবনকে গঠন করার প্রকৃত সময়। এ সময়কে হেলায় নষ্ট করে দিলে পরিণামে অবশ্যই দুঃখ পেতে হবে। লেখাপড়া করে আদর্শ মানুষ হয়েই রাজনীতিতে অংশগ্রহণ করাটা যুক্তিযুক্ত। মনে রেখো, স্বার্থান্বেষী নেতারা ছাত্রদের লেলিয়ে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করে। তাতে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। পরবর্তীকালে রাজনীতিতে যোগ দেওয়া তো দূরের কথা, জীবনসংগ্রামে টিকে থাকাই তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই তোমার প্রতি আমার উপদেশ, এ অমূল্য ছাত্রজীবনে রাজনীতির মরীচিকার পেছনে দৌঁড়ে জীবন নষ্ট কোরো না। বরং এখন লেখাপড়া শিখে জীবনকে উপযুক্ত করে গড়ে তুললে ভবিষ্যতে স্বন...

বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুকে পত্র

মনে করো, তুমি রংপুরের মানিক। তোমার বন্ধু সুমন সিলেটের নিশ্চিন্তপুর গ্রামে থাকে। বই পড়ার আনন্দ জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।  রংপুর ১২ই অক্টোবর, ২০২০ প্রিয় সুমন, পত্রের শুরুতেই আমার শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি আনন্দের সঙ্গেই দিনযাপন করছ। তোমাদের শুভকামনায় আমিও ভালো আছি। তুমি ইদানিং বেশ বইপত্র পড়ছ জেনে ভালো লাগছে। আমিও প্রচুর বই পড়ি। যখনই অবসর মেলে তখনই বই খুলে বসি। জানো, রবীন্দ্রনাথের ‘গল্পগুচ্ছ’ বইটির প্রায় অর্ধেক পড়ে ফেলেছি। কি যে গল্পের গাঁথুনি, কী ভাষার মাধুর্য, যেন চুম্বকের মতো টানে! একটার পর একটা গল্প পড়ছি আর সমৃদ্ধ হচ্ছি। অবশ্য মাঝে মাঝে জীবনানন্দ দাশের ‘কবিতাসমগ্র’-টাও পড়ি। সুকুমার বড়ুয়া, হুমায়ূন আজাদ আর হেলাল হাফিজের বই-ও আছে আমার কাছে। এত এত বই আছে আমার কাছে যা চিঠিতে লিখে শেষ করা যাবে না। সাক্ষাতে বলতে হবে। জানো, বই পড়তে আমার এত ভালো লাগে যে বোঝাতে পারব না। যাই হোক সম্প্রতি তুমি নতুন কী কী বই পড়ছ তা জানিয়ে শিগগিরই চিঠি দিও। ভালো থেকো। আর তোমার আব্বু-আম্মুকে আমার সালাম জানিও।  ইতি- মানিক * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

চিঠির সংজ্ঞা

Image
চিঠির সংজ্ঞা পরস্পরের সঙ্গে যোগাযোগ এবং সংবাদ আদান-প্রদানের মাধ্যমে হিসেবে চিঠি পত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাগজ আবিষ্কারের অনেক আগেই মানুষ গাছের পাতায়, বাকলে, চামড়ায়, ধাতব পাতে লিখত। পাতায় লিখত বলেই এর নাম হয় ‘পত্র’ আর চিঠির আভিধানিক অর্থ ‘স্মারক’ বা ‘চিহ্ন’। তবে ব্যবহারিক অর্থে চিঠি বলতে বোঝায়- একের মনের ভাব বা বক্তব্য অন্যের কাছে পৌঁছানোর জন্য লিখিত বিবরণীকে। নিকটস্থ মানুষের কাছে মনের ভাব প্রকাশ করতে হলে সরাসরি কথার মাধ্যমেই জানানো যায়। কিন্তু দূরবর্তী কারো কাছে প্রকাশ করতে হলে লেখার সাহায্য নিতে হয়। আমরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক প্রয়োজনে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির কাছে চিঠি লিখে থাকি। সুলিখিত চিঠি অনেক সময় সাহিত্যের মর্যাদায় উত্তীর্ণ হতে পারে। যেমন : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ ।  বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীন যে চিঠি পাওয়া গেছে সেটির রচনাকাল ১৫১৫ সাল। তৎকালীন অহোমরাজকে চিঠিটি লিখেছিলেন কুচবিহারের রাজা নারায়ণ। সেময় লোক মারফত চিঠি পাঠানো হতো। বর্তমানে ডাক ব্যবস্থার কল্যাণে চিঠিপত্র সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এসেছে। সরকারি ড...

অনুচ্ছেদ : ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ এক ঐতিহাসিক ভাষণ। বাঙালিরা তাদের মহান নেতার নির্দেশের অপেক্ষায় ছিল যা ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রকাশ পায়। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ভাষণটি ইতিমধ্যে ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ৭ই মার্চের ভাষণের মাহাত্ম্য বিবেচনা করে কিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। আর ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় যা বাঙালি জাতির জন্য অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ই মার্চের ভাষণে শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে গর্জে ওঠার আহবান জানানো হয়। জাতির জনক যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারণ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানি শাসকরা ক্ষমতা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখার চেষ্টা শুরু করে। প্রেস...

অনুচ্ছেদ : সাইবার অপরাধ

সাইবার অপরাধ ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির অগ্রগতির পাশাপাশি যে বিষয়টি বিস্তার লাভ করছে তা হলো সাইবার অপরাধ। সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ এমন একটি অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে অপরাধমূলক অভিপ্রায়ে বা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃত সম্মানহানি কিংবা সরাসরি শারীরিক বা মানসিক ক্ষতি সাধিত হলে তা সাইবার অপরাধ বলে গণ্য হবে। সাইবার অপরাধ বিভিন্ন প্রকার হতে পারে। যেমন : হ্যাকিং, স্প্যামিং, সাইবার আক্রমণ, সাইবার হয়রানি, সাইবার চুরি, ফিশিং, পাইরেসি প্রভৃতি। তবে হ্যাকিং, কপিরাইট লঙ্ঘন, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধগুলো বর্তমানে উচ্চমাত্রা ধারণ করেছে। এর ফলে জাতির নিরাপত্তা ও আর্থিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন। ব্লু হোয়েল নামক অনলাইন গেম বর্তমানে আলোচিত সাইবার অপরাধ। এটি এর অনুসারীকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সাইবার অপরাধের কারণে বিশ্বের অনেক দেশের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। অপরাধীচক্র ক্রমেই বিস্তার লাভ করছে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের জের ধরে সম্মানহানি ঘটছে। হ্যাকিং-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য চুরি অথবা...

অনুচ্ছেদ : সাক্ষরতা প্রসারে ছাত্রসমাজ

সাক্ষরতা প্রসারে ছাত্রসমাজ সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞানসম্পন্নতাকেই বোঝায়। তবে দিন দিন বাড়ছে এর পরিধি। বাংলাদেশে  সা ক্ষরতার হার খুবই নগণ্য। এই প্রেক্ষাপটে দেশে  সা ক্ষরতার হার প্রসারে ছাত্রসমাজ নিতে পারে অগ্রণী ভূমিকা। সরকার উপযুক্ত ও বাস্তব পরিকল্পনা গ্রহণ করলে ছাত্রসমাজ  সা ক্ষরতা প্রসারে বিপুল সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। সাধারণ কর্মজীবী মানুষের তুলনায় ছাত্রসমাজ বেশি কার্যকর ভূমিকা নিতে পারে। ছাত্রসমাজ  সা ক্ষরতা প্রসারের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে সারাদেশে গ্রামভিত্তিক আন্দোলন গড়ে তুলতে পারে। তারা প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া-মহল্লাতে ছাত্রসংঘ গড়ে তুলে নিরক্ষরদের তালিকা প্রণয়নে সহায়তা করতে পারে। যেসব জায়গায় সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আনা সম্ভব হবে না, সেখানে অস্থায়ী শিক্ষাকেন্দ্র চালু হতে পারে। তাতে ছাত্ররা শিক্ষাদাতা কর্মীরূপে দায়িত্ব নিতে পারে। স্থানীয় ক্লাব, মসজিদ, কমিউনিটি সেন্টার কিংবা বাড়ির আঙিনায় এ ধরনের অস্থায়ী শিক্ষাকেন্দ্র স্থাপন করা যেতে পারে। বয়স্করা যেহেতু দিনের বেলা কাজে ব্যস্ত থাকেন, তাই তাদের  সা ক্ষরতা প...

অনুচ্ছেদ : শব্দদূষণ

শব্দদূষণ শব্দবিজ্ঞানের ভাষায় শক্তির এক বিশেষ রূপ যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় তাই হলো শব্দ। শব্দ প্রয়োজনীয় হলেও শব্দময় আমাদের এই জগতে শব্দ কখনো কখনো আমাদের জন্য ক্ষতিকর ও বিরক্তিকর হয়ে ওঠে। আর সেটিই হলো শব্দদূষণ। পাখপাখালির ডাক, মৃদু শব্দ, সংগীতের সুর শ্রুতিমধুর। বিপরীতে যানবাহনের আওয়াজ, রেডিও টেলিভিশনের উচ্চশব্দ, গাড়ির হুইসেল, কলকারখানার সাইরেন, মাইকের আওয়াজ, উড়োজাহাজের শব্দ ইত্যাদি আমাদের প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কারণ, এই শব্দগুলো তীব্র ও অতিমাত্রার, এগুলোই সৃষ্টি করছে শব্দদূষণ। শব্দদূষণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কোনো কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, আবার কখনো হুমকির কারণ হচ্ছে। শব্দদূষণে শিশুদের ও বড়দের পড়াশোনার ক্ষতি হচ্ছে, মানুষের কাজকর্ম ব্যাহত হচ্ছে, বিরক্তি উৎপাদক বলে মানুষ অবসাদগ্রস্ত হচ্ছে, রোগীরাও শব্দদূষণের কারণে হুমকির সম্মুখীন হচ্ছে। উচ্চ শব্দযুক্ত শিল্পকারখানায় যেসব শ্রমিক কাজ করে, তাদের শ্রবণশক্তি ১০ বছরে অর্ধেক হ্রাস পায়। অর্থাৎ নিঃসন্দেহে শব্দদূষণ মারাত্মক ক্ষতিকর এক দূষণ। সচেতন ও উদ্যোগী হয়ে আমরা উচ্চ শব্দ তৈরি ক...

অনুচ্ছেদ : যানজট

যানজট যানজন হচ্ছে যানবাহনের জট। রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পেরে অস্বাভাবিক যে জটের সৃষ্টি করে, তাকেই আমরা যানজট বলে জানি। জনবহুল এই বাংলাদেশের এক বিরাট সমস্যা যানজন। এই সমস্যা প্রকটতর হয়েছে দেশের রাজধানী ঢাকাতে। যানজটের সীমাহীন দুর্ভোগের শিকার ঢাকার প্রতিটি মানুষ। ঢাকা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র। তাই দেশের সকল শ্রেণির মানুষ ঢাকা শহরের দিকে ধাবিত হচ্ছে। জনগণের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে; যা তৈরি করছে যানজট। এছাড়া রাস্তার স্বল্পতা, অপ্রশস্ততা, অপরিকল্পিত নগরায়ণ, ট্রাফিক আইন অমান্য করাই হচ্ছে ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ। আর যানজটের ফলে প্রায়ই মারাত্মক সব দুর্ঘটনা ঘটে থাকে। প্রয়োজনীয় কাজ যথাযথ সময়ে করা সম্ভব হয় না, যা ব্যক্তি ও সামাজিক জীবনসহ রাষ্ট্রীয় জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। যানজট সমস্যা দূর করার জন্য অত্যন্ত সুষ্ঠুভাবে পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। প্রশস্ত রাস্তা নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ আইন, ট্রাফিক আইন কঠোরভাবে পালন করাই হতে পারে এক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ। রাজধানী ঢাকার জীবনযাত্রা উন্নয়ন করার লক্ষ্যে যানজট সমস্যা সমাধানে...

অনুচ্ছেদ : মূল্যবোধ

মূল্যবোধ ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যের যে ধারণা তার নামই মূল্যবোধ। এটি মানবীয় গুণাবলির মধ্যে অন্যতম একটি গুণ। এই গুণটি ধারণ না করতে পারলে মানুষ নৈতিক চরিত্রের অধিকারী হতে পারে না। সহজভাবে বলা যায়, ভালো বা মন্দ মূল্যায়ন বা বিচার করার যে বোধ বা শক্তি মানুষের মাঝে বিরাজ করে সেটাই মূল্যবোধ। অর্থাৎ ভালোকে ভালো জানা এবং মন্দকে মন্দ জেনে তা থেকে দূরে থাকার চেষ্টা মূল্যবোধ হিসেবে পরিচিত। মূল্যবোধ বলতে নৈতিক ও সামাজিক মূল্যবোধকে বোঝায়। নৈতিক মূল্যবোধের বিষয়টি শুভবোধ, সৎ চিন্তা, সততা ও নির্লোভ জীবন পদ্ধতির সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি জীবনে সত্য কথা বলাকে অভ্যাসে পরিণত করতে পারেনি তার মধ্যে নৈতিক মূল্যবোধ আশা করা অসংগত। তাই মূল্যবোধ মানুষের শ্রেষ্ঠ অলংকার। মূল্যবোধসম্পন্ন মানুষ স্বভাবতই উত্তম চরিত্রের হয়ে থাকে। তাই সৎ চরিত্রবান মানুষের প্রভাব পড়ে সমাজে। যে সমাজ যত বেশি মূল্যবোধসম্পন্ন সে সমাজ তত বেশি সুখী ও সমৃদ্ধ। সমাজে নৈতিক গুণসম্পন্ন মানুষের অভাব হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব। সমাজজীবনে চরম দারিদ্র্য, শিক্ষিত বেকারের কর্মহীনতা, ভোগবাদী মানুষ...

অনুচ্ছেদ : মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হলো বংলা নববর্ষের প্রথম দিনের প্রথম সকালে সম্মিলিতভাবে সজ্জাসহকারে হাঁটা। প্রতিবছর হাজার হাজার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা (ফাইন আর্টস) অনুষদের শিক্ষার্থীদের তৈরি করা নানারকম প্রতিলিপি যেমন- মাছ, পাখি, প্রাণী ও অন্যান্য মোটিফের প্রতিলিপি সমন্বিত করা হয় মঙ্গল শোভাযাত্রার মিছিলে। চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রথম মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। উৎসবটি বাংলাদেশি মানুষের ধর্মনিরপেক্ষ পরিচয় প্রকাশ এবং ঐক্য উন্নয়নের একটি উপায় হিসেবে পরিচিতি পায়। ২০১৪ সালে বাংলা একাডেমি মঙ্গল শোভাযাত্রার একটি মনোনয়ন ফাইল সংকলন করে যা বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয় এবং ইউনেস্কোতে জমা দেয়। ৩০ নভেম্বর ২০১৩ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে একটি অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করে। এই উৎসবের মিছিলটি প্রথম শুরু হয়েছিল ১৯৮৯ সালে যখন স্বৈরাচারী শাসক হোসেন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন। সেই সময় বাংলাদেশ সামরিক একনায়কত্বের অধীনে ছিল এবং বন্যার শিকার হয়েছিল। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপকগণ স্বৈরাচার...

অনুচ্ছেদ : ভৌগোলিক নির্দেশক পণ্য : জামদানি

ভৌগোলিক নির্দেশক পণ্য : জামদানি জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের বস্ত্র যার বয়ন পদ্ধতি অনেকটা মসলিনের মত। জামদানি নানা স্থানে তৈরি করা হয় বটে কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলা হয়। এর ঐতিহাসিক উৎপাদন মুঘল সম্রাটদের রাজকীয় শাসন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মুঘল সাম্রাজ্যের অধীনে ফার্সি শব্দ জামদানির জনপ্রিয় ব্যবহার আসে। কারণ এটি মুগলদের কোর্ট ভাষা ছিল। সাধারণত মনে করা হয় মুসলমানেরাই ভারত-উপমহাদেশে জামদানির প্রচলন ও বিস্তার করেন জাম পরিবেশনকারী ইরানী সাকীর পরনের মসলিন থেকে ‘জামদানি’ নামের উৎপত্তি ঘটেছে। জামদানি বয়ন প্রথাটি বাংলার উৎপত্তি। জামদানি ভৌগোলিক নির্দেশক (জিআই) ক্লাসিক মসলিনের নৈপুণ্যের পরিচায়ক এবং দেশের সেরা বস্ত্রগুলোর মধ্যে অন্যতম যা জিআই নিবন্ধন পেয়েছে। জিআই অ্যাক্ট ২০১৩ অনুযায়ী কেউ যদি প্রত্যায়িক জিআই পণ্যগুলি নিজের দাবি করতে চায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তাকে গেজেটের ২ মাসের মধ্যে জানাতে হবে। তাই জামদানিকে নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সরকার ক্ষুদ্র ও কুটির শিল্পকে যথাযথ ভূষিত করেছে। বর্তমানে জামদানি বাংলাদেশের একটি একক পণ্য। জাম...

অনুচ্ছেদ : ভৌগোলিক নির্দেশক পণ্য : ইলিশ

ভৌগোলিক নির্দেশক পণ্য : ইলিশ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৬৫% বাংলাদেশে উৎপাদিত হয়। ভারতে ১৫% মায়ানমারে ১০% এবং বাকি অংশ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আরব উপসাগরের আশেপাশে উৎপাদন হয়। তাই বাংলাদেশ সরকার ইলিশকে বাংলাদেশের একক পণ্য জিআই হিসেবে গেজেট জারি করে। ভৌগোলিক নিদর্শন অ্যাক্ট ২০১৩ অনুযায়ী যদি কেউ প্রত্যায়িত জিআই পণ্য নিজের দাবি করতে চায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তাকে গেজেটে প্রকাশের ২ মাসের মধ্যে অভিযোগ করতে হবে। এই নিয়ম অনুযায়ী কেউ অভিযোগ করেনি বলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্যে পরিণত হয়েছে। সরকারের নেয়া পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ইলিশ বিশ্বে একক আধিপত্য করছে। এক্ষেত্রে ইলিশের প্রজনন মাস অক্টোবর থেকে নভেম্বরে ইলিশ ধরা নিষিদ্ধ। তাছাড়া জাটকা ধরা নিষিদ্ধকরণ, কারেন্ট জাল নিষিদ্ধকরণ ইলিশ উৎপাদন বৃদ্ধি করছে। বর্তমানে পাশ্ববর্তী দেশ ভারত ও মায়ানমার বাংলাদেশের কৌশল অনুসরণ করছে যা আমাদের জন্য সম্মানজনক। একটা সময় সুস্বাদু মাছ ইলিশের দেখা পাওয়া যেত না। এখন বাংলাদেশের বাজারগুলোতে রুপালি ইলিশের সরবরাহ পাওয়...

অনুচ্ছেদ : বৈশ্বিক জলবায়ু এবং বাংলাদেশ

বৈশ্বিক জলবায়ু এবং বাংলাদেশ একবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে মানবজাতি যখন সভ্যতার চরম শিখরে, ঠিক তখনই পরিবেশ আমাদের ঠেলে দিচ্ছে মহাবিপর্যয়ের দিকে। পরিবেশে দেখা দিয়েছে “জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন” । পরিবেশের এই বিপর্যয়ের জন্য মূলত আমরাই দায়ী। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি। বায়ুমণ্ডলে ব্যাপক পরিমাণ কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাস জমা হওয়ার ফলে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ বাধাপ্রাপ্ত হয় এবং এসব গ্যাস তাপ শোষণ করে। ফলে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ মারাত্মকভাবে বাড়তে থাকার কারণে পৃথিবী দিন দিন উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ইতোমধ্যেই এশিয়াসহ পৃথিবীর অনেক দেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইসিপিপি) সতর্ক করে জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যেই হিমালয়ের সব হিমবাহ গলে যেতে পারে যা বিশ্ববাসীর জন্য এক ভয়াবহ বার্তা বয়ে আনবে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউ এমও) প্রতিবেদনে বলা হয়েছে, বিগত আট লাখ বছরের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে ২০১৬ সালে নির্গত...

অনুচ্ছেদ : বিদ্যালয়ের শেষ দিন

বিদ্যালয়ের শেষ দিন এসএসসি পরীক্ষার কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিছুদিনের মধ্যে এসএসসি পাস করে কলেজে ভর্তি হব এ বিষয়টি ভেবে আনন্দ লাগলেও বিদায় নিতে হবে ভেবে আমি ভীষণভাবে বিষণ্ণ। কারণ দীর্ঘ পাঁচ বছরের অতি পরিচিত বিদ্যালয় থেকে নতুন জীবনে পদাপর্ণের জন্য বিদায় নিতে হচ্ছে। এ দীর্ঘ সময়ে বিদ্যালয়ের সাথে ধীরে ধীরে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, বন্ধু-বান্ধব, অগণিত ছাত্র ও পরিবেশের সাথে এক আত্মিক সম্পর্ক রচিত হয়েছিল। পরিচিত পরিবেশ-পরিমণ্ডলসহ বিদ্যালয় ছেড়ে যাওয়ার এক অব্যক্ত ব্যথায় আমার মন ব্যথিত হয়ে উঠেছিল। সমস্ত বিদ্যালয়ে একটা ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করছিল। অশ্রুসজল চোখে প্রিয় শিক্ষকদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তাঁরা পরমস্নেহে বিদায়ী শিক্ষার্থীদের সান্ত্বনা দিলেন। তাঁদের অমূল্য উপদেশ ও দোয়াকে জীবন চলার পাথেয় করে নিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে বাসায় ফিরলাম।

অনুচ্ছেদ : বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন হলো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে ধারণা, পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা। আধুনিক বাজার ব্যবস্থাপনায় অপরিহার্য বিষয় বিজ্ঞাপন, যা মূলত একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। ‘বিজ্ঞাপন’ শব্দটি ইংরেজি ‘Advertising’ থেকে এসেছে, যা ল্যাটিন ‘Advertre’ থেকে বিবর্তিত, যার অর্থ ছিল ‘আবর্তিত করা’ বা ‘ঘোরানো’ । অর্থাৎ সাধারণত যেকোনো পণ্য বা সেবার প্রচারণাকেই বিজ্ঞাপন হিসেবে আখ্যায়িত করা হয়। পণ্যের পরিচিতি, পণ্যের চাহিদা সৃষ্টি, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি এবং মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞাপনের বিকল্প নেই। বিজ্ঞাপন দেখা ও শোনা যায় টেলিভিশন, সংবাদপত্র, সাময়িকী ও বেতারে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তায় দেখা যায় বিলবোর্ড, যাতে পণ্যের প্রচারণা প্রদর্শন করা হয়ে থাকে বেশ বড় আকারে। বিভিন্ন যানবাহন, ইশতেহারের মাধ্যমেও প্রচার করা হয়ে থাকে পণ্যের প্রচারণা। বিজ্ঞাপন তার জাদুকরী শক্তি দিয়ে সমাজের বিভিন্ন লোকের উপকার করে থাকে। সাধারণত পণ্য ও সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন প্রচারিত হয়। এছাড়াও বিজ্ঞাপনের বিবিধ উদ্দেশ্য আছে। বিজ...

অনুচ্ছেদ : বাংলাদেশের উৎসব

বাংলাদেশের উৎসব বাঙলি জাতির সঙ্গে বিভিন্ন উৎসব অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালির জীবনে আনন্দের ছোঁয়া নিয়ে আসে বিভিন্ন উৎসব। সবাই তখন দুঃখ ও হতাশার গ্লানি ভুলে মেতে ওঠে অনাবিল আনন্দে। উৎসবপ্রিয় এ জাতির জীবনে তাই বারো মাসে তেরো পার্বণের ঘনঘটা। এ উৎসবগুলো বাঙালির সমৃদ্ধ সংস্কৃতির পরিচয় বহন করে। বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের বাস এ বাংলাদেশে। এদেশের উৎসবের ধরন ও প্রকৃতিও তাই বৈচিত্র্যময়। সবাই তাদের নিজস্ব আচার ধর্ম অনুযায়ী, নিজস্ব সংস্কৃতির প্রকাশ ঘটায় এ উৎসবগুলোতে। এদেশে বিভিন্ন ধর্মের লোক বাস করে। ধর্ম অনুযায়ী উৎসবের ভিন্নতা ও প্রাচুর্য লক্ষণীয়। এ ছাড়া ষড়ঋতুর এদেশে প্রকৃতির রূপের ভিন্নতা বার্তা নিয়ে আসে উৎসবের আমেজের। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় মেলে বাঙালির সামাজিক উৎসবগুলোর মধ্যে। বাঙালির চেতনার প্রকাশ ঘটে এদেশ গঠনে যাঁদের অবদান আছে জাতীয় উৎসবের মধ্য দিয়ে তাঁদের স্মরণ করার মাধ্যমে। বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ। তাই ধর্মীয় উৎসবের কথা বলতে গেলে প্রথমেই আসে মুসলমানদের ধর্মীয় উৎসবের কথা। মুসলমানদের বছরে দুটি ঈদ। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ইদুল আজহা। ঈদুল ফিতরে মুসলমানরা ভেদাভেদ ভুলে ধনী-গরিব ...

অনুচ্ছেদ : রোহিঙ্গা শরণার্থী

রোহিঙ্গা শরণার্থী বর্তমান বিশ্বে শরণার্থী সমস্যা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্মরণকালের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সম্মুখীন বাংলাদেশ। মিয়ানমারের সরকারে বাহিনীর অত্যাচারের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে। বিপুল সংখ্যক শরণার্থীর মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ‘রোহিঙ্গা’ হিসেবে আজ যারা পরিচিত, তারা মূলত মায়ানমারের আরাকান রাজ্যের অধিবাসী। একসময় আরাকান রাজ্য ‘রোহান’ বা ‘রোহাঙ’ নামে পরিচিত ছিল। এজন্যেই এরা রোহিঙ্গা নামে পরিচিত। ১৯৬২ সালে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে রোহিঙ্গাদের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য বাড়তে থাকে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়। মিয়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। যার ফলে রোহিঙ্গারা নিজ দেশেই হয়ে পড়ে উদ্বাস্তু। এরপর থেকে বহিরাগত হিসেবে চিহ্নিত রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামেই অবরুদ্ধ করে রাখে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী। রোহিঙ্গাদের সমগ্র জীবন হয়ে পড়ে মায়ানমার সামরিক বাহিনীর কাছে নিয়ন্ত্রিত। এছাড়া মাঝে মাঝেই চলতে থাকে নির্যাতন। ...

অনুচ্ছেদ : বাংলা ভাষা

বাংলা ভাষা ভাবের বাহন হলো ভাষা। ভাষা যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষার মাধ্যমেই একের ভাব অন্যের মধ্যে সঞ্চারিত করা সম্ভব হয়। পৃথিবীর এক এক অংশ এক এক ভাষার উৎপত্তি। তাই ভৌগলিক অঞ্চল ভেদে মানুষের ভাষাও ভিন্ন ভিন্ন। বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের ওপর ভাষা রয়েছে। তার মধ্যে বাংলা অন্যতম। বাংলা হলো বাঙালির মাতৃভাষা। এ ভাষার রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বর্তমানে পৃথিবীতে প্রায় চব্বিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। পৃথিবীর অধিকাংশ ভাষারই আদি উৎস খুঁজে বের করা সম্ভব হয়েছে। মাত্র হাতে গোনা কয়েকটি মূল ভাষা গোষ্ঠী থেকে বিশ্বের যাবতীয় ভাষার উদ্ভব। এর একটি হলো ইন্দো-ইউরোপীয় ভাষা যার অন্যতম একটি ভাষা হলো ভারতীয় আর্যভাষা। এ ভাভা থেকেই সৃষ্টি হয় বাংলা ভাষা। বাংলাদেশের অধিবাসীরা এখন যে বাংলা ভাষার ব্যবহার করছে তা আদিতে এমন ছিল না। নানা বিবর্তনের মধ্য দিয়ে উদ্ভব ঘটেছে আজকের বাংলা ভাষা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পূর্ব মাগদি অপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়। ড. শহীদুল্লাহর মতে আনুমানিক ৬৫০ খ্রিস্টাব্দের দিকে গৌড়...