Posts

Showing posts with the label Pollutions

পরিবেশ দূষণ প্রতিরোধে নির্বিচারে গাছ কর্তন বন্ধ করার জন্য আবেদন

আপনার এলাকায় পরিবেশ দূষণ প্রতিরোধে নির্বিচারে গাছ কর্তন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি পত্র লিখুন। ১৫ জুন, ২০২৩ বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদনগর, কুমিল্লা। বিষয় : নির্বিচারে গাছ কর্তন বন্ধের জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আপনি নিশ্চয় অবগত আছেন যে, উপজেলার বিভিন্ন গ্রামে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। মানুষ প্রকৃতির কথা বিবেচনা না করে প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উজাড় করছে বনভূমি। যার প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। কেননা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে বায়ু দূষণের ব্যাপারটি ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের অবদান অনস্বীকার্য। কিন্তু মানুষ সাময়িক স্বার্থে নির্বিচারে গাছপালা কেটে আসবাবপত্র তৈরি ও রান্নার কাজে ব্যবহার করছে। এছাড়া কিছু মানুষ অর্থের লোভেও নির্বিচারে বৃক্ষ কর্তন করছে। এমন পরিস্থিতিতে জনগণকে নির্বিচারে বৃক্ষ কর্তন বন্ধ করতে আপনাকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে পরিবেশ দূষণ বন্ধ হবে না। এমতাবস্থায়, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, পরিবেশ দূষণ রোধে এবং প্রাকৃতিক ...

অনুচ্ছেদ : প্লাস্টিক দূষণ

প্লাস্টিক দূষণ প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা মাটি, পানি, বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব সৃষ্টি করে। নিয়মিত প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাঁড়িয়ে দেয়। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না এবং এগুলো পরিবেশে পচতে অনেক সময় লাগে। প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ফলে ২০১৯ সালে বায়ুমণ্ডলে ৮.৫ কোটি টন কার্বন ডাইঅক্সাইড যোগ হয়। প্লাস্টিক দূষণ মানবদেহে ক্যান্সার, এ্যাজমা, হরমোনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল রোগ তৈরি করে। আমাদের পানীয় জলের শতকরা ৮০ ভাগ মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের কণা দ্বারা দূষিত। এসব অদৃশ্য প্লাস্টিকের কণা ও প্লাস্টিক নিঃসৃত বিষাক্ত দ্রব্যাদি খাদ্যচক্রের মাধ্যমে মানবস্বাস্থ্যকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় শিকার হচ্ছে সামুদ্রিক প্রতিবেশ। প্লাস্টিক দূষণের ফলে প্রতি বছর ১০ লাখ সামুদ্রিক পাখি এবং ১ লাখ সামুদ্রিক প্রাণী মৃত্যুবরণ করে। বিজ্ঞানীদের হিসাব মতে, বর্তমানে সমুদ্রে ৫.২...

অনুচ্ছেদ : পানি দূষণ

পানি দূষণ পরিবেশে ক্ষতিকারক দূষণকারী পদার্থের উপস্থিতিই হচ্ছে পরিবেশ দূষণ। পানি হলো পরিবেশের প্রধান উপাদানগুলোর একটি। পানিকে জীবন বলা হয় কেননা পানি ছাড়া উদ্ভিদ ও প্রাণী উভয়েরই জীবন অসম্ভব। কিন্তু বহু কারণে দিন দিন এ পানি দূষিত হচ্ছে। পানি দূষণের প্রধান কারণ মানুষের দায়িত্বহীনতা। লোকজন পানিতে আবর্জনা ফেলে এবং পানি দূষিত করে। জাহাজ থেকে তেল, মানুষের বর্জ্য এবং অন্যান্য আবর্জনা নদীতে এবং সমুদ্রের পানিতে নির্গত হয় যা পানি দূষিত করে। কৃষকরা তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে যা বৃষ্টির পানিতে মিশে নদী কিংবা খালে বয়ে যায় এবং পানিকে দূষিত করে। তাছাড়া কিছু লোক নদী, খাল, নালা ইত্যাদির পাশে অস্বাস্থ্যকর শৌচাগার নির্মাণ করে যা মারাত্মকভাবে পানি দূষিত করে। দূষিত পানি পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ে। দূষিত পানিতে মাছ মারা যায়, এমনকী মারাত্মকভাবে দূষিত পানিতে চাষাবাদও অসম্ভব হয়ে পড়ে। এটি আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর হুমকিস্বরূপ। পানি দূষণের পরিণতি সম্পর্কে সচেতন হয়ে মানুষ পানি দূষণ বন্ধ করতে পারে। কৃষকদের জমিতে প্রাকৃতিক অথবা সবুজ সার ব্যবহার করা উচিত। লোকজনের স্বাস...

সমুদ্রে প্লাস্টিক : একি!

মানুষের জীবনের সাথে সমুদ্র যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পৃথিবীর প্রায় ৭১% হলো সমুদ্র যা বিভিন্ন প্রাণীর জন্য একমাত্র বাসস্থান। ন্যাশনাল জিওগ্রাফির এক তথ্যমতে, সমুদ্র প্রায় ৭০% অক্সিজেন সরবরাহ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, আমাদের এই সমুদ্র প্রতিনিয়ত কোন না কোনভাবে দূষিত হচ্ছে। আর প্লাস্টিক দূষণ হলো তার মধ্যে অন্যতম যার ফলে জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে। পৃথিবীতে প্রতি মুহুর্তে কোন না কোন স্থানে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল, পলিথিন, চিপসের প্যাকেট আর স্ট্র এর শেষ ঠিকানা হচ্ছে সমুদ্র। ২০১৫ সাল নাগাদ পৃথিবীতে ৬.৩ বিলিয়ন প্লাস্টিক পণ্য তৈরি করা হয়েছে। ভয়ংকর হলেও সত্য যে, এর মাত্র ৯ শতাংশকে পুনরায় ব্যবহার করা হয়েছে। ১২ শতাংশ পুড়িয়ে নষ্ট করা হয়েছে আর বাকি ৭৯ শতাংশই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে জমা আছে। এই জমা থাকা প্লাস্টিক কোন না কোনভাবে সমুদ্রে এসে পড়ছে। অপচনশীল এই প্লাস্টিক বছরের-পর-বছর সমুদ্রে ভাসতে থাকে আর ঢেউ এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়। যার ফলে সমুদ্রের উপর একটা আচ্ছাদন তৈরি করে। সামুদ্রিক প্রাণীর একটা বড় অংশে সাধারণত খাদ্যের জন্য সমুদ্রে ভাসমান ক্ষুদ্র প্রাণী...

অনুচ্ছেদ : জলবায়ুর পরিবর্তন

জলবায়ুর পরিবর্তন বর্তমান বিশ্বে জলাবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জলাবায়ু পরিবর্তন এর কারণসমূহকে দুটি ক্রাটাগরিতে বিভক্ত করা যেতে পারে। এরা হলো, প্রাকৃতিক কারণ এবং মানবসৃষ্ট কারণ। বৈষ্ণিক উষ্ণতা হচ্ছে প্রধান প্রাকৃতিক কারণ ও দৈনন্দিন জীবনে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার হচ্ছে প্রধান মানবসৃষ্ট কারণ। জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে যার ফলশ্রুতিতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের জলাবায়ু পরিবর্তন ও এর ফলাফল, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে খারাপ প্রভাব ফেলছে। জলাবায়ু পরিবর্তনের মারাত্মক ফলাফল হচ্ছে উষ্ণতা বৃদ্ধি গ্রীণ হাউজ প্রতিক্রিয়া, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, মেরু অঞ্চলের বরফগলন ইত্যাদি যা দরিদ্র দেশসমূহের মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাবকে প্রশমিত করতে মানুষকে সচেতন হতে হবে। বৃক্ষরোপণ বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে পারে। রাসায়নিক পদার্থের ব্যবহার পরিবেশ দূষণ কমাতে পারে। পরিবেশ দূষণ হ্রাস করতে জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। এভাবে, শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব...

প্রতিবেদন : আর্সেনিক দূষণ একটি ভয়াবহ সমস্যা

"আর্সেনিক দূষণ একটি ভয়াবহ সমস্যা" শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। === পানিতে আর্সেনিক সমস্যা নিজস্ব প্রতিবেদক : হোমনা, কুমিল্লা, ১১ জুলাই, ২০১৮ : কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোমনা একটি উন্নয়নশীল থানা। এ থানার লোকজনেরা নলকূপের পানি পান করে। কিন্তু সাম্প্রতিককালে এ এলাকায় নলকূপের পানিতে আর্সেনিক নামক বিষ দেখা দেওয়ায় গণমানুষের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে, ফলে এলাকার মানুষ নানাবিধ সমস্যায় ভুগছে। আর্সেনিক আক্রান্ত ব্যক্তির শরীরে বা হাতের তালুতে বাদামি ছাপ পড়তে পারে। সাধারণত বুকে, পিঠে কিংবা বাহুতে স্পটেড পিগমেনটেশন দেখা যেতে পারে, যা পরবর্তীতে ত্বকের ক্যান্সারে রূপ নিতে পারে। অনেক রোগীর লিউকোসেলানোসিস, সাদা ও কালো দাগ পাশাপাশি থাকে। আক্রান্ত ব্যক্তির জিহবা, মাড়ি, ঠোঁট ইত্যাদিতে মিউকাস মেমব্রেন মেলানোসিসও হতে পারে। কারও কারও হাত পায়ের চামড়া পুরু হয়ে যায়, আঙুল বেঁকে যায়, অসাড় হয়ে যায়। এছাড়া পায়ের আঙুলের মাথায়ও পচব ধরতে পারব। আর্সেনিকের বিষক্রিয়ার অন্যান্য লক্ষণগুলো হলো- হজমে বিঘ্ন ঘটা, পেটব্যাথা, খাবারের অরুচি, বমি বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি। এ এলাকায় সরেজমিনে গিয়ে এসব...

পরিবেশ দূষণ নিয়ে ছাত্র ও শিক্ষকের মধ্যে সংলাপ

পরিবেশ দূষণ নিয়ে ছাত্র ও শিক্ষকের মধ্যে সংলাপ তৈরি করো। শিক্ষক : তোমরা কি জানো পরিবেশ কী? ছাত্র-১ : জি স্যার। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। শিক্ষক : তাহলে নিশ্চয় আমরাও পরিবেশের একটা অংশ? সকল ছাত্র : অবশ্যই স্যার। শিক্ষক : তাহলে পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরাও আর বাঁচতে পারব না। সকল ছাত্র : জি স্যার। শিক্ষক : আর তাই আমাদের পরিবেশকে আমাদেরই ভালো রাখতে হবে। তোমরা কি জানো, কীভাবে আমরা আমাদের পরিবেশ ভালো রাখব? সকল ছাত্র : না স্যার। আমরা জানতে চাই। শিক্ষক : অবশ্যই তোমরা জানবে। কারণ আমরা সবাই পরিবেশের অন্তর্ভুক্ত। পরিবেশের সবকিছু আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে অবহেলায় আমরা আমাদের অজান্তেই পরিবেশ দূষণ করছি। তাই পরিবেশ বাঁচাতে সবাইকে কাজ করতে হবে।

ভাষণ : পরিবেশ দূষণ ও তার প্রতিকার

‘পরিবেশ দূষণ ও তার প্রতিকার’ সম্পর্কে একটি টেলিভিশন ভাষণ তৈরি কর। পরিবেশ দূষণ ও তার প্রতিকার প্রিয় দর্শক-শ্রোতামণ্ডলী, পরিবেশ ও মানুষের মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষ যেমন করে তার পরিবেশ গড়ে তুলেছে, তেমনি সভ্যতার চরম লগ্নে এসে সেই মানুষই আবার তার পরিবেশকে নানা উপায়ে ধ্বংস করে চলেছে। তাই তো মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। পরিবেশ দূষণের জন্য একটি-দুটি নয়, অগণিত কারণ রয়েছে। তবে পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হলো জনসংখ্যা। পৃথিবীতে প্রতি মুহূর্তে জনসংখ্যা বাড়ছে। কিন্তু বাড়ছে না প্রকৃতি প্রদত্ত সম্পদ। সে কারণে সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর চাহিদার চাপ পড়ছে প্রচণ্ডভাবে। বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য মানুষ নির্মম হাতে ধ্বংস করছে বনজ সম্পদ। এতে করে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদজগৎ অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণিজগৎ। এ দ্বি-জগতের ক্ষতিসাধনের ফলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য এক সংকটজনক অবস্থায় এসে পৌঁছেছে। পরিবেশ দূষণের আরেকটি কারণ হলো শক্তি উৎপাদন। শক্তি উৎপাদনের সঙ্গে সঙ্গ...

Composition : Plastic Ban

Plastic Ban Plastic bags are a major cause of environmental pollution. Plastic as a substance is non-biodegradable and thus plastic bags remain in the environment for hundreds of years polluting it immensely. It has become very essential to ban plastic bags before they ruin our planet completely. Plastic bags are readily available in the market and are used widely. These are especially popular at the grocery stores since they come in handy in carrying the grocery items like veggies, fruits, rice, wheat, flour, and the rest of the grocery items. Available in various sizes, these are quite economical and also easy to carry or use. The plastics we utilize today have made some fantastic progress since Alexander Parkes originally acquainted them with the world at London’s Great International Exhibition in 1862. Parkes’ material was a natural subsidiary of cellulose that could be formed when warmed and after that kept up its shape after cooling. Plastic bags are lightweight and can be carrie...

Composition : Water Pollution

Water Pollution Water is the most important resource for survival on a planet. It is the essence of life on Earth. Two-thirds of the Earth’s surface is covered by water, seventy-six percent of our body is made up of water. Water pollution can be said to mean the contamination of bodies of water largely due to human activities. Examples of water bodies include rivers, lakes, groundwater, aquifers, and oceans. Water pollution is a worldwide problem that requires serious evaluation of various policies in water resources. Water pollution can be classified into marine pollution, surface water pollution, and also nutrient pollution. Water pollution sources can either be non-point sources or point sources. Point source as the name indicates has just one cause of pollution that is identifiable such as wastewater treatment facility, storm drain, or stream. Non- point pollution sources are quite diffuse and an example is runoff from agriculture. Pollution is a result of a cumulative effect with ...

Composition : Sound Pollution

Sound Pollution Sound pollution also known as noise pollution is one of the most rampant pollutions we find in the world. Especially in urban cities and areas, the nuisance of sound pollution is steadily on the rise. Sound pollution is a physical form of pollution. Sound pollution does not affect any element of our environment directly. So it does not have a direct effect on the land, air, soil, or any other such life-supporting elements. It actually affects the human population more directly. Essentially the excess of sound or noise, such that it causes disturbance and imbalances the day-to-day life of humans and animals is known as noise pollution. While sound pollution is not fatal or lethal in any form to humans, it is still a very harmful form of pollution. All the sources of noise pollution are man-made in nature. One of the most common and harmful sources is the noise caused due to various transportation systems and motor vehicles in particular. Increasing traffic congestion, th...

Composition : Soil Pollution

Soil Pollution Soil is the uppermost dry layer of the Earth made up of organic and inorganic materials. The importance of soil is to sustain terrestrial life on this planet and it is also the component where the sources of life like water and sunlight air come together. Soil pollution can be declared to be the presence of toxic chemicals that pollute the soil, to high concentrations, to risk the ecosystem and human health. There are two types of soil pollution, one nature’s doing or other human-made. Usually, soil pollution is caused due to the presence of man-made applications like percolation of contaminated surface water, pesticides, fuel dumping, oil dumping, etc. A soil pollutant is a factor that is used for deterioration of soil due to texture, mineral, or quality content of soil being reduced. There are adverse effects of soil pollution on the growth of plants. There are other activities like leaching of wastes from landfills, direct discharge of industrial wastes into the soil,...

Composition : Air Pollution

Air Pollution Air pollution is one of the major problems these days. Almost all countries become victims of this environmental pollution. This is the act of mixing pollutants into the air which is not fair for living the shell life of human-being and the overall planet's habitat. Earlier the air we breathe in used to be pure and fresh. But due to increasing industrialization and concentration of poisonous gases in the environment, the air is getting more and more toxic day by day. Most air pollution is the environment that arises due to energy utilization for doing certain activities. No matter what the purpose of burning fossils is, some unexpected and chemical substances come into our environment. The climate and clean program lists out the fact that burning the fossil e.g. coal release harmful and suffocating chemical elements in the air. Apart from this, there is a high possibility of producing toxic gases. Having gotten a touch on this air pollution, there are some climate cha...

Composition : Plastic Pollution

Plastic Pollution Plastic is everywhere nowadays. People are using it endlessly just for their comfort. No one realizes how it is harming our planet. In the last decade, plastic has affected the health and life of human beings very badly. Plastic is very cheap. It costs less than other alternatives like paper and cloth. This is why it is so common and seen everywhere these days, from supermarkets to common households. Plastic is easy to use. It can be used for almost anything either liquid or solid. It comes in different forms which we can easily mould. Plastic is a non-biodegradable material. We cannot dissolve plastic in land or water. Thus, the rise of plastic pollution is happening at a very rapid rate. Plastic pollution is affecting the whole earth, including mankind, wildlife, and aquatic life. It is spreading like a disease which has no cure. We all must realize the harmful impact it has on our lives so as to avert it as soon as possible. Plastic pollutes our water. Each year, t...

Composition : World Environment Day

World Environment Day World Environment Day is celebrated every year on 5th June by the United Nations. It has been celebrated since 1974 as a global program to reach out to the masses on several issues of environmental concern. In the Scandinavian nation, Sweden in 1968 suggested to the United Nations Economic and Social Council (ECOSOC) that a UN conference be held focusing on the interference of humans with the environment. Following the proposal, ECOSOC passed resolution no 1346 in support of the idea. The next year in 1968 the United Nations General Assembly passed resolution 2398, in which it gave its consent to organize the proposed conference 1972. The conference was held in which the environmental issues were discussed and guidelines were issued to the concerned countries and organizations. Thus, beginning in 1974, World Environment Day is observed every year. Each year World Environment Day is hosted in a different country, with events focusing on a central theme. In 1974, t...

খুদে গল্প : পানি-দূষণ

‘পানি দূষণ’ শিরোনামে একটি খুদে গল্প রচনা করো। পানি-দূষণ লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়। এ কি নদী না নর্দমা? নদীর পানি একেবারে কালো হয়ে গেছে আর তার সঙ্গে রয়েছে তীব্র দুর্গন্ধ। মনে হয় এখনই দম বন্ধ হয়ে আসবে। রাহাতের মনে হচ্ছে এখনই নেমে যায় লঞ্চ থেকে। কিন্তু নদীর এই করুন দশা স্বচক্ষে দেখার জন্য সে চুপ করে তাকিয়ে থাকল নদীর দিকে। কয়েকদিন আগে রাহাত কোনো একটি পত্রিকায় ‘নদী বাঁচাও’ শিরোনামে একটি প্রতিবেদন পড়েছিল। কিন্তু সরজমিনে দেখে রাহাত শুধু বিস্মিত হলো না, সাথে সাথে প্রচন্ড রাগ হলো মানুষের ধ্বংসাত্মক এই কর্মকাণ্ডের জন্য। কী করে ফেলেছে নদীটাকে প্রায় দুই কোটি লোকের বাস ঢাকা শহরে। ১৬১০ সালে যখন এই বুড়িগঙ্গার তীরে ঢাকা নগরীর পত্তন হয় তখন তার ছিল পূর্ণ যৌবন। কালের বিবর্তনে সেই পূর্ণ যৌবনা বুড়িগঙ্গা আজ মানুষের হাতেই মৃত্যুমুখে পতিত হতে চলেছে। অপরিকল্পিত নগরায়ন পানি দূষণের অন্যতম প্রধান কারণ। অত্যধিক জনসংখ্যার চাপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতিবাচক প্রভাব ফেলছে নদীর ওপর। নগরীর অসংখ্য কল কারখানার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে যা নদীর এই অবস্থার ...

খুদে গল্প : শব্দদূষণ

'শব্দদূষণ' শিরোনামে একটি খুদে গল্প লেখ। শব্দদূষণ মাইকের তীব্র শব্দে রাশেদুল কান চেপে ধরে। মাইক বহনকারী সিএনজিটা চলে গেলেও কিছুক্ষণ কানের ভেতর বোঁ বোঁ করতে থাকে। এই সমস্যাটা বেশ কিছুদিন ধরে সে অনুভব করছে। রাশেদ এর কোনো কারণ ও সমাধান খুঁজে পায়নি। আর পাবেই বা কী করে? রাজধানীতে এসেছে প্রায় এক বছর হতে চলল। সেই আসা অবধি অসহনীয় শব্দ শুনছে চারদিকে। বিচিত্র সব শব্দের শহর এ ঢাকা। পথে চলতে গেলে বাস ট্রাকে হর্ণের তীব্র শব্দে কান পাতা দায়। এছাড়াও আছে বিল্ডিং তৈরির ইট ভাঙার মেশিনের নিকট শব্দ, ছাদ পেটানোর শব্দ, কলকারখানার মেশিনের শব্দ ইত্যাদি। উচ্চ স্বরে গানবাজনা তো এখন ফ্যাশনে পরিণত হয়েছে। প্রথমে রাশেদের ঘুরুতর কিছু মনে না হলেও অবস্থাদৃষ্টে তার মনে হচ্ছে কান দুটিই বুঝি শেষ পর্যন্ত নষ্ট হবে। সে ঢাকা শহরের একটা নামকরা শিশু বিদ্যালয়ের সামনে দিয়ে হাঁটছিল অথচ সে লক্ষ করল শব্দ নিয়ন্ত্রণের ব্যাপারে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এমন সময় ট্রাকের হর্নের বিকট শব্দে রাশেদুল কানের ভেতরে তীব্র ব্যথা অনুভব করে। মনে হয় কানে যেন গরম লোহার শলাকা ঢোকানো হচ্ছে। ...

প্রতিবেদন : পানীয় জলে আর্সেনিক দূষণ বিষয়ক সংবাদ প্রতিবেদন

কোনো একটি জাতীয় সংবাদপত্রের সাংবাদিক হিসেবে পানীয় জলে আর্সেনিক সমস্যার ওপর ববস্তুনিষ্ঠ প্রতিবেদনে রচনা করো। সিংগাইর থানার বিভিন্ন এলাকায় আর্সেনিক দূষণ নিজস্ব সংবাদদাতা : মানিকগঞ্জ : বহুম সমস্যা আবর্তে জর্জরিত আমাদের এলাকায় আর্সেনিক এ বাংলাদেশ। জনসংখ্যা, দারিদ্র‍্য, বেকারত্ব ইত্যাদি সমস্যার পাশাপাশি সম্প্রতি আরও একটি সমস্যা প্রায় দুর্যোগ আকারে দেখা দিয়েছে, তা হলো আর্সেনিক দূষণ। আর্সেনিক জনস্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান, যা মূলত পানিতে মিশে মানবদেহে প্রবেশ করে এবং পরিণামে সৃষ্টি হয় মারাত্মক ব্যাধির, যা মৃত্যুর কারণও হতে পারে।  আর্সেনিক হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ যার কোনী স্বাদ, বর্ণ ও গন্ধ নেই। এটি বিষক্রিয়ার দিক থেকে পারদের চেয়ে চার গুণ বেশি শক্তিশালী। অক্সাইড, সালফাইড ও আর্সেনেট ইত্যাদিরূপে প্রকৃতিতে যৌগ অবস্থায় থাকে। আর্সেনিক আক্রমণের মূল মাধ্যম হচ্ছে ভূগর্ভস্থ পানি। প্রাকৃতিক নিয়মেই ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করেন হাজার হাজার বছর ধরে হিমালয় ও উঁচু পাহাড় থেকে নেমে আসা পানিতে উচ্চমাত্রায় আর্...

প্রতিবেদন : গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন বিষয়ে প্রতিবেদন

পত্রিকায় প্রকাশের জন্যে গাড়িতে ব্যবহৃত 'হাইড্রোলিক হর্ন' বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। হাইড্রোলিক হর্ন আবীর শুভ্র : ঢাকা : শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশ বিপর্যয়কারী উপাদান। শব্দ দূষণের বিষয়ে এ দেশের জনগণ বেশ সচেতন হয়ে উঠেছে। পত্রিকায় এক পাতায় লেখা হয়েছে, 'শব্দের মাত্রাতিরিক্ত দূষণ আমাদের শ্রবণেন্দ্রিয় ক্ষতি করাসহ মস্তিষ্কের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। হাইড্রোলিক হর্ন শব্দদূষণের অন্যতম কারণ। এছাড়াও অডিও সেন্টারগুলোও এজন্যে কম দায়ী নয়। যত্রতত্র গড়ে ওঠা এসব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রচন্ড শব্দে গান বাজানো হয়। উক্ত কলাম লেখকের ন্যায় বর্তমানে দেশের প্রায় লোক শব্দদূষণের অনেক কারণের মধ্যে একটি প্রধান কারণ গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন। এজন্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২৩শে এপ্রিল, ২০০২ তারিখে গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রতিপালনের জন্যে পুলিশ ও বিআরটি এর প্রতি নির্দেশও দিয়েছেন। কিন্তু তারপর প্রায় দুই দশক পেরিয়ে গেছে, অথচ তার বাস্তব কোনো প্রয়োগ পুরোপুরিভাবে ঘটে নি। লক্ষ্যনীয় ব্যাপার এই যে, হাইড্রোল...

অনুচ্ছেদ : বায়ু দূষণ

বায়ু দূষণ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বায়ু। বিশুদ্ধ বায়ু ছাড়া পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব টিকে থাকা অসম্ভব। কিন্তু সুস্থ পরিবেশে সুস্থ জীবন এখন আর নেই। দূষিত বায়ু আমাদের জীবনের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন কারণে বায়ু দূষিত হতে পারে। তবে ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। কারখানার ধোঁয়া, রান্নার ধোঁয়া, ইট ভাটার ধোঁয়া, যানবাহনের ধোয়া প্রভৃতি থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এছাড়া কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এসব গ্যাস জলীয়বাষ্পের সঙ্গে এসিড তৈরি করে এবং বায়ুকে দূষিত করে। বৃষ্টির সঙ্গে এই এসিড ভূপৃষ্ঠে পতিত হয়। এরই নাম 'এসিড রেইন' বা অম্লবর্ষণ। অনেক যানবাহনের জ্বালানি তেলে সীসা মিশ্রিত থাকে যা কালো ধোঁয়ার সঙ্গে নির্গত হয়ে বাতাসে ভাসতে থাকে। ফলে বায়ু দূষিত হয়। তাছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, ধূলাবালি, কফ, থুথু, পায়খানা-প্রস্রাব ইত্যাদির কারণেও বায়ু দূষিত হয়। দূষিত বায়ুর নানা ক্ষতিকর প্রভাব র...