গণিত : শতকরা : প্রাথমিক আলোচনা
গাণিতিক যুক্তি শতকরা (Percentage) প্রাথমিক আলোচনা পাটিগণিত > শতকরা প্রাথমিক আলোচনা শতকরা সমস্যার সমাধান - ১ শতকরা সমস্যার সমাধান - ২ শতকরা সমস্যার সমাধান - ৩ শতকরা (Percentage) গণিতের অন্য সকল টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজ একটি টপিক। আমরা যদি এই অধ্যায়টি ভালোভাবে আয়ত্ব করতে পারি তবে লাভ-ক্ষতি, সুদ-কষা ও ঐকিক নিয়মের অংকগুলো সহজেই সমাধি করতে পারবো। পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য শতকরা (Percentage) সম্পর্কে A → Z জানতে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। শতকরা কাকে বলে? শতকরা : শতকরা শব্দের অর্থ শতক বা প্রতি শতে বা ১০০ তে। সহজ ভাষায় ১০০ তে কত তার ধারণা। বলা হয়ে থাকে শতভাগে কত ভাগ তাকে শতকরা বলে। শতকরার কিছু সহজ কথা :– (১) শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় একশ (১০০) হয়। (২) শতকরা শব্দটিকে সংক্ষেপে % আইকন দিয়ে প্রকাশ করা হয়। যেমন– শতকরা ১০ এর অর্থ হলো $\frac{১০}{১০০}$ এবং সংক্ষেপে যাকে ১০% ও বলা যায়। (৩) যখন কোনোকিছু বাড়েও না, কমেও না তখন তা সম্পূর্ণ অর্থাৎ ১০০% ধরা হয়। মোটকথা...