Posts

Showing posts from October, 2024

ব্যাকরণ : ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ এর মধ্যে পার্থক্য?

Image
আজকে আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ইত্যাদি’, ‘প্রভৃতি’ ও ‘প্রমুখ’ এর মধ্যে পার্থক্য! সাধারণ দৃষ্টিকোণ থেকে এই তিনটিরই অর্থ এই রকম যে, “এই রকম আরো কিছু কিছু”। কিন্তু প্রায়োগিক বা ব্যবহারিক দিক থেকে এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন : ইত্যাদি ‘ইত্যাদি’ একটা বহুব্রীহি সমাস এবং অব্যয় পদ। ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই, ইতি+আদি। ‘ইতি’ এর অর্থ, ইহা শেষ। আমরা প্রায়ই চিঠির শেষে ‘ইতি’ ব্যবহার করি। মানে চিঠিটি এখানেই শেষ। আর ‘আদি’ অর্থ, শুরু বা প্রথম বা আরম্ভ। আর ‘ইত্যাদি’ এর সমাস করলে হয় ‘ইতি হওয়ার আদি যার’। অর্থাৎ কিছু শেষ হয়েছে তবে এটাই আদি যার বা শুরু যার। ‘ইত্যাদি’ এর ব্যবহারিক অর্থ হলো ‘এইরূপ আরো অনেক কিছু’। যেমন ধরা যাক, ‘আমি বাজার থেকে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি কিনে এনেছি।’ চাল, ডাল, তেল, লবণ’ই শেষ নয় এই রকম আরো অনেক কিছু কিনে এনেছি, সময় অভাবে বা স্থানাভাবে লিখা বা বলা হলো না। চাল, ডাল, তেল, লবণ উল্লেখ করে বিষয়টা শেষ করেছি ঠিকই তবে এগুলো বাজারের বড় তালিকার শুরুর দিকটা মাত্র, ক্রয়কৃত জিনিস আরো অনেক আছে। প্রভৃতি ‘প্রভৃতি’ শব্দটা ‘ইত্যাদি’ শব্দের সমার্থক হলেও ব্যবহা...

ছড়া/কবিতা : ছোটন ঘুমায় – সুফিয়া কামাল

Image
ছোটন ঘুমায় – সুফিয়া কামাল গোল কোরো না গোল কোরো না ছোটন ঘুমায় খাটে। এই ঘুমকে কিনতে হল নওয়াব বাড়ির হাটে। সোনা নয় রুপা নয় দিলাম মোতির মালা তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা।

ছড়া/কবিতা : স্বাধীনতার সুখ – রজনীকান্ত সেন

Image
স্বাধীনতার সুখ – রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়। পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

ছড়া/কবিতা : আদর্শ ছেলে – কুসুমকুমারী দাশ

Image
আদর্শ ছেলে – কুসুমকুমারী দাশ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন ‘মানুষ হইতে হবে’ — এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ? হাত, পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ? সে ছেলে কে চায় বল কথায়-কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ — ‘মানুষ হইতে হবে মানুষ যখন’। কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ।

ছড়া/কবিতা : কাজলা দিদি – যতীন্দ্র মোহন বাগচী

Image
কাজলা দিদি – যতীন্দ্র মোহন বাগচী বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই; মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনই-বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো, আমি ডাকি, – তুমি কেন চুপটি করে থাকো? বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে! দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে- তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে! ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল; ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মা গো, ছিঁড়তে গিয়ে ফল; দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল! বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময়, মাগো, আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে, পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে-ঝাড়ে; নেবুর গন্ধে ঘুম আসে না- তাইতো জেগে রই; রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি কই?

Grammar : Metaphor

Image
নিচের বাক্যগুলো পড়ো- My father has a stone heart. He is a night owl. Ali is an early bird. ওপরের তিনটি বাক্য পড়ে আমরা বুঝতে পারি যে আমার বাবার একটি পাথরের হৃদয় রয়েছে। সে একটি রাতের প্যাঁচা। আলী হলো ভোরের পাখি। প্রথম বাক্য heart -কে stone এর সাথে তুলনা করে হৃদয়ের কঠোরতাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় বাক্যে রাতের প্যাঁচার সাথে তুলনা করে তার রাতে জেগে কাজ করার অভ্যাসকে বোঝানো হয়েছে। শেষের বাক্যে ভোরের পাখির সাথে তুলনা করে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসকে বোঝানো হয়েছে। লক্ষ করো এই তুলনাগুলো as বা like -ছাড়াই করা হয়েছে। দুটি বস্তুর মধ্যে এরূপ implicit বা পরোক্ষ তুলনাকেই ইংরেজি সাহিত্যে METAPHOR বা রূপক বলে। Metaphor Structure চলো নিচে METAPHOR এর সংজ্ঞাটি দেখে নেই : METAPHOR ভাষার শক্তিশালী একটি অস্ত্র এবং এটি জটিল বিষয়কে বুঝতে এবং তাদের সৃজনশীল উপায়ে প্রকাশ করতে শিক্ষার্থীদের সাহায্য করে। Metaphor হলো এক ধরনের বাক্যালঙ্কার যা কোনোকিছুকে অন্য কোনোকিছুর সাথে তুলনাপূর্বক বর্ণনা করতে ব্যবহৃত হয়। Simile থেকে Metaphor ভিন্ন, যেটি ‘ like ’, ‘ as … as ’ বা ‘ as ’ ইত্যাদি ব্যবহার করে তুলনা করে। M...

কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়ন্ত্রণে ৮ সহজ উপায়

Image
কর্মক্ষেত্রে মানসিক চাপ (স্ট্রেস) নিয়ন্ত্রণ করার কিছু কার্যকর উপায় রয়েছে যা আপনার কর্মজীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পারে। নিচে সেই উপায়গুলো তুলে ধরা হলো: ১. সময় ব্যবস্থাপনা কাজের তালিকা তৈরি করা : দৈনন্দিন কাজের তালিকা তৈরি করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে শেষ করার চেষ্টা করুন। এভাবে সময়ের মধ্যে কাজগুলো শেষ করা সহজ হবে। সঠিক সময়ে বিরতি নেওয়া : কাজের মধ্যে বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ। প্রতি ঘণ্টায় কয়েক মিনিটের বিরতি নিয়ে কাজের চাপ কমানো যায়। How control stress at workplace ২. প্রায়োরিটি লিস্ট ইম্পর্টেন্ট কাজগুলো চিহ্নিত করা : কোন কাজগুলো সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করুন এবং সেগুলোকে প্রায়োরিটি লিস্টের উপরে রাখেন। কম গুরুত্বপূর্ণ কাজ এড়ানো : যেসব কাজ আপনার প্রধান দায়িত্বের মধ্যে পড়ে না, সেগুলো এড়ানোর চেষ্টা করুন। ৩. স্বাস্থ্যকর অভ্যাস নিয়মিত ব্যায়াম : প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন, যা স্ট্রেস কমাতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুস্থ খাদ্যাভ্যাস : পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেমন ফল, সবজি এবং প্রোটিন, মানসিক চাপ...

Grammar : Simile

Image
নিচের বাক্যগুলো পড়ো- Sher-E-Bangla A.K. Fazlul Haque was a brave as a lion. Setu sings like Runa Laila. The girl is as beautiful as flower. ওপরের তিনটি বাক্য পড়ে আমরা বুঝতে পারি যে Sher-E-Bangla A.K. Fazlul Haque হিংহের মতো সাহসী ছিলেন। সেতু রূনা লায়লার মতো গান গায়। মেয়েটি ফুলের মতো সুন্দর। এখানে as এবং like দ্বারা পরস্পরকে তুলনা করে যথাক্রমে তাদের সাহস, গান গাওয়ার ability এবং সৌন্দর্যকে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এইভাবে as এবং like ব্যবহার করে ভিন্ন জিনিসের মধ্যে স্পষ্টভাবে তুলনা করাকে ইংরেজি সাহিত্যে Simile বলা হয়। Simile নিচে Simile’র সংজ্ঞাটি লক্ষ করো : SIMILE বা উপমা হচ্ছে একটি বাক্যালঙ্কার এবং এটি মূলত একটি গুণসম্পন্ন দুই বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। উপমা বলতে বোঝায় “একটি শব্দ বা বাক্যাংশ যা like আ as শব্দ ব্যবহারের মাধ্যমে কোনো কিছুর সাথে অন্য কোনো কিছুর তুলনা করে।” উদাহরণস্বরূপ, দুধের মতো সাদা, চুলের মতো কালো, সিংহের মত সাহসী, মৌমাছির মতো ব্যস্ত, চিতাবাঘের মতো ক্ষিপ্র ইত্যাদি। ভাষাকে আরও আকর্ষণীয়, বর্ণনামূলক এবং সৃজনশীল করার জন্য উপমা হচ্ছে একটি শক্তিশা...