SSC 2021 : ব্যবসায় উদ্যোগ : অ্যাসাইনমেন্ট
দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অধ্যায় ০২ ও ০৩ ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা এবং আত্মকর্মসংস্থান ৪র্থ সপ্তাহ ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্ম-কর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। নমুনা সমাধান ব্যবসায় উদ্যোগের ধারণা : উদ্যোগ যেকোনো বিষয়ের ব্যাপারে হতে পারে কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ, শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করলে। এটা তোমার উদ্যোগ। এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরি দোকানে স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করো তখন এটি হবে ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। একটি ব্যবসায় স্থাপনার ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাই ব্যবসায় উদ্যোগ।বিশদ ভাবে বলতে গেলে, ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা ...