Posts

Showing posts from October, 2021

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লেখ। রবীন্দ্র জয়ন্তী ১৪২৭ ২২ বৈশাখ, ১৪২৭ প্রিয় সুধী, আসছে ২৫ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দে বেলা ৩ ঘটিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় সংসদ কর্তৃক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. মনজুর রহমান। উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনার সবান্ধব উপস্থিতি আমাদের একান্ত কাম্য। বিনীত জান্নাতুল ইসলাম বিরিসিরি উচ্চ বিদ্যালয় নেত্রকোনা। অনুষ্ঠানসূচি বিকাল ৩:০০ ঘটিকা : অতিথিদের আসনগ্রহণ বিকাল ৩.৩০ ঘটিকা : আলোচনা সভা (রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে) বিকাল ৫.১০ ঘটিকা : সাংস্কৃতি অনুষ্ঠান (কবিতা আবৃত্তি) সন্ধ্যা ৬.০৫ ঘটিকা : নাটক মঞ্চায়ন (বিসর্জন নাটক) রাত ৮.০০ ঘটিকা : অনুষ্ঠানের সমাপ্তি রচনা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর [১৫ পয়েন্ট] রচনা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্...

বিদ্যালয়ে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা

তোমার বিদ্যালয়ে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা কর। ২৭ চৈত্র, ১৪২৮ সুধী, আসছে ১৪২৯ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। এ উপলক্ষে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী। উক্ত অনুষ্ঠানে আপনার / আপনাদের সবান্ধব উপস্থিতি আমাদের প্রেরণা যোগাবে। বিনীত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিরিসিরি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা অনুষ্ঠানসূচি বিকাল ৩টা : অতিথিদের আসনগ্রহণ  বিকাল ৪টা : আলোচনা সভা সন্ধ্যা ৬টা : সাংস্কৃতিক অনুষ্ঠান  

বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়ে ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে আবেদনপত্র

কোনো অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়ে ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে একটি আবেদনপত্র লেখ। ১৩ জুন, ২০২২ বরাবর ছাত্রাবাস তত্ত্বাবধায়ক, কলেজিয়েট হাইস্কুল, রাজশাহী। বিষয় : ছাত্রাবাস থেকে ছুটি নেওয়ার জন্য আবেদন। মহান্তন, সবিনয় নিবেদনপূর্বক জানানো যাচ্ছে যে, আমি আপনার ছাত্রাবাসের একজন নিয়মিত ছাত্র। আগামী ১৭-০৬-২০২২ তারিখে আমার বড় বোনের বিয়ে হতে যাচ্ছে। তাই আগামী ১৫-০৬-২০২০ হতে ১৮-০৬-২০২২ তারিখ পর্যন্ত আমার ছুটি প্রয়োজন। উক্ত চার দিন আমি ছাত্রাবাসে অবস্থান করতে পারছি না। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আগাকে উক্ত চার দিনের ছুটি প্রদান করে বাধিত করবেন। বিনীত নিবেদক উৎপল বড়ুয়া সপ্তম শ্রেণি বোল নং-১ শাখা- পদ্ম

ঐতিহাসিক স্থানে সফরে যাবার জন্যে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোনো ঐতিহাসিক স্থানে সফরে যাবার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের বরাবর একখানা আবেদনপত্র লেখ। তারিখ: ১৬ অক্টোবর, ২০২২ বরাবর প্রধান শিক্ষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ, ঢাকা। বিষয় : ঐতিহাসিক স্থানে সফরে যাবার অনুমতি চেয়ে আবেদন। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ। বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আমরা ঐতিহাসিক স্থানে সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। কেননা, এটি বাস্তব শিক্ষা অর্জনের একটি সর্বোত্তম পন্থা। এ ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে একদিকে আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে, অন্যদিকে শিক্ষামূলক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হব, যা আমাদের জ্ঞানার্জনে সহায়তা করবে। আমরা ঐতিহাসিক স্থান হিসেবে বগুড়ার মহাস্থানগড়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। আমরা সেখানের প্রত্নতাত্ত্বিক জাদুঘর, গোবিন্দভিটা, প্রাচীন নগর পুণ্ড্রবর্ধন, বৈরাগীর ভিটা এবং বিভিন্ন প্রাচীন নিদর্শনের সাথে সরেজমিনে পরিচিত হতে চাই। সেখানে আমরা তিন দিন অবস্থান করব বলে সিদ্ধান্ত নি...

আর্থিক সাহায্য চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদনপত্র

আর্থিক অসচ্ছলতার কারণে তোমার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এককালীন কিছু সাহায্যের নিমিত্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখ। তারিখ: ১৬ অক্টোবর, ২০২১ বরাবর চেয়ারম্যান, রাজনগর ইউনিয়ন পরিষদ চিতলমারী, বাগেরহাট। বিষয় : পড়ালেখার জন্য এককালীন সাহায্যের আবেদন। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি চিতলমারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমরা চার ভাইবোন বিদ্যালয়ে পড়ালেখা করি। আর্থিক অসচ্ছলতার কারণে আমার বাবার পক্ষে আমাদের পড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না। ফলে আমার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় আমি পড়ালেখার খরচ চালাতে আপনার কাছে এককালীন কিছু অর্থ সাহায্যের জন্য আবেদন করছি। অতএব, বিনীত নিবেদন যে, আপনার সদয় বিবেচনা দ্বারা আমার আবেদন মঞ্জুর করে আমাকে পড়ালেখা করার সুযোগ দান করলে কৃতজ্ঞ থাকব। বিনীত নিবেদক নাদিম আলম চিতলমারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বাগেরহাট। সপ্তম শ্রেণি, রোল-২।

ডেঙ্গুর প্রতিরোধে তোমার বিদ্যালয়ের নেয়া কর্মসূচি জানিয়ে প্রবাসী বন্ধুকে চিঠি

ডেঙ্গুর প্রতিরোধের জন্য তোমার বিদ্যালয়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি চিঠি লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় সুফিয়ান, কেমন আছ? ইতোমধ্যেই তুমি ডেঙ্গুজ্বর সম্পর্কে অবগত হয়েছ এবং বাংলাদেশে এর ব্যাপক প্রকোপ সম্পর্কে জানতে পেরেছ। ডেঙ্গুজ্বর প্রতিরোধে আমরা কোনো ভূমিকা রেখেছি কিনা তাও তুমি জানতে চেয়েছিলে। তুমি জেনে আর্শ্বস্ত হবে যে ডেঙ্গুজ্বর প্রতিরোধের জন্য আমাদের বিদ্যালয় থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুজ্বর এক ভয়াবহ ব্যাধি। তাই ডেঙ্গুজ্বরের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা একান্ত প্রয়োজন। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ডেঙ্গুজ্বর প্রতিরোধ কমিটি গঠন করেন। এরপর থেকে ওই কমিটির সদস্যরা এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধমূলক কর্মসূচি পালন করতে শুরু করে। আমি কমিটির সদস্য ছিলাম। প্রথমে আমরা যে কাজটি করেছি, তা হলো ডেঙ্গুজ্বর কী কারণে হয়, সেই কারণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। ডেঙ্গুজ্বরের জীবাণু বাহক এডিস মশা। তাই এ বাহক মশার দমনই হচ্ছে ডেঙ্গুজ্বর প্রতিরোধের সর্বো...

বন্ধুর বাবার মৃত্যুতে / পিতৃবিয়োগে সমবেদনা জানিয়ে / সান্ত্বনা দানে পত্র - PDF

বন্ধুর বাবার মৃত্যুতে / পিতৃবিয়োগে সমবেদনা জানিয়ে / সান্ত্বনা দানে একখানা পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় এলিন, আমার প্রাণঢালা ভালোবাসা নিও। আশা করি হাজার কষ্টের মাঝেও আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন। তোমার দুঃখভারাক্রান্ত, হৃদয়স্পর্শী চিঠিটি আজ দুপুরে হাতে পেলাম। আকস্মিক এ দুঃসংবাদটি পেয়ে আমার হৃদয় পাথরের মতো ভার হয়ে গেছে। তোমার আব্বু আমাকে বড়ই স্নেহ করতেন। এতো তাড়াতাড়ি যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন তা কে ভেবেছিল। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। তবু বলছি, আমাদের সবাইকেই একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, এ তো চিরন্তন সত্য। জীবনের এ নিশ্চিত পরিণামের কথা চিন্তা করে আমাদের ধৈর্যশীল হতে হবে। তুমি পরিবারের বড় সন্তান। তাই ধৈর্য ও মনোবল হারালে তোমার চলবে না। তোমার ছোট ভাই ও বোনের দায়িত্বও এখন তোমাকেই নিতে হবে। তাই মনের দিক থেকে সর্বদাই শক্ত থাকবে। যে জীবনের প্রতিটি ঘাত-প্রতিঘাত মোকাবিলা করতে সক্ষম সেই প্রকৃত সফলতা পায়। তোমার মরহুম পিতার রুহের মাগফেরাত কামনা করি। তোমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জা...

বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় ইমতিয়াজ, প্রথমেই প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করছি সকলকে নিয়ে ভালো আছ। গতকাল আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়ে গেল। আমার ওপর এর অনেক দায়িত্বভার পড়েছিল বিধায় গত সপ্তাহে তোমার চিঠির উত্তর দিতে পারিনি। গতকালের প্রতিযোগিতায় আমি তিনটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে ‘পদ্মা’ গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছি। এবারের অনুষ্ঠানে ছিল ব্যাপক প্রস্তুতি আর সজ্জিতকরণে বৈচিত্র্যময়। এটি অনেক দিন আমাদের মনে থেকে যাবে। এবারের অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। ফলে অনুষ্ঠানটির গুরুত্বই ছিল অন্যরকম। সকাল নয়টায় জেলা প্রশাসক এসে যাবতীয় প্রস্তুতির খোঁজখবর নেন। বেলা ১০টায় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দুটি পর্বে বিভক্ত করা হয়। ক-গ্রুপে ছিল ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। আর খ-গ্রুপেছিল ৬ষ্ঠ ও ...

বন্যাকবলিত মানুষের সাহায্যে তোমার করনীয় জানিয়ে বন্ধুর নিকট পত্র

তোমার এলাকায় বন্যাকবলিত মানুষের সাহায্যে তুমি কী করবে তা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ । মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় শিমুল, তোমার পত্রের জন্য ধন্যবাদ। এবারের ভয়াবহ বন্যা আমাদেরকে একেবারে স্থবির করে দিয়েছে। তুমি হয়তো বিভিন্ন পত্রিকায় দেখে থাকবে যে কুড়িগ্রাম জেলার নানা অঞ্চল তিস্তার পানিতে প্লাবিত হয়েছে। আমি এই জেলার রৌমারি এলাকার বাসিন্দা। পত্রিকার বর্ণনা থেকে বাস্তব ঘটনা আরো ভয়াবহ। সত্যিকার অর্থে বন্যা আক্রান্ত ঐ অঞ্চলে স্থলভূমি বলে কিছু নেই। মাঠঘাট, বাড়িঘর, মসজিদ-মন্দির স্কুল-কলেজ সবকিছু পানির নিচে। ক্রমেই গৃহহারা মানুষে শহর ভরে যাচ্ছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ ও কষ্ট দেখে আমি খুবই বেদনাহত হয়েছি। জানোই তো সীমিত আমাদের সামর্থ্য। তবুও থেমে নেই আমরা। সেই স্বল্প সামর্থ্য নিয়েই আমরা বেশ কজন বন্ধু বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা প্রথমে নিজেদের পরিবার ও মহল্লা হতে ত্রাণ সংগ্রহের চেষ্টা করি। মানুষের সামাজিক মূল্যবোধ দেখে আমরা অভিভূত। বৃদ্ধ, যুবক, যুবতী, গৃহিণী, শিশু সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করেছে, ...

ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়ে ছোট বোনের নিকট পত্র

ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়ে তোমার ছোট বোনের নিকট পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ স্নেহের মালতি, প্রথমেই আমার ভালোবাসা নিও। আশা করি, স্রষ্টার কৃপায় ভালো আছ। গতকাল মায়ের হাতের পত্র পেলাম। চিঠি পড়ে খুব দুঃখ পেলাম। কারণ তোমার পরীক্ষার ফল খারাপ হয়েছে, বিশেষত গণিতে ও বিজ্ঞানে তুমি খুবই খারাপ করেছ। কিন্তু আমার বিশ্বাস, তুমি একটু মনোযোগী হলেই আবার ভালো করতে পারবে। তোমার মনে রাখতে হবে, ছাত্রজীবন খুবই আনন্দের এবং মধুময়। তবে এ সময়ই জীবনগঠনের উপযুক্ত সময়। এই সময় কঠোর সাধনা ও পরিশ্রমের মাধ্যমে জীবনের ভিত রচনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সঙ্গ বড় একটি বিষয়। তাই বন্ধু নির্বাচনের দিকটিতে সতর্ক ও সচেতন হবে। মন দিয়ে লেখাপড়া করবে। গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে বেশি বেশি অনুশীলন করবে। সব সময় সৎ ও শুভকর্ম করার চেষ্টা করবে। গুরুজনদের সব সময় সম্মান ও শ্রদ্ধা করবে। বিশেষ আর কিছু নয়। উপরের বিষয়গুলো মনেপ্রাণে ধারণ করে সেভাবে কাজ করবে। বাড়ির সবাইকে আমার সালাম ও দোয়া পৌঁছে দিও। ইতি, তোমার বড় আপা জুই * [এখানে প্রেরক...

একটি মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ জানিয়ে বন্ধু/বান্ধবীকে চিঠি

একটি মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ জানিয়ে বন্ধু/বান্ধবীকে চিঠি লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২২ প্রিয় লতা, অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাই না। নিশ্চয়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছ। আজ তোমাকে একটি বিষয় জানাতেই আমার এ লেখা। যে দুঃখ প্রিয়জনকে বলে কিছুটা হালকা হওয়া যায়, তেমনই একটি বিষয় তোমাকে জানাব। তুমি তো জানো বিদ্যালয়ে পৌঁছাতে আমাকে মহাসড়ক ধরে বেশ কিছু দূর যেতে হয়। আজ বড় আপা চলে যাওয়ায় মনটা একটু ভারাক্রান্ত ছিল। তাই কিছুটা আনমনা হয়ে হাঁটছিলাম। আমার একটু সামনেই বছর তিনেকের একটি ফুটফুটে ছেলেকে নিয়ে তার মা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। চৌরাস্তার মোড়ে পৌঁছাতেই ছেলেটি বিস্কুট খাবে বলে মায়ের হাত ছেড়ে দোকানের দিকে দৌড় দিল। এমন সময় ঘাতকরূপী একটি মালবাহী ট্রাক এলো। ‘বাবা ধন’ বলে মাও ছেলেকে রক্ষা করতে দৌড় দিলেন। কিন্তু তার কোলের মানিককে বাঁচাতে তো পারলই না, উপরন্তু নিজের দেহটাও দুই টুকরো হয়ে গেল। তারপরের ঘটনা বর্ণনাতীত। পিচঢালা রাস্তাটিতে যেন রক্তের বন্যা বয়ে গেল। দানবরূপী ট্রাকটিকে সবাই আটকে রাখলেও রক্ষা করতে পারেনি মা ও সন্তানের জীবন। ঐ মুহূর্তে আমি যে...

পরীক্ষার পূর্বরাত্রে মনের অবস্থার বিবরণ দিয়ে বন্ধুকে পত্র

পরীক্ষার পূর্বরাত্রে তোমার মনের অবস্থার বিবরণ দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২২ প্রিয় ফারজানা, আমার শুভেচ্ছা নিও। নিশ্চয়ই পরীক্ষার পড়া নিয়ে অনেক ব্যস্ত আছ। আমারও পরীক্ষা চলছে। কিন্তু তোমাকে একটি বিষয় সম্পর্কে না লিখে থাকতে পারছি না। আর তা হলো পরীক্ষার পূর্বরাত্রে আমার মনের অবস্থা। তুমি তো জানো গণিত বিষয় নিয়ে আমার বরাবরই একটি ভীতি কাজ করে। এ ভীতি আরো জেঁকে বসেছিল গত মঙ্গলবার রাতে। বুধবার আমার গণিত পরীক্ষা ছিল। তবে স্কুলের শিক্ষক ও বড় আপার সহযোগিতায় এবার আমার গণিত পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো ছিল। সন্ধ্যা সাতটার সময় হালকা নাস্তা সেরে পড়ার টেবিলে বসলাম। কিন্তু যত অঙ্কই গভীর মনোযোগ দিয়ে অনুশীলন করছি, কিছুই যেন মাথায় ধরাতে পারছি না। সবকিছু যেন ওলট-পালট মনে হচ্ছে। আমার কেবল মনে হতে লাগল, আমি কোনো অঙ্কই পারি না। আমি পরীক্ষায় ফেল করব। কী সব দুর্বোধ্য চিন্তা আমাকে আঁকড়ে ধরল। মানসিক অস্থিরতায় আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগল। বড় আপা আমার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি আম...

লোকজ উৎসবের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র

তোমার এলাকার একটি লোকজ উৎসবের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় শীলা, প্রথমেই নববর্ষের শুভেচ্ছা নিও। আশা রাখছি সবকিছু মিলিয়ে কুশলে আছো। আজ প্রায় আড়াই বছর হলো তুমি কানাডা চলে গেছ। কিন্তু তুমি আমি দুজনে মিলে যে আনন্দ এবং খেলায় মেতে থাকতাম, তা মন থেকে ভুলতে পারছি না। তোমার কি মনে পড়ে সেই যে দুজনে পালিয়ে হোরাকান্দি চৈত্রসংক্রান্তির মেলা দেখতে গিয়েছিলাম। তবে এবার আর পালিয়ে মেলা দেখতে যেতে হয়নি। তাই তোমাকে খুব মিস করেছিলাম। এবার বাবা, মা, ছোট বোন মিতু, ছোট ভাই শিপলু, খালাতো বোন টুনি, মামাতো বোন দিনা, মামাতো ভাই নয়ন ও ছোট মামাসহ সবাই মিলে পহেলা বৈশাখের মেলা দেখতে গিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও আমাদের স্কুল মাঠে মেলা বসেছিল। মেলার বিস্তৃতি মধুমতি নদীর পাড় পর্যন্ত হয়েছিল। দোকানিরা নানা পসরা সাজিয়ে বসেছিল। আমরা ভোর সাড়ে ছয়টায় বাসা থেকে সবাই বেরিয়ে পড়ি। তারপর মঙ্গল শোভাযাত্রায় অংশ নিই। অতঃপর সবাই মিলে সারা দিন ঘুরে ঘুরে নানা কিছু দেখি। মামা আমাদের সবাইকে গরম গরম জিলাপি ও মিষ্টি খাওয়ালেন। বাবা সবাইক...

ছাত্রাবাস বা ছাত্রীনিবাসের অভিজ্ঞতা জানিয়ে মা’কে পত্র

তোমার ছাত্রাবাস / ছাত্রীনিবাস জীবনের অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২২ শ্রদ্ধেয় মা, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি, বাড়ির সবাইকে নিয়ে কুশলে আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। গতকাল আপনার হাতের চিঠি পেয়ে বাড়ির সবকিছু জানতে পারলাম। মা আপনি তো জানেন হোস্টেল সম্পর্কে বরাবরই আমার একটি ভীতি কাজ করত। তাই বাবা আমাকে গত মাসের ১ তারিখে হোস্টেলে উঠিয়ে দিয়ে গেলে আমার কেবলই মনে হতে লাগল- আমি কীভাবে এখানে আপনাদের ছেড়ে থাকব। কিন্তু কিছুদিন না যেতেই আমার সে ভীতি কেটে গেছে। এখানকার পরিবেশ খুবই ভালো। বিভিন্ন শ্রেণির ছাত্রীরা এখানে থাকে। সবাই সবার প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল ছাত্রীনিবাসের তিনতলার দক্ষিণ পাশের কক্ষে আমার সিট হয়েছে। রুমে আমরা চারজন থাকি। দুজন আমরা একই শ্রেণির আর দুজন নবম শ্রেণির। হোস্টেলের নিয়মকানুন সম্পর্কে তারা আমাকে নানা কিছু শিখিয়ে দিয়েছেন। প্রথম প্রথম যখন বেশি মন খারাপ হতো তখন বড় আপুরা ছাত্রীনিবাসের মিলনায়তনে সঙ্গে করে নিয়ে যেতেন, গল্প শোনাতেন। ছাত্রীনিবাসের তত...

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন - PDF

Image
স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। ৩রা আগস্ট, ২০২২ বরাবর প্রধান শিক্ষক, জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়, জামালপুর। বিষয় : সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রী। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ বা সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত তিনটি নলকূপের মধ্যে দুইটি আর্সেনিকযুক্ত। যে একটি নলকূপ আর্সেনিকমুক্ত তা-ও আবার প্রায় চার মাস ধরে অকেজো। এতে আমরা খাওয়ার পানির বিশেষ সংকটে আছি। আবার দূষিত পানি পান করে শিক্ষার্থীরাও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শিক্ষক-শিক্ষার্থী চরম ক্ষতিরমুখে পড়বে। তাই বিদ্যালয়ে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা অত্যন্ত জরুরি। অতএব, আপনার নিকট সবিনয় নিবেদন, জরুরি ভিত্তিতে আর্সেনিকমুক্ত ও গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে বাধিত করবেন। বিনীত নিবেদক, জামালপুর স্কুলের ছাত্র-ছাত্রীর পক্ষে অনিন্দ্য সোম শ্রেণি : ৭ম, রোল নং : ০৫

জাতীয় শোক দিবসের প্রস্তুতির জন্য ক্লাস স্থগিতের জন্য আবেদন

জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ (চতুর্থ) ঘণ্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। ১৩ আগস্ট, ২০২২ বরাবর, প্রধান শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা। বিষয় : জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চতুর্থ ঘণ্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। জনাব, সম্মানপূর্বক নিবেদন এই যে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে হত্যা করা হয়। তাঁর বর্ণাঢ্য জীবনের নানামুখী দিক নিয়ে এই দিনে আলোচিত হবে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক শ্রেণিকেই কোনোনা কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ওপর রয়েছে মঞ্চসজ্জা ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব। কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে চতুর্থ ঘণ্টার পর ক্লাসসমূহ স্থগিত প্রয়োজন। অতএব, মহোদয় সমীপে বিনীত অনুরোধ, চতুর্থ ঘণ্টার পর ক্লাসসমূহ স্থগিত করে আমাদের বাধিত করবেন। নিবেদক, জোবায়ের হোসেন সপ্তম শ্রেণি, রোল নং-০১

পাড়ার মাস্তানদের উপদ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে পত্র

পাড়ার মাস্তানদের উপদ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একটি পত্র লেখ। তারিখ : ১০ মার্চ, ২০২২ মাননীয় সম্পাদক, দৈনিক ইত্তেফাক, ১, রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা। মহোদয়, নিম্নলিখিত পত্রখানা আপনার বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক-এর চিঠিপত্র স্তয়ে প্রকাশ করে আমাদেরকে কৃতজ্ঞতার সহিত পাশে আবদ্ধ করবেন। বিনীত নিদেক, আপনার বিশ্বস্ত মোঃ জাকির হোসেন মাস্তানদের উপদ্রব ঢাকা মহানগরীর সূত্রাপুর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার জনগণ খুবই নির্বিঘ্নে শান্তিপূর্ণ জীবন যাপন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি এলাকাটি মাস্তানদের আড্ডাখানায় পরিণত হওয়ায় জনগণের মনে কোনো শাস্তি নেই। তারা সবাই এখন খুবই উদ্বেগপূর্ণ জীবন যাপন করছেন। কারণ মাস্তানদের জ্বালাতনে স্কুল-কলেজের মেয়েরা নিরাপদে পথ চলতে পারে না। রাস্তার বিভিন্ন মোড়ে দোকানে ও রেঁস্তোরায় আড্ডারত মাস্তানরা মেয়েদেরকে দেখলেই নানাবিধ অশ্লীল অঙ্গভঙ্গি করে, শীশ দেয়, খারাপ উক্তি করে, এমনকি অনেক সময় মেয়েদের পিছু নিয়ে থাকে। শুধু তাই নয়, বয়ষ্কা ম...

‘নিখোঁজ সংবাদ’ রচনা করে সংবাদপত্রের সম্পাদকের নিকট পত্র

একটি নিখোঁজ বালকের জন্য ‘নিখোজ সংবাদ’ রচনা করে সংবাদপত্রের সম্পাদকের নিকট প্রেরণ করার জন্য একটি পত্র লেখ। তারিখ : ১৫-৫-২০২২ মাননীয় সম্পাদক, দৈনিক যুগান্তর, ঢাকা। মহোদয়, আপনার বহুল প্রচারিত ‘দৈনিক অভিযান’ সংবাদপত্রের বিজ্ঞাপন পৃষ্ঠায় নিম্নলিখিত ‘নিখোঁজ’ সংবাদটি প্রকাশ করে বাধিত করবেন। বিনীত, আপনার বিশ্বস্ত মোস্তাক আহমেদ ৫, পাতলাখান লেন, ঢাকা। নিখোঁজ সংবাদ খলিলুর রহমান ওরফে চন্দন নামে ১১ বছরের একটি ছেলে গত ১০ মে দয়াগঞ্জ বাজার এলাকা থেকে হারিয়ে গেছে। তার কপালে একটি কাটা দাগ আছে। ছেলেটি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার পরনে পাজামা, পাঞ্জাবি ও পায়ে চামড়ার স্যাণ্ডেল ছিল। কোনো সুহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিম্ন ঠিকানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। [এখানে ঠিকানা লিখতে হবে।] বিনীত নিবেদক, মোস্তাক আহমেদ ৫,পাতলাখান লেন, ঢাকা।

ন্যায্য মূল্যে সার সরবরাহের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র

অধিক খাদ্য ফলাও আন্দোলনের জন্য ন্যায্য মূল্যে সার সরবরাহের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখ। তারিখ : ২০/০৭/২০২২ মাননীয় উপজেলা কৃষি অফিসার, মাদারগঞ্জ, জামালপুর। বিষয় : ন্যায্য মূল্যে সার সরবরাহের আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমরা মাদারগঞ্জ উপজেলার বালিয়াজুড়ী গ্রামের অধিবাসী। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার ঘোষিত ‘অধিক খাদ্য ফলাও’ আন্দোলনে সাড়া দিয়ে আমাদের গ্রামে একটি সমবায় কৃষি খামার পত্তন করেছি। ইতোমধ্যে প্রায় এক’শ বিঘা জমি চাষাবাদের জন্য এনে বছরে একাধিক ফসল উৎপন্ন করছি। আমাদের ফসল বেশ ভালোই হয়েছে। এবার আরো কিছু জমি আমাদের খামারের অন্তর্ভুক্ত করেছি এবং আমরা আশা করি গ্রামের সমস্ত লোকের জমিই আমাদের খামারের আওতায় আনতে সক্ষম হবো। কিন্তু এখন আমাদের প্রধান সমস্যা হলো, আমরা সময় মতো পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে পারছি না। খোলা বাজারে যে সার পাওয়া যায় তার মূল্য আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে আগামী মৌসুমে সার প্রয়োগ করতে পারবো কিনা সন্দেহ। একই জমিতে একাধিক ফসল ফলাতে হলে...

খালের উপর পুল তৈরির জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে সংবাদপত্রে পত্র

তোমাদের এলাকায় খালের উপর একটি পুল তৈরির জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে সংবাদপত্রে একটি পত্র লেখ। তারিখ : ২০-২-২০২২ মাননীয় সম্পাদক, দৈনিক সংবাদ, ঢাকা। মহোদয়, আপনার বহুল প্রচারিত সংবাপত্রের চিঠিপত্র বিভাগে আমাদের নিম্নলিখিত পত্রখানা প্রকাশ করে এলাকাবাসীদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলে বাধিত হবো। বিনীত, আপনার বিশ্বস্ত বাহার মিয়া চৌমুহনী এলাকাবাসীদের পক্ষে। পুল চাই চৌমুহনী সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝখানে অবস্থিত খালটির দীর্ঘ প্রায় ত্রিশ মাইল বিস্তৃত। গত কয়েক বছর যাবৎ সরকারের ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় খালটি পুনঃখনন করার ফলে সারা বছরই খালটিতে পানি সঞ্চিত থাকে। কিন্তু উভয় এলাকার সাথে যোগাযোগ রক্ষার্থে খালটির উপর কোনো পুল না থাকায় এলাকার জনগণ খাল পারাপারে দারুণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। গুরুত্বপূর্ণ এই খালের উপর স্থানীয় জনগণ বাঁশের সাঁকো তৈরি করে পারাপারের সাময়িক বন্দোবস্ত করলেও লোকজনের চাপে মাসের অধিকাংশ সময়ই এটি অচল থাকে এবং অনেক সময় তাতে দুর্ঘটনাও ঘটতে দেখা যায়। উল্লেখ্য যে, খালের দক্ষিণ পাড়ে অদ...

কুটির শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র

তোমাদের এলাকায় কুটির শিল্প স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে দৈনিক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ। তারিখ : ১৫-০৫-২০২২ মাননীয় সম্পাদক দৈনিক জনকণ্ঠ, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, ঢাকা। বিষয় : চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত সংবাদপত্র ‘দৈনিক জনকণ্ঠের’ চিঠিপত্র কলামে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে আমরা কৃতার্থ হয়। নিবেদক আপনার বিশ্বস্ত মো:কাউছার হামিদ নাগরপুর, টাঙ্গাইল কুটির শিল্প স্থাপন টাঙ্গাইল জেলার সমিলাবাদ একটি ঐতিহ্যবাহী থানা। এই থানাটি যমুনার অববাহিকায় অবস্থিত। লোকসংখ্যা প্রায় ৪ লাখ। বর্তমানে এখানে বৃহৎ শিল্প গড়ে উঠছে। কিন্তু বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প আজ লোপ পেতে বসেছে। এককালে এ অঞ্চলে মাটির পাত্র তৈরি, তাঁত ও কাঠের কাজ ইত্যাদি কুটির শিল্পের প্রচলন ও প্রসার ছিল। আজও সেসব কুটির শিল্পের কারিগরদের উত্তরসূরীরা বেঁচে আছে। কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে তারা তাদের পিতৃপুরুষের পেশাকে ত্যাগ করে অন্য পথে জীবিকার্জনের পথ খুঁজছে। এসব কারিগররা ...

এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে আবেদনপত্র

এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে তোমার পৌরসভার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র রচনা কর। তারিখ : ১০ জুন, ২০২২ বরাবর চেয়ারম্যান, সালটিয়া ইউনিয়ন পরিষদ, গফরগাঁও, ময়মনসিংহ। বিষয় : এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ প্রসঙ্গে। জনাব, আমরা আপনার ইউনিয়নের অধিবাসী। আমাদের রৌহ। গ্রামের জনগণের দুর্দশা অবর্ণনীয়। এডিস মশার উপদ্রবে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েও রক্ষে নেই। মশার আক্রমণ কিছুতেই ঠেকানো সম্ভব হচ্ছে না। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা ঠিকমত লেখাপড়া করতে পারছে না। অনেকে আবার এ মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমতাবস্থায় আমরা এলাকাবাসী আপনার নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অতএব, আপনার নিকট আবেদন এই যে, অতি জরুরি ভিত্তিতে এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে এলাকাবসীকে এই দুর্দশা থেকে মুক্ত করতে আজ্ঞা হয়। বিনীত...

নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদনপত্র

গণশিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তোমাদের এলাকায় একটি নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট একটি আবেদনপত্র লেখ। তাং- ২/৬/২০২২ বরাবর জেলা শিক্ষা অফিসার, মানিকগঞ্জ৷ বিষয় : নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন । জনাব, বিনীত নিবেদন এই যে, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় সাত হাজার লোকের বাস। এদের অধিকাংশই নিরক্ষর। ন্যূনতম লেখাপড়ার অভাবে তারা আধুনিক কৃষিপদ্ধতি সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাছাড়া, খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য-চিকিৎসা, পরিবার-পরিকল্পনা, জন্ময়িন্ত্রণ, হিসাব-নিকাশ ইত্যাদি সম্পর্কেও তারা খুবই অসচেতন। নিরক্ষরতার অভিশাপ এদেরকে দারিদ্রের শেষ সীমায় নিয়ে গেছে। তবে বড়ই আশার কথা এই যে, এখানকার বেশ কিছু শিক্ষিত উদ্যমী যুবক স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রাণিত হয়ে সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছে। কিন্তু বয়স্কদের শিক্ষা দেয়ার জন্য এ গ্রামে কোনো নৈশ বিদ্যালয় নেই। তাই অনতিবিলম্বে এখানে একটি নৈশ  বিদ্যালয় স্থাপন ক...

গ্রামের প্রাথমিক বিদ্যালয়টির দূরাবস্থার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রের পত্র

তোমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়টির দূরাবস্থার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রের একটি পত্র লেখ। তারিখ : ৭ মার্চ, ২০২২ মাননীয় সম্পাদক, দৈনিক আজকাল, ২৫৬, ইন্দিরা রোড, ঢাকা। মহোদয়, আপনার বহুল প্রচারিত ও বিখ্যাত সংবাপত্র ‘দৈনিক আজকাল’-এর চিঠিপত্র বিভাগে আমাদের নিম্নলিখিত অভিযোগটি প্রকাশ করলে বাধিত হবো। বিনীত, আজিমপুর গ্রামবাসীদের পক্ষে জিন্নাত আলী খান। প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার চাই মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিংগাইর উপজেলার আজিমপুর একটি জনবহুল গ্রাম। গ্রামের লোকসংখ্যা প্রায় ছয় হাজার। গ্রামটি বহুদিন যাবৎ অবহেলিত ছিল। বাংলাদেশ স্বাধীন হবার পর এখানে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় পাঁচ’শ। কিন্তু স্কুলটির অবস্থা বড়ই শোচনীয়। গ্রামবাসীদের একক প্রচেষ্টায় স্কুলের চেয়ার, টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড ইত্যাদি তৈরি করে স্কুলটিকে মোটামুটি সজ্জিত করে এতদিন চালিয়ে আসা হচ্ছিল। কিন্তু বিগত ভয়াবহ বন্যায় ও ঝড়ে স্কুলটি সম্পূর্...

প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংবাদপত্রে প্রকাশের পত্র

তোমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ। তারিখ : ৬ ফেব্রুয়ারি, ২০২২ মাননীয় সম্পাদক, দৈনিক ইত্তেফাক, ঢাকা। বিষয় : চিঠিপত্র বিভাগে প্রকাশের জন্য পত্র। জনাব, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আপনার সম্পাদনায় প্রকাশিত জনপ্রিয় ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার নিম্নলিখিত সংবাদটি প্রকাশ করে অত্র এলাকার জনসাধারণের কৃতজ্ঞতা ভাজন হবেন। বিনীত, আব্দুর রহমান লাশবাড়ি গ্রামবাসীর পক্ষে। প্রাথমিক বিদ্যালয় চাই নীলফামারী জেলার সৈয়দপুর থানার বাশবাড়ি একটি জনবহুল গ্রাম। গ্রামটি দীর্ঘদিন যাবত অবহেলিত। এ গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার লোকের বাস। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, এ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে গ্রামের প্রায় সকলেই নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন। আধুনিক যুগে বাস করেও তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবার দরূণ মধ্যযুগীয় জীবন স্থাপন করছে। এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি জরাজীর্ণ প্রা...

‘মশক নিধন’ অভিযান শুরু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র

জনসাধারণের কল্যাণে ‘মশক নিধন’ অভিযান শুরু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১৬ আগস্ট, ২০২২ মাননীয় জেলা প্রশাসক, শরিয়তপুর। বিষয় : ‘মশক নিধন’ অভিযান শুরু করার জন্য আবেদন। মহোদয়, সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা নড়িয়া থানার ভোজেশ্বর গ্রামের অধিবাসীরা মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছি। সন্ধ্যার পর থেকে টেবিল চেয়ারে বসে শিক্ষার্থীদের পড়াশোনা তো অসম্ভব ব্যাপার। রোগ জীবাণুর অন্যতম বাহক মশার কামড়ে আজ ঘরে ঘরে। ম্যালেরিয়া ইত্যাদির প্রকোপ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দেশে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গুজ্বর ও সেরিব্রাল ম্যালেরিয়া। মশার কাছে আজ আমাদের জীবন অসহায়। গরীব জনসাধারণ যাদের মশারি কেনার সামর্থ্য নেই তারা মশার কামড়ে ম্যালেরিয়াগ্রস্ত হয়ে পড়ছে! কাজেই, সহসা মশক নিধনের ব্যবস্থা গ্রহণ করা না হলে ম্যালেরিয়া ব্যাপকহারে বিস্তার লাভ করবে। অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, অবিলম্ভে ‘মশক নিধন’ অভিযান পরিচালনা করে অত্র এলাকাবাসীদের দুর্দশা লাঘবের ব্যবস্থা করতে মর্জি হয়। বিনীত নিদেক, ভোজেশ্বর গ্রামবাসীর পক্ষে সেলিম আহমেদ।

এলাকায় কলেরা প্রতিরোধের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট আবেদনপত্র

তোমার এলাকায় কলেরা প্রতিরোধের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখ। তারিখ : ২৩ জানুয়ারি, ২০২২ মাননীয় পৌসভার চেয়ারম্যান সাহেব সমীপেষু, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল। বিষয় : কলেরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আপনার পৌরসভাধীন তেবাড়িয়া মহল্লায় গত এক সপ্তাহ ধরে কলেরা দেখা দিয়েছে। ইতোমধ্যে মহল্লায় প্রায় ১০/১৫ জন লোকের প্রাণহানি ঘটেছে। রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। মহল্লাবাসীরা অশিক্ষিত বিধায় প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়ি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে তা মহামারী আকারে দেখা দেবে এবং তখন তা আয়ত্তে আনা খুব কঠিন হয়ে পড়বে। সুতরাং, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, পৌরসভা স্বাস্থ্য প্রকল্পের ডাক্তার ও সমাজকল্যাণ কর্মীদের রোগ প্রতিষেধক ওষুধপত্র, টিকাসামগ্রীসহ খুব তাড়াতাড়ি অত্র এলাকায় পাঠিয়ে এই রোগের প্রকোপ হতে মহল্লাবাসীদের আশু রক্ষা করার ব্যবস্থা করে বাধিত করবেন। নিবেদক, তেবাড়িয়া মহল্লাবা...

ডাকঘর স্থাপনের জন্য পোস্টমাস্টার জেনারেলের কাছে আবেদনপত্র

তোমার এলাকায় একটি ডাকঘর স্থাপনের জন্য পোস্টমাস্টার জেনারেলের কাছে একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২১ জানুয়ারি, ২০২২ মাননীয় জেনারেল পোস্টমাস্টার সাহেব সমীপেষু, ঢাকা। বিষয় : পোস্ট অফিস স্থাপনের জন্য আবেদন। জনাব, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার অন্তর্গত কলমা একটি সুপ্রসিদ্ধ গ্রাম। এ গ্রামে বহু শিক্ষিত লোক, ডাক্তার, উকিল ও ব্যবসায়ীর বসবাস। এখানে একটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি দাতব্য চিকিৎসালয় এবং বেশ কিছু সরকারি ও আধা সরকারি অফিস রয়েছে। এর সাথে রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয়। এই উন্নয়নশীল গ্রামটির সঙ্গে দেশের বিভিন্ন অংশের যোগাযোগ ব্যবস্থা করতে পারলে গ্রামটি শীঘ্রই একটি আদর্শ গ্রামে পরিণত হবে। অথচ এ গ্রামে ডাক যোগাযোগের তেমন কোনো মাধ্যম নেই। এখানে একটি ডাকঘর না থাকায় ডাক যোগাযোগের ব্যাপারে ভীষণ অসুবিধা হচ্ছে। কলমা গ্রাম থেকে প্রায় ৩ মাইল দূরে তছলিমাবাদ নামক গ্রামে একটা ডাকঘর থাকলেও রাস্তাঘাটের এমন করুণ অবস্থা যে, সেখানে সহসা যাতায়াতে লোকজন অনিহা প্রকাশ করে থাকে। যোগাযোগের অভাবে এবং দূরত্বের জন্য চিঠিপত্র, মনি...

বেতার নাটকে অংশগ্রহণের আবেদন জানিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র

বেতার নাটকে অংশগ্রহণের আবেদন জানিয়ে বেতার কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ:১২-০২-২০২২ মাননীয় আঞ্চলিক পরিচালক, নাটক বিভাগ, রেডিও বাংলাদেশ, খুলনা। বিষয় : বেতার নাটকে অংশগ্রহণের জন্য আবেদনপত্র। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি একজন তরুণ অভিনেতা। আমার স্কুল জীবনে আমি স্কুলের স্থানীয় নাট্য গোষ্ঠীর সাথে সংযুক্ত থেকে বহু নাটকে অভিনয় করেছি। পরবর্তী জীবনে বরিশাল বিএম কলেজে অধ্যয়নকালে বিভিন্ন অনুষ্ঠানে আমার পরিচালনায় বহু নাটক মঞ্চস্থ হয়েছে এবং নিজেও প্রধান চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসায় ভূষিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। বর্তমানে আমি ঢাকা টেলিভিশন কেন্দ্রের নাটক বিভাগে যোগদান করে বেশ কয়েকটি নাটকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, আমাকে আপনার প্রচারিত বেতার নাটকে অংশগ্রহণের সুযোগ দিলে আনন্দিত ও বাধিত হব। বিনীত নিবেদক, সমরেশ চন্দ্র চক্রবর্তী প্রযত্নে: নারায়ণ চন্দ্র চক্রবর্তী ৫/৬ চামেলিবাঘ, ঢাকা।

বিদ্যালয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে আবেদনপত্র

তোমার বিদ্যালয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১০ জানুয়ারি, ২০২২ মাননীয় প্রধান শিক্ষক সাহেব, বগুড়া জিলা স্কুল, বগুড়া। বিষয় : বিচিত্রানুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা। জনাব, বিনীতি নিবেদন এই যে, আমরা অত্র স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ আগামী ১৫ জানুয়ারি, ২০২২ রোজ রোববার স্কুলের পুরস্কার বিতরণী সমাপনী দিবসে এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করতে চাই। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে গান, আবৃত্তি, হাস্য-কৌতুক ও একটি একাঙ্কিকা নাটক মঞ্চস্থ করতে মনস্থ করেছি। এ উপলক্ষ্যে আপনার এবং অন্যান্য শিক্ষকের সাহায্য ও সহযোগিতা কামনা করি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক স্কুল প্রাঙ্গণে বিচিত্রানুষ্ঠান করার অনুমতি দানে বাধিত করতে অজ্ঞা হয়। বিনীত, আপনার অনুগত, বগুড়া জিলা স্কুলের (ছাত্র-ছাত্রীবৃন্দ)।

পরীক্ষার পর বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ করার জন্য আবেদনপত্র

পরীক্ষার পর তোমাদের বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ করার জন্য অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১৫ ডিসেম্বর, ২০২২ মাননীয় প্রধান শিক্ষক / শিক্ষিকা, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম । বিষয় : নাটক মঞ্চস্থ করার অনুমতির জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, গতকাল আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এখন আমাদের অবকাশ। এই অবকাশকালে আমরা কিছু আনন্দ উৎসবের আয়োজন করতে চাই। আমাদের সাংকৃত প্রেমিক শিক্ষক জনাব নূরুল ইসলামের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। এ সময়ে একটি নাটক মঞ্চস্থ করাই উত্তম হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাটকের পান্ডুলিপিও নির্ধারিত হয়েছে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ (নাট্যরূপ- সেলিম আল দীন)। এ নাটকটি এস.এস.সি. শ্রেণিতে অন্যতম বিকল্প পাঠ্য। এটি মঞ্চস্থ হলে নাটক উপভোগের সঙ্গে সঙ্গে অধ্যয়নের কাজও অনেকটা সম্পন্ন হবে। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা উল্লিখিত নাটকটি মঞ্চস্থ করার অনুমতি দানে বাধিত করবেন। বিনীত, আপনার একান্ত অনুগত, কলেজিয়েট স্কুলের (ছাত্র-ছাত্রীব...

বিদ্যালয় পরিদর্শকের কাছে ছুটির জন্য আবেদনপত্র

বিদ্যালয় পরিদর্শকের কাছে ছুটির জন্য একটি আবেদনপত্র লেখ। তারিখ: ৭ জুলাই ২০২২ মাননীয় বিদ্যালয় পরিদর্শক মহোদয় সমীপেষু, মানিকগঞ্জ। বিষয়: একদিনের ছুটির জন্য আবেদন। মহোদয়, সবিনয় প্রার্থনা এই যে, আপনার শুভাগমনে আজ আমাদের বিদ্যালয় ধন্য এবং আমরাও আনন্দিত। আপনার এ শুভাগমন উপলক্ষ্যে আগামীদিন আমরা আমাদের বিদ্যালয়ের ছুটির জন্য আপনার নিকট আবেদন করছি। অতএব, অনুগ্রহ করে আমাদের এ প্রার্থনা মঞ্জুর করতে মহোদয়ের মর্জি হয়। বিনীত নিবেদক, আপনার একান্ত গুণমুগ্ধ গড়পাড়া উচ্চ বিদ্যালয়ের (ছাত্র -ছাত্রী বৃন্দ)

বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটির আবেদন

বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থতাবোধ করায় অবশিষ্ট সময়ের জন্য ছুটি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষে নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ: ৩০ মে, ২০২২ বরাবর প্রধান শিক্ষক উদয়ন উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ। বিষয়:চতুর্থ ঘন্টার পর ছুটির জন্য আবেদন। জনাব, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, দ্বিতীয় ঘণ্টার পর থেকে আমি ভীষণভাবে পেটের ব্যথা অনুভব করছি। এমনিতে সেরে যাবে এই আশায় তৃতীয় ঘণ্টার ক্লাস অনেক কষ্টে করেছি। কিন্তু বর্তমানে ব্যথা বেড়ে যাওয়ায় কোনো মতেই ক্লাস করা আর সম্ভব হচ্ছে না। অতএব, অনুগ্রহপূর্বক আমাকে চতুর্থ ঘণ্টার পর ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। বিনীত নিবেদক, নাগউন্সিন আহমেল অষ্টম শ্রেণি, রোল-৬

অর্ধ দিবসের ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

অর্ধ দিবসের ছুটির জন্য প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২০ জুলাই, ২০২২ মাননীয় প্রধান শিক্ষক সাহের সমীপেষু এ.কে. উচ্চ বিদ্যালয়, ঢাকা বিষয়: অর্ধ দিবস ছুটির জন্য আবেদন। মহোদয়, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রগণ বিনয়পূর্বক নিবেদন করছি যে, আজ প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলা বিষ্ণুণ ভিনটা থেকে ঢাকা স্টেডিয়ামে শুরু হবে। আমরা এই খেলা টেলিভিশনের পর্দায় দেখার জন্য ইচ্ছা পোষণ করছি। অতএব, বিনীত প্রার্থনা এই যে, চতুর্থ ঘন্টার পর স্কুল ছুটি মঞ্জুরীপূর্বক আমাদেরকে খেলা দেখার সুযোগ দানে বাধিত করবেন। আপনার একান্ত অনুগত, ইসলামপুর এ.কে.আর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ

বড় বোনের বিয়ে উপলক্ষ্যে সাত দিনের ছুটি চেয়ে আবেদনপত্র

তোমার বড় বোনের বিয়ে উপলক্ষ্যে সাত দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ: ৫ মে, ২০২২ মাননীয় প্রধান শিক্ষক সাহেব সমীপেষু, ব্লু বার্জ হাই স্কুল, সিলেট। বিষয় : বোনের বিয়ে উপলক্ষ্যে অগ্রিম ছুটির জন্য আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আগামী ১০-৫-২০২২ তারিখে আমার বড় বোনের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। বিবাহ উপলক্ষে শহরের গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও কন্ধু-বান্ধবকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার বড় ভাই দেশের বাইরে থাকেন। এমতবস্থায় বিবাহ উপলক্ষ্যে যাবতীয় কাজ-কর্ম আমাকেই দেখতে হবে। সে কারণে আগামী ৭-৫-২০২২ তারিখ হতে ১৩-৫–২০২২ পর্যন্ত মোট ৭ দিন আমার পক্ষে স্কুলে আসা সম্ভব নয়। অতএব, মহোদয় সমীপে আমার বিনীত প্রার্থনা, উরু ৭ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করতে মর্জি হয়। বিনীত নিবেদক, আপনার একান্ত বাধ্যগত ছাত্র আনোয়ার হোসেন ৮ম শ্রেণি, শাখা -খ, রোল-৩

পিতা বা মাতার কাছে ছেলে বা মেয়ের চিঠি। [ হিন্দু ও মুসলিম রীতি ]

মায়ের কাছে মেয়ের চিঠি। [ মুসলিম রীতি ] মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ শ্রদ্ধেয় আম্মাজান, আমার সালাম জানবেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি নিরাপদে কলেজের ছাত্রীনিবাসে পৌঁছেছি। পথে কোন অসুবিধা হয়নি। এসে দেখলাম সবাই পড়াশুনায় মেতে আছে। কারণ, ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কয়েকদিন বাড়িতে থাকার জন্য পড়াশুনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাতে কোন অসুবিধে নেই। ক্ষতি দ্রুত পুষিয়ে নেব। আপনি পরম দয়াময় আল্লাহতালার কাছে দোয়া করবেন যেন আপনাদের আশা পূরণ করতে পারি। আমি ভাল আছি। আব্বাকে আমার সালাম জানাবেন। শান্তাকে আমার আদর। আপনার অতি আদরের সানজিদা আখতার (রণি) * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে] পিতার নিকট পুত্রের পত্র। [ হিন্দু রীতি ] মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ পূজনীয় বাবা, আমার প্রণাম গ্রহণ করবেন। আপনার আশীর্বাদে গতকাল সকালে নির্বিঘ্নে ঢাকা পৌঁছেছি। পথে কোনরূপ কষ্ট হয়নি। আগামী পরশু থেকে আমাদের পরীক্ষা আরম্ভ হবে। পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুত হলেও একেবারে নিঃশঙ্ক হতে পারছি না। আশীর্বাদ করবেন। পরীক্ষা ক...

জীবনের লক্ষ্য সম্পর্কে ছোট ভাইকে পত্র

জীবনের লক্ষ্য সম্পর্কে ছোট ভাইকে পত্র। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ স্নেহের মনি, আমার স্নেহাশীষ নিও। পত্রে তোমার পরীক্ষার ফলাফল জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। তুমি যে প্রথম বিভাগে পাশ করবে, সে বিষয়ে আমার কোন সন্দেহ ছিল না। তোমাকে অভিনন্দন জানাই। মনি, এখনই উপযুক্ত সময়। তোমার জীবনের লক্ষ্য স্থির করে নাও। লক্ষ্যহীন জীবন যে কর্ণধারহীন তরণীর সমতূল্য-এই কথা তুমি বহুবার পড়েছ ও শুনেছ। তোমার যদি কোনই লক্ষ্য না থাকে, তা হলে কোথায় যাবে ? লক্ষ্য নির্দিষ্ট করে লক্ষ্যে পৌঁছার সংগ্রামই সত্যিকারের জীবন। তুমি কি হতে চাও ? শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সমাজসেবী, আমলা কোন্‌টি? পেশাগত জীবন ছাড়াও জীবনে আরো বহু কিছু করার আছে। কোন দিকে যাবে তুমি তা এখনই ঠিক করে নাও। লক্ষ্য স্থির করার পূর্বে একটি কথা বলা দরকার। তুমি যদি তিন হাত দূরের একটি বস্তুকে লক্ষ্য করে তোমার পেন্সিলটি নিক্ষেপ কর, তা লক্ষ্যে পৌঁছাবে। আবার তিন শত হাত দূরের কোন বস্তুকে লক্ষ্য করে নিক্ষেপ করলে অতদূর তা না পৌঁছালেও তোমার প্রথম লক্ষ্য অপেক্ষা বেশি তো যাবেই। লক্ষ্য যত বড় হবে মনে রেখো সাধনা থাকলে সাফল্য...

ছোট ভাইকে বিজ্ঞান পড়ার উৎসাহ দিয়ে পত্র

ছোট ভাইকে বিজ্ঞান পড়ার উৎসাহ দিয়ে পত্র। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ স্নেহের মামুন, আমার আন্তরিক স্নেহাশীষ নিও। তুমি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ বলে লিখেছ। তোমার এই আনন্দজনক সংবাদে আমিও সীমাহীন আনন্দিত। তুমি কলেজে ভর্তি হয়ে কি পড়বে সে সম্পর্কে আমার উপদেশ প্রার্থনা করেছ। তুমি তো জান আমি বিজ্ঞানের ছাত্র। তাই বিজ্ঞান পড়ার জন্য আমি তোমাকে বলব। অবশ্য আমি যা নিয়েছি, তোমাকে তার অনুসরণ করতে হবে এমন বাধ্যবাধকতা আরোপ করা আমার ইচ্ছা নয়। তুমি নিজেই বুঝতে পার আজকালকার দিনে আধুনিক বিজ্ঞানের প্রয়োজনীয়তা কত বেশি। বিশ্ব যেখানে জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে বিপুল অগ্রগতি সাধন করেছে, সেখানে আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছি। পাশ্চাত্য বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে যোগসূত্র স্থাপনের মাধ্যমে আমাদের জাতীয় জীবনে নতুন যুগের সূচনা করতে হবে। আমাদের দেশের বিপুল জনশক্তিকে কাজে লাগাতে হবে। দেশের বুক থেকে দারিদ্র্যের অভিশাপ দূর করতে হবে। এজন্য ক্ষেত খামারে কলে-কারখানায় নতুন কার্যক্রম গ্রহণের প্রয়োজন। বিজ্ঞানের জ্ঞান আমাদের জীবনে নতুন স...

শিক্ষামূলক সফরে যাওয়ার জন্য টাকা পাঠানোর জন্য মায়ের কাছে চিঠি

শিক্ষামূলক সফরে যাওয়ার জন্য কলেজে টাকা জমা দিতে হবে। টাকা পাঠানোর জন্য মায়ের কাছে একটি চিঠি লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ শ্রদ্ধেয়া মা, আমার সালাম জানবেন। আশা করি আপনারা বাড়িতে সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ একটা বিশেষ প্রয়োজনে আপনাকে চিঠি লিখতে হল। আমাদের কলেজের শিক্ষা-সফরের তালিকায় আমিও অন্তর্ভুক্ত হয়েছি। প্রতি বছরই আমাদের কলেজ অর্থনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান দেখার জন্য শিক্ষাভ্রমণের ব্যবস্থা করে। এবার কুমিল্লার ময়নামতি সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ময়নামতি বৌদ্ধযুগের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষসহ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য ময়নামতির যথেষ্ট পরিচিতি রয়েছে। তাছাড়া সেখানকার পাহাড়ঘেরা সবুজ-বনানীও খুবই আকর্ষণীয়। ইতিহাস আর নিসর্গ সেখানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। অতীত বাংলাদেশের এক সুসমৃদ্ধ ইতিহাস বুকে করে নীরবে দাঁড়িয়ে আছে ময়নামতি। এ সফর অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমাদের দৃষ্টিকে প্রসারিত করবে। আমাদের এ সফর ডিসেম্বর মাসের শেষ তিনদিনে অনুষ্ঠিত হবে।...

বন্ধুরা মিলে বেড়াতে যাবে এ সম্পর্কে মায়ের অনুমতি চেয়ে চিঠি

বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যাবে। এ সম্পর্কে মায়ের অনুমতি চেয়ে একটি চিঠি লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ পরম শ্রদ্ধেয় আম্মা, আমার সালাম জানবেন। আশা করি, বাড়িতে সকলেই ভাল আছেন। আপনাদের দোয়ায় খোদার ফযলে আমিও ভাল আছি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটি আমাদের কলেজে একটি সংক্ষিপ্ত ছুটি হিসেবে অনেকদিন ধরেই উপযাপিত হয়ে আসছে। এই ছুটিটা আমরা শিক্ষামূলক সফর দ্বারা উপভোগের সিদ্ধান্ত নিয়েছি। বেড়াবার জায়গা হিসেবে আমরা ঢাকা শহরের নিকটবর্তী প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁকে বেছে নিয়েছি। সোনারগাঁ মধ্যযুগের বাংলাদেশের রাজধানী। তার রয়েছে এক গৌরবময় অধ্যায়। সোনারগাঁয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনও রয়েছে। তাছাড়া সেখানে লোকশিল্প কেন্দ্রও গড়ে উঠেছে। ইতিহাস আর লোকশিল্পের সমন্বয়ে সোনারগাঁ এখন এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সোনারগাঁ দেখার এই অপূর্ব সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। সেজন্য আপনার অনুমতি চাচ্ছি। আশা করি, ফেরত ডাকেই অনুমতি পাব। আমি ভাল আছি। ইতি আপনার আদরের ফারহানা * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে] ...

চাকরির পরিবর্তে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ জানিয়ে বন্ধুকে পত্র

পরীক্ষা পাসের পর চাকরির পরিবর্তে কেন তুমি কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাও তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ বন্ধু শামীম, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জেনো। কয়েক দিন আগে তোমার পাঠানো চিঠি পেয়ে খুশি হয়েছি। তোমার পাঠানো চিঠিতে তুমি আমার ভবিষ্যৎ জীবনের কর্মপন্থা জানতে চেয়েছো। সেজন্য আমি আরো খুশি হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর আমি কি করব এখন তাই তোমাকে লিখছি। তুমি নিশ্চয় লক্ষ্য করে থাকবে যে, আমাদের দেশের সব শিক্ষিত যুবকেরা পরীক্ষা পাসের পর কোন রকমে একটা চাকরি জোগাড় করে নেয়াটাই জীবনের চরম ও পরম পাওয়া বলে মনে করেন। চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতেই তাদের জীবন প্রদীপের তেল ফুরিয়ে যায়। ফলে, জীবনের উচ্চতর আশা আকাঙ্ক্ষা তাদের আর পূরণ হয় না। এ সমস্ত দেখেশুনে আমি সিদ্ধান্তই নিয়ে ফেলেছি যে, উত্তরাধিকারসূত্রে আমি যে জমি জায়গাগুলো পেয়েছি, তাতে আমি আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে ফসল ফলাতে চেষ্টা করব। আশা করি এর ফলে, একজন নবীন কৃষক হিসেবে সমাজে আমি আদর্শ হতে সক্ষম হব। আমি আম...

হোস্টেল জীবনের বর্ণনা করে বড় ভাইয়ের নিকট চিঠি

হোস্টেল জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে তোমার বড় ভাইয়ের নিকট একটি চিঠি লেখা। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ শ্রদ্ধেয় বড় ভাই, আন্তরিক শ্রদ্ধা ও সালাম জানবেন। কলেজ জীবন শুরু হল মাত্র সেদিন। এই সঙ্গে হোস্টেল বাসও শুরু হল। আপনি জানতে চেয়েছেন হোস্টেল বাস আমার কেমন লাগছে তা জানাতে। এ প্রসঙ্গে আমার ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে চাই। সরকারী কলেজের ছাত্রাবাস। এখানে আমরা ষাট জন ছাত্র একত্রে বসবাস করছি। এখানকার বেশির ভাগ ছাত্র একাদশ শ্রেণীর। অবশিষ্ট ছাত্ররা দ্বাদশ শ্রেণীর। এখানে বিভিন্ন বিভাগের ছাত্র আছে। প্রতিটি কক্ষে আমরা চারজন করে থাকি। এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে হোস্টেল সুপারের তত্ত্বাবধানে আমরা থাকি। আমাদের সাথে তাঁর ব্যবহার অভিভাবকের মত। এখানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশও বিদ্যমান। হোস্টেলটি অত্যন্ত সুন্দর ও মনোরম। অনেক রাত পর্যন্ত পড়াশুনা করে সবাই; কেউ পড়ে মনে মনে, কেউ পড়ে গুন গুন করে। এতে কারো কোন অসুবিধা হয় না। এখানে অনেকের মুখে নানা সমস্যার কথা শোনা যায়। নানা রুচির ও মনমানসিকতায় ছাত্ররা এখানে ...

নতুন পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে মতামত জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র

নতুন পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে তোমার মতামত জানিয়ে প্রবাসী বন্ধুকে একখানি পত্র লেখ। কারওয়ান বাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় সাদিক, আমার সালাম ও ভালোবাসা নিও। তোমার চিঠি পেলাম। এ সুন্দর চিঠিটির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের পরীক্ষা পদ্ধতির এবারের পরিবর্তন সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছো। সে ব্যাপারেই আজ তোমাকে লিখছি। সম্প্রতি এস. এস. সি. পরীক্ষায় আমাদের পাশের বিষয়টি তো তুমি জান। পরীক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী করে গড়ে তোলার উদ্দেশ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক বিষয়ে রচনামূলক প্রশ্নে অর্ধেক ও নৈর্ব্যক্তিক বিষয়ে থাকবে অর্ধেক নম্বর। এর নিয়ম ছিল নৈর্ব্যক্তিক পঞ্চাশটি প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর ও অবশিষ্ট অংশে পঞ্চাশ নম্বর। এর সুবিধা ছিল যে কোন একটিতে পাশ করলেই হত। কিন্তু এর অনভিপ্রেত ত্রুটি ধরা পড়ায় ১৯৯৬ সাল থেকে নতুন নিয়ম প্রবর্তিত হয়েছে। এ নিয়মে দুটি অংশ থেকেই পাশ করতে হবে। আমার মনে হয় এ নিয়ম যথাযথ। এটি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হবে। আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে, পর...

দেশে বিজ্ঞানচর্চার আবশ্যকতা বুঝিয়ে বন্ধুকে পত্র

দেশে বিজ্ঞানচর্চার আবশ্যকতা বুঝিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় তুহিন, আমার সালাম ও ভালবাসা নিও। তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত হলাম। কিন্তু বিজ্ঞান চর্চার প্রতি তোমার অনীহা আর বিজ্ঞান বিমুখিতা দেখে আমি আশ্চর্য হলাম। এ ব্যাপারে তোমার যুক্তি মানতে পারছি না। আশা করি তুমি অস্বীকার করবে না যে, বর্তমান জীবনে বিজ্ঞানের দাম সবচেয়ে বেশি। তা চিকিৎসা বল, পরিবহন বল, শিক্ষা-দীক্ষা বল বা জীবনের যে কোন ক্ষেত্রের কথাই বল না কেন – বিজ্ঞানের অভূতপূর্ব অবদান মানবসভ্যতাকে এক ধাক্কায় বহুদূর এগিয়ে দিয়েছে। দূরকে নিকট করার আর পরকে আপন করার প্রক্রিয়ায় বিজ্ঞানের অবদান যে কি অপরিসীম তা একটু চিন্তা করলেই বুঝতে পারবে। তা ছাড়া অনাচার আর কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের ভূমিকাকে কি তুমি অস্বীকার করতে পার? গ্রামে-গঞ্জে যে নানা রকমের কুসংস্কার ও তুকতাক প্রচলিত আছে তা কি যুক্তিসম্মত? শুধু গ্রামগঞ্জেই বা বলি কেন? বহু শহুরে শিক্ষিত মানুষের মধ্যেও রয়েছে সীমাহীন কুসংস্কার। সেসব দূর করতে পারে একমাত্র বিজ্ঞানচর্চা। এজন্য বিজ্ঞানবিষয়ক পত্রপত্রিক...

দৈনিক সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে বন্ধুকে পত্র

দৈনিক সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে বন্ধুকে একটি পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ সুপ্রিয় শামসুল, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি, ভাল আছো। আমিও অনুরূপ। তবে আজ এমন একটি বিষয়ে তোমাকে চিঠি লিখছি, যে বিষয়টিকে আমি ঠিক মেনে নিতে পারি না। তাহল নিয়মিত সংবাদপত্র পাঠে তোমার অনীহা। বর্তমান বিশ্বে রেডিও-টেলিভিশনের পরে দেশ ও সমাজের সবচেয়ে দায়িত্বশীল প্রতিনিধিরূপে সংবাদপত্রের অবদানের কথা লিখে শেষ করা যায় না। অত্যাধুনিক ইলেকট্রনিক্স যন্ত্রমাধ্যমের দ্বারা বিশ্বের সমস্ত স্থানে চলমান বিশ্বের সমস্ত ঘটনাবলী সংবাদপত্রে সচিত্রভাবে মুদ্রিত হয়ে প্রতিদিন সকালে আমাদের কাছে হাজির হয়। আমরা ছোটবড় সমস্ত সংবাদ-প্রতিবেদন ও জ্ঞানগর্ভ পর্যালোচনা সংবাদপত্রে আমরা নিয়মিত পড়ে থাকি। তাই আমি সংবাদপত্রকে দৈনন্দিন জীবনের চলমান বিশ্বকোষ বলে অভিহিত করি। বিশ্বের সমস্ত প্রান্তের খবরাখবর সংবাদপত্রে অত্যন্ত বিশ্বস্ততার সাথে মুদ্রিত ও প্রচারিত হয়। তাছাড়া নানা জ্ঞানবিজ্ঞানের বিষয়েও তথ্যে সমৃদ্ধ থাকে সংবাদপত্রের পাতা। তাই নিয়মিত সংবাদ...

কলেজের বার্ষিক বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে পত্র

কলেজের বার্ষিক বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় হামিদ, অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমার চিঠি পেয়েছি। তোমার কলেজ জীবনের আনন্দ মুখরিত দিনগুলো বেশ ভালই কাটছে বলে জানিয়েছ। সেই সাথে আমাদের বার্ষিক বনভোজনের অভিজ্ঞতার কথা জানতে চেয়েছ। ছাত্রজীবনে তো পড়ার চাপ থাকেই। সেই চাপে মাঝে-মধ্যে হাঁফিয়ে উঠি। সেরকম অবস্থায় মাঝে-মধ্যে একটি মানসিক অবকাশের সুযোগ পেলে সবকিছু খুবই আনন্দ মুখরিত হয়ে ওঠে। ঠিক সেই সুযোগেই কলেজে এসেগেল বার্ষিক বনভোজন। স্থান নির্বাচন হল ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুর। সেখানে বনভোজনের জন্য বিস্তৃত চমৎকার কতকগুলো বিশ্রামাগার রয়েছে। আমরা ৮০ জনের একটি দল দুটি বাসে করে সেখানে পৌঁছে যাই। আমাদের পাঁচজন শিক্ষকও আমাদের সঙ্গে ছিলেন। গাজীপুর জেলার গজারি বনের মধ্যে আমরা সবাই ছড়িয়ে পড়ি। খাওয়া-দাওয়ার সমস্ত ব্যবস্থা আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম। কয়েকজন বাবুর্চিও সাথে ছিল। খাওয়া দাওয়ার সমস্ত দায়-দায়িত্ব ছিল তাদের উপর। তারপর চারিদিকে ঘোরাফেরা, খেলাধুলা, গাছে চড়া, কৃত্রি...

মায়ের কাছে মেয়ের চিঠি

মায়ের কাছে মেয়ের চিঠি। [হিন্দুরীতি] মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ পরম পূজনীয়া মা, আমার প্রণাম জানবেন। ঈশ্বরের করুণায় আর আপনাদের আশীর্বাদে কলেজের ছাত্রীনিবাসে পৌছেছি। পথে কোন অসুবিধা হয় নি। এসে দেখলাম সবাই পড়াশুনায় মেতে আছে। কারণ, ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কয়েকদিন বাড়িতে থাকার জন্য পড়াশুনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে কোন অসুবিধে নেই। ক্ষতি দ্রুত পুষিয়ে নেব । আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের আশা পূরণ করতে পারি। আমি ভাল আছি। আপনারা কেমন আছেন জানাবেন। বাবাকে প্রণাম জানাবেন। পিয়ালকে স্নেহাশিস। ইতি আপনার স্নেহের মঞ্জুরাণী * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

গ্রীস্মের অবকাশ উদযাপনের জন্যে বন্ধুকে পত্র

গ্রীস্মের অবকাশ উদযাপনের জন্যে বন্ধুকে লিখিত পত্র বন্ধুকে লিখিত পত্র। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২১ প্রিয় মাসুদ, আমার আন্তরিক ভালবাসা নিও। অনেকদিন তোমার কোন চিঠি পাইনি। আশা করি, ভালই আছ। আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মাবকাশ। সবটা ছুটি ঢাকায় বসে কাটানোর কোন মানে নেই। একটা চমৎকার ভাবনা মাথায় এসেছে। তোমারও নিশ্চয়ই ছুটি হয়েছে বা দু এক দিনেই হয়ে যাবে। এক কাজ কর না ? চল, মাসের পয়লা দিকে সপ্তাহখানেকের জন্য কক্সবাজার যাই। বড় ভাই সেখানে আছেন, পথ খরচ ছাড়া আমাদের আর কোন খরচ নেই। তুমি যদি কিছু মনে না কর, তবে এ ব্যাপারে সবটা দায়িত্ব আমি নিতে চাই। সাম্পানে চড়ে সাগরে অনেক দূর অবধি যাব তোমার কবিতার গাঙে দেখবে কি তীব্র জোয়ার আসে। ফেরত ডাকেই চিঠি দিও। তা হলে কবে রওনা হব সেটা ঠিক করে ফেলা যাবে। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও। তোমারই কামাল * [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]