Posts

Showing posts with the label প্রতিবেদন

প্রতিবেদন : মহান মে দিবস উপলক্ষে সংবাদ প্রতিবেদন

সংবাদপত্রের প্রকাশের জন্যে 'ঐতিহাসিক মহান মে দিবস' বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো। আজ ঐতিহাসিক মে দিবস দীপান্বিতা দোলা : আজ পঞ্জিকার তারিখ অনুযায়ী পহেলা মে। এ তারিখটি ঐতিহাসিক। বিশ্বের শ্রমজীবী মানুষের সংহতি প্রকাশের দিন আজ। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বে। শ্রমজীবী মানুষেরা অধিকার প্রতিষ্ঠার জন্যে সেদিন যে সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলেছিল, তার ভিত্তিতে এ দিনটি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।  ১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের 'হে মার্কেটে' ৮ ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবিতে সমবেত হয় হাজার হাজার শ্রমিক। এই শ্রমিকদের সমাবেশ সেদিন পুলিশ নির্বিচারে গুলি চালালে অনেক শ্রমিকের রক্তে রাজপথ রঞ্জিত হয়। পুলিশের নির্যাতনের মুখেও শ্রমিক আন্দোলন থেমে না গিয়ে বরং তা আরো বেগবান হয়ে ওঠে। প্রতিবাদমুখর শ্রমিকরা ৪ মে হে মার্কেটের সামনে আবারো সমাবেশের আয়োজন করে। এদিনও পুলিশ বাহিনী নির্মমভাবে শ্রমিকদের ওপর গুলি চালায়। হতাহত হয় আরো অনেক শ্রমিক। এভাবে শ্রমিকের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত কাজের সময়...

প্রতিবেদন : বই পড়ার অভ্যাস গঠন

তোমার কলেজের অধ্যক্ষের বরাবরে 'বই পড়ার অভ্যাস গঠন' বিষয়ে আলোচনাচক্র সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর। ১২ জুন, ২০১৮ অধ্যক্ষ জদুনাথ ডিগ্রি কলেজ নাগরপুর, টাঙ্গাইল। বিষয় : বই পড়ার অভ্যাস সংক্রান্ত প্রতিবেদন।  জনাব, আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজে অনুষ্ঠিত ‘বই পড়ার অভ্যাস গঠন’ বিষয়ে আলোচনাচক্র সম্পর্কিত একটি প্রতিবেদন আপনার সমীপে পেশ করা হলো। সুধী ব্যাক্তিরা বলেন, “Reading make a man complete.” অর্থাৎ, কেবল অধ্যায়নই মানুষের জীবনে পরিপূর্ণতা দান করতে সক্ষম। এ কথা বলা বাহুল্য, বাস্তন জীবনে প্রতিটি মানুষই অপূর্ণতার বেদনায় আক্রান্ত। তাই বাস্তবে অপূর্ণ মানুষ বইয়ের মাঝে পূর্ণতার স্বাদ পেতে চায়। শুধু তাই নয়, এ বিশাল ব্রহ্মান্ডে মানুষের ব্যাপক অভিজ্ঞতা লাভের একান্ত প্রয়োজন। তাই বই পড়ার অভ্যাস করা মানুষের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে অতি গুরুত্বপূর্ণ বিষয়।  কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোক এ অভ্যাসটি এখনও পর্যন্ত গড়ে তুলতে পারেনি। আমাদের ছাত্রছাত্রীরা পাঠ্যসূচির বাইরে কোনো বই পড়তে চায় না। ...

প্রতিবেদন : তোমার দেখা একটি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সম্পর্কে প্রতিবেদন

তোমার দেখা একটি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সম্পর্কে প্রতিবেদন রচনা করো। ==== অধ্যক্ষ আবুজর গিফারি কলেজ মালীবাগ, ঢাকা। জনাব, আপনার স্মারক নং.....তারিখ..... মোতাবেক আপবার কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সম্পর্কে সরেজমিনে পর্যবেক্ষন করে নিম্নোক্ত প্রতিবেদন আপনার অবগতির জন্য পেশ করছি। ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পরীক্ষা কেন্দ্র হিসেবে আবুজর গিফারি কলেজ কয়েক বছর ধরেই সুনামের সঙ্গে কাজ করছে। এটি ঢাকার মালিবাগ এলাকায় অবস্থিত। এবারও এটি উচ্চ মাধ্যমিক ২০১৮ এর পরীক্ষা কেন্দ্র। আমি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষার দিন কলেজের গেট দিয়ে ঢোকার সময় দেলহেছি, কর্তব্যরত পুলিশের উপস্থিতিতে কলেজের সিকিউরিটি গার্ড তিনজিন পরীক্ষার্থীকে সার্চ করে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন। মোবাইলসহ কোনো কাগজপত্র এমনকি মানিব্যাগও তারা ভেতরে নিতে দিচ্ছে না। অবশ্য মানিব্যাগের টাকা পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারছে। পরীক্ষা শুরুর ১৫মিনিট আগেই পরিদর্শকরা হলে গিয়ে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। ঠিক দশটায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে পরিদর্শকরা সাহায্য করেছ...

প্রতিবেদন : বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

'বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা' শিরোনামে একটা প্রতিবেদন তৈরি কর। প্রতিবেদনের শিরোনাম : বাধ্যতামূলক প্রাথিমক শিক্ষা প্রতিবেদকের নাম : অরনি সমাদ্দার  এলাকার নাম : বরগুনা প্রস্তুতের সময় ও তারিখ : ১১ জুন, ২০১৮ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কিন্তু এদেশে শিক্ষার হার অত্যন্ত নগণ্য। ১৯৯১ সালে বাংলাদেশের শিক্ষার হার ২৪.৮২% ছিল এবং দেশে নিরক্ষর লোকের সংখ্যা ছিল প্রায় ৯ কোটি। তাই এ নিরক্ষতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য নিম্নলিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করেন- সরকারি প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণরূপে বাস্তাবায়নের লক্ষ্যে ১৯৯০ সালে জাতীয় সংসদে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস করে। এ আইনের প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ে গমনাপযোগী সব ছেলেমেয়েকে ১৯৯১ সালের জানুয়ারি মাস থেকে বিদ্যালয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা গৃহীত হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ১৯৯২ সালের জানুয়ারি মাস থেকে দেশের সব জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষামূলকভ...

প্রতিবেদন : আর্সেনিক দূষণ একটি ভয়াবহ সমস্যা

"আর্সেনিক দূষণ একটি ভয়াবহ সমস্যা" শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। === পানিতে আর্সেনিক সমস্যা নিজস্ব প্রতিবেদক : হোমনা, কুমিল্লা, ১১ জুলাই, ২০১৮ : কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোমনা একটি উন্নয়নশীল থানা। এ থানার লোকজনেরা নলকূপের পানি পান করে। কিন্তু সাম্প্রতিককালে এ এলাকায় নলকূপের পানিতে আর্সেনিক নামক বিষ দেখা দেওয়ায় গণমানুষের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে, ফলে এলাকার মানুষ নানাবিধ সমস্যায় ভুগছে। আর্সেনিক আক্রান্ত ব্যক্তির শরীরে বা হাতের তালুতে বাদামি ছাপ পড়তে পারে। সাধারণত বুকে, পিঠে কিংবা বাহুতে স্পটেড পিগমেনটেশন দেখা যেতে পারে, যা পরবর্তীতে ত্বকের ক্যান্সারে রূপ নিতে পারে। অনেক রোগীর লিউকোসেলানোসিস, সাদা ও কালো দাগ পাশাপাশি থাকে। আক্রান্ত ব্যক্তির জিহবা, মাড়ি, ঠোঁট ইত্যাদিতে মিউকাস মেমব্রেন মেলানোসিসও হতে পারে। কারও কারও হাত পায়ের চামড়া পুরু হয়ে যায়, আঙুল বেঁকে যায়, অসাড় হয়ে যায়। এছাড়া পায়ের আঙুলের মাথায়ও পচব ধরতে পারব। আর্সেনিকের বিষক্রিয়ার অন্যান্য লক্ষণগুলো হলো- হজমে বিঘ্ন ঘটা, পেটব্যাথা, খাবারের অরুচি, বমি বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি। এ এলাকায় সরেজমিনে গিয়ে এসব...

প্রতিবেদন : একটি স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কিত

তোমার দেখা একটি স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে প্রতিবেদন রচনা করো। সমস্যা জর্জরিত হাতিরচর হাসপাতাল নিজস্ব প্রতিনিধি: হাতিরচর থেকে, ২৫জুন, ২০১৮ : নোয়াখালী জেলার হাতিরচর থানা সদর হাসপাতালটি হাজারো সমস্যা নিয়ে নিভু নিভু প্রদীপের মতো সময় অতিবাহিত করছে। অথচ হাতিরচরের হাজার হাজার দরিদ্র মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র এ হাসপাতাল। দিন আনা দিন খাওয়া হাজার হাজার মানুষের চিকিৎসা হয় এ হাসপাতালে। প্রতি বছর কমপক্ষে ১লাখ থেকে ১লাখ ২০ হাজার দরিদ্র মানুষের চিকিৎসা হয় এ হাসপাতালের আউটডোরে। প্রতিদিন ভোর থেকেই হাজার হাজার মানুষ লাইন ধরে প্রতীক্ষা করে একটু ভালো চিকিৎসার জন্য। এ হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগো ভর্তি হয়। বহির্বিভাগের রোগীরা অভিযোগ করেছে, সারাদিন দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত তাদের চিকিৎসা না পেয়েই ঘরে ফিরতে হয়। অনেক প্রতীক্ষার অবসান ঘটার পর ছোট একটি ব্যবস্থাপত্র পাওয়া গেলেও ওষুধ জোটে না। দরিদ্র নিরন্ন মানুষ যেখানে তিন বেলা খেতে পারে না তাদের পক্ষে ওষুধ কিনে খাওয়া সম্ভব নয় বলেই তারা হাসপাতালের শরণাপন্ন হয়। হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে দেখা ...

প্রতিবেদন : সাংবাদিক হিসেবে লোডশেডিং এর প্রতিকার চেয়ে প্রতিবেদন

একটি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক হিসেবে লোডশেডিং এর প্রতিকার চেয়ে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন রচনা কর। নিজস্ব প্রতিবেদক : হাজারীবাগ, ঢাকা, ১১ জুলাই, ২০১৮ : রাজধানী ঢাকা মহানগরীর পশ্চিমাঞ্চল হাজারীবাগ এলাকার দুই লক্ষাধিক লোক বিদ্যুৎ বিভ্রাটের শিকার। বিগত কয়েক মাস ধরে এলাকায় লোডশেডিং নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত প্রায় দু তিন ঘন্টা এলাকা গভীর অন্ধকারে নিমজ্জিত থাকে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনাসহ জনজীবনের দৈনন্দিন স্বাভাবিক জীবনপ্রবাহ দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায় দেড় কোটি জনঅধ্যুষিত মহানগরী ঢাকার একটি ঘনবসতিপূর্ণ এলাকা হাজারীবাগ। এখানে স্কুল কলেজসহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লেদার টেকনোলজি কলেজ রয়েছে যেখানে অসংখ্যা ছাত্রছাত্রী পড়াশোনা করে। এছাড়া লেদার ইন্ডাস্ট্রিজের একমাত্র স্থান এ এলাকায় যা কিনা বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান স্থান জুড়ে আছে। নৈশকালীন এ বিদ্যুৎ বিভ্রাটের ফল উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যার প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর ব্যাপকভাবে পড়ছে।  এমতাবস্থায় এলাকায়...

প্রতিবেদন : ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার বিপর্যস্ত জনজীবন

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার বিপর্যস্ত জনজীবন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার বিপর্যস্ত জনজীবন নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম, ৫জুন, ২০১৮, সকাল ১০টা। ৩ জুন, ২০১৮ : প্রকৃতির নির্মম আঘাতে ক্ষতবিক্ষত উপকূল অঞ্চল চট্টগ্রামের অন্তর্গত সসন্দ্বীপ থানায় আমরা ত্রাণসামগ্রী দিয়ে যাই। উদ্দেশ্য ছিল উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ এবং বিপর্যস্ত জনতার ওপর প্রতিবেদন তৈরি করা। সেখানে পৌঁছে যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা এক কথায় বর্ণানাতীত তথা হৃদয়বিদারক। প্রকৃতি যেন চরম আক্রোশ রুদ্রমূর্তিতে এ জনপদের উপর ফেটে পড়েছিল।  মাইলের পর মাইল যেন বিরানভূমি। ঘরবাড়ির কোন অস্তিত্ব নেই। রাস্তার পাশে পড়ে আছে অবুঝ শিশুর লাশ। যে লাশ নিয়ে কুকুর শিয়ালের টানাটানি, হানাহানি। প্রকৃতির আঘাতে মানুষ এতই বিপর্যস্ত,নিঃস্ব হয়ে পড়েছে যে, কারও পক্ষে লাশ দাফন করা সম্ভব হয় নি। আর কয়টাইবা লাশ দাফন করবে? এখানে-সেখানে পড়ে আছে অসংখ্যা মানুষের ক্ষতবিক্ষত লাশ। যত্রতত্র পড়ে আছে গবাদি পশুর মৃতদেহ। ক্ষুধার্ত, নিঃস্ব, অসহায়, বুভুক্ষ মানুষ জাহাজঘাটায় তীর্থের কাকের মতো বসে আছে কখন ত্রা...

প্রতিবেদন : বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও এর প্রতিকার

‘বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও এর প্রতিকার’ সম্বন্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। প্রতিবেদনের শিরোনাম : বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও এর প্রতিকার প্রতিবেদকের নাম : শাহরিয়ার নাফিস সিফাত ও রোমেনা নাজনীন এলাকার নাম : ঢাকা প্রস্তুতের সময় ও তারিখ : ১২/০৫/২০২১ বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও এর প্রতিকার বর্তমান সভ্যতা সর্বতোভাবে বিদ্যুৎ নির্ভর হলেও বাংলাদেশে বিদ্যুৎ সংকট অনেক প্রকট। এ তীব্র বিদ্যুৎ ঘাটতি এদেশের জনজীবনকে বিষিয়ে তুলছে। প্রাত্যহিক জীবনযাপন থেকে শুরু করে শিল্পায়ন, কৃষি উৎপাদন, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রেই মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনে ও রাতে একাধিকবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে,বিদ্যুৎ সংযোগ যে আছে মাঝে মাঝে সে কথা ভুলে যেতে হয়। অনুসন্ধানে বিদ্যুৎ বিভ্রাটের নিম্নলিখিত কারণগুলো ধরা পড়েছে- ১. দেশের বর্তমান চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন প্রয়োজন প্রায় ১৩০০০ মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র ১০,০০০ মেগাওয়াট। ২. বিদ্যুতের চাহিদা বাড়ার আনুপাতিক হারে জোগান বাড়েনি গত পঁচিশ বছরে। ৩. আমলাতান্ত্রিক ও অস্থিতিশ...

প্রতিবেদন : সন্ত্রাসী তৎপরতা প্রসারে জনজীবনের বেহাল অবস্থার ওপর প্রতিবেদন

তোমার এলাকার সন্ত্রাসী তৎপরতা দ্রুত প্রসারে জনজীবনের বেহাল অবস্থার ওপর একটি প্রতিবেদন রচনা কর। নারায়ণগঞ্জের চাঁদাবাজি ও সন্ত্রাস : জনজীবন অতিষ্ঠ নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি বলে খ্যাত। নগরসভ্যতা এখানে বেশ প্রাচীন। ব্যবসায়কেন্দ্রিক জীবন ব্যবস্থার কারণে বাংলাদেশের ৬৪ জেলার লোক এখানে বাস করে। ফতুল্লা থানা নারায়ণগঞ্জ সদর থানার সুযোগ সুবিধা ভোগ করছে। এখানে গড়ে উঠেছে বিসিক। তাছাড়া ফতুল্লাজুড়ে রয়েছে হাজার জাহার শিল্পকারখানা। অথচ এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে। এলাকার পাঁচ লক্ষ লোক জিম্মি হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী জানান, নদু বাহিনীর কাছে এলাকার লোক জিম্মি। নদু বাহিনীর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কিত। অফিস-আদালত,ব্যবসায়-বাণিজ্য,এমনকি বাসাবাড়িতে পর্যন্ত চাঁদা ধরা হয়। যেকোনো জায়গায় কিছু নির্মাণ করতে চাঁদা দিতে হয়, ছেলে বিয়ে করাতে, মেয়ে বিয়ে দিতে চাঁদা দিতে হয়, চাঁদা দিতে হয় কেউ বিদেশে থাকলেও। সবচেয়ে অবাক করা ঘটনা হচ্ছে গত সপ্তাহে এক কলেজ পড়ুয়া ছাত্র তার বান্ধবীকে নিয়ে ঘুরতে বেড়য়েছিল, তাকেও চাঁদা দিতে হয়েছে। তাদের দুজনকে...

প্রতিবেদন : শীর্তাত মানুষদের দুঃসহ জীবন

‘শীর্তাত মানুষদের দুঃসহ জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর। শীর্তাত মানুষদের দুঃসহ জীবন বাংলাদেশ ছয় ঋতুর অন্যতম ঋতু শীত। কাজেই বাংলাদেশে প্রতি বছরই কম বেশী শীত পড়ে। দু-তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। কখনো মৃদু, কখনো মাঝারি। তবে মধ্য ও দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলে শীত অপেক্ষাকৃত বেশি থাকে। বিশেষ করে হিমালয় নিকটবর্তী সীমান্তের জেলা পঞ্চগড়ে বেশি শীত পড়ে। শীতকালের প্রথম থেকেই এবারও পঞ্চগড়ে বেশি শীত পড়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের মধ্যভাগ পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে,সামান্য দূরের রাস্তাঘাট,ঘরবাড়ি কিছুই দেখা যায় না। সঙ্গে থাকে কনকনে ঠান্ডা উত্তরে বাতাস,একেবারে হাড়ের ভেতরটা ছুঁয়ে যায়। শিশু আর বৃদ্ধরা ঘরের মধ্যেই শীতে কাঁপে। দাঁতের সঙ্গে দাঁত লেগে ঠকঠক করে,হাত পা ঠান্ডা হয়ে যায়। মাটির পাত্র তুষ জ্বালিয়ে চারপাশে ঘিরে আগুন পোহায় বাড়ির লোকেরা। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায়- সারারাত খড়কুটো জ্বালিয়ে একটুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। এখানকার অবস্থা এ বর্ণনার চেয়েও করুণ। কেননা এ এলাকায় অধিকাংশ মানুষ নিম্ন ...

প্রতিবেদন : সেতুর অভাবজনিত সমস্যার বর্ণনা দিয়ে পত্রিকায় জন্যে প্রতিবেদন

এলাকার সেতুর অভাবজনিত সমস্যার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশের জন্যে একটি প্রতিবেদন তৈরি করো। তুরাগ নদীতে সেতুর অভাবে বদগাঁও  - বিরুলিয়া বিচ্ছিন্ন নিজস্ব প্রতিবেদক : ঢাকা : মেগাসিটি ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই নেই। অধিক জনসংখ্যা পদভারে কম্পিত রাজধানীর প্রতিটি এলাকা। এমন অবস্থায় মানুষ শহরতলীতে আশ্রয় খুঁজছে। স্বল্প ব্যয়ে এমন একটি উত্তম আবাসিক এলাকা হতে পারত রাজধানীর মিরপুর থানার মাত্র ২ কিলোমিটার পশ্চিমে বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নে; হাজার হাজার একর উঁচু ও সমতল ভূমি রয়েছে এখানে। বেড়াইদের উপর দিয়ে তুরাগ নদীতে একটি সেতু নির্মিত হলে উক্ত এলাকাধীন, চাকুলিয়া, সাধাপুর, নিকরাইল, কাজিপাড়া, পুরানবাড়িসহ অন্যান্য গ্রামের মানুষের শত শত বছরের দুর্দশা লাঘব হবে। উপরুন্ত উক্ত এলাকায় যাঁরা ইতোমধ্যে প্লট কিনেছেন সে সমস্ত স্বল্প আয়ের মানুষেরা বাড়ি বানিয়ে অনায়াসেই থাকতে পারবে। সরকার আসে, সরকার যায়, কিন্তু ঢাকার নিকটস্থ এ এলাকাটির প্রতি কেউ নজর দেয়ার সময় পান না। বর্তমানে গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থার প্রতি অত্যাধিক নজর দিয়েছেন বিধায়, উক্ত এলা...

প্রতিবেদন : হাসপাতালে চিকিৎসার বেহাল দশা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন

হাসপাতালে চিকিৎসার অবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। চরভদ্রাসন সদর হাসপাতালের বেহাল দশা নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর : ফরিদপুর জেলার চরভদ্রাসন সদর হাসপাতালটি এখন নানা সমস্যায় জর্জরিত। অথচ চরভদ্রাসনের মতো একটি বর্ধিষ্ণু চিকিৎসার সবচেয়ে বড় ভরসাস্থল এ হাসপাতাল। প্রায় ২ হাজার মানুষের চিকিৎসা সেবার জন্যে নির্মিত এ হাসপাতালটি জনগণকে তেমন কোনো চিকিৎসা সেবাই দিতে পারছে না। হাসপাতালটি এখন নামসর্বস্ব হাসপাতালে পরিণত হয়েছে। যেখানে ১০ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র ২ জন ডাক্তার আছেন। তাও তারা জেলা সদর থেকে আসেন। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ এবং যন্ত্রপাতির সংকট বর্তমানে চরম পর্যায়ে বিরাজ করছে। শয্যাসংখ্যা একেবারেই কম। নার্সের সংখ্যাও কম। প্রতিদিন এ হাসপাতালে শত শত মানুষ আসে আউটডোর চিকিৎসাসেবা গ্রহণের জন্যে। হাসপাতালে প্রতিদিন ভর্তি হয় ৪০ থেকে ৫০ জন রোগী। আউটডোর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা গরিব রোগীরা সারাদিন দাঁড়িয়ে থেকেও অনেক সময় চিকিৎসা পায় না। ওষুধপত্র তেমন কিছুই দেওয়া হয় না রোগীরা ওষুধ চাইলে বলা হয়, ওষুধ নেই বাইরে থেকে কিনে নিতে হবে। দায়সারা ব্যবস্থ...

প্রতিবেদন : নিজ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন

তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। শোল্লা ইউনিয়নের নবাবগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ : নবাবগঞ্জ থানা রাজধানী থেকে মাত্র ২৫কিমি দূরত্বে হলেও অনেকেটা বাতির নিচে অন্ধকারের শামিল। কেননা থানার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। সৃষ্ট পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে কিছু স্বার্থান্বেষী মানুষ,যার ফলে সমাজের সাধারণ কিছু মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বছর কয়েক পূর্বেও নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়ন ছিল অপরাধহীন একটি এলাকা। এলাকার মানুষ রাতে দরজা জানালা লাগাতে ভুলে গেলেও ঘর বাড়ি থেকে কোনো কিছু চুরি হতো না। কিন্তু ইদানীং থানা পুলিশের গাফিলতি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাবে খারাপ মানুষের আনাগোনা বেড়েছে। এরা এলাকায় একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অপকর্মের মধ্যে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এমনকী মানুষ হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটাচ্ছে। যার কারণে এলাকার মানুষ ভীত শঙ্কিত হয়ে পড়েছে।  শোল্লা ইউনিয়ন তথা নবাবগঞ্জে যেভ...

প্রতিবেদন : পানীয় জলে আর্সেনিক দূষণ বিষয়ক সংবাদ প্রতিবেদন

কোনো একটি জাতীয় সংবাদপত্রের সাংবাদিক হিসেবে পানীয় জলে আর্সেনিক সমস্যার ওপর ববস্তুনিষ্ঠ প্রতিবেদনে রচনা করো। সিংগাইর থানার বিভিন্ন এলাকায় আর্সেনিক দূষণ নিজস্ব সংবাদদাতা : মানিকগঞ্জ : বহুম সমস্যা আবর্তে জর্জরিত আমাদের এলাকায় আর্সেনিক এ বাংলাদেশ। জনসংখ্যা, দারিদ্র‍্য, বেকারত্ব ইত্যাদি সমস্যার পাশাপাশি সম্প্রতি আরও একটি সমস্যা প্রায় দুর্যোগ আকারে দেখা দিয়েছে, তা হলো আর্সেনিক দূষণ। আর্সেনিক জনস্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান, যা মূলত পানিতে মিশে মানবদেহে প্রবেশ করে এবং পরিণামে সৃষ্টি হয় মারাত্মক ব্যাধির, যা মৃত্যুর কারণও হতে পারে।  আর্সেনিক হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ যার কোনী স্বাদ, বর্ণ ও গন্ধ নেই। এটি বিষক্রিয়ার দিক থেকে পারদের চেয়ে চার গুণ বেশি শক্তিশালী। অক্সাইড, সালফাইড ও আর্সেনেট ইত্যাদিরূপে প্রকৃতিতে যৌগ অবস্থায় থাকে। আর্সেনিক আক্রমণের মূল মাধ্যম হচ্ছে ভূগর্ভস্থ পানি। প্রাকৃতিক নিয়মেই ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করেন হাজার হাজার বছর ধরে হিমালয় ও উঁচু পাহাড় থেকে নেমে আসা পানিতে উচ্চমাত্রায় আর্...

প্রতিবেদন : গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন বিষয়ে প্রতিবেদন

পত্রিকায় প্রকাশের জন্যে গাড়িতে ব্যবহৃত 'হাইড্রোলিক হর্ন' বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। হাইড্রোলিক হর্ন আবীর শুভ্র : ঢাকা : শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশ বিপর্যয়কারী উপাদান। শব্দ দূষণের বিষয়ে এ দেশের জনগণ বেশ সচেতন হয়ে উঠেছে। পত্রিকায় এক পাতায় লেখা হয়েছে, 'শব্দের মাত্রাতিরিক্ত দূষণ আমাদের শ্রবণেন্দ্রিয় ক্ষতি করাসহ মস্তিষ্কের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। হাইড্রোলিক হর্ন শব্দদূষণের অন্যতম কারণ। এছাড়াও অডিও সেন্টারগুলোও এজন্যে কম দায়ী নয়। যত্রতত্র গড়ে ওঠা এসব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রচন্ড শব্দে গান বাজানো হয়। উক্ত কলাম লেখকের ন্যায় বর্তমানে দেশের প্রায় লোক শব্দদূষণের অনেক কারণের মধ্যে একটি প্রধান কারণ গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন। এজন্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২৩শে এপ্রিল, ২০০২ তারিখে গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রতিপালনের জন্যে পুলিশ ও বিআরটি এর প্রতি নির্দেশও দিয়েছেন। কিন্তু তারপর প্রায় দুই দশক পেরিয়ে গেছে, অথচ তার বাস্তব কোনো প্রয়োগ পুরোপুরিভাবে ঘটে নি। লক্ষ্যনীয় ব্যাপার এই যে, হাইড্রোল...

প্রতিবেদন : পুরাকীর্তি সংরক্ষণ প্রসঙ্গে সংবাদ প্রতিবেদন

জাতীয় দৈনিক প্রকাশের জন্য পুরাকীর্তি সংরক্ষণ প্রসঙ্গে একটি প্রতিবেদনের খসড়া লেখো। পুরাকীর্তি একটি দেশের ঐতিহ্য সানিম আল-মামুন : ঢাকা : বাংলাদেশের ইতিহাস হাজার বছরের। বাংলাদেশের ইতিহাসের ধারায় প্রাচীন কাল থেকে হিন্দু, বৌদ্ধ ও মুসলিম আমলের স্মৃতি-কীর্তি, স্থাপত্যে ভরপুর। পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি, ও লালমাইয়ের পুরাকীর্তি প্রায় সকলের জানা। এছাড়া রয়েছে অসংখ্য পুরাকীর্তি, যা সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে কিংবা অনেক কিছুই ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। বখতিয়ার খলজির স্মৃতিধন্য নওদারুজ এখনো খনন করা হয় নি। মুন্সীগঞ্জে ঐতিহাসিক ইদ্রাকপুরের কেল্লা কবেই মাটিতে দেবে গেছে, কেবল জেগে আছে বাউন্ডারি। ঈসা খাঁর স্মৃতিবিজড়িত জঙ্গলপুর, এগারোসিন্ধু এখনো অবহেলিত। অবহেলিত ওসমান খাঁর নির্মিত কেল্লা, বোকাইনগর। অনুরূপভাবে অবহেলিত মুন্সিগঞ্জ সড়কের পাশে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর রাজাদের দুর্গ, হাম্মামখানা, বারোদুয়ারী, টাঙ্গা মসজিদ, বার ওমরার মাজাত, বিবির আস্তানা, যশেশ্বরী মন্দির। নরসিংদী জেলায় 'উয়ারী বটেশ্বর' এক অমূল্য পুরাসম্পদ। উয়ারি বটেশ্বরে আড়াই হাজার বছর আ...

প্রতিবেদন : সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বিষয়ক সংবাদ প্রতিবেদন

পত্রিকার সংবাদিক হিসেবে 'সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার' -শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার সাকলাইন মোস্তাক : ঢাকা : বাংলা আমাদের প্রানের ভাষা। এ ভাষাই আমাদের অস্তিত্বকে-আমাদের ভাব ভাবনা চিন্তা চেতনাকে প্রকাশ করে। মানুষের অস্তিত্বের অভিজ্ঞান হচ্ছে মাতৃভাষা। ১৯৫২ সালে পাকিস্তানিদের হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলা ভাষাকে আমাদের পেতে হয়েছে, অথচ সে বাংলা ভাষাকে সর্বস্তরে এখনো প্রচলন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। বাংলাদেশে উচ্চতর শ্রণিতে অধ্যায়নরত ছাত্রছাত্রীকে বিষয় সংশ্লিষ্ট বইপত্র কিংবা গবেষণামূলক প্রবন্ধ সংগ্রহ করতে গিয়ে বিদেশি লেখকদের বই অথবা জার্নালের দ্বারস্ত হতে হয়। উচ্চতর পড়ালেখার ক্ষেত্রে বাংলা বই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনুসন্ধান করলে দেখা যায়, বাংলা ভাষার প্রতি আমাদের পন্ডিত অধ্যাপকবৃন্দের অনীহা অন্যতম প্রধান কারণ। তাছাড়া বিষয়টির সাথে আর্থিক সম্পর্কও জড়িত। তাই বিদেশি কোনো পত্রিকায় যখন দেখি আমাদের দেশের কোনো পন্ডিত গবেষকের লেখা প্রবন্ধে, তখন আনন্দিত হওয়ার পাশাপাশি কিছুটা বিস্ময়াভিভূত...

প্রতিবেদন : বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং বিষয়ক

বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং বিষয়ক প্রতিবেদন রচনা করো। বিদ্যুৎ এখন যায় না, বিদ্যুৎ আসে স্টাফ রিপোর্টার : লোডশেডিং ঢাকা শহরের নৈমিত্তিক ঘটনা। কিন্তু বর্তমানে গরম যত বাড়ছে, ছোটবড় সবার অবস্থাই তত খারাপের দিকে গড়াচ্ছে। উষ্ণতার আধিক্যে বিদ্যুতের সমস্যাটিও ততই তীব্রতর হয়ে উঠেছে রাজধানী ঢাকা শহরে। বিদ্যুৎ সার্বক্ষণিক প্রয়োজনীয় একটি জিনিস। রাতে শুধু ইলেকট্রিক বাতি জ্বলবে, বিদ্যুতের এটাই একমাত্র প্রয়োজনীয়তা নয়। দিনে বা রাতে যে কোনো সময়ই হোক বিদ্যুতের অনুপস্থিতি আধুনিক জীবনে হাজারো সংকট ও সমস্যার সৃষ্টি করে। রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক -সকল ক্ষেত্রেই প্রতিটি মুহুর্তে বিদ্যুতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের প্রতি মুহূর্তের কার্যক্রম, ব্যবসা বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অর্থাৎ উন্নয়নের পথেও বিদ্যুৎ ছাড়া এক পা অগ্রসর হওয়া সম্ভব নয়। আধুনিক জীবনের জন্যে সর্বাধিক প্রয়োজনীয় এই বিদ্যুতের সমস্যা আমাদের দেশে প্রকট। এখনো সকলের চাহিদামাফিক বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা যায় নি রাষ্ট্রীয়ভাবে। এ সমস্যাটি এখনো জনজীবনে সৃষ্টি করছে নানা ...

প্রতিবেদন : জাতি গঠনে নারীসমাজের ভূমিকা

'জাতি গঠনে নারীসমাজের ভূমিকা' শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো। জাতি গঠনে নারীসমাজের ভূমিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে 'জাতি গঠনে নারী সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা গত ৬ই এপ্রিল ২০২১ তারিখে কবি নজরুল ইসলাম মিলয়াতনে অনুষ্ঠিত হয়। এ আলোচনা অনুষ্ঠানে কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।  সভায় আলোচকবৃন্দ একমত হন যে, সমাজে নারী ও পুরুষের অবদানকে ভিন্ন রূপে দেখার অবকাশ নেই। উভয়ে মিলেই গড়ে তুলছে সমাজ, সভ্যতা, দেশ। তাই নারীকে অবহেলায় পেছনে ফেলে রেখে কোনো দেশ ও জাতি উন্নতি করতে পারে না। নারী হলো সমাজের অর্ধেক জনসমষ্টি। কাজেই সমাজের অর্ধেক শক্তিকে অবমূল্যায়ন করে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয় এবং এটা করা উচিতও নয়। কোনো গাড়ির এক চাকা ভাঙা থাকলে সে গাড়ি যেমন অধিক দূর অগ্রসর হতে পারে না, তেমনি সমাজের অর্ধেক শক্তি নারীসমাজকে অবহেলা অবজ্ঞা করেও বিদ্যামান সমাজব্যবস্থা প্রগতির পথে এগিয়ে যেতে ব্যর্থ হয়। নারীরা শিক্ষিত হলে জাতিও শিক্ষিত হয়ে উঠবে। আর শিক্ষা ছাড়া জাতীয় উ...