Posts

Showing posts from October, 2018

প্রবন্ধ রচনা : ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা

↬ ইতিহাসের শিক্ষা ↬ ইতিহাস পাঠ ও জাতীয়-সংহতি ভূমিকা : ‘স্তব্ধ অতীত, হে গোপনচারী, অচেতন তুমি নও- কথা কেন নাহি কও।’                                                                 - রবীন্দ্রনাথ   ইতিহাস স্তব্ধ অতীন নয়। ইতিহাস চির-মুখর। যুগ-যুগান্তর ধরে মানব-সভ্যতার চলমান জীবনধারাই ইতিহাস। সেই চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে আছে কত শত ভাঙা-গড়ার ইতিহাসের অর্ধলুপ্ত অবশেষ। কত রক্ত-রঞ্জিত দৃশ্যপটের পরিবর্তন। কত নিশীথকালে দুঃস্বপ্ন-কাহিনী। কত উত্থান-পতন, কত চেষ্টার তরঙ্গ, কত সামাজিক বিবর্তন। আজ যা বর্তমান, কালই তা অতীত। ইতিহাস ত্রি-কাল-সূত্রে গ্রথিত। ইতিহাস তো অতীতেরই সত্য-স্বরূপ উদ্ঘাটন, এক অনন্ত মানব-জীবন প্রবাহের অনির্বাণ দীপ-শিখা। ইতিহাস অতীতের অভিজ্ঞতা, বর্তমানের সাধনা, ভবিষ্যতের ইঙ্গিত। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানবসমাজের শুরু থেকে তার যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা-চেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পা...

প্রবন্ধ রচনা : জীবনচরিত পাঠের উপকারিতা

↬ জীবনচরিত পাঠের আবশ্যকতা ↬ জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা ভূমিকা : ‘যাঁহাদের নাম স্মরণ আমাদের সমস্ত দিনের বিচিত্র মঙ্গলচেষ্টার উপযুক্ত উপক্রমণিকা বালিয়া গণ্য হইতে পারে, তাঁহারাই আমাদের প্রাতঃস্মরণীয়।’                                                - রবীন্দ্রনাথ । আমরা সাধারণ মানুষ অসাধারণত্বের ঐশ্বর্য বলতে আমাদের কিছুই নেই। বিষয়ে আমরা সম্পূর্ণরূপে নিঃস্ব। কিন্তু মানব-সমাজে যাঁরা অসাধারণ কিংবা অনন্যসাধারণ, যাঁদের মধ্যে আমরা দেখেছি মনুষ্যত্বের অপার বিস্ময়, আমরা তাঁদের শ্রদ্ধা করি। হৃদয়ের ভক্তি ও ভালোবাসা দিয়ে আমরা তাঁদের উদ্দেশ্যে রচনা করি অর্ঘ-ডালা। মহাপুরুষগণের জীবনচরিত আমাদের অন্তরে সেই শ্রদ্ধা-ভক্তির অর্ঘ-ডালা রচনার প্রেরণা জাগায়। তাই আমরা তাঁদের অমূল্য জীবনচরিত পাঠ করি এবং হৃদয়কে সেভাবে বিকশিত করে তোলার চেষ্টা করি। জীবনচরিতের বৈশিষ্ট্য : দেশে দেশে কালে কালে কত না মানুষের বিচিত্র ধারা। এরই মধ্যে কখনো কখনো জন্ম নেন এক-একজন অসাধারণ, ক্ষণজন্মা মানুষ...

প্রবন্ধ রচনা : নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস

ভূমিকা : ‘যখনি চিত্ত জেগেছে / শুনেছ বাণী তখনি এসেছে প্রভাত / যাও তোমার ব্রতপালনে’                                                                 - রবীন্দ্রনাথ এই মহাব্রত উদ্‌যাপনে যাঁরা নিজেদের উৎসর্গ করেছেন, মানবতার বেদীমূলে যাঁদের জীবন অর্ঘ্য-রূপে নিত্য নিবেদিত, যাঁরা ক্ষুধাক্লিষ্ট, আর্ত, দারিদ্র্য-জর্জর, অসহায় মানুষের আশ্রয়, তাপিত-প্রাণে শান্তির শীতল বারি, সন্তাপে সান্ত্বনা, রুক্ষ ধূসর প্রেমহীন মরু-জীবনে যাঁরা করুণা-উৎস, তাঁদের মধ্যে ড. মুহাম্মদ ইউনূস-এর নামও স্বরণীয়। পৃথিবী থেকে ক্ষুধা, দারিদ্র্য, অভাবের চিরবিদায়ী কাণ্ডারী, সহস্রাব্দের তূর্যবাদক, শতাব্দীর বার্তাবহক ড. মুহাম্মদ ইউনূস। 'Some are born great, Some achieve greatness, and some have greatness thrust upon them.'                                       ...

প্রবন্ধ রচনা : ডেঙ্গুজ্বর : কারণ ও প্রতিকার

↬ ডেঙ্গুজ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর (ডেঙ্গু হেমোরেজিক ফিভার) বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃস্বরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে কখনো বা ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক ডিন্ড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশাকী প্রধানতম। ভাইরাসটির পাঁচটি সেরোটাইপ পাওয়া যায়। ভাইরাসটির একটি সেরোটাইপ সংক্রমণ করলে সেই সেরোটাইপের বিরুদ্ধে রোগী আজীবন প্রতিরোধী ক্ষমতা অর্জন করে, কিন্তু ভিন্ন সেরোটাইপের বিরুদ্ধে সাময়িক প্রতিরোধী ক্ষমতা অর্জন কর...

প্রবন্ধ রচনা : আর্সেনিক দূষণ ও তার প্রতিকার

↬ আর্সেনিক মুক্ত বাংলাদেশ ভূমিকা : পানি দূষণ অগ্রসরমান সভ্যতার আর এক অভিশাপ। পৃথিবীর সমুদ্র নদ-নদী, পুকুর, খালবিল ইত্যাদির জল নানাভাবে দূষিত হচ্ছে। ভারী ধাতু, হ্যালোজেন নিষিক্ত হাইড্রোকার্বন, কার্বন-ডাইঅক্সাইড, পেট্রোলিয়াম, কৃত্রিম তেজস্ক্রিয়তা, সর্বোপরি সংলগ্ন শহরের নির্গম নালী বেয়ে আসা দূষিত তরল, আবর্জনা এগুলোই হল সমুদ্র দূষণের কারণ। পানির উৎস হিসেবে যেসব নদীর পানি ব্যবহৃত হয়, কোনো কোনো সময় সেসবের মধ্যে প্রায় শতকরা ৫০ ভাগ পর্যন্ত দূষিত তরল পদার্থ বা পরিত্যক্ত পানি থাকে। বিশুদ্ধ পানির অন্য নাম জীবন। কিন্তু সেই পানিতে বিষক্রিয়ায় আজ বাংলাদেশ শঙ্কিত। কারণ বাংলাদেশের ভূগর্ভস্থ পানিতে ব্যাপক আর্সেনিক দূষণ ঘটেছে এবং তা জনস্বাস্থ্যের জন্যে মারাত্মক হুমকি বলে বিবেচিত হচ্ছে।  দেশের অনেক এলাকা এখন আর্সেনিক বিষের কবলে। মাত্র ৩০ বছর আগেই অগভীর নলকূপ ছিল গ্রামাঞ্চলের মানুষের জন্য এক আর্শীবাদ। আজ সেই অনেক নলকূপের পানিতেই ভয়াবহ বিষ আর্সেনিক। জেনে-না জেনে অনেকে সেই বিষাক্ত পানি পান করে ধীরে ধীরে বিষাক্রান্ত হয়ে পড়েছেন। আর্সেনিক বিষাক্রান্ত রোগীর জন্য কোনো ওষুধ নেই। সীমিত সমীক্ষায় এ পর্...

Composition : The Wonders of Modern Science

The Wonders of Modern Science ↬ Science in Our Everyday Life ↬ The Blessings of Modern Science ↬ Modern Technology and Globalization Today we live in the age of science. Modern civilization owes everything to science in all spheres of human life. There is no any sector where the contribution of science is absent. Thanks to science man is now the proud lord of three worlds of land, air and water. The inventions of telegraph, wireless, cinema, television etc. have made life comfortable and easy. Whatever science is doing is only to do betterment of the inhabitants of the world having a little failure in some life saving cases. Science has conquered time and space. With the help of a special kind of rocket man has landed on the moon. He is now cherishing a desire to reach Mars and other planets. Scientific discoveries and inventions have enabled men to conquer floods, drought (খরা), famine and epidemics (মড়ক). Printing press has made books, magazines and daily new...

মোবাইল নম্বর ঠিক রেখে যেভাবে অপারেটর পরিবর্তন করবেন

Image
↬ MNP সুবিধা গ্রহণের পদ্ধতি ↬ How you change operator in existing number in Bangladesh Choose your operator at any time গত ১ অক্টোবর ২০১৮ থেকে ৭২তম দেশ হিসেবে বাংলাদেশে প্রথম বারের মত চালু হয়েছে MNP ( Mobile Number Portability )। এই সুবিধার মধ্য দিয়ে আপনি আপনার ১১ ডিজিটের মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে যেকোনো অপারেটরে চলে যেতে পারবেন। যেমন ধরুন আমার মোবাইল নম্বর 01614705499 এটি আমি এয়াটেল থেকে ক্রয় করেছি এবং এটিতে অতীত থেকে বর্তমান পর্যন্ত এয়ারটেল অপারেটর চালু আছে। আমি বর্তমানে এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করছি এবং ইন্টারনেট থেকে শুরু করে সকল সুবিধা এয়ারটেল থেকে পেয়ে আসছি। আমি চাইলে এই মোবাইল নম্বরটি হুবুহু ঠিক রেখে অর্থাৎ একটা অংকও পরিবর্তন না করে রবি, গ্রামীণ, বাংলালিক বা টেলিটকে   চলে যেতে পারবো। এই সুবিধাটিকেই MNP বলে। এখন প্রশ্ন হলো; আপনি অপারেটর পরিবর্তন কেন করবেন? আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে আপনার অপারেটরের নেটওয়ার্ক কম, অথবা আপনি যে অপারেটরে আছেন সেই অপারেটরে কল চার্জ বেশি, বা যদি মনে করেন অন্য কোনো অপারেটরে সুযোগসুবিধা বেশি। তাহলে আ...