Posts

সৃজনশীল : ধারাবাহিক অনুপাত : অনুশীলনী ১১ - সমস্যা ২৩ [সৃজনশীল]

Image
 ২৩  একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত $5:12:13$ এবং পরিসীমা $30$ সে.মি. (ক) ত্রিভুজটি অঙ্কন কর এবং কোণ ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখ। (খ) বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের বর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় কর। (গ) উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $10\%$ এবং প্রস্থ $20\%$ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? (ক) নং এর সমাধান মনে করি, ত্রিভুজের বাহুগুলো $5x$, $12x$ ও $13x$ সে.মি. শর্তমতে, $5x+12x+13x=30$ বা, $30x=30$ বা, $x=\frac{30}{30}$ $\therefore x=1$ সুতরাং, বাহুগুলো $5 \cdot 1=5$ সে.মি., $12 \cdot 1=12$ সে.মি. ও $13 \cdot 1=13$ সে.মি. নিচে ত্রিভুজটি অঙ্কন করা হলো: এখানে, $\triangle ABC$ উদ্দিষ্ট্য ত্রিভুজ যার $AB=5$ সে.মি. $AC=12$ সে.মি. ও $BC=13$ সে.মি. এখন, উক্ত ত্রিভুজ এর $BC=13$ বা, $BC^2=13^2$ [উভয় পাশে বর্গ করে] বা, $BC^2=169$ বা, $BC^2=144+25$ বা, $BC^2=12^2+5^2$ $\therefore BC^2=AC^2+AB^2$ দেখা যাচ্ছে যে, ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে, ত...

সৃজনশীল : ধারাবাহিক অনুপাত : অনুশীলনী ১১ - সমস্যা ২৪ [সৃজনশীল]

 ২৪  একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী অনুপাত $1:4$ (ক) অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ কর। (খ) $5$ জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো $1:9$। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? (গ) মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা $10$ জন কম। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণেয় কর। (ক) নং এর সমাধান মনে করি, অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা $x$ এবং উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা $4x$ [এখানে, $x$ ধনাত্মক আনুপাতিক ধ্রুবক] $\therefore$ মোট শিক্ষার্থীর সংখ্যা $(x+4x)=5x$ সুতরাং, অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা মোট শিক্ষার্থীদের সংখ্যার অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা মোট শিক্ষার্থীদের সংখ্যা $\times 100\%$ $=\left(\frac{x}{5x}\times100\right)\%$ $=20\%$ [Answer] (খ) নং এর সমাধান $5$ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা $(4x+5)$ জন এবং অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা $(x-5)$ জন। প্রশ্নমতে, $\frac{x-5}{4x+5}=\...

সৃজনশীল : ধারাবাহিক অনুপাত : অনুশীলনী ১১ - সমস্যা ২৫ [সৃজনশীল]

 ২৫  আশিক, মিজান, অনিক ও অহনা মোট $132500$ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং এক বছর শেষে $26500$ টাকা লাভ হয়। উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ; মিজানের অংশ $=2:3$, মিজানের অংশ : অনিকার অংশ $=4:5$ এবং অনিকার অংশ : অহনার অংশ $=5:6$ (ক) মূলধনের সরল অনুপাত নির্ণয় কর। (খ) উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় কর। (গ) বছর শেষে লভ্যাংশের $60\%$ উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে? (ক) নং এর সমাধান দেওয়া আছে, একটি ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনে, আশিকের অংশ : মিজানের অংশ $2:3$$=(2 \times 4):(3 \times 4)$$=8:12$ মিজানের অংশ : অনিকের অংশ $4:5$$=(4 \times 3):(5 \times 3)$$=12:15$ অনিকের অংশ : অহনার অংশ $5:6$$=(5 \times 3):(6 \times 3)$$=15:18$ $\therefore$ আশিক : মিজান : অনিক : অহনার মূলধনের অংশ = $8:12:15:18$ [Answer] (খ) নং এর সমাধান ‘ক’ থেকে পাই,  আশিক : মিজান : অনিক : অহনার মূলধনের অংশ = $8:12:15:18$ সুতরাং, অনুপাতের রাশিগুলোর যোগফল $8+12+15+18$$=53$ এখানে, মোট মূলধন $13250...

সম্পাদ্য ৬ : একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে।

Image
একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। মনে করি, বৃত্ত (চিত্র-১) বা বৃত্তচাপ (চিত্র-২) দেওয়া আছে, বৃত্তটির বা বৃত্তচাপটির কেন্দ্র নির্ণয় করতে হবে। অঙ্কন : প্রদত্ত বৃত্তে বা বৃত্তচাপে তিনটি বিন্দু $A$, $B$ ও $C$ নিই। $A$, $B$ ও $B$, $C$ যোগ করি। $AB$ ও $BC$ জ্যা দুইটির লম্বদ্বিখণ্ডক। যথাক্রমে $EF$, $GH$ রেখাংশ দুইটি টানি। মনে করি, তারা পরস্পর $O$ বিন্দুতে ছেদ করে। সুতরাং, $O$ বিন্দুই বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র। প্রমাণ : $EF$ রেখাংশ $AB$ জ্যা এর এবং $GH$ রেখাংশ $BC$ জ্যা এর লম্বদ্বিখণ্ডক। কিন্তু $EF$ ও $GH$ উভয়ে কেন্দ্রগামী এবং $O$ এদের সাধারণ ছেদ বিন্দু। সুতরাং $O$ বিন্দুই বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র।

সম্পাদ্য ৭ : বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে।

Image
বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। মনে করি, $O$ কেন্দ্রবিশিষ্ট বৃত্তে $A$ একটি বিন্দু। $A$ বিন্দুতে বৃত্তটিতে একটি স্পর্শক আঁকতে হবে। অঙ্কন : $O$, $A$ যোগ করি। $A$ বিন্দুতে $OA$ এর উপর $AP$ লম্ব আঁকি। তাহলে $AP$ নির্ণেয় স্পর্শক। প্রমাণ : $OA$ রেখাংশ $A$ বিন্দুগামী ব্যাসার্ধ এবং $AP$ তার ওপর লম্ব। সুতরাং, $AP$ রেখাই নির্ণেয় স্পর্শক।

পিথাগোরাসের উপপাদ্য : একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান।

Image
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। বিশেষ নির্বচন : মনে করি, $ABC$ একটি সমকোণী ত্রিভুজ এর $\angle C$ $=$ এক সমকোণ। সুতরাং $AB$ অতিভুজ। প্রমাণ করতে হবে যে, $AB$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র $=$ $AC$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র $+$ $BC$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ, $AB^2=AC^2+BC^2$ অঙ্কন : $AB$, $AC$ এবং $BC$ বাহুর উপর যথাক্রমে $ABED$, $ACGF$ এবং $BCHK$ বর্গক্ষেত্রদ্বয় অঙ্কন করি। $C$ বিন্দু দিয়ে $AD$ বা, $BE$ রেখার সমান্তরাল $CL$ রেখা আঁকি। মনে করি, তা $AB$ কে $M$ বিন্দুতে এবং $DE$ কে $L$ বিন্দুতে ছেদ করে। $C$ ও $D$ এবং $B$ ও $F$ যোগ করি প্রমাণ : $\angle BAD = \angle CAF$ [প্রত্যেকেই এক সমকোণ] এখন উভয় পক্ষে $\angle BAC$ যোগ করি। তাহলে, $\angle BAD+\angle BAC=\angle CAF + \angle BAC$ $\therefore \angle CAD=\angle BAF$ .....($i$) এখন, $\triangle CAD$ এবং $\triangle BAF$ এ, $CA=AF$ [$\because$ অঙ্কন অনুসারে $ACFG$ বর্গক্ষেত্র তাই এর প্রত্যেক বাহু সমান] $AD=AB$ [$\because$ অঙ্কন অনুসারে $ABDE$...

সম্পাদ্য ৮ : বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে।

Image
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। মনে করি, $O$ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের $P$ একটি বহিঃস্থ বিন্দু। $P$ বিন্দু থেকে ঐ বৃত্তে স্পর্শক আঁকতে হবে। অঙ্কন : ১. $P$, $O$ যোগ করি। $PO$ রেখাংশের মধ্যবিন্দু $M$ নির্ণয় করি। ২. এখন $M$ কে কেন্দ্র করে $MO$ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। মনে করি, নতুন অঙ্কিত বৃত্তটি প্রদত্ত বৃত্তকে $A$ ও $B$ বিন্দুতে ছেদ করে। ৩. $A$, $P$ ও $B$, $P$ যোগ করি। তাহলে, $AP$, $BP$ উভয়েই নির্ণেয় স্পর্শক। প্রমাণ : $A$, $O$ ও $B$, $O$ যোগ করি। $APB$ বৃত্তে $PO$ ব্যাস। $\angle PAO=$ এক সমকোণ [$\because$ অর্ধবৃত্তস্থ কোণ একসমকোণ] সুতরাং, $OA$ রেখাংশ $AP$ রেখাংশের ওপর লম্ব। অতএব, $O$ কেন্দ্রিক বৃত্তের $A$ বিন্দুতে $AP$ রেখাংশ একটি স্পর্শক। অনুরূপভাবে, $BP$ রেখাংশও একটি স্পর্শক।