Posts

Showing posts with the label দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা তৈরিতে দুই বন্ধুর মধ্যে সংলাপ

সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা তৈরিতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর। রাকিব : কেমন আছিস বন্ধু? অনেক দিন তোর কোনো খোঁজখবর পাচ্ছি না। রাজিব : আর ভালো থাকা! সড়ক দুর্ঘটনায় আহত মামাকে নিয়ে খুবই ঝামেলায় ছিলাম। রাকিব : কীভাবে দুর্ঘটনা ঘটল? কই কিছুই তো জানি না। রাজিব : কেন পত্র-পত্রিকায় এবং মিডিয়া তো ফলাও করে প্রচার করছে ঢাকা-মাওয়া রুটের দুর্ঘটনার কথা। রাকিব : তা তো প্রতিদিনই দেখি। দেশে প্রতিদিন গড়ে তিনজন করে বছরে এক হাজারের বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। পঙ্গু হয়ে বছরে ৫ থেকে ১০ হাজার মানুষ। রাজিব : সেদিন দেখলাম সড়ক দুর্ঘটনার এক মর্মান্তিক দৃশ্য। রাকিব : কিন্তু এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের সচেতনতা বোধ আছে বলে মনে হয় না। রাজিব : কেন? ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন তো তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। রাকিব : তা যাচ্ছে কিন্তু সড়ক দুর্ঘটনার মূল কারণ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো তো থামছে না। রাজিব : এমনকি ত্রুটিপূর্ণ যানবাহন এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যেখান-সেখান থেকে যাত্রী তোলাও বন্ধ হচ্ছে না। রাকিব : দক্ষতাহীন অপ্রা...

নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর সংলাপ

‘নিরাপদ সড়ক চাই’ বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর। সুমন : কী রে বন্ধু কেমন আছিস? ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন কি থেমে গেল নাকি? সুজন : আছি ভালোই। না রে দোস্ত থামেনি তবে গতি একটু কমে এসেছে আর কি! তোর খবর কী? সুমন : আমার খবর ভালো। কিন্তু পত্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পড়ে মনটা ভালো নেই। সুজন : আট জন নিহত! ভাবা যায়? প্রতিদিনই বাড়ছে এই দুর্ঘটনা। সুমন :  হ্যাঁ, এক পরিসংখ্যানে দেখা গেছে দেশে প্রতিদিন গড়ে তিন জন করে বছরে এক হাজারের বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং পঙ্গু হয় বছরে ৫ থেকে ১০ হাজার লোক। সুজন : সড়ক দুর্ঘটনা কী যে হৃদয়বিদারক ও মর্মান্তিক তা কল্পনাও করা যায় না। সুমন :  ঠিকই বলেছিস। সেদিন নিজের চোখে দেখেছি এক ভয়াবহ দৃশ্য। আমি আর রাজু তো একজনকে টেনে বের করলাম খাদে পড়া বাস থেকে। দেখলাম লোকটার একটা হাত কেটে আলাদা হয়ে গেছে। সুজন : এমন ভয়াবহ দৃশ্য প্রতিদিন কাউকে না কাউকে দেখতে হচ্ছে। সুমন :  হ্যাঁ। এর ফলে আমরা হারাচ্ছি আত্মীয়স্বজন, মেধাবী মুখ, প্রিয় মানুষকে। কিন্তু আমরা এই দুর্ঘটনা রোধে সচেষ্ট নই। সুজন : সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু বড় অস্বাভাবিক এবং খুবই বেদনাদা...

Dialogue about causes and remedies of road accidents

Suppose, you are Bakul and your friend is Nayon. Recently you have noticed that road accident is on the rise horribly in your country. Every day many people fall victim to road accidents. Now, write a dialogue between you and your friend about the causes and remedies of road accidents. Bakul : Hello! How are you? Nayon : I am fine. What about you? Bakul : Not well. Have you read today’s newspaper? Almost 10 people died in road accidents in different parts of the country, yesterday. Nayon : Very sad news indeed! To speak the truth, nowadays it has become a common incident in our country. Bakul : Yes, it is really a matter of serious concern nowadays but our policy makers seem indifferent to the fact. Nayon : Absolutely true. But can you tell me the causes of frequent road accident across the country? Bakul : The causes are manifold. Reckless driving, lack of skilled traffic police, ignorance of the drivers, tende...

অনুচ্ছেদ : আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা

আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা গত রবিবার আমি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দেখেছি। এটি আমাদের বিদ্যালয়ের পাশে সংঘটিত হয়েছিল। সেখানে একটি রাস্তার মোড় ছিল। এটি ছিল পাঁচ রাস্তার গাড়ি চলাচলের মোড়। সেখানে প্রায়ই যানজট লেগে থাকে। ঐ দিন যখন আমি স্কুলে যাচ্ছিলাম, তখন দেখলাম পশ্চিম দিক হতে একটি গাড়ি আসছে এবং প্রায় ৮:৩০ এর দিকে ঠিক তার বিপরীত দিক হতে একটি রিকশায় করে একজন স্কুলছাত্র তার মাকে নিয়ে আসছিলেন। মোড়টি অতিক্রম করার সময় গাড়িটি রিকশাটিকে ধাকা দেয়। রিকশাওয়ালা তার আসন হতে লাফ দেয় কিন্তু স্কুলছাত্রটি ও তার মা রাস্তায় পড়ে যায়। স্কুল ছাত্রটি ও তার মা মারাত্মকভাবে আহত হয়। আমি তাদের দিকে ছুটে যাই। অন্যান্য আরো কয়েকজন পথচারী তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আমরা তাদের নিকটস্থ একজন ডাক্তারের চেম্বারে নিয়ে যাই। স্কুল ছাত্রটির প্রতি আমার মায়া হলো। মূলত ঐ মোড়টিতে ট্রাফিক পুলিশ না থাকার কারণে প্রায়ই এ রকম দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Letter to younger brother describing road accident and advising to be alert

Suppose, you have witnessed an accident on the street that made you extremely unhappy. Now, write a letter to your younger brother describing the accident and advising him to be alert while walking on the road. Dear Saiful. At first, take my cordial love. Hope, you are well. I am not in good mind. Yesterday I was going to college by rickshaw. When I arrived at Azimpur Chourasta, I saw a boy crossing the road. A speedy minibus was coming from behind. With the twinkling of an eye, the minibus ran over the boy. Suddenly people from around rushed to the spot. We found the boy lying dead on the road. I am always anxious about you. So, keep alert while walking along the road. No more today. Yours ever, Rezaul.

একটি মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ জানিয়ে বন্ধু/বান্ধবীকে চিঠি

একটি মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ জানিয়ে বন্ধু/বান্ধবীকে চিঠি লেখ। মগবাজার, ঢাকা ১১ অক্টোবর, ২০২২ প্রিয় লতা, অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাই না। নিশ্চয়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছ। আজ তোমাকে একটি বিষয় জানাতেই আমার এ লেখা। যে দুঃখ প্রিয়জনকে বলে কিছুটা হালকা হওয়া যায়, তেমনই একটি বিষয় তোমাকে জানাব। তুমি তো জানো বিদ্যালয়ে পৌঁছাতে আমাকে মহাসড়ক ধরে বেশ কিছু দূর যেতে হয়। আজ বড় আপা চলে যাওয়ায় মনটা একটু ভারাক্রান্ত ছিল। তাই কিছুটা আনমনা হয়ে হাঁটছিলাম। আমার একটু সামনেই বছর তিনেকের একটি ফুটফুটে ছেলেকে নিয়ে তার মা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। চৌরাস্তার মোড়ে পৌঁছাতেই ছেলেটি বিস্কুট খাবে বলে মায়ের হাত ছেড়ে দোকানের দিকে দৌড় দিল। এমন সময় ঘাতকরূপী একটি মালবাহী ট্রাক এলো। ‘বাবা ধন’ বলে মাও ছেলেকে রক্ষা করতে দৌড় দিলেন। কিন্তু তার কোলের মানিককে বাঁচাতে তো পারলই না, উপরন্তু নিজের দেহটাও দুই টুকরো হয়ে গেল। তারপরের ঘটনা বর্ণনাতীত। পিচঢালা রাস্তাটিতে যেন রক্তের বন্যা বয়ে গেল। দানবরূপী ট্রাকটিকে সবাই আটকে রাখলেও রক্ষা করতে পারেনি মা ও সন্তানের জীবন। ঐ মুহূর্তে আমি যে...

সড়ক দুর্ঘটনা নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে সংলাপ

সড়ক দুর্ঘটনা নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। বিজয় : প্রতিদিন কতজন লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় তুমি জানো মুহিন? মুহিন : আমার মনে হয় এর সঠিক হিসেব নেই, কারণ সব খবর তো পত্রিকা আর টিভিতে আসে না। বিজয় : আমাদেরে দেশের কত মূল্যবান জীবন এভাবে শেষ হয়ে যায়। সতিই ভাবতে অবাক লাগে। এ নিয়ে কারো যেন কোনো মাথা ব্যথা নেই। মুহিন : বিজয়, তুমি ঠিকই বলেছ। এর একটা প্রতিকার হওয়া দরকার। আচ্ছা এসব দুর্ঘটনার পেছনে মূল কারণ কী তুমি বলতে পার? বিজয় : আমার মনে হয়, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ প্রতিযোগিতার মনোভাব। মুহিন : সেটা কেমন? কিসের প্রতিযোগিতা? বিজয় : গাড়ি চালকরা কার আগে কে যাবে এই প্রতিযোগিতায় বেপরোয়াভাবে দ্রুত গাড়ি চালায়। এছাড়াও অনভিজ্ঞ চালক সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী। মুহিন : হ্যা, লাইসেন্স নেই এমন অসংখ্য চালক রয়েছে যারা প্রশিক্ষণ না নিয়েই বড় গাড়ির চালক হয়ে যায়। ট্রাফিক পুলিশ এদের ব্যাপারে কঠোর হলে এমনটা হতো না। বিজ...

অসুস্থ বন্ধুকে/সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে দেখতে যাওয়ার দিনলিপি

অসুস্থ বন্ধুকে/সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে দেখতে যাওয়ার দিনলিপি ১৮মার্চ, ২০১৮ আজ সকালে অয়ন ও রূপমকে সঙ্গে নিয়ে সুজিতকে দেখতে গেলাম। সুজিত আমাদের সহপাঠী বন্ধু। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সুজিত পঙ্গু হাসপাতালে ভর্তি। আমাদের কলেজের সবচেয়ে মেধাবী,সুদর্শন,নম্র,ভদ্র ছেলে সুজিত। ক্রীড়াবিদ হিসেবে স্কুলজীবন থেকেই তার সুনাম। ঘাতক ট্রাক সেই সুজিতের একটি পা কেড়ে নিয়েছে। সদা হাস্যোজ্জ্বল সুজিতের মুখটি বিবর্ণ, ফেকাসে, প্রচন্ড ম্লান হয়ে গেছে। দেখলে বন্ধু বলে নয়, যেকোনো হৃদয়বান মানুষের চোখে জল আসবে। অয়ন সহ্য করতে পারল না,মুখ লুকিয়ে কান্না করতে লাগল। আমি আর রূপম নির্বাক প্রস্তুর ফলকের মতো নিস্পন্দ হয়ে আছি। সুজিতে ঘুম ভাঙল। চোখ মেলে আমাদের দেখে আবেগে আপ্লুত হয়ে বিছানা ছেড়ে হঠাৎ উঠতে গিয়ে নিজের অসহায়ত্বের কাছে হার মানল। আমরা তাকে উঠতে বসতে সাহায্য করলাম। সুজিত আমার নোটবুকটি হাতে নিয়ে কলম চাইল। কলম নিয়ে নোটবুকের এক জায়গায় লিখল- আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবসয় সচেতন ও সতর্ক থাকতে হবে। সুজিতের এ মবোবলকে আরও বাড়িয়ে দিল। সুবিনয় চৌধুরী ঢাকা।

ভাষণ : নিরাপদ সড়ক চাই

‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক আলোচনা সভায় উপস্থাপনের জন্য একটি ভাষণ তৈরি কর। নিরাপদ সড়ক চাই  শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি ও আমার সাথি আলোচকবৃন্দ আস্সালামু আলাইকুম। সুধীমণ্ডলী, ‘নিরাপদ সড়ক চাই’– এ দাবি সময়ের দাবি। এ দাবি অনেক দিনের। যখন থেকে আমরা সড়কপথের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি, যান্ত্রিক যানবাহনের ওপর ভরসা করছি, তখন থেকেই ‘নিরাপদ সড়ক চাই’-এর দাবি অব্যাহত রয়েছে। কেননা সড়ক এখন মৃত্যুফাঁদ, যান্ত্রিক যান এখন তার ইন্ধন, আর যারা যানচালক তারা মৃত্যুদূত। শ্ৰোতামণ্ডলী, একসময় আমাদের দেশে ছোটবড় নদী-নালা, খাল-বিল জালের মতো ছড়িয়ে ছিল। গ্রাম থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে যেতে হলে নৌকাই ছিল একমাত্র মাধ্যম। ঝড় ছাড়া সে সময় নৌকাডুবি হতো না। কিন্তু এখন খাল-বিল শুকিয়ে গেছে, নদী-নালার অবস্থাও শোচনীয়। যে কারণে যাতায়াতের সুবিধার জন্য তৈরি হয়েছে জালের মতো সড়কপথ। সড়কপথে চলছে নানা রকম অসংখ্য যানবাহন। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে দুর্ঘটনা। প্রতিদিন নিহত বা আহত হচ্ছে শত শত মানুষ। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে বহু পর...

ভাষণ : সড়ক দুর্ঘটনা : তার কারণ ও প্রতিকার

“সড়ক দুর্ঘটনা : তার কারণ ও প্রতিকার” শীর্ষক আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে একটি ভাষণ তৈরি কর। অথবা , ‘সড়ক দুর্ঘটনা : কারণ ও প্রতিরোধের উপায়’  শীর্ষক সেমিনারে উপস্থাপনের উপযোগী একটি ভাষণ রচনা কর। ‘সড়ক দুর্ঘটনা : তার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা মাননীয় সভাপতি, সন্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমার শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন। সুধীমণ্ডলী, আধুনিক জীবন মানেই গতিশীল জীবন। আমরা দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াই। পথ চলতে আমরা যত বেশি গতিশীল হতে পারি তত বেশি পুলক অনুভব করি । কিন্তু সেই গতি সামান্য ভুলভ্রান্তির কারণে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। চিরতরে থেমে যায় সকল স্পন্দন, সকল পুলক-প্রবাহ। সুধীবৃন্দ, আমি সড়ক দুর্ঘটনার কথা বলছি। হ্যা! এই সড়ক দুর্ঘটনা প্রতিদিনই আমাদের অনেকের জীবনের গতি চিরতরে স্তব্ধ করে দিচ্ছে। আমাদের জীবন ও সম্পদের অপরিমেয় ক্ষতি সাধন করছে। অথচ আমরা একটু সচেতন হলেই তা থেকে রক্ষা পেতে পারি। এজন্য প্রথমে আমাদের সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে অবগত হতে হবে। সাধারণত যেসব কা...

ভাষণ : সড়ক দুর্ঘটনা রোধে চাই সকলের সচেতনতা

‘সড়ক দুর্ঘটনা রোধে চাই সকলের সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় ভাষণ প্রদানের জন্য একটি ভাষণ রচনা কর। ‘সড়ক দুর্ঘটনা রোধে চাই সকলের সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা ‘সড়ক দুর্ঘটনা রোধে চাই সকলের সচেতনতা’ শীর্ষক আলোচনা সভার শ্রন্ধেয় সভাপতি, সন্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। শুরুতেই আজকের অনুষ্ঠানের আয়োজকদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সেই সাথে সড়ক য়দুর্ঘটনা রোধে সচেতনতা সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সুধীমন্ডলী, আপনারা আমার পূর্ববর্তী আলোচকদের কাছে তথ্যবহুল অনেক আলোচনা শুনেছেন, গুরুত্বপূর্ণ পরামর্শও পেয়েছেন। এই বিষয়ে কীভাবে সচেতন হবেন তা আমি স্পষ্ট করতে চাই। সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ চালক, ট্রাফিক আইন মানা, রাস্তাঘাটের উন্নয়ন, যানবাহনের ফিটনেস ইত্যাদি সাধারণ বিষয়ে সচেতনতার কথা আপনারা সবাই কমবেশি জানেন। তাই এ বিষয়গুলো নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি শুধু কীভাবে সচেতন হওয়া যায় সেই বিষয়ে দু’কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করব। প্রিয় সুধী, দুর্ঘটনা...

খুদে গল্প : হঠাৎ দুর্ঘটনা

‘হঠাৎ দুর্ঘটনা' বিষয়ে একটি খুদে গল্প রচনা করো : হঠাৎ দুর্ঘটনা হঠাৎ রিক্শার ডান চাকাটি খুলে দৌড়াতে লাগল। আমি ও শফিক হতভম্ব হয়ে যে যার মতো লাফিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী বাস শফিককে ধাক্কা দিয়ে চলে গেল। শফিকের দেহটি জড়িয়ে ধরে উদভ্রান্তের মতো বসে পড়লাম। আরও অনেকে ছুটে এলো। বাসটিকে আটকাবার জন্য সবাই ধর ধর করে চিৎকার করে উঠল। কিন্তু বাসটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শফিকের দুর্বল দেহটি পড়ে আছে। সে আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি কী করব ভেবে পাচ্ছি না। ঠিক এমন সময় একটি পরিচিত কণ্ঠস্বর শুনলাম— রাফিন কী হয়েছে? আমি পাশ ফিরতেই দেখলাম আমাদের বাংলা শিক্ষক ইব্রাহিম কবীর স্যারকে। আমি তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, বিপদে শান্ত থাকতে হয়, তোমার বন্ধুর এ অবস্থায় তোমাকে ভেঙে পড়লে চলবে না। শফিককে হাসপাতালে ভর্তি করা হলো। স্যার শফিককে রক্ত দিলেন এবং আমাকে কিছু খাবার কিনে দিলেন। খবর পেয়ে আমার অন্যান্য বন্ধুরাও হাসপাতালে উপস্থিত হয়েছে। শফিকের পরিবারকে খবর দেওয়া হলো। তারা সন্ধ্যা নাগাদ হাসপাতালে...

খুদে গল্প : সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা- বিষয়ে একটা খুদে গল্প রচনা করো। সড়ক দুর্ঘটনা আচমকা প্রবল ঝাকুনি ও কাচ ভাঙার শব্দে হকচকিয়ে যায় রাশেদ। কারণ রাশেদের বাসে উঠার পর ক্লান্তিতে ঘুম আসছিল প্রায়। তারপর বিস্মিতভাবে আশপাশে তাকাতে থাকে এবং সে দেখে যে তাদের বাস রাস্তা থেকে পড়ে গাছের সাথে আঁটকে আছে। কারণ চালক দ্রুত গতিতে বাস চালানোয় সে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের জানালার অনেকগুলো কাচ ভেঙে গেছে আর অনেক লোক কান্না করছে। সে দৌড়ে বাসের সামনের দিকে যায়। কেননা বাসের সামনের কাচ ভাঙছে গাছের ধাক্কায়। আর সামনের দিকে জানালার কাচও ভাঙছে। মানুষের কান্নার শব্দে আশপাশ থেকে অনেক লোক চলে আসে। রাশেদ ও তারা মিলে যারা গুরুতর আহত হয়েছে তাদের বাস থেকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় হাসপাতালে খবর দেয়। একজন ব্যক্তির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল তার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে রাশেদ। কোনোভাবেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। কারণ সামনের কাচ ও জানালার কাচ দুদিক থেকে এসে তার হাত-পা ও গায়ের বিভিন্ন অংশ কেটে গেছে। পরবর্তীতে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং তার সাথে র...

খুদে গল্প : দুর্ঘটনা

'দুর্ঘটনা' শিরোনামে একটি খুদে গল্প লেখ। দুর্ঘটনা হঠাৎ রিকশার ডান চাকাটি খুলে দৌঁড়াতে লাগল। আমি আর বনি ছিলাম রিকশার যাত্রী। আমি আর রিকশাচালক বেশ কিছুটা দূরে ছিটকে পড়লাম। কিছুটা ঘোর কাটতেই আমি বুঝতে পারলাম প্রকৃত ঘটনা। রিকশাচালক বেশ দ্রুত গতিতে রিকশাটি চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দেয় রিকশাটিকে। সেই ধাক্কাতেই রিকশার চাকাটি খুলে সামনের দিকে গড়িয়ে যেতে থাকে। পেছনে থাকিয়ে দেখি গাড়িটি আর নেই। অর্থাৎ রিকশাটিকে ধাক্কা মেরেই গাড়িটি সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে পাশ কাটিয়ে চলে গেছে। প্রচন্ড রাগ হলো সে গাড়ি চালকের উপর। নূন্যতম সৌজন্য কিংবা দায়বোধ নেই তাই। হঠাৎ মনে হলো বনি কোথায়? আমি আতঙ্ক আর আশঙ্কায় দৌঁড়ে গেলাম রিকশার কাছে। গিয়ে দেখি বনি পড়ে আছে রিকশাটির নিচে। আমার ডান পাশে বসে ছিল বনি আর রিকশার ডান চাকাটি খুলে গেছে। রিকশাটির কাছে যেতেই রিকশা চালককে দেখতে পাই। সে খুব ব্যথা পায়নি। তবে তারও বেশ লেগেছে। রিকশাটি তুলতে যাবো এমন অবস্থায় সামনে তাকিয়ে দেখি স্কুলের পোশাক পড়া একটি শিশু রাস্তায় পড়ে আছে। বুঝতে বাকি রইল না ...

প্রতিবেদন : সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ ও প্রতিকার

মনে করো, তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার নরসিংদী অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। অথবা, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন প্রণয়ন করো। দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি : কারণ ও প্রতিকার নিজস্ব প্রতিবেদক : নরসিংদী : ১৮ই ফেব্রুয়ারি, ২০২১ : বেদনাদায়ক অনাকাঙ্ক্ষিত ঘটনাই দুর্ঘটনা। আজকাল সড়ক দুর্ঘটনা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। সম্প্রতি সারাদেশেম ব্যাপকহারে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিনই নানা বয়স ও পেশার মানুষ। আত্মীয়স্বজন, মেধাবী ছাত্র, বুদ্ধিজীবীসহ সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে হারিয়ে যাচ্ছে আমাদের খুব কাছের প্রিয় মানুষটিও। তাই এখনই সময়, এই সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে তা থেকে প্রতিকার সম্পর্কে জনগণকে সচেতন করার। নিম্নে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার তুলে ধরা হলো : সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ সচেতনতার অভাব। অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানো। যান্ত্রীক ত্র...

প্রতিবেদন : সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে

একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। অথবা, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদ পত্রে প্রকাশের জন্য প্রতিবেদন প্রণয়ন করো। অথবা, গত বৎসরের ৫ সেপ্টেম্বর রংপুর জেলা শহর থেকে পাঁচ কি.মি. দূরে লালবাজার নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার সম্পাদক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। অথবা, গত সেপ্টেম্বর মাসে সিলেট শহরের আম্বরখানা পয়েন্টে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তি সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদক বরাবরে একটি প্রতিবেদন রচনা করো। তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা জেলা প্রতিনিধি : মানিকগঞ্জ : ১৮ই জুলাই, ২০২১ : গত ১৪ জুলাই, ২০২১ সকাল ৯টায় মানিকগঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে তরা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঢাকাগামী একটি মিনিবাস (ঢাকা মেট্রো ল-XXXXX) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার...

প্রতিবেদন : অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের বিবরণ

অতিবৃষ্টিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো। অতিবৃষ্টিতে ভালুকায় রাস্তাঘাটের বেহাল দশা নিজস্ব প্রতিবেদক : ভালুকা, ময়মনসিংহ : আমাদের এ দেশ ষড়ঋতুর বৈচিত্র্যে সাজানো। বর্ষা এই ষড়ঋতুর অন্যতম। বর্ষা যেমন ফসলে-জলে সমৃদ্ধ করে, তেমনি অতিবৃষ্টির প্রকোপে আমাদের ভীষণ ক্ষতিসাধনও হয়। গ্রাম ও শহর উভয়স্থান বর্ষায় প্রভাবিত হয়; তবে বর্ষা শহরে কিছু বাস্তবিক সমস্যা দাঁড় করায়। ঠিক এমনই সমস্যায় পড়েছে ময়মনসিংহের ভালুকা অঞ্চল। গত কয়েক দিন এখানে প্রচুর বৃষ্টিপাতে রাস্তাঘাটের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের মতো এ অঞ্চলের রাস্তাঘাটও বিটুমিনের তৈরি যাতে জল জমলে খুব তাড়াতাড়ি ক্ষতির সম্মুখীন হয়। এ অঞ্চলে জলাবদ্ধতার সমস্যা অনেকদিনের। রাস্তায় পাশের ড্রেনগুলো সবসময় নোংরা ও ময়লায় পরিপূর্ণ থাকে। তাই বৃষ্টির জল কোনোভাবেই ড্রেন দিয়ে রেরোতে পারে না এবং রাস্তায় জমে থাকার ফলে খুব সহজেই তা পরিবেশের ক্ষতি করে। সরেজমিনে এ অঞ্চলের রাস্তাগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে অতিবৃষ্টির ফলে প্রধান প্রধান রাস্তায় কিছুদূর পর ...

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে কোনো পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লেখো।  বা, মনে করো, তোমার নাম সুমনা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।  বা, মনে করো, তুমি আসিফ। তুমি বরগুনার তালতলীর বাসিন্দা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।  ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ বরাবর, সম্পাদক সিএ ভবন, প্রথম আলো ১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে প্রকাশ করে বাধিত করবেন।  নিবেদক আসিফ তালতলী, বরগুনা সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই  সড়ক দুর্ঘটনা আজকাল আমাদের দেশে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মতো ভয়াবহ খবর। অথচ আমরা একটু সতর্ক হলেই দুর্ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যুকে এড়াতে পারি। সাধারণত আমাদের দেশে দুর্ঘটনাগুলো নিয়মিত কয়েকটি কারণে...

Paragraph : A Street Accident

A Street Accident Yesterday I had to witness a very shocking street accident. It thoroughly shook me with horror. I just stood before a shop at Green Road. A long line of cars, baby taxis, tempos, motor scooters, rickshaws, and other vehicular traffic were plying towards the north, and a similar line of them were plying towards the south. A jeep was coming up at top speed from the south and I waited till it ran off past me. Just at that moment a rickshaw ahead of me was hit by the jeep and the driver was thrown down under its wheels. All this happened in an instant. I rushed to the spot and shuddered back from the sight. It was nothing but a mutilated human body with a smashed skull in a pool of blood. The unfortunate rickshaw-driver died on the spot. I retraced my steps unwittingly as I could not bear the ghastly sight. A large crowd gathered there and there were a great hue and cry. I was wholly upset. I came back home with the macabre scene haunting my mind. রচনা : সড়ক দুর্ঘটনা ও...

Paragraph : Road Accident

Road Accident Any accident that takes on road is called road accident. It is a daily occurrence in Bangladesh. Road accident is increasing by leaps and bounds. It occurs in Bangladesh primarily owing to the reckless driving of the drivers. They often go almost mad to overtake without caring for traffic rules and regulations. Road accident can cause irreparable loss and injure anyone badly. Sometimes, it takes a toll of valuable lives. The effect of road accident is pathetic. A little mistake can cause a lot of tears to anybody. somebody loses his/her dear and near ones for ever. Pedestrians are the worst to make sure that drivers abide by traffic rules. Exemplary punishment should be meted out to those who are held responsible for road accidents. The old vehicles should not be allowed to ply in the road. Pedestrians should be encouraged to use the footpath and over-bridge while crossing the road. The government should launch a programme to tackle it and enforce law and order strictly...