Posts

Showing posts from May, 2022

গণিত : রেখা (Line) : প্রাথমিক আলোচনা

Image
রেখা (Line) জ্যামিতি বিষয়ে ভালো করতে হলে আপনাকে জ্যামিতির ব্যাসিক সম্পর্কে ট্রং হতে হবে। জ্যামিতির সকল খুঁটিনাটি বিষয়বস্তু এবং পরীক্ষায় আসে এমন গুরুত্বপূর্ণ সকল তথ্যের সমাহার থাকছে আমাদের জ্যামিতি নিয়ে এই আয়োজনে। আমরা রেখা, কোণ, ত্রিভূজ, চর্তুভূজ ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এবং পরিমিতির সরলক্ষেত্র ও ঘনবস্তু প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা কনটেন্ট তৈরি করে আপনার কনসেপ্ট ক্লিয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।  শুরুতে যদি আমরা বলি জ্যামিতি কি? অনেকে জানেন আবার অনেকে জানেন না! 'জ্যা' শব্দের অর্থ ভূমি আর 'মিতি' শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ, গণিতের যে প্রাচীন শাখা বিভিন্ন নকশা, চিত্র কিংবা স্থানের আকার, আকৃতি ও পরিমাপ সংক্রান্ত পারস্পরিক সম্পর্ক বা তাদের আপেক্ষিক অবস্থান আলোচনা করে তাকে জ্যামিতি বলে।  জ্যামিতির কিছু মৌলিক উপাদান আছে যার উপর ভিত্তি করে এই শাখা প্রতিষ্ঠিত হয়েছে। রেখা, বিন্দু, কোণ, তল এবং ঘনবস্তু ইত্যাদি হচ্ছে জ্যামিতির মৌলিক উপাদান৷  রেখা নিয়ে আলোচনা করতে হলে শুরুতে আমাদের বিন্দু বিষয়ে আলোকপাত করতে হবে৷ কারণ, রেখা উৎপত্তি বা শু...

গণিত : সম্ভাব্যতা (Probability) : প্রাথমিক আলোচনা

Image
সম্ভাব্যতা (Probability) বাস্তব জীবনে আমরা সবাই কমবেশি সম্ভাবনা শব্দটির সাথে পরিচিত। আকাশ মেঘের ঘনঘটা দেখে আমরা যেমন বলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার, কোনো ছেলে যদি তার পড়াশোনাতে অমনোযোগী হয় তখন আমরা বলি তার পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুব কম। বিসিএস প্রিলির জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো সম্ভাব্যতা (Probability)। হিউজ তথ্যের এই অধ্যায়ের শতভাগ প্রস্তুতির জন্যে সবচেয়ে কম এবং অধিকতর গুরুত্বপূর্ণ সম্ভাব্যতার টপিক নিয়ে আলোচনা থাকবে এই কনটেন্টে।  তাহলে সহজ ভাষায় সম্ভাব্যতা হলো, কোনো একটি ঘটনা ঘটবে নাকি ঘটবেনা তার গাণিতিক পরিমাপ।  বিসিএস প্রিলিতে সম্ভাব্যতা থেকে যেসব অংক এসে থাকে সেসব মূলত ২/৩ টি সূত্রের সাহায্য নিয়েই সমাধান করা যায়। তাই আমরা সম্ভাব্যতার বিস্তারিত আলোচনার পাশাপাশি সর্বশেষে সেই ২/৩ টি সূত্র আলোচনা করব এবং সেসব ব্যবহার করে কয়েকটা অংকের সমাধান করব। সম্ভাব্যতার অংক করতে আমাদের কয়েকটি নতুন টার্মের সাথে পরিচিত হতে হবে। এগুলো যদি ভালোভাবে বুঝতে না পারি তবে অনেকক্ষেত্রে অংক করতে সমস্যা হবে৷ তাহলে চল...

গণিত : পরিসংখ্যান (Statistics) : প্রাথমিক আলোচনা

Image
পরিসংখ্যান (Statistics)  বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার ক্ষেত্রে তথ্য ও উপাত্তের অবদানের ফলে পৃথিবী পরিণত হয়েছে বিশ্বগ্রামে। তথ্য ও উপাত্তের দ্রুত সঞ্চালন এবং বিস্তারের ফলে সম্ভব হয়েছে বিশ্বায়নের। আর তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও বিশ্বায়নে অংশগ্রহণ ও অবদান রাখতে হলে আমাদের তথ্য ও উপাত্ত সম্বন্ধে জ্ঞান অর্জন করা আবশ্যক। আর গণিতের শাখা পরিসংখ্যান এই কাজটি করে থাকে। সেজন্যে গণিতে পরিসংখ্যানের গুরত্ব অপরিসীম।   পরিসংখ্যান : পরিসংখ্যান বা Statistics হল ব্যবহারিক গণিতের একটি শাখা যা সংখ্যাত্নক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রয়োগ করা হয়।  উপাত্ত : আমরা জানি, গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলি পরিসংখ্যানের উপাত্ত অর্থাৎ, সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বলে। চলক : আমরা জানি, সংখ্যাসূচক তথ্যাসমূহ পরিসংখ্যানের উপাত্ত। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে। পরিসংখ্যানে ব্যবহৃত চলকগুলো ২ ধরনের হয়ে থাকে। যথা— ১. বিচ্ছিন্ন চলক এবং ২. অবিচ্ছিন্ন চলক নিম্নে এগুলো ব্যাখ্যা করা হল : ১. বিচ্ছিন্ন চলক : যে চলকের মান শু...

গণিত : বিন্যাস ও সমাবেশ (Permutation & Combination) : প্রাথমিক আলোচনা

বিন্যাস ও সমাবেশ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্যে বিন্যাস সমাবেশ অপেক্ষা কম গুরুত্বপূর্ণ। কারণ, বিগত প্রিলির প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে, নতুন সিলেবাসে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সমাবেশ থেকে প্রতিবার কমপক্ষে ১ টি হলেও প্রশ্ন এসেছে। বিন্যাস থেকে কখনো এসেছে আবার কখনো আসে নি। আর সেজন্যই সমাবেশ কে আমরা বেশি গুরুত্ব দিব এখানে। প্রথমে আমরা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিন্যাস নিয়ে আলোচনা করব এবং তারপর সমাবেশ নিয়ে আলোচনা করব। বিন্যাস (Permutation) কতগুলি জিনিস থেকে প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি নিয়ে যতভাবে সাজানো যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। যেমন: x, y, z তিনটি বর্ণ হতে প্রতিবার একটি করে নিয়ে সাজালে x, y, z এই তিনটি উপায়ে তাদের সাজানো যায় এবং এর এক একটিকে বিন্যাস বলে । আবার দুইটি করে নিলে তাদের xy, yz, zx, xz, zy, yx এই ছয় উপায়ে সাজানো যায় এবং এদের এক একটিকে বিন্যাস বলে। যদি সবগুলোকে নিয়ে সাজানো হয় তবে xyz, xzy, zxy, zyx, yxz, yzx এই ছয়টি উপায়ে সাজানো যায় এবং এ ধরনের সাজানোর এক একটিকে বিন্যাস বলে। দুটি কথা: ...

গণিত : সেট (Set) : প্রাথমিক আলোচনা

Image
সেট (Set) সেট শব্দটি আমাদের কাছে অনেক পরিচিত একটি শব্দ। বাস্তব সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (১৮৪৫-১৯১৮) সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তাঁর সেটের ধারণা “সেট তত্ত্ব” নামে পরিচিত। সেট (Set) : বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট (Set) বলে। যেমন:  2, 3, 4 সংখ্যা তিনটির সেট A = {2, 3, 4} ১. সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর A, B, C,........ X, Y, Z ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ২. সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান (element) বলা হয়। যেমন: উপরোক্ত A সেটের উপাদান বা element হচ্ছে 2, 3, 4 ৩. সেটের উপাদান বা element প্রকাশের চিহ্ন $\in$ যাকে পড়া হয় belongs to. যেমন : B={a,b} সুতরাং ‍a $\in$ B এবং b $\in$ B এখানে a belongs to B এবং b belongs to B. সেট B তে c নামের কোনো উপাদান (element) নেই, সুতরাং c $\not\in$...

গণিত : সূচক : প্রাথমিক আলোচনা

Image
সূচক Exponent সূচক গণিতে এক বিস্তৃত অধ্যায়। সূচকের সাথে লগারিদমের ভাল মিল আছে। তাই সূচক এবং লগারিদম পাশাপাশি সময়ে শিখলে অনেক সময় বেঁচে যাবেন৷  লগারিদম সূচক শব্দের অর্থ হলো শক্তি। n সংখ্যক a এর ক্রমিক গুণফল।  $a^n$ এখানে, a কে ভিত্তি (base) বলা হয়।  n কে a এর (ভিত্তির) সূচক বলা হয় বলা হয়৷  $a^n$ কে a এর n তম ঘাত বা শক্তি বা 'power' বলা হয়৷  অর্থাৎ, সূচকীকরণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া যাকে $a^n$ আকারে প্রকাশ করা হয় যেখানে a কে বলা হয় ভিত্তি (base) এবং n কে বলা হয় সূচক (exponent)। যখন n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সূচকীকরণ প্রক্রিয়া তখন ভিত্তির পুনরাবৃত্ত গুণফল বোঝায় অর্থাৎ $a^n$  হচ্ছে ভিত্তি a কে n সংখ্যক বার গুণ করলে যে গুণফল পাওয়া যায় তার সমান। সূচককে প্রকাশ করার নিয়ম : সূচককে সাধারণত ভিত্তির ডান পাশে উপরে শীর্ষে (superscript) হিসেবে দেখানো হয়। সেক্ষেত্রে, $a^n$ কে n তম সূচক/শক্তিতে উন্নীত a অথবা n এর সূচকে/শক্তিতে উন্নীত a অথবা a এর n তম সূচক/শক্তি অথবা ' a (to the power) n ', অথবা সবচেয়...

গণিত : অনুপাত–সমানুপাত : প্রাথমিক আলোচনা

অনুপাত–সমানুপাত প্রাথমিক আলোচনা অনুপাত এবং সমানুপাত পাটিগণিতের একটি বৃহত্তর শাখা। ব্যবহারিক এবং বাস্তবিক জীবনে অনুপাত–সমানুপাত বহুল ব্যবহৃত হয়। বিসিএস, ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন কিংবা যেকোনো সরকারি চাকুরীর নিয়োগ পরীক্ষায় অনুপাত–সমানুপাত থেকে প্রশ্ন করা হয়। আর তাই বরাবরের মতো আপনার জব প্রিপারেশনকে আরো স্ট্রং করতে আজকে অনুপাত–সমানুপাত এর খুঁটিনাটি সবকিছু A to Z আলোচনা করছি। ধরুন, আপনার মাসিক বেতন ২০ হাজার টাকা আর আপনার স্ত্রীর মাসিক বেতন ৪০ হাজার টাকা। তাহলে আপনাদের উভয়ের বেতনের পার্থক্য দুভাবে বুঝানো যাবে। আপনার বেতন আপনার স্ত্রীর তুলনায় অর্ধেক। আপনার স্ত্রী আপনার তুলনায় দ্বিগুণ বেতন পায়। এই যে, একজনের সাপেক্ষে আরেকজনের তুলনা করলাম মূলত এটাই হলো অনুপাত। অর্থাৎ, অনুপাত হচ্ছে দুইটি একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা ভগ্নাংশে প্রকাশ করে। অনুপাত (Ratio) : অনুপাত হচ্ছে এক বা একাধিক রাশির তুলনা যাকে ( : ) চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং যা একটি ভগ্নাংশকে নির্দেশ করে। যেমন— ৩:৭ = $\frac৩৭$ [ ' : ' চিহ্নটি ...

গণিত : বীজগাণিতিক সূত্রাবলী : প্রাথমিক আলোচনা

বীজগাণিতিক সূত্রাবলী প্রাথমিক আলোচনা বীজগাণিতিক সমস্যা সমাধানের জন্যে বীজগণিতের সূত্রাবলি ব্যবহৃত হয়। আমাদের দেশে প্রচলিত পাঠ্যসূচিতে মাধ্যমিক স্তর থেকে মূলত বীজগণিতের যাত্রা শুরু হয়েছে। উপরন্তু সহজ এবং সূত্র নির্ভর হওয়ায় অধ্যায়টি সহজেই শিক্ষার্থীদের কাছে আনন্দের সাথে গ্রহণযোগ্যতা পেয়েছে। শিক্ষানবিস থেকে শুরু করে চাকুরী ব্যবস্থায় প্রশ্ন কাঠামোতে বীজগণিত একটি কমন ফ্যাক্টর। এই অধ্যায়ে আমরা বীজগাণিতিক সূত্রের সাহায্যে সমস্যা সমাধান, বর্গ ও ঘনের সম্প্রসারণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্রের গঠন ও প্রয়োগসহ বীজগণিতের খুঁটিনাটি বিষয় আলোচনা করব। পাটিগণিতের মত বীজগণিতে বিভিন্ন প্রতীক ও চিহ্ন ব্যবহার  করা হয়। যেমন: a, b, c, d, p, q, r, m, n, x, y, z ইত্যাদি। যেগুলো কখনো একক অর্থ বহন করে আবার কখনো বিভিন্নতা প্রকাশ করে। এগুলো কে বলা হয় বীজগাণিতিক রাশি। বীজগণিতিক রাশি সংবলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণের ব্যবহার করা হয়।  বীজগাণিতিক রাশি : সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। খেয়াল ...

Grammar : Confusing Pair of Words

Common Mistakes with Confusing Words ইংরেজিতে এমন অনেক বিষয় রয়েছে যা সর্বদাই ইতস্তত / Confusion সৃষ্টি করে। এরূপ confusing বিষয়গুলো উত্তর করতে সাধারণভাবে ভুল হয়ে যায় বলে এদেরকে  Common Mistake বলা হয়।  এক নজরে এই আর্টিকেলের আলোচ্য বিষয়বস্তু সমূহ দেখুন— affect – effect  access – excess anger – consent artist – artiste been to – gone to  censor – censer discover – invent drown – sink economical – economic  elicit – illicit eligible – illegible   flee – flow – fly greeting – welfare hang – hang high – tall how to tell time injure – hurt – wound – dented jubilee  lie – lie – lay live – stay  loose – lose – loss peak – pick – peck quiet – quietly – quit – quite  rhyme  rise – arise – raise – rouse  sensible – sensuous – sensitive  some time – sometime – sometimes  চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। অবশ্যই এই অধ্যায়টি মনোযোগ সহকারে পড়বেন। এখান থেকে বিসিএস, পিএসসি এবং ...