গণিত : কোণ (Angle) : প্রাথমিক আলোচনা
কোণ (Angle) জ্যামিতিতে ভাল করতে হলে জ্যামিতির মৌলিক বিষয়বস্তুর উপর খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। কোণ বা Angle তেমনিভাবে জ্যামিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক একটি বিষয়। কোণ অংকন করা, চিহ্নিত করা এবং কোণের বর্ণনা ও এদের সঠিক ব্যবহার না জানলে জ্যামিতিতে কোণের উপর ভাল আয়ত্ত্ব রাখতে পারবেন না। আমরা আজকে কোণ কি, এর পরিপূর্ণ সংজ্ঞা, কোণের বৈশিষ্ট্য এবং কোণের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং আপনি যদি মনোযোগ সহকারে পুরো কন্টেন্টটি পড়েন তবে কোণ নিয়ে আপনার আর কোনো কনফিউশান থাকবে না আশা করা যায়৷ সাধারণ অর্থে কোণ বলতে কোণা (গ্রাম্য ভাষায় যাকে কানাকানি) বুঝায়। যেমন: টেবিলের কোণা, ঘরের কোণা, ছাদের কোণা ইত্যাদি। খেয়াল করলে দেখবেন এই কোণা যেখানে উৎপন্ন হয় সেটি মূলত ২ টি বাহু মিলনস্থল। সুতরাং, দুটি বাহু কোনো একটি জায়গা বা বিন্দুতে মিলিত হলল তাকে কোণা বা কোণ বলে। কোণের ইংরেজি শব্দ Angle যার বাংলা আভিধানিক অর্থ দাঁড়ায় কোণ। কোণ সম্পর্কে ভালোভাবে জানতে হলে আপনার রেখা, রশ্মি কিংবা রেখাংশ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এজন্য আমাদের র...