Posts

Showing posts from January, 2021

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখো। বা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। ১৩ই ফেব্রুয়ারি, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক সমকাল ১৩৬ তেজগাঁ, শিল্প এলাকা ঢাকা-১২০৮ বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত ‘সমকাল’ পত্রিকায় নিম্নলিখিত চিঠিটি অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব। নিবেদক মো. আরাফাত হোসেন রনি রাজাপুর, ঝালকাঠি।   বৃক্ষরোপণ প্রয়োজন জীবনযাপনে মানুষ সম্পূর্ণরূপে বৃক্ষের ওপর নির্ভরশীল। সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশকে সুস্থ রাখে। সবুজ বৃক্ষ কেবল পরিবেশকে রক্ষা করে না, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষের ফল মানুষের পুষ্টির অভাব পূরণ করে এবং তার কাঠ গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অথচ প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ এবং বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল। যেখানে দেশের মোট ভূমির শতকরা অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজ...

বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো। বা, বিদ্যুৎ বিভ্রাট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। বা, তোমার এলাকায় বিদ্যুৎবিভ্রাট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। বা, মনে করো, তোমার নাম রতন। তুমি ঠাঁকুরগাও জেলার সদর উপজেলায় বসবাস করো। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো। বা, মনে করো, তোমার নাম অনন্যা। তুমি দিনাজপুর জেলার বীরগঞ্জে বাস করো। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো। বা, মনে করো, তুমি চাঁদপুর জেলার শ্রীপুর গ্রামের অহনা। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একখানা পত্র লেখো। বা, তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য...

গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে দৈনিক পত্রিকায় পত্র

তোমার এলাকায় একটা গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় একটা পত্র লেখো। বা, মনে করো, তোমার নাম দীপ্ত। তুমি বরিশাল জেলার উজিরপুরে বসবাস করো। তোমার এলাকায় গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো। ১লা জুন, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ ভবন, ২৪/এ, রাশেদ খান মেনন রোড, ঢাকা বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদপত্র ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব। নিবেদক আবুল কালাম আজাদ কেরানীগঞ্জ, ঢাকা   গ্রন্থাগার স্থাপনের আবেদন ঢাকা জেলার অন্তর্জত কেরানিগঞ্জ একটা জনবহুল ও বর্ধিষ্ণু এলাকা। এখানে প্রায় চল্লিশ হাজার লোকের বাস। এখানে একটা বাজার, একটা হাইস্কুল, একটা মাদ্রাসা রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এলাকায় কোনো গ্রন্থাগার নেই। জ্ঞানপিপাসুদের কষ্ট করে অন্যত্র গিয়ে বইপত্র পাঠ করতে হয়। অথ...

মশক/মশা নিধনের নিমিত্তে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

তোমার এলাকায় ডেঙ্গুজ্বরের প্রতিকারের আবেদন জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা চিঠি লেখো। বা, জনস্বাস্থ্য রক্ষার জন্য মশক নিধনের নিমিত্তে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখো। ৪ঠা মে, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক সমকাল ১৩৬ তেজগাঁ শিল্প এলাকা ঢাকা-১২০৮ বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত ‘সমকাল’ পত্রিকার চিঠিপত্র বিভাগে নিম্নোক্ত চিঠিটি প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব।  নিবেদক হুমায়ুন কবির বাগেরহাট সদর   ডেঙ্গুজ্বরের প্রতিকার চাই বিগত কয়েকদিন ধরে বাগেরহাট সদর ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ ব্যাপকহারে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে ৫ জন শিশু মারা গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এডিস মশা নিধনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়া এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এমতাবস্থায় ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষা পেতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।  এলাকাবাসীর পক্ষে হুমায়ূন কবির বাগেরহাট সদর ------- একই পত্র অন...

যানজট নিরসনকল্পে পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র

যানজট নিরসনকল্পে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।  ২৫শে এপ্রিল, ২০২১ বরাবর সম্পাদক প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত ‘প্রথম আলো’ পত্রিকার ‘চিঠিপত্র’ বিভাগে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব।  বিনীত অহনা আহমেদ শান্তিবাগ, ঢাকা   যানজট একটি ভয়াবহ সমস্যা রাজধানী শহর ঢাকাকে দেশের প্রাণকেন্দ্র বলা হয়। কিন্তু বর্তমানে ঢাকাতে যানজট প্রকট আকার ধারণ করেছে। এখন শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও যানজট সমস্যার তীব্রতা বেড়েই চলছে। বিশেষ করে ঢাকার গুলিস্তান, ফার্মগেট, মালিবাগ, মতিঝিল এসব এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বাড়িঘর ও দোকানপাট নির্মাণের ফলে রাস্তার জায়গা কমে আসছে এবং এটিই যানজটের প্রধান কারণ বলা যায়। এ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রকের অবহেলা, ট্রাফিক আইন অমান্য করা, ওভারব্রিজ ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন কারণেও যানজট সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আর...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে অভিমত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো।  বা, মনে করো, তুমি আকিব। তুমি ফেনীর বাসিন্দা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।  বা, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।  ২৬শে জানুয়ারি, ২০২১ বরাবর সম্পাদক প্রথম আলো সিএ ভবন, ১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত ‘প্রথম আলো’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব।  নিবেদক আকিব ছাগলনাইয়া, ফেনী। প্রসঙ্গ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বল্পআয়ের। সামান্য আয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে তাতে করে জনসাধারণ আতঙ্কিত না হয়ে পারছে না। নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের নাভিশ্বাস উঠতে বসেছে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ...

প্রবন্ধ রচনা : পদ্মা সেতু (১৪ পয়েন্ট, ১০০০+ শব্দ) - PDF

Image
ভূমিকা : বাংলাদেশ দক্ষিণ-এশিয়ার উন্নয়নশীল একটি দেশ। নদীমাতৃক এদেশটিতে দেশি-বিদেশি অনেক নদী জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাই স্বভাবতই এদেশের যোগাযোগ ব্যবস্থায় সেতু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রধান ৩টি নদী হলো পদ্মা, মেঘনা এবং যমুনা। এদের মধ্যে যমুনা ও মেঘনা নদীর ওপর দিয়ে ইতিমধ্যে সেতু তৈরি হয়েছে। বাকি ছিল শুধু পদ্মা নদী। দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোকজনকে পদ্মা নদী পার হয়ে রাজধানী ঢাকায় আসা-যাওয়া করতে হয়। তাই বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন, পদ্মা সেতু বাংলাদেশ অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয়ভাবেই লাভবান হবে। নেদারল্যান্ডসভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠান অনুযায়ী, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য প্রতি এক টাকা খরচের বিপরীতে দুই টাকা লাভবান হবে বাংলাদেশ।’  পদ্মা সেতুর ইতিহাস : ২০০৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক মেনিফেস্টোর মধ্যে পদ্মা সেতু নির্মাণ ছিল অন্যতম। আওয়ামী লীগ সরকার গঠন করার পর পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু করে। এজন্য বিশ্বব্যাং...

ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র

তোমার এলাকায় একটি ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখো।  ১৫ই জানুয়ারি, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক ৪০ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার স্বনামধন্য, জনপ্রিয় ও বহুল প্রচারিত ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে প্রকাশ করে আমাদেরকে কৃতার্থ করবেন।  বিনীত এহসান শিবলী ফকিরহাট, বাগেরহাট ডাকঘর চাই বাগেরহাট জেলার অন্তর্গত ফকিরহাট থানার একটি বর্ধিষ্ণু গ্রাম বেতাগা। এ গ্রামের লোকসংখ্যা প্রায় ৬ হাজার। এ গ্রামের অধিকাংশ লোকই শিক্ষিত গ্রামের অনেক লোক দেশে-বিদেশে চাকরি ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত। গ্রামটির কেন্দ্রস্থলে একটা বাজার আছে। বাজারের পাশে একটা মাধ্যমিক ও একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। কিন্তু দুঃখের বিষয় এই যে, এখানে কোনো ডাকঘর নেই। এখান থেকে প্রায় দুই মাইল দূরে ষাটতলায় একটা ডাকঘর রয়েছে। সেখানকার একজন ডাকপিয়ন সপ্তাহে মাত্র একদিন এখানে জরুরি চিঠিপত্র বিলি করতে আসেন। তাই ...

আর্সেনিক দূষণের ব্যাপারে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র

তোমার এলাকায় পানীয়জলে আর্সেনিকের মাত্রাধিক্যের কারণে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা পত্র লেখো।  বা, মনে করো, তুমি রসুলপুরের অধিবাসী। তোমার এলাকার পানীয় জলে আর্সেনিক দূষণের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।  বা, মনে করো, তুমি রোহান। তুমি নরসিংদীর পাড়াতলী গ্রামের বাসিন্দা। তোমার এলাকার পানীয় জলে আর্সেনিক দূষণের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।  ১২ই মার্চ, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক সমকাল ১৩৬, তেজগাঁ শি/এ, ঢাকা-১২০৮ বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত ‘দৈনিক সমকাল’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব।  নিবেদক রোহান আর্সেনিকমুক্ত পানীয়জল চাই আমরা নরসিংদী জেলার পাহাড়তলী গ্রামের অধিবাসী। পাহাড়তলী একটি ঘনবসতিপূর্ণ বর্ধিষ্ণু গ্রা...

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে কোনো পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লেখো।  বা, মনে করো, তোমার নাম সুমনা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।  বা, মনে করো, তুমি আসিফ। তুমি বরগুনার তালতলীর বাসিন্দা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।  ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ বরাবর, সম্পাদক সিএ ভবন, প্রথম আলো ১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে প্রকাশ করে বাধিত করবেন।  নিবেদক আসিফ তালতলী, বরগুনা সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই  সড়ক দুর্ঘটনা আজকাল আমাদের দেশে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মতো ভয়াবহ খবর। অথচ আমরা একটু সতর্ক হলেই দুর্ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যুকে এড়াতে পারি। সাধারণত আমাদের দেশে দুর্ঘটনাগুলো নিয়মিত কয়েকটি কারণে...

বিশুদ্ধ পানির অভাব সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র

তোমার এলাকায় বিশুদ্ধ পানির অভাব সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য সংবাদপত্রের সম্পাদকের নিকট একটি পত্র রচনা করো।  ১০ই ফেব্রুয়ারি, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক ৪০ কারওয়ান বাজার ঢাকা-১২১৫ বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার চিঠিপত্র বিভাগে অনুগ্রহপূর্বক আমার নিম্নলিখিত পত্রটি প্রকাশ করে অত্র এলাকার অধিবাসীদের দুঃখ-কষ্টের করুণ চিত্র তুলে ধরলে কৃতার্থ হব।  নিবেদক মো. আফজাল হোসেন ফরিদগঞ্জ, চাঁদপুর আলুনিয়ায় বিশুদ্ধ পানির অভাব চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত আলুনিয়া গ্রামের দারিাদ্র্যপীড়িত অধিবাসীবৃন্দ দীর্ঘকাল ধরে নিদারুণ পানিকষ্ট ভোগ করে আসছে। গ্রামে বিশুদ্ধ পানি পাওয়ার মতো কোনো নলকূপ নেই। অতি পুরাতন তিনটি পাতকুয়া, দুটো পুরাতন পুকুর ও ছোট একটি খাল গ্রামে রয়েছে। পানির এ সীমিত উৎস থেকে গ্রামবাসী কোনোরকমে দৈনন্দিন কাজ ও পানীয়জলের অভাব মিটিয়ে থাকে। পুকুরগুলো অতি পুরাতন এবং সংস্কারের অভাবে শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদে পরিপূর্ণ হয়ে আছে। খালটাতে একমাত্র বর্ষা মৌসুম ছাড়া...

খাদ্যে ভেজাল রোধে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র

খাদ্যে ভেজাল রোধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।  ১৬ই অক্টোবর ২০২১ বরাবর বার্তা সম্পাদক দৈনিক ইত্তেফাক কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ বিষয় : খাদ্যে ভেজালের প্রতিকার প্রসঙ্গে। জনাব, অনুগ্রহপূর্বক আপনার বহুল প্রচলিত জনপ্রিয় পত্রিকার ‘চিঠিপত্র’ কলামে সংশ্লিষ্ট চিঠিখানা প্রকাশের ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব।  বিনীত আবীর হোসেন ঢাকা খাদ্যে ভেজাল ও তার প্রতিকার  খাদ্যে ভেজাল একটি মারাত্মক অপরাধ। এটি কেবল আমাদের অর্থই নষ্ট করে না, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয়ের শেষ সীমানায় পৌঁছে দেয়। এই ভেজাল কেবল খাদ্যে নয়, আমাদের চরিত্রেও বাসা বেঁধেছে। ভেজাল শব্দটির সাথে অসৎ ব্যবসায়ীর লোভী মনোভাবও জড়িত। অসৎ ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় চালের সাথে পাথর মেশায়, ঘি-এর সাথে তেল মেলায়, ভোজ্য তেলের সাথে ক্যারন অয়েল মেশায়, নারকেল তেলের সাথে সয়াবিন বা পামঅয়েল মেশায়। এভাবে ক্রেতারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে। এটা হলো ভেজালের প্রথম স্তর। ভেজালের দ্বিতীয় স্তর আরও ভয়ংকর। কোনো কোনো কোম্পানির খাদ্যের কৌটা বা প্যাকেটে মেয়াদ উত্তীর্...

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র

তোমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের নিকট একটি পত্র লেখো।  ২৪ মে, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক জনকণ্ঠ ২৪/এ, নিউ ইস্কাটন ঢাকা। বিষয় : নিম্নোক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার সম্পাদিত বহুল প্রচারিত ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বাধিত হব। নিবেদক- ইলতাজুল হক নবাবগঞ্জ শোল্লা ইউনিয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি  নবাবগঞ্জ থানা রাজধানী থেকে মাত্র ২৫কি.মি. দূরত্বে হলেও অনেকটা বাতির নিচে অন্ধকারের শামিল। কেননা এ থানার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সৃষ্ট পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে একদল স্বার্থান্বেষী মানুষ, যার ফলে সমাজের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বছর কয়েক পূর্বেও নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়ন ছিল অপরাধহীন একটি এলাকা। এলাকার মানুষ রাতে দরজা জানালা লাগাতে ভুলে গেলেও ঘর বাড়ি থেকে কোনো কিছু চুরি হতো না। কিন্তু ইদানিং থানা পুলিশের গাফিলতি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাবে খারাপ মানুষের ...

চিকুনগুনিয়া বিস্তাররোধে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র

সম্প্রতি চিকুনগুনিয়া রোগের বিস্তাররোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।  ২৫ আগস্ট, ২০২১ বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো ১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। বিষয় : চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব।  নিবেদক- সুজানা ইয়াসমিন চিকুনগুনিয়ার বিস্তার রোধ প্রসঙ্গে আফ্রিকায় উৎপত্তি চিকুনগুনিয়া রোগটি বিগত কিছুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জায়গায় এই রোগ অল্প পরিসরে বিস্তৃত। এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দু-একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে চিকুনগুনিয়া রোগ বিস্তার রোধের তেমন কোনো সুব্যবস্থা গ্রহণ করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। চিকুনগুনিয়ার অন্যতম কারণ হলো এডিশ মশা। মশাবাহিত এই রোগ প্রতিরোধে তাই চিকিৎসার সাথে সাথে প্রাধান্য দিতে হবে মশানিধনকে। এ কারণে সরকারের পাশাপাশি ঢাকা সিটির মেয়র মহোদয়দের পক্ষ থেকে মশানিধ...

Dialogue about the bad effects of sound pollution

Ahona : Hello, Neel. How are you? Neel : Hi, Ahona. I am fine. And you? Ahona : I am not very good. Neel : Why what happened to you? Ahona : The main cause of my illness is sound pollution. Neel : Please, explain to me the relationship between sound pollution and your illness. Ahona : People usually do not hear sounds less than or equal to 20000 - 20 Hz. So, sound pollution for humans is actually caused by louder noise within this range. Neel : Oh, my God; it is really dangerous for human. What is the reason for this sound pollution? Ahona : Vehicle horns, mike announcements, construction works sounds etc. are creating sound pollution. Neel : Does it affect human health? Ahona : Yes, it does. Unwanted sound can damage physical mental health. Neel : Anything else? Ahona : Sound pollution can cause irritation and anger, high-stress levels, hearing loss, sleep disturbance and harmful effects. Neel : What is the way to reduce sound pollution in factories? Ahona ...

পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে দরখাস্ত

তোমাদের গ্রামে একটি পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি দরখাস্ত লেখো।  বা, আলোকিত মানুষ গড়ার জন্য তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে একটি দরখাস্ত লেখো।  ১১ই জানুয়ারি, ২০২১ বরাবর জেলা প্রশাসক মাগুরা বিষয় : পাঠাগার স্থাপনের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, মাগুরা জেলার শ্রীপুর থানার আউনাড়া একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে অনেক শিক্ষিত মানুষের বসবাস। এখানে ছেলে ও মেয়েদের শিক্ষার জন্য পৃথক দুটো উচ্চবিদ্যালয় আছে। প্রতি বছরই এ বিদ্যালয় দুটো থেকে বহু ছেলেমেয়ে পাস করে বের হচ্ছে। একটা মাদ্রাসা এবং তিনটি প্রাথমিক বিদ্যালয় এ এলাকায় শিক্ষার আলো বিতরণ করছে বলে এলাকার মানুষের সাংস্কৃতিক উন্নয়নও ঘটছে। তবে এ এলাকাটিতে বর্তমানে একটা সাধারণ পাঠাগারের অভাব প্রকট হয়ে উঠেছে। কিন্তু এলাকাবাসীর পক্ষে অর্থ খরচ করে পাঠাগার স্থাপন করা সম্ভব নয়।  অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, আমাদের গ্রামের জনসাধারণের স্বার্থে একটা সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করে একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার স...

আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদন

তোমার এলাকায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌর মেয়র / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা দরখাস্ত লেখো।  বা, মনে করো, তুমি দিনাজপুর জেলার বালুবাড়ী মহল্লার বাসিন্দা স্বপন। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে একখানা আবেদন পত্র লেখো।  ১৬ই অক্টোবর, ২০২১ বরাবর মেয়র খুলনা কর্পোরেশন খুলনা বিষয় : আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা খুলনা সিটি কর্পোরেশনের নতুন রাস্তা এলাকার অধিবাসী। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। বর্তমানে এ এলাকায় সরবরাহকৃত পানিতে আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। ফলে এলাকায় পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অনেক সাধারণ মানুষ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে স্বাস্থ্যগত সমস্যায় পড়ছে। সরবরাহকৃত পানি ছাড়া এলাকায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জনগণের সমস্যা দিন দিন তীব্র হচ্ছে।  অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাদের এলাকার অসুবিধার কথা বিবেচনা করে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের ...

দরিদ্র তহবিল হতে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লেখো।  বা, তোমার নাম অন্তরা। তুমি ‘সুখী নীলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের’ দশম শ্রেণির একজন শিক্ষার্থী। দরিদ্র তহবিল হতে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র লেখো।  বা, দরিদ্র তহবিল হতে আর্থিক সাহায্য চেয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আবেদনপত্র লেখো। বা, মনে করো, তোমার নাম সাকিব, তুমি যশোর জিলা স্কুলের শিক্ষার্থী। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।  ১০ই জানুয়ারি, ২০২১ বরাবর প্রধান শিক্ষক যশোর জিলা স্কুল যশোর বিষয় : ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন। জনাব, বিনীত নিবেদন, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত পাঁচ বছর ধরে এ বিদ্যালয়ে পড়াশোনা করছি। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমাদের পারিবারিক জীবনে একটা দুর্ঘটনার জন্য আমার ও আমার ভাইবোনদের লেখাপড়...

ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

স্কুলের ভেতর একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।  ১৭ই ফেব্রুয়ারি, ২০২১ বরাবর প্রধান শিক্ষক ময়মনসিংহ জিলা স্কুল ময়মনসিংহ বিষয় : স্কুলের ভেতর ক্যান্টিন স্থাপনের আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের অনাবাসিক ছাত্রছাত্রী। আমাদের স্কুলের ভেতর একটি ক্যান্টিন স্থাপন করা প্রয়োজন। আমরা অনেকেই দূর-দূরান্ত থেকে স্কুলে আসি। অনেকের পক্ষেই নানা কারণে বাসা থেকে টিফিন আনা সম্ভব হয় না। স্কুল থেকে যে টিফিন দেওয়া হয় তা দীর্ঘ সময় স্কুলে থাকা ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত নয়। তাই স্কুলের ভেতর একটি ক্যান্টিন স্থাপন করা হলে ছাত্রছাত্রীদের এ সমস্যা নিরসন হতে পারে।  অতএব, মহোদয়ের কাছে আবেদন, স্কুলের ভেতর একটা ক্যান্টিন স্থাপন করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমাদেরকে বাধিত করবেন।  নিবেদক অনাবাসিক ছাত্রছাত্রীবৃন্দ ময়মনসিংহ জিলা স্কুল

শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা জন্য আবেদনপত্র

বিদ্যালয় হতে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র রচনা করো।  বা, মনে করো, তুমি রাজু। তোমার বিদ্যালয় ‘মুনলাইট উচ্চ বিদ্যালয়’। শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো।  বা, শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লেখো।  বা, ইতিহাসের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোনো ঐতিহাসিক স্থানে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে দশম শ্রেণির পক্ষ থেকে প্রধান শিক্ষক/শিক্ষিকা বরাবর একখানা দরখাস্ত লেখো।   বা, শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।  ২১শে জুলাই, ২০২১ বরাবর প্রধান শিক্ষক মুনলাইট উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ বিষয় : শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও অনুমতির জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণির ছাত্রছাত্রী। সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষাসফরে য...

প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো।  বা, মনে করো, তোমার নাম পলাশ। তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছ। প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।  ২০শে জুলাই, ২০২১ বরাবর, প্রধান শিক্ষক, খোক্‌সা মাধ্যমিক বিদ্যালয় খোক্‌সা, কুষ্টিয়া। বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে গত পাঁচ বছর কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন করেছি। আপনার বিদ্যালয় থেকে ২০২০ সালে যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৮ পেয়ে এ-গ্রেডে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং কখনো কোনোরকম আইন-শৃঙ্খলাবিরোধী কাজে অংশগ্রহণ করিনি। কয়েক দিনের মধ্যে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবে। তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন।  অতএব, অনুগ্রহপূর্বক আমাকে আমার চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রধান করে বাধিত করবেন।  নিবেদক আপনার একান্ত অনুগত প্রাণতোষ বিশ্বাস রোল : কুষ্ট...

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র - PDF

Image
বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।  বা, বিনা বেতনে অধ্যয়নের অনুমতি চেয়ে ‘সুখী নীলগঞ্জ’ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।  বা, বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। ২৪শে জানুয়ারি, ২০২১ বরাবর প্রধান শিক্ষক ঘোড়াশাল এ কে বহুমুখী উচ্চ বিদ্যালয় মুরাদনগর, কুমিল্লা বিষয় : বিনা বেতনে অধ্যয়ন প্রসঙ্গে। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমাদের ছয় সদস্যের পরিবারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনভোগী কেরানি। আমার বড় তিন ভাইবোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। কিন্তু বাবার স্বল্প আয়ে সংসার চালানোই যেখানে অত্যন্ত কষ্টকর সেখানে চার ভাইবোনের লেখাপড়ার খরচ বহন করা তাঁর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হ...

বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র

তোমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একখানা আবেদনপত্র রচনা করো।  ১৬ই অক্টোবর, ২০২০  বরাবর নির্বাহী প্রকৌশলী পল্লিবিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিষয় : এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য আবেদন। জনাব, আমরা যশোর জেলার শার্শা উপজেলার নিমতলা গ্রামের অধিবাসী। স্বাধীনতার ৪৭ বছর পার হয়ে গেলেও আমাদের এ গ্রামগুলো বেশ কয়েক বছর হলো পল্লিবিদ্যুতায়নের আওতায় এসেছে। তাই সন্ধ্যা হলে বিদ্যুতের অভাবে কেবল জীবনই থমকে যায় না- শিক্ষা, ব্যবসা-বাণিজ্য তথা উন্নয়নও থমকে যায়।  অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, আমাদের এ গ্রামে পল্লিবিদ্যুতের সংযোগ ও সরবরাহ নিশ্চিত করে দেশের উন্নয়নে আমাদের ভূমিকা রাখার সুযোগ দিন।  নিবেদক- নিমতলা গ্রামবাসীর পক্ষে, মফিজুর রহমান

প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র

তোমার স্কুলের নবম ও দশম শ্রেণির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।  ১১ই ফেব্রুয়ারি ২০২১ বরাবর প্রধান শিক্ষক খুলনা জিলা স্কুল খুলনা বিষয় : প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি প্রধান প্রসঙ্গে। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আমরা নবম শ্রেণির ছাত্ররা দশম শ্রেণির ছাত্রদের সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আগ্রহী। দশম শ্রেণির ছাত্রদের সাথে আলোচনা করে এর সম্ভাব্য তারিখ ঠিক করা যেতে পারে। ম্যাচটি খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে।  অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, প্রীতি ফুটবল ম্যাচটি খেলার অনুমতি প্রদান করলে বিশেষভাবে বাধিত থাকব।  নিবেদক- নবম শ্রেণির ছাত্রদের পক্ষে, রেজাউল করিম রোল : ০৮ শাখা : ক

টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র

মনে করো, তুমি রোমানা। তোমার জেলার নাম বরগুনা। তোমার এলাকায় ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাহায্যার্থে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো।  বরাবর, জেলা প্রশাসক বরগুনা। বিষয় : টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য সাহায্য প্রসঙ্গে। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা বরগুনা জেলার অধিবাসী। সাম্প্রতিক টর্নেডোতে বরগুনা জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর ফলে গ্রামের সাধারণ ঘরবাড়ি ভেঙে পড়েছে। ফলে প্রচুর মানুষ গ্রহহীন হয়ে পড়েছে। কৃষকের ফসলের মাঠ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অঞ্চলের মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাই অতি দ্রুত টর্নেডো কবলিত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা না করলে তাদের পরিণতি করুণ হবে।  অতএব, জনাব, যত দ্রুত সম্ভব খাদ্য, ত্রাণসামগ্রী, পানীয়, ঔষধ প্রভৃতি নিয়ে টর্নেডো-আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।  নিবেদক- বরগুনা জেলাবাসীর পক্ষে, রোমানা

বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব জানিয়ে বন্ধুকে চিঠি

এসএসসি পরীক্ষা পাসের পর তুমি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে চাও। তোমার এ ইচ্ছার পক্ষে যুক্তি দেখিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো।  সৈয়দপুর, নীলফামারী ২৭শে জানুয়ারি, ২০২১ প্রিয় ফিরোজ, শুভেচ্ছা নিও। আশা করি বাবা-মা, ভাই-বোন ও বন্ধুবান্ধবদের নিয়ে ভালো আছ। গত সোমবার তোমার চিঠি পেলাম। চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। চিঠিতে জানতে চেয়েছ আমার পরীক্ষা কেমন হয়েছে আর পরীক্ষা পাসের পর কী করব।  পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা পাসের পর আমি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তুমি হয়ত ভাবছ সাধারণ পড়াশোনা ছেড়ে কেন বৃত্তিমূলক শিক্ষাগ্রহণে আগ্রহী হলাম। তাহলে ঘটনাটা খুলেই বলি।  তুমি তো আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো করেই জানো। আব্বার সামান্য বেতনের চাকরি দিয়ে পাঁচ ভাইবোনের সংসার খুব কষ্টে চলে। আমি ভাইবোনের মধ্যে সবার বড় বলে পরিবারের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব রয়েছে। আমাদের দেশে সাধারণ পড়াশোনা খুবই ব্যয়বহুল এবং দীর্ঘ সময়সাপেক্ষ। অন্যদিকে বৃত্তিমূলক শিক্ষা হলো হাতেকলমে শিক্ষা। এ শিক্ষা শেষে কর্মসংস্থানের অভাব ও সময়ের অপচয় হয় না। বৃত্তিমূলক শিক্ষাগ...

ভালো ফলাফলের জন্য উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখো

ভবিষ্যতে পরীক্ষায় ভালো ফল লাভ করার জন্য উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখো।  দেবিদ্বার, কুমিল্লা ১৮ই এপ্রিল, ২০২১ স্নেহের মবিন, শুভেচ্ছা নিও। আশা করি তোমার হোস্টেল জীবন সুন্দরভাবে কাটছে। তোমার সহপাঠীদের আমার স্নেহাশিস জানিও। তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বাবার আদর্শের সুযোগ্য উত্তরসূরি হও এটাই আমার একমাত্র কামনা।  গতকালই তোমার চিঠি পেলাম, সঙ্গে প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্টশিট। তুমি বরাবরের মতো প্রথম হয়েছ এটা জেনে প্রতিবারের মতোই আমার দারুণ আনন্দ হলো। সাথে সাথে আমার বন্ধুদের খবরটা জানালাম। ওদের কাছে তোমার কথা বলতে আমার ভীষণ গর্ব হয়। বাবার ইচ্ছে ছিল তুমি ব্যারিস্টার হবে। আজ বাবা নেই। কিন্তু মাসহ আমাদের সকলেরই ঐকান্তিক ইচ্ছে বাবার প্রত্যাশা পূরণ করবে তুমি। তোমার প্রতি বিশেষ পরামর্শ- ইংরেজি বিষয়ে আরো যত্নবান হও। ইংরেজি আন্তর্জাতিক ও সর্বজনগ্রাহ্য ভাষা। এ ভাষাতেই লন্ডনস্থ ‘লিংকনস ইন’ থেকে তোমাকে ‘বার-অ্যাট-ল’-এর সকল বিষয় অধ্যয়ন করতে হবে। তাই ইংরেজিকে বিশেষ গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে। পাশাপাশি গণিতেও আরো বেশি নম্বর কীভাবে তোলা যায় সেই চেষ্টা...

নববর্ষ উদ্‌যাপনের আয়োজন সম্পর্কে জানিয়ে ভাইকে পত্র লেখো

নববর্ষ উদ্‌যাপনের জন্য কেমন আয়োজন চলছে তা জানিয়ে ছোট ভাইকে পত্র লেখো। চট্টগ্রাম ৩রা এপ্রিল, ২০১৯ প্রিয় ইমন, প্রথমেই আমার ভালোবাসা নিও। কেমন আছ তুমি? সামনে তো নববর্ষ। এই নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আমাদের এখানে এবার কেমন আয়োজন চলছে আজ তোমাকে সে সম্পর্কে লিখব। আমাদের স্কুলের সামনে যে বড় মাঠটি আছে সেখানে নববর্ষ উপলক্ষ্যে বৈশাখি মেলার আয়োজন করা হয়েছে। সকালে ‘এসো হে বৈশাখ’ গানটি গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে।  মেলা উপলক্ষ্যে বাংলার ঐতিহ্য হিসেবে সকালে পান্তা ভাত এবং ইলিশ ভাজার ব্যবস্থা করা হয়েছে। কয়েকটা স্টল থাকবে। সেগুলোতে পিঠা, বই ও লোক ফিল্মের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে। এর সাথে বর্ষবরণ অনুষ্ঠানেরও আয়োজন চলছে। অনুষ্ঠানমালায় থাকবে নাচ, গান আবৃত্তি ও রম্যবিতর্ক। আমাদের এ বাংলার ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলেরই দায়িত্ব। এবার নববর্ষে তোমার কথা খুব মনে পড়বে। কারণ এর আগের নববর্ষগুলো তোমার সাথে কাটিয়েছি। দুজনে মিলে কত মজা করেছি। তোমার ওখানে নববর্ষ উপলক্ষ্যে কেমন আয়োজন চলছে তা চিঠি লিখে জানিও।  ভালো থেকো। এ কামনায় এখানেই শেষ করলাম। ইতি- সুমন * [ ...

কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুকে পত্র লেখো

কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।  বা, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখো।  মতলব, চাঁদপুর ২০শে আগস্ট, ২০২০ প্রিয় শিমুল, প্রীতি ও ভালোবাসা নিও। আশা করি, বাবা-মাকে নিয়ে ভালোই আছ। গ্রীষ্মের ছুটিতে নিশ্চয়ই মনভরে উপভোগ করছ অবকাশের আনন্দ।  তোমাকে একটা সুসংবাদ জানাই। গত মাসে আব্বু আমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছেন। এতদিন পড়েছি ‘কম্পিউটার বিজ্ঞানের আশ্চর্য দান’ । আসলেই এটা যে কত বড় আশ্চর্য সৃষ্টি তা বুঝলাম কম্পিউটার ব্যবহার করে। এখন আমার মনে হচ্ছে, কম্পিউটার শিক্ষা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কম্পিউটারের ব্যবহার জানা থাকলে তুমি কম্পিউটারেই লেখালেখি ও নোট তৈরির কাজ করতে পার। ই-মেইলের সাহায্যে তুমি দ্রুততম সময়ে বিশ্বের যেকোনো জায়গায় চিঠি, তথ্য বা লেখা প্রেরণ করতে পারো। ওয়েবসাইট থেকে যেকোনো মুহূর্তে যেকোনো বিষয়ে তথ্য নেওয়া যায়। মোটকথা, বিজ্ঞানের এ যুগে কম্পিউটার মানুষের নিত্যসঙ্গী। এ স...

একটি বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে চিঠি

সম্প্রতি অনুষ্ঠিত একটি বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে চিঠি লেখো। বা, তোমার দেখা অমর একুশের বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো। ২২ মোহাম্মদপুর, ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২১ প্রিয় নীরব, কেমন আছিস তুই? তোকে অনেকদিন দেখি না, তাই খুব দেখতে ইচ্ছে করে। তুই কি আমাকে ভুলে গেছিস? আমি কিন্তু প্রতিনিয়তই তোকে অনুভব করি। তুই যখন দেশে ছিলি তখন বাইরে কোথাও গেলে আমি তোর সঙ্গেই যেতাম। তাই বিশেষ কোনো জায়গায় গেলে সবচেয়ে বেশি যাকে অনুভব করি, সে তুই। যেমন কিছুদিন আগে বাংলা একাডেমিতে আয়োজিত অমর একুশে বইমেলায় গিয়েছিলাম। তুই দেখলে অবাক হবি প্রতি বছরই বইমেলা সজ্জিত হচ্ছে নতুন রূপে, নতুন সাজে। তুই তো প্রায় ছয় বছর হলো দেশ ছেড়েছিস। এখন এলে দেখবি তোর দেখে যাওয়া বইমেলা আর এখনকার বইমেলার মধ্যে এত পার্থক্য! প্রতিদিনই মেলায় একুশের চেতনা ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টির লক্ষ্যে ব্যাপক আয়োজন থাকে। প্রতিদিনই মেলায় উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। মানুষ এখন অনেক বেশি সচেতন, চিন্তাভাবনা অনেক উন্নত হয়েছে। তাই বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ তাদের আরো বেড়েছে। এখন বইমেলায় অনেক সতর্কতা ও...

মাদকাসক্তির কুফল বর্ণনা করে ভাইকে পত্র লেখো

মাদকাসক্তির কুফল বর্ণনা করে ছোট ভাইকে একটি পত্র লেখো।  কুমিল্লা ২রা ফেব্রুয়ারি, ২০২১ স্নেহের রিপন, আদর নিও। আশা করি ভালো আছ। গত পরশু তোমার একখানা চিঠি পেয়েছি। চিঠিতে জানতে পারলাম তোমার ফাইনাল পরীক্ষা আসন্ন। তুমি এও জানিয়েছ যে, পরীক্ষার জন্য তুমি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছ। জেনে খুব খুশি হয়েছি। কিন্তু আজকে অন্য একটি কারণে আমার মনটা বিষাদে ছেয়ে আছে। তুমি আমার বন্ধু মোফাজ্জলের ছোট ভাই শফিককে ভালো করেই চেনো। মোফাজ্জলের কাছে জানতে পারলাম শফিক অসৎসঙ্গে পড়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। তাই শফিক লেখাপড়া বাদ দিয়ে মাদকদ্রব্য জোগাড় করতে দিনরাত ব্যস্ত থাকে। আর মানদকদ্রব্য কেনার অর্থ জোগাড়ের জন্য শফিক তার বাবা-মা, ভাইবোন সবার ওপর অর্থনৈতিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। শফিকের জন্য আজকে মোফাজ্জলদের সামাজিক অবস্থান দুর্বল হয়ে পড়ছে। অথচ শফিক পড়ালেখা করলে ভালো কিছু হতে পারত। পুরো পরিবার, সমাজ, রাষ্ট্র তাকে নিয়ে গর্ব করতে পারত। শফিকের মতোই হাজারো শফিক আজ মাদকাসক্তির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে ফেরানো দরকার। মাদকাসক্তি জীবনকে কিছুই দিতে পারে না। বরং সবকিছু কেড়ে নিয়ে মানুষক...

ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

তোমার দেখা একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লেখো।  বা, মনে করো, তুমি দিনাজপুরের জীতু; তোমার বন্ধু নওগাঁর রতন। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।  বা, মনে করো, তোমার নাম জেরিন। তুমি সিলেটে বসবাস করো। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একখানা পত্র লেখো।  বা, মনে করো, তোমার নাম ‘পারুল’। তুমি কুমিল্লায় বসবাস করো। একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।  বা, একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।  ৫ কমলাপুর, ঢাকা ১৫ই অক্টোবর, ২০২০ প্রিয় কুশল, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি তোমার আব্বা, আম্মা ও ভাই- বোনদেরকে নিয়ে ভালো আছ। গতকাল তোমার চিঠি পেয়ে তোমার বর্তমান অবস্থা বিস্তারিত জানতে পারলাম।  গত চিঠিতে তোমাকে লিখেছিলাম শরৎকালীন ছুটিতে ভাই-ভাবির সঙ্গে বেড়াতে যাব। কিন্তু বেড়ানোর জায়গাটি যে এত চমৎকার হবে তা ভাবতে পারিনি। গতকাল আমরা ইতিহাসপ্রসিদ...

বিদ্যালয়ের শেষ দিনে মনের অবস্থা জানিয়ে বন্ধুকে চিঠি

বিদ্যালয়ের শেষ দিনে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুকে পত্র লেখো।  বা, তোমার বিদ্যালয় জীবনের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে প্রবাসী বন্ধুকে একখানা পত্র লেখো।   ১৫২, তেজকুনিপাড়া, তেজগাঁও ঢাকা ১২১৫ ২৩শে নভেম্বর, ২০২০ সুপ্রিয় রুদ্র, তোমার প্রতি ভালোবাসা ও শুভ কামনা রইল, আশা করি স্রষ্টার পরম কৃপায় ভালো আছ। তুমি জেনে খুশি হবে যে, আসন্ন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট পরীক্ষায় আমি কৃতিত্বের সাথে নির্বাচিত হয়েছি।  আজকের এ খুশির সংবাদের পাশাপাশি বিষাদের দারুণ প্রদাহে আমি ভীষণভাবে বিষণ্ণ। কারণ আজ অপরাহ্ণে আমি আমার দীর্ঘ পাঁচটি বছরের প্রতি পরিচিত বিদ্যাপীট থেকে মায়ার বাঁধন ছিন্ন করে নতুন বৃহত্তর জীবনে উত্তরণের প্রত্যাশায় বিদায় নিয়ে চলে এসেছি। গত দীর্ঘ পাঁচটা বছরে বিদ্যালয়ের সঙ্গে আমার ধীরে ধীরে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, অগণিত ছাত্র ও সুন্দর পরিবেশের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। বিদায়বেলায় সব হারানোর এক অব্যক্ত ব্যথায় আমার হৃদয় হাহাকার করে উঠেছিল। ভাবগম্ভীর বিদায় অনুষ্ঠানে নিঃশব্দে আমার কপোল বেয়ে ...

বিজ্ঞানমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

তোমার দেখা একটা বিজ্ঞানমেলার বর্ণনা দিয়ে বন্ধু/বান্ধবীকে একটি চিঠি লেখো।  বা, তোমার দেখা যেকোনো একটি মেলার বিবরণ দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো।  মনিপুরি পাড়া, ঢাকা ১২১৫ ৪ঠা জানুয়ারি, ২০২১ প্রিয় ঐশী, আমার অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা নিও। বেশ কিছুদিন তোমাকে লিখতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু কেন লিখতে পারিনি, তা জানতে নিশ্চয়ই তোমার ইচ্ছা করছে।  প্রতিবছর আমাদের বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞানমেলার আয়োজন হয়ে থাকে। এবার বিজ্ঞানমেলার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। মেলার আয়োজন সর্বাত্মক সুন্দর করার জন্য এ সময়ে দারুণ ব্যস্ত ছিলাম। বিভিন্ন জেলা থেকে আগত বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা যেন মেলার সুন্দর আয়োজন দেখে সন্তুষ্ট হতে পারে সেজন্যে চেষ্টার কোনো কমতি ছিল না। সত্যিই বিজ্ঞানমেলা যে এত মনোরম হতে পারে তা ছিল আমার কল্পনাতীত। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের তৈরি নানা প্রকল্প ও আবিষ্কার নিয়ে মেলায় হাজির হয়েছিল। তাদের তৈরি এয়ারকুলার, এরোপ্লেন- আমাদের অবাক করে...

নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে তোমার ভূমিকা বর্ণনা করে বন্ধুকে পত্র

তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে তুমি যে ভূমিকা পালন করেছ তার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।  বা, গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো।  বা, মনে করো, তুমি রিনি। তুমি বিজয়পুর গ্রামের বাসিন্দা। তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে তোমার বন্ধু মিনিকে একটি পত্র লেখো।  বিজয়পুর, নেত্রকোনা ২০শে এপ্রিল, ২০২১ প্রিয় মিলি, শুভেচ্ছা নিও। আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছ। আজ আমি তোমাকে ‘আমার একটি উদ্যোগ’ সম্পর্কে জানাতে চাই।  আমি জানি নিরক্ষরতা সম্পর্কে তোমার ভালো ধারণা আছে। সে নিরক্ষরতার অভিশাপ থেকে আমার প্রিয় গ্রামকে মুক্ত করার জন্য বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলাম। আশা করি আমার কাজটি সম্পর্কে জানলে তুমি খুশি হবে এবং নিজেও অনুপ্রাণিত হবে। আমার প্রিয় গ্রামটি নিরক্ষরতার অভিশাপে অন্ধকারাচ্ছন্ন- এ ব্যাপারটি কোনোক্রমেই মেনে নিতে পারছিলাম না। তাই আমরা সমমনা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত গ্রহণ করি যেভাবেই হোক ...

Paragraph : How to Keep Fit

How to Keep Fit ↬ How to Keep Good Health Good health refers to the physical and mental soundness which makes one healthy, fit and active and keeps one free from diseases. But it is not easy to maintain good health. In order to keep good health, one should follow certain rules of health. One should take regular physical exercise, proper rest or sleep and above all, a balanced diet. But it is a matter of regret that most of our people, as they are living below the poverty line, cannot manage all the foods necessary for maintaining good health. But even the rich and educated people of our country, though they take a wide variety of foods, are not conscious of the rules of good health. The ever-increasing problems of our day-to-day life seem to affect our health greatly. They give rise to frustration, hopelessness, mental disorder and many other socio-economic confusions. All these factors take away the peace of our mind and affect our health. However, a person with a simple and ca...