৯ম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা : ৯ম সপ্তাহ : ২০২১
৯ম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা : ৯ম সপ্তাহ ‘রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান’ এই শিরোনামে নিম্নের সংকেত অনুসরণ করে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখ। সংকেত : ১। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তোমার দৃষ্টিতে অধিক গ্রহণযোগ্য মতবাদ। ২। মতবাদটি অধিক গ্রহণযোগ্য মনে হওয়ার যৌক্তিক কারণ। ৩। রাষ্ট্র গঠনের উপাদান সমূহ ৪। তোমার দৃষ্টিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ৫। উক্ত উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ার যৌক্তিক ব্যাখ্যা। নমুনা সমাধান রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্রের গঠনের উপাদান রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অধিক গ্রহণযোগ্য মতবাদ : আমার মতে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অধিক গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদ। এ মতবাদের মূলবিষয় হলো- রাষ্ট্র কোন একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। যেসব উৎপাদনের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও ক...