গণিত : সরল মুনাফা সমস্যা সমাধান : ২৬ - ৫০
গাণিতিক যুক্তি সরল মুনাফা পার্ট - ২ পাটিগণিত > সরল ও যৌগিক মুনাফা সরল ও যৌগিক মুনাফা : প্রাথমিক আলোচনা সরল মুনাফা সমস্যার সমাধান - ১ সরল মুনাফা সমস্যার সমাধান - ২ সরল মুনাফা সমস্যার সমাধান - ৩ যৌগিক/চক্রবৃদ্ধি মুনাফা সমস্যার সমাধান - ১ ১.৫.SI-২৬ একই মুনাফা হারে কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে? (ক) ৮ বছর (খ) ১২ বছর (গ) ১০ বছর (ঘ) ৯ বছর সমাধান উত্তর : (খ) ১২ বছর ধরি, আসল ১০০ টাকা, মুনাফা-আসলে দ্বিগুণ = ১০০$\times$২=২০০ টাকা। যেখানে, মুনাফা = মুনাফাআসল থেকে বাদ আসল = ২০০-১০০ = ১০০ টাকা। মুনাফা-আসলে তিনগুণ = ১০০$\times$৩=৩০০ টাকা, যেখানে, মুনাফা = মুনাফাআসল থেকে বাদ আসল = ৩০০-১০০ = ২০০ টাকা। এর পর থেকে সমস্যাটি দুই পদ্ধতিতে সমাধা করা যায় প্রথম পদ্ধতি: ১০০ টাকা মুনাফা হয় ৬ বছরে, ১০০$\times$২=২০০ টাকা মুনাফা হবে ৬$\times$২=১২ বছরে। দ্বিতীয় পদ্ধতি: যখন আসলটি দ্বিগুণ হয়, তখন মুনাফার হার নির্ণয় করি এখানে, মুনাফা $(I)=100$ টাকা, আসল $(P)=100$ টাকা, সময় $(n)=6...