Posts

Showing posts with the label ব্যাকরণ

ব্যাকরণ : ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ এর মধ্যে পার্থক্য?

Image
আজকে আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ইত্যাদি’, ‘প্রভৃতি’ ও ‘প্রমুখ’ এর মধ্যে পার্থক্য! সাধারণ দৃষ্টিকোণ থেকে এই তিনটিরই অর্থ এই রকম যে, “এই রকম আরো কিছু কিছু”। কিন্তু প্রায়োগিক বা ব্যবহারিক দিক থেকে এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন : ইত্যাদি ‘ইত্যাদি’ একটা বহুব্রীহি সমাস এবং অব্যয় পদ। ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই, ইতি+আদি। ‘ইতি’ এর অর্থ, ইহা শেষ। আমরা প্রায়ই চিঠির শেষে ‘ইতি’ ব্যবহার করি। মানে চিঠিটি এখানেই শেষ। আর ‘আদি’ অর্থ, শুরু বা প্রথম বা আরম্ভ। আর ‘ইত্যাদি’ এর সমাস করলে হয় ‘ইতি হওয়ার আদি যার’। অর্থাৎ কিছু শেষ হয়েছে তবে এটাই আদি যার বা শুরু যার। ‘ইত্যাদি’ এর ব্যবহারিক অর্থ হলো ‘এইরূপ আরো অনেক কিছু’। যেমন ধরা যাক, ‘আমি বাজার থেকে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি কিনে এনেছি।’ চাল, ডাল, তেল, লবণ’ই শেষ নয় এই রকম আরো অনেক কিছু কিনে এনেছি, সময় অভাবে বা স্থানাভাবে লিখা বা বলা হলো না। চাল, ডাল, তেল, লবণ উল্লেখ করে বিষয়টা শেষ করেছি ঠিকই তবে এগুলো বাজারের বড় তালিকার শুরুর দিকটা মাত্র, ক্রয়কৃত জিনিস আরো অনেক আছে। প্রভৃতি ‘প্রভৃতি’ শব্দটা ‘ইত্যাদি’ শব্দের সমার্থক হলেও ব্যবহা...

বাংলা থেকে ইংরেজি অনুচ্ছেদ অনুবাদ - Bengali to English Passage Translation [ ১ থেকে ৫০ ]

বাংলা থেকে ইংরেজি অনুবাদ Bengali to English Translation   [ ১ ] এইতো আমার মা। আমার মায়ের মতো আর কেউ নেই। তিনি আমাকে কত স্নেহ করেন। তিনি সর্বদা আমার যত্ন নেন। আমি অসুস্থ হলে মা বড়ই উদ্বিগ্ন হন। English Translation : This is my mother. There is no one like my mother. She loves me much. She always takes care of me. If I become sick, she becomes much worried. [ ২ ] সারা বিশ্বেই প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়। নারীদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অর্জন চিহ্নিত করতে শুধু এই দিনেই শতাধিক কার্যক্রম গৃহীত হয় না বরং সারা মার্চ মাস জুড়েই চলতে থাকে। ১৯০৮ সাল থেকে আইডব্লিউডি-র অনুভূতি সম্মানের সাথে দেখা হচ্ছে। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি যতক্ষণ না ১৯১০সালে কোপেনহেগেনে শ্রমজীবী নারীদের সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। English Translation : Each year on March 8 around the world International Women’s Day (IWD) is celebrate. More than hundreds of events occur not just on this day but also throughout March to mark the economic, political and social achievemen...

ব্যাকরণ : অশুদ্ধ বানান শুদ্ধকরণ

HSC বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় প্রায় অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লিখার প্রশ্ন থাকে। অনেক সময় ‘শুদ্ধ বানান কোনটি?’ শিরোনামে নৈর্ব্যক্তিকও আসে। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দের শুদ্ধ বানান জেনে রাখা ভালো। অশুদ্ধ বানান শুদ্ধ বানান অধ্যায়ন অধ্যয়ন অতিথী অতিথি অত্যান্ত অত্যন্ত অধীনস্ত অধীন অন্তভুক্ত অন্তর্ভুক্ত অপরাহ্ন অপরাহ্ণ অহোরাত্রি অহোরাত্র আগমনি আগমনী আকাংখা আকাঙ্ক্ষা আকাঙ্খা আকাঙ্ক্ষা আদ্যান্ত আদ্যন্ত আশাঢ় আষাঢ় আইনজীবি আইনজীবী আত্বস্ত আত্মস্থ আলচ্যমান আলোচ্যমান আবিস্কার আবিষ্কার ইতিপূর্বে ইতঃপূর্বে ঐক্যতান ঐকতান উপযোগীতা উপযোগিতা উদীচি উদীচী উপরোক্ত উপর্যুক্ত / উপরিউক্ত উচ্ছাস উচ্ছ্বাস উচিৎ উচিত উজ্জল উজ্জ্বল ঔজ্জল্য ঔজ্জ্বল্য উত্তরায়ন উত্তরায়ণ উচ্ছ্বল উচ্ছল ঋন ঋণ ইতিমধ্যে ইতোমধ্যে ইংরেজী ইংরেজি কথোপোকোথন কথোপকথন কর্মজীবি কর্মজীবী কুজ্ঝটিকা কুজ্‌ঝটিকা কুপমণ্ডূক কূপমণ্ডূক কৌতুহল কৌতূহল কৃতি কৃতী কৃতিবাস কৃত্তিবাস কল্যান কল্যাণ কলংকিত কলঙ্কিত কার্য্যালয় কার্যালয় কন্টক কণ্টক গীতাঞ্জলী গীতাঞ্জলি গ্রামীন গ্রামীণ ঘুরাঘ...

ব্যাকরণ : বাক্য রূপান্তর - ২৫০+

বাক্য রূপান্তর ১ - জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক) রূপান্তরিত বাক্য : জাদুঘর আমাদের আনন্দ দেয় না কি? ২ – ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক) রূপান্তরিত বাক্য : ধনীর কন্যা তার অপছন্দ। ৩ – আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। (জটিল) রূপান্তরিত বাক্য : যখন আমরা পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। ৪ – যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল) রূপান্তরিত বাক্য :  দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। ৫ – এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক) রূপান্তরিত বাক্য :  এ কথা স্বীকার না করলেই নয়। ৬ – সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক) রূপান্তরিত বাক্য : আহা! সর্বদা তার মনে কী দুঃখ! ৭ – জীবে দয়া করা উচিত। (অনুজ্ঞাবাচক) রূপান্তরিত বাক্য : জীবে দয়া কর। ৮ – সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। (যৌগিক) রূপান্তরিত বাক্য : সূর্যোদয় হয় এবং অন্ধকার দূর হয়। ৯ – দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবাচক) রূপান্তরিত বাক্য : দেশকে ভালোবেসে শত শহিদ কি জীবন উৎসর্গ করেননি? ১০ – ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। (জটিল) রূপান্তরিত বাক্য : ইহারা যেমন রূপবতী রমণী তেমন আমার অন্...