Posts

Showing posts with the label রাশিফল

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - ধনু রাশির রাশিফল

Image
ধনু রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : ধ, ভ, ফ, ঢ় আয় ব্যয় স্থিতি ২ ৩ -১ বর্ষারম্ভকালে রাশি অধিপতি দেবগুরু অষ্টমে এবং তৎপরবর্তী ২৯শে আষাঢ় ভাগ্যস্থানে সঞ্চার ভাগ্যলক্ষী আপনার দ্বারে এসে টোকা মারবে। অচল ব্যবসা সচল হবে ছাড়াও মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাওয়ায় ব্যাংক-ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। বেকারদের কর্মপ্রাপ্তি ছাড়াও হারানো ধনসম্পত্তি প্রাপ্তির জন্য বছরটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। অবশ্য দ্বাদশস্থ শনি মহারাজ অপ্রত্যাশিত অর্থ ব্যয় ঘটালেও ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। ধনুরাশির জাতব্যক্তিরা ন্যায়পরায়ণ, ধার্মিক, বুদ্ধিমান, বিশ্বাসী, পরোপকারী, শ্রদ্ধাভক্তি পরায়ণ, দানশীল ও আধ্যাত্মিকতার ছাপ বিদ্যমান। এবছর দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে সুনাম, যশ, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে ছাড়াও মন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে তথা তীর্থ ভ্রমণের যোগ প্রবল। ২০শে আষাঢ় বুধের মিথুন রাশিতে মৃগশিরানক্ষত্রে সঞ্চার দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ছাড়াও দূর থেকে আসা কোন শুভ সংবাদে গোটা পরিবারে আনন্...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - মকর রাশির রাশিফল

Image
মকর রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : খ, জ আয় ব্যয় স্থিতি ৮ ৩ ৫ বর্ষারম্ভকালে আপনার রাশি অধিপতি শনি মহারাজ একাদশ ছাড়াও ভাগ্যস্থানে ২৩শে পৌষ পর্যন্ত রাহুর অবস্থান আয় উপার্জনের পথে বাঁধা হয়ে দাঁড়াবে। অবশ্য কর্মের সুনাম, যশ, পদোন্নতি, বিদেশ ভ্রমণ করাবে ঠিকই কিন্তু শ্রম অনুপাতে অর্থ প্রদান করবে না। ব্যবসা-বাণিজ্যের প্রসারতা ঘটলেও ব্যবসায়িক অংশিদার, কর্মচারী, শ্রমিক, চাকরবাকর ও ড্রাইভারগণ মালিক হয়ে আপনার ব্যবসায়িক মূলধন গায়েব করে দিতে পারে। মকররাশির জাতব্যক্তিরা কঠোর পরিশ্রমী, উদ্যোগী, উৎসাহী, তীক্ষ্ণ বিচারশক্তি সম্পন্ন, গাম্ভীর্যপূর্ণ জ্ঞান, পরোপকারী ও স্নেনপ্রীতির ব্যাপারে চরম উদাসীনতার ছাপ বিদ্যমান। এ বছর রাহু শনি ও মঙ্গলের কুপ্রভাবে দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বানচাল হয়ে যাবে ছাড়াও সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন দূরে সরে যাবে। ১৬ই জ্যৈষ্ঠ পঞ্চম ও দশমপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের কর্কটরাশিতে পুনর্বসুনক্ষত্রে কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার প্রাপ্ত হওয়ায় বস আপনার প্রতি প্রসন্ন হওয় পদোন্নত...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - কুম্ভ রাশির রাশিফল

Image
কুম্ভ রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : গ, শ, স আয় ব্যয় স্থিতি ৮ ৩ ৫ বর্ষারম্ভকালে রাশি অধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজের দশমে সঞ্চার অপরদিকে রাহু মঙ্গলের অশুভ প্রভাবে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হওয় থাকবে। এতদসত্বে ধনপতি ও আয়পতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে কর্ম, অর্থ, মোক্ষ সমানতালে প্রাপ্ত হবেন এছাড়াও মন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে। একাধিকবার বিদেশ ভ্রমণ তথা তীর্থ ভ্রমণের যোগ প্রবল। অর্থকড়ির ব্যাপারে বিশেষ সতর্ক থাকা বাঞ্চনীয় হবে। কুম্ভরাশির জাতব্যক্তিরা, স্পষ্টভাষী, মিতব্যায়ী, দৃঢ়মনোবল, গম্ভীর ও ব্যক্তিত্বপূর্ণ, ধর্মপরায়ণ, নিত্যনতুন কিছু আবিষ্কারক, নির্ভীক, তীক্ষ্ণ বিচারশক্তি সম্পন্ন ও সঙ্গীতপ্রিয়তার ছাপ বিদ্যমান। এ বছর সময়োপযোগী পদক্ষেপ আপনাকে অপ্রত্যাশিত সাফল্য এনে দিবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন লাভের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। ২২শে আষাঢ় ধন ও আয়পতি দেবগুরু বৃহস্পতির সিংহরাশিতে মঘানক্ষত্রে সঞ্চার প্রেমীযুগলের প্রেম স্বীকৃতি পাবে এছাড়াও বিবাহে প্রচুর উপটৌকনাদি...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - মীন রাশির রাশিফল

Image
মীন রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : দ, চ, ঝ আয় ব্যয় স্থিতি ২ ৩ -১ বর্ষারম্ভকালে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি ও ধন ও ভাগ্যাধিপতি দেব সেনাপতি মঙ্গলের ধনস্থানে সঞ্চার অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে। দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ছাড়াও দূর থেকে আসা শুভ সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। এক কথায় বিগত বেশ কয়েক বছরের তুলনায় এ বছর বেশি সফলতা প্রাপ্ত হবেন। দিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হবে। মীনরাশির জাতব্যক্তিরা সর্বদাই উদার, পরোপকারী, সহানুভূতিশীল, ধার্মিক, মন ভাবুকতায় পূর্ণ তথা চিন্তা ও মননশীলতার ছাপ বিদ্যমান। এ বছর মীন রাশির জাতব্যক্তিরা পরিশ্রমের পূর্ণফল প্রাপ্ত হবেন ছাড়াও সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সমানতালে প্রাপ্ত হওয়ায় স্বপরিবারে তীর্থ ভ্রমণে যেতে পারেন। ১৪ই শ্রাবণ দ্বিতীয় ও নবমপতি নিজ রাশিতে সঞ্চার দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি ফিরে পাবেন। ১২ই পৌষ মঙ্গলের ...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - সিংহ রাশির রাশিফল

Image
সিংহ রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : ম, ট আয় ব্যয় স্থিতি ২ ২ ০ বর্ষারম্ভকালে রাশি অধিপতি ভুঙ্গস্থ সেই সাথে মঙ্গল ও বুধের যুতি ছাড়াও ব্যয়ভাবে শুক্রাচার্যের অবস্থান ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হয়ে সফলতা আপনার চরণ স্পর্শ করবে। কর্ম, অর্থ, মোক্ষ সমানতালে প্রাপ্ত হবেন। বিদেশ গমনেচ্ছুদের বিদেশে গমনের স্বপ্ন পূরণ হবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার তথা সম্ভাব্য ক্ষেত্রে বছরটি কারামুক্তির অপ্রত্যাশিত অর্থ ব্যয় এড়াতে পারবেন না। সিংহরাশির জাতব্যক্তিরা সর্বদাই তেজস্বী, ক্রোধী, অহংকারী, দৃঢ়চিত্তের অধিকারী, সাহসী, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের মধ্যেও সংকটকালে অপরিসীম ধৈর্য্যের ছাপ রেখে থাকেন। এ বছর ধন স্থানে তৎপরবর্তী ২৪শে অগ্রহায়ণ থেকে রাহুর রাশিতে প্রবেশ রাগ জেদ, অহংকার বর্জন সেই সঙ্গে মিতব্যায়ী ও অধ্যবসায়ী হলে সম্পদের পাহাড় গড়তে সক্ষম হবেন। ১১ কার্ত্তিক শনির বক্রত্ব ত্যাগ আপনার রাশিতে সঞ্চার পিতামাতার সাথে সদ্ভাব বৃদ্ধি পাবে এবং তাদের সাহায্য সহযোগিতা ও আশির্বাদ প্...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - কন্যা রাশির রাশিফল

Image
কন্যা রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : প, ঠ, ষ, ণ আয় ব্যয় স্থিতি ১১ ২ ৯ বছরের সিংহভাগ সময়ই আপনার রাশিতে বিভিন্ন গ্রহের দৃষ্টি ও অবস্থান এবং তৎপরবর্তী সময়ে রাহুর দৃষ্টি তথা রাশি অধিপতি ও দশমপতির দ্বাদশে অবস্থান শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। আয় কম বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়েও ক্ষ্যান্ত হবে না আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে। কন্যারাশির জাতব্যক্তিরা সর্বদাই পরোপকারী, শ্রদ্ধাশীল, বিনয়ী, কোমল মনের অধিকারী, সৌন্দর্যপ্রিয়, মন প্রেমবিলাসে পূর্ণ, ত্যাগী, বাণী মাধুর্যে পূর্ণ হয়ে থাকে। এ বছর কনারাশির জাতব্যক্তিদের জীবন ঘাত-প্রতিঘাত আর অন্তর্কলহে পরিপূর্ণ থাকবে। ব্যবসা-বাণিজ্যে অংশিদারদের সাথের কলহের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম হতে পারে। ৬ই ভাদ্র রাশি মঙ্গল ও দশপতি বুধের স্বরাশিতে উত্তরফাল্গুনীনক্ষত্রে সঞ্চার দুর্যোগের মেঘ সরে গিয়ে দুদিনের সূর্য উদিত হবে। বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা ও অধ্যাবসায়ের বলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য গলায় পরতে সক্ষম হবেন। ১৫ই কার্ত্তিক ধন ও ভাগ্যাধ...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - তুলা রাশির রাশিফল

Image
তুলা রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : র, ত আয় ব্যয় স্থিতি ৫ ৩ ২ বর্ষারম্ভকালে রাশ্যাধিপতি শুক্রাচার্য্য স্বগৃহে উপস্থিতি, শুভ সূচনা করলেও শনি মহারাজের দৃষ্টিপাত ও নানাবিধ কারণে নানাবিধ সমস্যা ও ঘটনা বহুল হবে। নূতন ব্যবসা বাণিজ্যের চেষ্টা ফলপ্রসূ হবে। তুলারাশির জাতক সাধারণত যথেষ্ট স্নেহপরায়ণ, সুদক্ষ বিচার শক্তি সম্পন্ন, দৈর্যশীল, বিলাসী, ভ্রমণ রোমান্স ও স্বাধীনতা প্রিয় ছাড়াও আত্মনির্ভরশীল হয়ে থাকেন। এ বৎসর তুলারাশির জাতকদের জীবনে কোনও অপ্রিয় শোক সংবাদ আনতে পারে। অর্থকরি মামলায় বিশেষ সতর্কতা অবলম্বন না করলে বিনিয়োগকৃত অর্থ ক্ষতির সম্মুখীন হবেন এবং ঋণগ্রস্থ হয়ে পড়তে পারেন। ১১ বৈশাখ শুক্রের মৃগশিরানক্ষত্রে গমন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল ও বেকারদের কর্ম প্রাপ্তির পথ সুগম হবে। ২৭শে পৌষ শুক্রের মকর রাশিতে সঞ্চার জীবন সাথীর চিকিৎসার্থে অগণিত অর্থ ব্যয় হবে ছাড়াও দাম্পত্য কলহ স্বজন কলহ এমন কি মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। বর্ষারম্ভকাল হত...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - বৃশ্চিক রাশির রাশিফল

Image
বৃশ্চিক রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : ন, য আয় ব্যয় স্থিতি ৮ ২ ৬ বর্ষারম্ভকালে রাশি অধিপতি ও ষষ্ঠপতি দেবসেনাপতি মঙ্গল ষষ্ঠে ও সমগ্র বছরটাই শনি মহারাজের রাশিতে অবস্থান বৃশ্চিকরাশির জাতব্যক্তিদের জীবন ভাঙ্গা গড়ার খেলা চলতে থাকবে। ব্যবসা-বাণিজ্যে লাগাতার লোকসান, প্রায় শেষ হয়ে আসা কাজ পন্ড, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে ঋণগ্রস্ত করিয়ে ক্ষান্ত হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে ছাড়বে। বৃশ্চিকরাশির জাতব্যক্তিরা প্রায়ই সৎ, কর্মঠ, পরার্থপ্রবণ, কষ্টসহিষ্ণু, দৃঢ়প্রতিজ্ঞ ও স্পষ্টবাদী হলেও মন অহংকারে পরিপূর্ণ হয়ে থাকে। এ বছর শত্রু ও বিরোধীপক্ষের চাপে সর্বদাই নাজেহাল হয়ে পড়তে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া আর ভালো করে না বুঝে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া ঘাতক বলে প্রমাণিত হবে। ২৯শে আষাঢ় ধন ও পঞ্চমপতির সিংহরাশিতে মঘানক্ষত্রে সঞ্চার বেকারদের কর্মপ্রাপ্তির পথ সুগম ছাড়াও দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দূর থেকে আসা কোন শুভ সংবাদে গোটা পরিবারে খুশির জোয়...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - বৃষ রাশির রাশিফল

Image
বৃষ রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : ই, এ, ও, উ, ব আয় ব্যয় স্থিতি ৫ ৩ ২ ১৪৩০ বাংলা সন বৃষরাশির জাতকের জন্যক্রমোন্নতির বছর। বৃষরাশির জাতক কমল স্বভাব ও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে থাকে। এ সকলের নিমিত্তে একাধিকবার বিব্রত হবেন। নিজস্ব কর্মনৈপুন্যে উন্নতিলাভ করতে পারবেন। ১৬ই আষাঢ় মঙ্গলের সিংহরাশিতে গমনহেতু বৃষরাশির উন্নতি পথে বাঁধাবিঘ্ন, পরিলক্ষিত হয়। ১৫ই শ্রাবণ বক্রি শুক্রের পশ্চিমে অস্তমিততায় কাজেকর্মে উন্নতি ফিরে আসবে। বহুদিনের অবদমিত কোন আশা বাস্তবায়িত হতে পারে। আশঙ্কাজনক অবস্থা হতে সুফল লাভের কারকতা। ১৬ই আশ্বিন মঙ্গলের তুলারাশিতে গমন। রক্তসংক্রান্ত পুরাতন ব্যাধির পুনরাবৃত্তি ঘটতে পারে। আশ্বিন মাস হতে উদাসীনতার কারণে ব্যবসা-বাণিজ্যে নিম্নগতি দেখা দিবে এবং সুযোগ নষ্ট হবে। শারীরিক মোটামুটি শুভ। বহুলাংশে মানসিক চাঞ্চল্য ও উদাসীনতায় উৎপত্তি ও বৃদ্ধি সম্পর্কে বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন। যারা পূর্ব হতেই রক্তচাপ, শিরঃপীড়া, পক্ষাঘাত, স্নায়ুবিক দৌর্বল্য, অঙ্গবৈকল্য সম্পর্কিত রোগাক্রান্ত তাদের পক্...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - মিথুন রাশির রাশিফল

Image
মিথুন রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : ক, ছ আয় ব্যয় স্থিতি ১১ ২ ৯ বর্ষারম্ভকালে রাশি ও চতুর্থপতি বুধের বৃষরাশিতে অবস্থানে আয় উপার্জনের সকল রাস্তা খুলে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল, পাওনা টাকা আদায় ছাড়াও নতুন গৃহ, বাড়ি, ভূ-সম্পত্তি, যানবাহনাদি লাভের জন্য বছরটি ভাল যাবে। এ বছরের বিনিয়োগ, বন্ধুত্ব, প্রেম, বিবাহ, লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে। মনটা ধর্ম ও আধ্যাত্মকতার প্রতি আকৃষ্ট হবে। মিথুন রাশির জাতব্যক্তিদের মধ্যে সর্বদাই বিনম্রভাব, উদার, বুদ্ধিমত্তা, শান্তিপ্রিয়তা, পরাক্রমী ও প্রশংসাপ্রিয়তার ছাপ ছাড়াও এরা স্বগুণে, নিজস্ব ক্ষমতায় জনসমাজে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়। ৯ই আষাঢ় বুধের আর্দ্রানক্ষত্রে গমন দীর্ঘদিনের হারানো মনবল, জনবল, অর্থবল ফিরিয়ে দেবে এবং হারানো বন্ধুর সাথে সাক্ষাত শুভফল প্রদান করবে। বাণিজ্যিক সফর লাভজনক তথা সুদূর প্রসারী হবে। ১৫ই ভাদ্র বৃহস্পতির বক্রত্ব পিতামাতাসহ কোনো বয়স্ক লোকের শরীর, স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। পিতামাতা ও সন্তানদের সাথে তীব্র মতানৈক্য তৈরি হওয়...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - কর্কট রাশির রাশিফল

Image
কর্কট রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : ড, হ আয় ব্যয় স্থিতি ৫ ২ ৩ বর্ষারম্ভকালে রাশি অধিপতি এবং রাশিতে দৈত্য গুরু শুক্রের অবস্থান আপনার ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হবে। ব্যবসায় বাণিজ্যেক পরিকল্পনা বাস্তবায়ন, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন, কর্মে পদোন্নতি, পাওনা টাকা আদায় প্রভৃতি কারণে আর্থিক ভীতি মজবুত হবে তথা বছরটি ঋণমুক্তির জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবছর স্বপরিবারে ধর্মীয় স্থানে বিদেশে তথা তীর্থভ্রমণের জন্য রেকর্ড হয়ে থাকবে। কর্কটরাশির জাতব্যক্তিরা চিরকালই ভাবপ্রবণ, কর্তব্যপরায়ণ, শান্ত সৌম্য প্রভৃতির, দৃঢ় প্রতিজ্ঞ বন্ধুবৎসল্য, পরোপকারী, নীতি ও আদর্শবান তথা সমাজে অগ্রগণ্য ব্যক্তিরূপে পরিগণিত হয়ে থাকেন। এরা সৎপথে জীবন যাপন কখনই পিছপা হন না। তাই তো এ বছরের প্রহাবস্থান কর্কটরাশির জাতব্যক্তিদের জীবন সফলতার স্বর্ণশিখরে পৌঁছে দেবে। ২৬শে শ্রাবণ মঙ্গলের ধনস্থানে মঘা নক্ষত্রে সঞ্চার ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হয়ে সফলতা আপনার চরণস্পর্শ করবে। দূর থেকে আসা কোনো শুভ সংবাদে গোটা পরিবারে খুশির...

কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - মেষ রাশির রাশিফল

Image
মেষ রাশির রাশিফল কুষ্টি নামের আধ্যাক্ষর : অ, ল আয় ব্যয় স্থিতি ৮ ২ ৬ বর্তমান বর্ষ শুভাশুভ মিশ্র যাবে। সময়ে সময়ে মানসিক উদ্বেগ বৃদ্ধির কারকতা আসবে। গ্রহগণের বিশেষস্থানে অবস্থানবশতঃ একাধিকবার আশাভঙ্গ ও বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হতে হইবে। মেষরাশির জাতক নীতিকঠোর, কর্তব্যপরায়ণ, উদার, দৃঢ়চেতা, নেতৃত্বপ্রিয় এবং স্বাধীনচেতা হয়। এ সকলের নিমিত্তে ক্ষতিকর পরিস্থিতিও আওতাধীন হবে। ৫ই বৈশাখ বৃহস্পতির সংক্রমণ অর্থাৎ বৃহস্পতির মেষরাশিতে গমন অশুভজনক। চন্দ্রশুদ্ধির কারণে কিছুটা ভাল ফল আশা করা যায়। কোন সহযোগী বন্ধু বা সদাশয় ব্যক্তি দ্বারা উপকৃত হবেন। ২০শে অগ্রহায়ণ রাহুর মীন রাশিতে গমন মেষ রাশির জাতকের জন্য শুভ নহে। মানসিক অশান্তি, স্বজনহানী এবং আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। শারীরিক বিষয়ে শুভজনক নহে। দৈহিক পরিশ্রম ও মানসিক দুশ্চিন্তার কারণে একাধিকবার শয্যাশায়ী হতে পারেন। কিডনী, রক্তচাপ, বক্ষব্যাধি, জন্ডিস, জ্বর, পিত্তবিকার, যক্ষ্মা প্রভৃতি রোগাক্রান্ত ব্যক্তির পক্ষে বর্তমান বছর অত্যন্ত অশুভ। অর্থহানী ...