Posts

Showing posts with the label bnEmail

মায়ের অসুস্থতার সংবাদ দিয়ে পুত্রের কাছে ই-মেইল

মায়ের অসুস্থতার সংবাদ দিয়ে পুত্রের কাছে ই-মেইল।  To: shehab @ myallgarbage.com  Cc : ....  Bcc: ...  Subject : দ্রুত বাড়ি আসো শিহাব,  তোমার মা দ্বিতীয়বারের মতো আজ স্ট্রোক করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি। তুমি অতি দ্রুত চলে আস।  তোমার বাবা

সাংবাদিক হিসেবে সম্পাদকের কাছে খবর পাঠিয়ে ই-মেইল

সাংবাদিক হিসেবে সম্পাদকের কাছে খবর পাঠিয়ে ই-মেইল।  To: newseditordailybangla @ myallgarbage.com  Cc: ...  Bcc: ...  Subject : ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিকলী-ঢাকা রোডের গচিহাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিজস্ব প্রতিবেদক : গচিহাটা, কিশোরগঞ্জ, ১২ জুলাই, ২০১৮, বিকাল ৪টা  গতকাল বিকাল ৪.০০টায় গচিহাটা বাজার সংলগ্ন রাস্তায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানিসহ ৩০ জন বাসযাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে দশজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাকি বিশজনকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিকলী-ঢাকা রোডে নিকলীগামী একটি বাসের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। 1 বাসটি খাদে গিয়ে আটকে যায় এবং মালভর্তি ট্রাকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকলে তাৎক্ষণিকভাবে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে হাজার হাজার লোক জমায়েত হয়ে উদ্ধারকার্য শুরু করে। বাস ও ট্রাকচালকের দায়িত্বহীনতা এবং খামখেয়ালির কারণে এ মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। তবে ...

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বন্ধুকে ই-মেইল

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বন্ধুকে ই-মেইল।  To : oparna @ myallgarbage.com  Cc : ....  Bcc : ....  Subject : কলেজে আন্তর্জাতিক নারী দিবস বিষয়ে অপর্ণা,  ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে আমাদের কলেজ থেকে র‍্যালি বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভটিজিং, নারীর সামাজিক নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধ প্রভৃতি বিষয়ে পোস্টার, প্ল্যাকার্ডের জন্য স্লোগান, বাণী সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে তোর আইডিয়াগুলো ম্যাডাম খুব পছন্দ করেছেন এবং তোকে আসতে বলেছেন। দেরি করিস না, চলে আসিস। আমি আজ বাড়ি যাচ্ছি, কাল ফিরব।  তোর বন্ধু  মৌমিতা রচনা : সাক্ষরতা : উন্নয়নের পূর্বশর্ত রচনা : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুচ্ছেদ : সাক্ষরতা প্রসারে ছাত্রসমাজ রচনা : নিরক্ষরতা দূরীকরণে ছাত্রসমাজের ভূমিকা রচনা : বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা রচনা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২০+ পয়েন্ট) - PDF

বাবার কাছে পুত্রের ই-মেইল

বাবার কাছে পুত্রের ই-মেইল। To : sajjad_karim @ myallgarbage.com  Cc: ...  Bcc: ...  Subject : আমি পুরস্কার জিতেছি বাবা,  ঢাকা শহরের ছিন্নমূল পথশিশুদের নিয়ে আমি যে প্রতিবেদনটি কলেজে জমা দিয়েছিলাম, সেটি প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের পাঁচ হাজার টাকা আমি কোনো শিশু পুনর্বাসন কেন্দ্রে দিয়ে দিতে চাই। এ বিষয়ে আপনার মতামত জানাবেন। শরীরের যত্ন নিবেন। আমি ভালো আছি।  আপনার স্নেহধন্য  হামীম,  ঢাকা, ১২ মে, ২০১৮।

ক্লাসের লেকচার শিট বিষয়ে বন্ধুকে ই-মেইল

ক্লাসের লেকচার শিট বিষয়ে বন্ধুকে ই-মেইল। To : akash @ myallgarbage.com  Cc: ....  Bcc: ....  Subject : লেকচার শিট বিষয়ে আকাশ,  হাবিব স্যারের গত ক্লাসের সল্ভ শিটটা নিয়ে আসিস। আমি সোমবারের ক্লাসে থাকব। রীতুকে বলেছি ইংলিশের শিটগুলো তোকে ফটোকপি করে দিতে। কিপটেমি করিস না ফটোকপি করতে, সবকটিই করিস। ভালো থাকিস।  তোর বন্ধু  উৎপল  ৯ মে, মঙ্গলবার, ২০১৮  শান্তিনগর, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় বন্ধুকে অভিনন্দন জানিয়ে ই-মেইল

মনে কর, তুমি সূচি। তোমার বান্ধবী রুচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল পাঠাও।  To : ruchi @ myallgarbage.com Cc : ....  Bcc : ....  Subject : অভিনন্দন তোমাকে রুচি,  তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে ভর্তি হয়েছ শুনে দারুণ খুশি হয়েছি। কঠিন প্রতিযোগিতার মধ্যে তোমার বিজয় সত্যিই অভাবনীয়। তোমাকে উষ্ণ অভিনন্দন। স্রষ্টার অনুগ্রহে তোমার লক্ষ্য অর্জিত হোক। জনদরদি সাংবাদিক হিসেবে নন্দিত ও প্রশংসিত হও। আমাদের জন্যও দোয়া করো।  শুভ কামনাসহ-  সূচি  বিক্রমপুর ২ অক্টোবর, ২০১৮।

বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীকে শিক্ষকের ই-মেইল

বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীকে শিক্ষকের ই-মেইল।  To : mithun @ myallgarbage.com  Cc : ....  Bcc : ....  Subject : বৃক্ষরোপণ সপ্তাহ মিথুন,  জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের কলেজে ‘বৃক্ষরোপণ সপ্তাহ ২০১৮’ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কলেজ মাঠে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। আমি চাই তোমার নার্সারি নিয়ে তুমি এই মেলায় অংশগ্রহণ কর। স্থান বরাদ্দের জন্য সামান্য ফি দিয়ে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে। কলেজ অফিসে যোগাযোগ কর।  তোমার বিজ্ঞান শিক্ষক  মো. আবদুল মজিদ, ২০ মে, ২০১৮।