১০ম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ২য় সপ্তাহ : ২০২১
১০ম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ২য় সপ্তাহ তোমার পরিবারে বসবাসরত ষাটোর্ধ তোমার দাদা বা নানার কাছে তুমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারলে যে যুদ্ধ শুরু হলে আওয়ামী লীগের উদ্যোগে গঠিত মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলসহ সকলের ভূমিকা মূল্যায়ন করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন প্রণয়ন কর। নমুনা সমাধান প্রতিবেদনের নাম ও ঠিকানা: (নিজের নাম ও ঠিকানা) প্রতিবেদনের শিরোনাম : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠন, রাজনৈতিক ও সামাজিক পেশাজীবীদের ভূমিকা। প্রতিবেদন তৈরির সময় : সন্ধ্যা ৭টা তারিখ : ২২/০৬/২০২১ মুজিবনগর সরকার গঠন: ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে প্রাথমিকভাবে পূর্ব প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা ছাড়াই পূর্ব পাকিস্তানের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধ সুষ্টুভাবে পরিচালনার জন্য ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। শপথ অনুষ্টানে বিপুলসংখ্যক দেশি বিদেশি সাংবাদিক ও গণ্...