আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ
বাসাবাড়ির প্রধান ফার্নিচার হলো খাট। আধুনিক খাট আসার পর থেকে খুব কম খরচে নান্দনিক ডিজাইনের খাট কিনতে পাওয়া যাচ্ছে। শুধু সৌন্দর্যের জন্য এধরনের খাট জনপ্রিয়তা পেয়েছে বললে ভুল হবে। বিভিন্ন ধরনের সুবিধাই খাটগুলোকে বাংলাদেশের টপ সেলিং ফার্নিচার প্রোডাক্টে পরিণত করেছে। সহজে বোঝার জন্য আজ আমরা আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করবো। আপনি আধুনিক খাট সম্পর্কে না জেনে থাকলে এই গাইড পড়ে অনায়াসে কিনতে পারবেন। আধুনিক খাট বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রচলিত হওয়া সহজ সরল ডিজিাইনের খাটগুলোকেই আধুনিক খাট বলে। তখনকার সময়ে দ্রুত বাসাবাড়ি মেরামত করার জন্য কম কারুকাজ করা খাট তৈরি শুরু হয়। পরে, উদ্ভাবকেরা খাটগুলোতে সহজে সরানোর, জোড়ানোর ও জিনিসপত্র রাখার অংশ যোগ করে এর জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। দেখতে সাধারণ হবার কারণে এগুলো বেশ মিনিমালিস্ট ঘরানার হয়ে থাকে, যার কারণে সহজে পরিষ্কার করা যায়। আধুনিক খাটে কি কি উপকারিতা পাওয়া যায়? আধুনিক খাটে উপকারিতার শেষ নেই বলেই গত শতাব্দীতে সারা বিশ্ববাসীর কাছে এত সমাদৃত হয়েছে। নিজের বাসার ব্যক্তিত্বের সাথে মিলিয়ে ডিজাইন পাওয়া, পরিবহনের সুবিধা পাওয়...