Posts

Showing posts from March, 2021

এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ৩

কাউকে বিদায় দিতে আমরা সাধারণত Goodbye কিংবা Bye বলে থাকি। এগুলো এখন খুব কমন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারাও এগুলো জানে। তাই একটু অন্যরকম করে বিদায় বলা শিখি আজ। তো চলুন শুরু করি — আমরা Goodbye এর পরিবর্তে নিম্নের সম্ভাষণ ব্যবহার করতে পারি – Bye Bye for now See you See you soon See you later Catch up with you later Hope to see you soon See you next time It was nice meeting you It's been really nice knowing you All the best, bye Take care Stay in touch I'm really going to miss you I'm looking forward to seeing you soon তাহলে আজ থেকে এগুলো জেনে গেলেন তো। এবার এগুলো থেকে যেটা ভাল্লাগে সেটা মুখস্ত করুন আর পোজ দিন। আমরা দৈনন্দিন জীবনে কমবেশি অনেক কাজে অনেক বার কাউকে ধন্যবাদ জানাতে Thank you বলে থাকি। এই Thank you বলাটা একটু সেকেলে হয়ে গেছে। আজকাল সবাই এটা বলে ...

সাধারণ জ্ঞান : বাংলাদেশের বৃহত্তম

বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম নদী – মেঘনা । বৃহত্তম নদ – ব্রহ্মপুত্র । বৃহত্তম বিল – চলনবিল । বৃহত্তম বাঁধ – কাপ্তাই বাঁধ । বৃহত্তম বনভূমি (একক) – সুন্দরবন । বৃহত্তম সমুদ্র সৈকত – কক্সবাজার । বৃহত্তম হাওড় – হাকালুকি হাওড় । বৃহত্তম সেচ প্রকল্প – তিস্তা ব্যারেজ প্রকল্প । বৃহত্তম সমুদ্র বন্দর – চট্টগ্রাম । বৃহত্তম রেলস্টেশন – কমলাপুর রেলস্টেশন, ঢাকা । বৃহত্তম বিমানবন্দর – হযরত শাহ্ আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহত্তম রেল জংশন – ঈশ্বরদী, পাবনা । বৃহত্তম নদী বন্দর – নারায়ণগঞ্জ । বৃহত্তম বাস টার্মিনাল – সায়দাবাদ বাস টার্মিনাল । বৃহত্তম মসজিদ – বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা । বৃহত্তম বিশ্ববিদ্যালয় – ঢাকা বিশ্ববিদ্যালয় । বৃহত্তম গ্রন্থাগার – কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, ঢাকা । বৃহত্তম জাদুঘর – বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা। বৃহত্তম হাসপাতাল – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল । বৃহত্তম চক্ষু হাসপাতাল – চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম । বৃহত্তম চিনিকল – কেরু এন্ড কোং, দর্শনা চুয়াডাঙ্গা। বৃহত্তম পাটকল – আদমজী জুট মিল, নারায়ণগঞ্জ (আপাতত বন্ধ) । বৃহত্তম কাগজকল – কর্ণফুলি পেপার মিল, চন্দ্রঘোনা । বৃহত্ত...

সে ক্লান্তি ছাড়া ঘণ্টার পর ঘণ্টা পড়ে কিভাবে?

পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিংবা অধিক সময় পড়ালেখা করতে সাহায্য নিতে পারেন নিম্নের পন্থাগুলো – ।।এক।। পড়াশোনা করার জন্য প্রথম শর্ত হওয়া উচিত উপযুক্ত জায়গা বাছাই করা। কারণ জায়গা নির্বাচন উপযুক্ত না হলে আপনার পড়ালেখায় মনোযোগ বসবে না। বৈজ্ঞানিক তথ্য মতে — প্রচুর আলো বাতাস পাওয়া যায় এমন জায়গা পড়ার জন্য উপযুক্ত।রতাই পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে এবং বাতাস চলাচল করতে পারে এমন জায়গা পড়ার জন্য উত্তম। পর্যাপ্ত আলো থাকলে চোখের উপর স্ট্রেস কম পড়বে এবং বাতাস আপনার দেহমন প্রফুল্ল রাখবে ফলে শরীর সহজে ক্লান্তিবোধ করবে না। দিনে আলোতে পড়তে চেষ্টা করুন এবং সরাসরি সূর্যের আলোতে কখনো পড়ার চেষ্টা করবেন না। রাতের বেলা পরিমিত আলো ব্যবহার করুন। ।।দুই।। পড়ার সময় আপনার পড়াশোনার জন্য দরকারী জিনিসপত্র সব হাতের কাছে রাখুন। প্রয়োজনে যেন আপনাকে উঠতে না হয় এমন ব্যবস্থা করে রাখুন। কারণ টেবিল থেকে একবার উঠলে আপনার মন কোথায় থেকে কোথায় চলে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। ।।তিন।। বেশকিছু সময় পড়ার পর হালকা নাস্তা করুন। ইংরেজি তে যাকে 'লাইট ফুড' বলে এমন কিছু খেয়ে নিন। এতে শরীরে এক্সট্রা এনার্জি গেইন হবে। ফলে দেহমনে সহজ...

সাধারণ জ্ঞান : বাংলাদেশের প্রথম

বাংলাদেশের প্রথম (সরকার ও প্রশাসন) প্রথম রাষ্ট্রপতি — শেখ মুজিবুর রহমান । প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি — বিচারপতি আবু সাঈদ চৌধুরী । প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি — সৈয়দ নজরুল ইসলাম । প্রথম গণপরিষদ অধিবেশন — ১০ এপ্রিল ১৯৭২ । প্রথম পররাষ্ট্রমন্ত্রী — খন্দকার মোশতাক আহমেদ । প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী — এ এইচ এম কামরুজ্জামান । প্রথম অর্থমন্ত্রী — ক্যাপ্টেন এম মনসুর আলী । প্রথম সেনাবাহিনী প্রধান — জেনারেল আতাউল গণি ওসমানী । প্রথম বিমান বাহিনী প্রধান — এ.কে খন্দকার । প্রথম প্রধান বিচারপতি — এ এস এম সায়েম । প্রথম নির্বাচন কমিশনার — বিচারপতি মোহাম্মদ ইদ্রিস । প্রথম গণপরিষদ স্পিকার — শাহ আব্দুল হামিদ । প্রথম জাতীয় সংসদ স্পিকার — মোহাম্মদ উল্লাহ । প্রথম আইজিপি — এম এ খালেক । প্রথম স্বীকৃতি দানকারী দেশ — ভুটান । প্রথম ঢাকা বাংলার রাজধানী — ১৬১০ সালে । প্রথম আদমশুমারী — ১৯৭৪ সালে । প্রথম প্রথম বাজেট পেশকারী — তাজউদ্দিন আহমেদ । প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত — শরবিন্দু শেখর চাকমা । বাংলাদেশে প্রথম (নারী ব্যক্তিত্ব) প্রথম...

সাধারণ জ্ঞান : কবি-সাহিত্যিক

।।এক।। জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬ খ্রি.) পল্লিকবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 'পল্লিকবি' নামে খ্যাতি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার ছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক 'ডি-লিট' ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ 'একুশে পদক' লাভ করেন।১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় পরলোকগমন করেন। কাব্যগ্রন্থ রাখালী — কবির প্রথম গ্রন্থ তথা কাব্যগ্রন্থ নকশী কাঁথার মাঠ — কবির শ্রেষ্ঠ কাহিনীকাব্য। ইংরেজি অনুবাদের নাম 'Field of the Embroidery Quilt' . এর অনুবাদক EM Milford এছাড়া সোজন বাদিয়ার ঘাট, বালুচর, মাটির কান্না, মা জননী কান্দে, ধানখেত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। নাটক বেদের মেয়ে (গীতিনাট্য) উপন্যাস একমাত্র উপন্যাস 'বোবা কাহিনী'। গানের সংকলন রঙিলা নায়ের মাঝি, গাঙ্গের পাড় ইত্যাদি। জসীমউদ্দীন তার বন্ধুকে কাজল গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন। ।।দুই।। ...

ত্রিকোণমিতিক কোণ নির্ণয় সহজে

Image
ত্রিকোণমিতিক কোণ নির্ণয় সহজে গণিত আমাদের জীবনের এক অপরিহার্য বিষয়। সাবজেক্ট হিসেবে গণিতের অনেক ডিমান্ড আছে।আমাদের ভেতর কমবেশি অনেকেই গণিত-কে ভয় পাই। আবার অনেকের কাছে গণিত খুব সহজ লাগে এবং মজা পায়। আর গণিতের একটা টপিক হল ত্রিকোণমিতি। বলা চলে গণিতের একটা অপরিহার্য পার্ট এটি। ত্রিকোণমিতিতে কোণের মান নির্ণয়ের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। অনেকে মুখস্থ করে আবার অনেকে অনেক উপায়ে মনে রাখে। তাই আজ আমি এতো সহজ একটা ফর্মুলা দেখাবো যেটার সাহায্যে যে কেউ খুব সহজেই এইসব কোণের মান আয়ত্ত্বে রাখতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি— ।।এক।। বৃদ্ধা আঙ্গুল হতে শুরু করে প্রতিটা আঙ্গুল কে পর্যায়ক্রমে ০, ৩০, ৪৫, ৬০, ৯০ ডিগ্রি বলে ধরবেন। ।।দুই।। Sin - এর মান নির্ণয়ের জন্যে ডান পাশে কটা আঙ্গুল বাকি আছে তা ধরতে হবে। ।।তিন।। Cos - এর মান নির্ণয়ের জন্যে বাম পাশে কটা আঙ্গুল বাকি আছে তা ধরতে হবে। পদ্ধতি ১। যতো ডিগ্রির (আঙ্গুলের) মান বের করতে হবে তার ডান/বাম পাশে কয়টা আঙ্গুল বাকি আছে তা দেখতে হবে।ধরি, আঙ্গুলের সংখ্যা = x ২। তারপর x এর বর্গমূল করতে হবে। ...

ABBREVIATIONS

ABBREVIATIONS abbr. – abbreviated / abbreviation adj. – adjective, adjourned Advt. – Advertisement A.M. – Ante meridian (before noon) amt. – amount ans. – Answer Apr. – April Aug. – August B.A – Bachelors of Arts B.B.C. – British Broadcasting Corporation B.C. – Before Christ B. Com. – Bachelor of Commerce B. Sc. – Bachelor of Science B.P. – Blood Pressure B.O.A.C – British Overseas Airways Corporation Capt. – Captain Cf. – Confer, Compare Chap. – Chapter C.I.D – Criminal Investigation Department Cm. – Centimetre Co. – Company c/o. – Company cp. – compare D. – dollar Dec. – December deg. – degree dft. – draft dict. – dictionary dis. – discount, discoverer D.Litt. – Doctor of Literature D.L.O – Dead Letter Office do – ditto [the same as aforesaid] D.Phil. – Doctor of Philosophy dpt. – department Dr. – debtor, doctor D.C. – direct current, Deputy Commissioner E. – East, English E and O. – errors and omissions excepted Ed. – editor Eng. – England Engr. – engineer esp. – especially Eaq. / E...

সাধারণ জ্ঞান : বাংলাদেশ পরিচিতি

বাংলাদেশ পরিচিতি সাংবিধানিক নাম - 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' । ইংরেজি নাম - The People's Republic of Bangladesh. রাজধানী - ঢাকা, এ পর্যন্ত ৫ বার হয়। বাণিজ্যিক রাজধানী - চট্টগ্রাম। জাতি হিসেবে - বাঙালি । উপনিবেশ - ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা ও জাতীয় দিবস - ২৬ মার্চ । বিজয় দিবস - ১৬ ডিসেম্বর । রাষ্ট্রভাষা - বাংলা । মোট সীমানা দৈর্ঘ্য - ৫,১৩৮ কি.মি । সমুদ্র বন্দর - ৩টি (চট্টগ্রাম-১৮৮৭, মংলা-১৯৫০, পায়রা-২০১৬) । স্থল বন্দর - ২৩ টি । বাংলাদেশের ভূ-প্রকৃতি ও প্রশাসনিক পরিচিতি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি - কর্কটক্রান্তি রেখা। সোয়াচ অব নো গ্রাউন্ড কিসের নাম - বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বাংলাদেশ একমাত্র প্রবাল দ্বীপ - সেন্টমার্টিন । বাংলাদেশের রাজনৈতিক জলসীমা - ১২ নটিক্যাল মাইল। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ - ২ টি । বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল । ভারতের কয়টি অঙ্গরাজ্য বাংলাদেশের সাথে - ৫ টি। বাংলাদেশের কতটি জেলা ভারতের সাথে - ৩০ টি । ভারতের...

নিজেকে তৈরি করুন, নিজের জন্য

আমরা যারা পড়াশোনা করি তাদের সবাই একটা লক্ষ্য বা উদ্দেশ্য সামনে রেখে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমাদের সবার ভিতর একটা ফিক্সড টার্গেট আছে যেটা এ্যাচিভ করতে চাই। কিন্তু একটা সময় পর দেখা যায় আমাদের ভেতর থেকে বেশিরভাগই তাদের লক্ষ্য থেকে সিটকে পড়ে। কিন্তু কেন এমন হয়— আজ কথা বলবো আমাদের এই যাত্রাপথে কোথায় কোন ভুলের জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে দেওয়ার পরেও কেন সাকসেস নামক বস্তুকে হাতের মুঠোয় আনতে ব্যর্থ হই। তো চলুন শুরু করা যাক— ।।এক।। আমি ধরে নিচ্ছি আপনি একজন জব হোল্ডার। প্রথমে আপনাকে ধরে নিতে হবে আমি আসলে কোন সেক্টরে জব করতে চাই। অতঃপর আপনাকে সেই জব রিলেটেড কিছু খুঁটিনাটি বিষয়সহ হালকা একটা ধারনা মাথায় রাখতে হবে। আমাদের দেশে প্রায় সকল জব ইন্টারভিউ-তে একটা কমন প্রশ্ন করা হয় 'আপনি কেন এই পোস্টে কাজ করতে চান' কিংবা 'আপনাকে আমরা এই পোস্টে কেন চাকরী দিব' । তো আপনি যদি এই বিষয় সম্পর্কে ধারনা থাকে তো খুব সুন্দর করে তাদের সামনে তা প্রেজেন্টস করতে পারবেন। ।।দুই।। আপনার নিজ সম্পর্কে জানতে হবে। প্রায়ই সব কমবেশি ক্যান্ডিডেট-কে এমন করে বলা হয় 'Introduce yourself' এইখানে গিয়ে অনেকে তা...

এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ২

মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে অনেক সময় পুরো বাক্যটা না বলে দুই একটি শব্দেই কাজ চলে যায়। উদাহরণত – Yes Sir! [ইয়েস স্যার!] No Sir! [নো স্যার!] ইত্যাদি। বাক্যের এই সংক্ষিপ্ত রূপের সাথে ইংরেজি ভাষা শিখতে ইচ্ছুক প্রত্যেকেরই ভালোভাবে পরিচয় থাকা দরকার।কাজটা একেবারে সহজ, কারণ ব্যাকরেণের মারপ্যাঁচ এগুলোতে থাকে না। আপনি যদি খুব ভালো একজন স্পীকার হতে চান বাক্যের এই সংক্ষিপ্ত রূপ আপনার জানা জরুরি। নেটিভ স্পীকাররা সাধারণত এগুলো ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং আপনিও শিখে ফেলুন Some Forms of Small Speeches — আমি এই আসছি / সবে আসছি Just coming. বেশ/খুব ভাল Very well. ঠিক আছে It's fine / Very good. আপনি যা বলেন / আপনার যেমন ইচ্ছে As you like / As you please. আর কিছু [বলার আছে]? Anything else? থাক্ থাক্ যথেষ্ট হয়েছে That's enough. [এই অকিঞ্চিনকে] সম্মান দেখানোর জন্যে আপনাকে ধন্যবাদ Thanks for this honor. আচ্ছা O.K. ...

বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা / বিদায়ী ভাষণ - PDF - Audio - Video

Image
তোমার স্কুলের SSC/HSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায় সম্ভাষণ বক্তব্য রচনা কর। বক্তব্যটি কিভাবে উপস্থাপন করতে হবে তা শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম  কি বলিব হায়  বলার তো ভাষা নাই।  তবুও আজ ফেলিয়ে লাজ বলতে হবে। সবাইকে সহজ সরল পথে সততার সাথে  চলতে হবে।  আর একটি কথা মনে মনে বলতে হবে  অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন এবং সৎ হলে শূন্য খাটে  চিন্তা বিহীন রাত্রি কাটে।  আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।  সর্বপ্রথম প্রধান শিক্ষক মহাশয় ও সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আমার সহপাঠী বন্ধুদের জন্য ভালোবাসা, ভাই ও বোনদের জন্য আমার উষ্ণ অভ্যর্থনা।  আজকের এই মঞ্চে বক্তৃতা দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে কর...