Posts

Showing posts from December, 2024

ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ : কী, কেন ও কীভাবে?

Image
একীভূতকরণ একীভূতকরণ বা ‘মার্জার’ হলো দুই বা ততোধিক কোম্পানির একত্রীকরণ। এর ফলে নতুন কোম্পানি সৃষ্টি হতে পারে; আবার আকারে ছোট কোনো কোম্পানি বড় কোম্পানির সঙ্গে একীভূত হলে বড় কোম্পানির সঙ্গে ছোট কোম্পানির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। একীভূতকরণ দুই প্রকার হতে পারে। এক. ভার্টিক্যাল একীভূতকরণ। এ ক্ষেত্রে একই ব্যবসায় নিয়োজিত দুটি কোম্পানি একীভূত হয়। যেমন একটি কর্মাশিয়াল ব্যাংকের সঙ্গে সমজাতীয় একটি ব্যাংকের একীভূতকরণ। দুই. হরাইজনটাল একীভূতকরণ। এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবসায় নিয়োজিত দুটি কোম্পানি একীভূত হয়। যেমন একটি ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির একীভূতকরণ। আরও এক ধরনের একীভূতকরণ রয়েছে, যাকে বলা হয় অ্যামালগামেশন। ইংরেজি ‘মার্জার’ ও ‘অ্যামালগামেশন’ শব্দদ্বয়কে বাংলা করলে একই অর্থ দাঁড়ায়– একীভূতকরণ বা একত্রীকরণ। কিন্তু মার্জার ও অ্যামালগামেশনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অ্যামালগামেশন এমন একটি একত্রীকরণ পদ্ধতি, যেখানে দুটি সমমানের কোম্পানি এক হয়ে নতুন একটি কোম্পানির অস্তিত্ব সৃষ্টি করে। এ ক্ষেত্রে সৃষ্ট নতুন কোম্পানির শেয়ার অ্যামালগামেটেড কোম্পানিগুল...

Application for Reopen Bank Account

Write an application to Bank Manager to reopen a closed Bank Account. 24 December 2024 To The Branch Manager, ABCD Bank PLC X Road, Chattogram Subject : Opening a closed bank account. Dear Sir/Ma'am, I request that my name is Kazi Rafiqul Hasan, I was an account holder in your bank for the past three years. But as I went abroad because of my job, I could not do any transactions through my account. I had opened a saving account which is temporarily closed. Therefore, I request you to activate my account so that I can benefit from bank services once again. My Account Details are : Account Number : 0123456789123 Name : Kazi Rafiqul Hasan Mobile Numbe : 12345678901 I will be honoured if you will look into this matter soon. Thank you. Kind regards, [sign; which is you used to against the account] Kazi Rafiqul Hasan

Application for salary increment

Write an application to Management or to HR department to increase salary. 19 December 2024 To The Chairman Agrabad, Chattogram Subject : Application for salary increment. Dear Sir/Ma'am, Most respectfully I want to say that I have been working as an Executive at your organization since 2018 my current salary is BDT 20,000 which is very less to maintain my family expenses you know the prises of essential commodities rising day by day. Therefore, I request you to increase my salary at least BDT 25,000. I will be thankful to you. Best Regards, Aumit Chowdhury Employee ID : 12345

প্রবন্ধ রচনা : সুশাসন ও আগামীর বাংলাদেশ

Image
একাক্তরের পর আরও এক গণজোয়ার দেখল বাংলাদেশ। এ জোয়ারের মূল উদ্দেশ্য স্বাদীন দেশটির সংস্কার। দেশের বর্তমান তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আগ্রহ ও দেশপ্রেমের আকুতি চোখে পড়ার মতো। এদেশের ছাত্ররা অন্যায়ের প্রশ্নে যেমন আপসহীন, দেশের উন্নয়ন পরিকল্পনা ও শৃঙ্খলা রক্ষায়ও তেমনি অঙ্গীকারবদ্ধ। আমাদের অনেক প্রাপ্তির ভেতর একটা বড় অপ্রাপ্তি হচ্ছে সুশাসন। সুশাসন সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ Good Governance গ্রিক শব্দ kubernan থেকে ইংরেজি Governance শব্দের উৎপত্তি। দার্শনিক প্লেটো Kubernao শব্দটি প্রথম ব্যবহার করেন। সু অর্থ হলো ভালো, উত্তম, উৎকৃষ্ট, সুন্দর, মধুর, শুভ ইত্যাদি। অতএব সুশাসন হলো ন্যায়নীতি অনুসারে উত্তমরূপে সুষ্ঠুভাবে ও নিরপেক্ষ দৃষ্টিতে দেশ বা রাষ্ট্র শাসন। সুশাসন ধারণাটির উদ্ভাবন করে বিশ্বব্যাংক। সুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতার সুষ্ঠু চর্চা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। বিভিন্ন সংস্থা ও ব্যক্তির ম...

ছড়া/কবিতা : রাখাল ছেলে – জসীম উদ্‌দীন

Image
রাখাল ছেলে – জসীম উদ্‌দীন “রাখাল ছেলে ! রাখাল ছেলে ! বারেক ফিরে চাও, বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও?” ওই যে দেখ নীল-নোয়ান সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ-আকাশের ছড়িয়ে-পড়া আবীর রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা- সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড় না।” “রাখাল ছেলে ! রাখাল ছেলে ! আবার কোথা ধাও, পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও।” “ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া, ভাই, সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে, ‘গাঁয়ের রাখাল একটু খেলে যা।’ সারা মাঠের ডাক এসেছে, খেলতে হবে ভাই। সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই।’ “রাখাল ছেলে ! রাখাল ছেলে ! সারাটা দিন খেলা, এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা।” কাজের কথা জানিনে ভাই, লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলী। রিষে বালা নুইয়ে গলা হলদে হওয়ার সুখে। টির বোনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে। ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশী পউষ-পাগল বুড়ী, আমরা সেথা চষতে লাঙল...