Posts

Showing posts from December, 2017

প্রবন্ধ রচনা : মুক্তবাজার অর্থনীতি ও বাংলাদেশ

↬ মুক্তবাজার অর্থনীতি ↬ মুক্তবাজার ব্যবস্থা ও বাংলাদেশ ভূমিকা : বর্তমান বিশ্বের অর্থনৈতিক কর্মকান্ডে সবচেয়ে আলোচিত বিষয় হলো মুক্তবাজার অর্থনীতি। অর্থনীতিই সমাজের মূল ভিত্তি। কাজেই অর্থনীতির যেকোনো পরিবর্তন মানুষের আর্থ-সামাজিক অবস্থা ও চিন্তাভাবনার ওপর প্রভাব ফেলে। তাই এ ধরনের চিন্তাভাবনা আজ শুধু অর্থনীতির ভাবুক মহলেই সীমাবদ্ধ নেই, এর দ্বারা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। অর্থনীতির মুক্তবাজারমুখী পরিবর্তন জীবনের সর্বস্তরে প্রভাব বিস্তার করছে। বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে মুক্তবাজার অর্থনীতির যে প্রভাব পড়ছে তার শুভ-অশুভ পরিণাম সম্পর্কে আগ্রহশীল মানুষ নানা ভাবনার প্রকাশ ঘটাচ্ছে। তাই এর স্বরূপ সন্ধান করে তার কল্যাণ-অকল্যাণ সম্পর্কে বিবেচনা করা দরকার। এছাড়া বর্তমান একবিংশ শতকের আন্তর্জাতিক পণ্য ভোগে অভ্যস্ত মানুষ মুক্তবাজার অর্থনীতির ভালো-মন্দের দিকটি পরিষ্কারভাবে জানতে কৌতূহলী। মুক্তবাজারের স্বরূপ : বিশ্বের প্রতিটি দেশেই ভৌগোলিক সীমার মধ্যে তার বাজার অবস্থান করে এবং ঐ বাজারকে উপলক্ষ করে পণ্যের যাবতীয় ক্রয়-বিক্রয়, আয়-ব্যয় সেবার মান এবং দাম নির্ধারিত হয়ে থাকে। কোনো দেশের পরিপ...

প্রবন্ধ রচনা : আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ - PDF

↬ তথ্য-প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ ↬ শিক্ষা ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহার ↬ বিজ্ঞান ও আধুনিক তথ্যপ্রযুক্তি ↬ জাতীয় উন্নয়নে তথ্য-প্রযুক্তি ↬ তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ ↬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ↬ বাংলাদেশের উন্নয়নে তথ্য প্রযুক্তির ভূমিকা ভূমিকা : বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিল্প বিপ্লবের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন পৃথিবীতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নজিরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তথ্যপ্রযুক্তি দূরকে এনেছে চোখের সামনে, পরকে করেছে আপন, আর অসাধ্যকে সাধন করেছে। তথ্যপ্রযুক্তি বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার। যে জাতি তথ্যপ্রযুক্তিতে যত বেশি দক্ষ, তাদের সার্বিক অবস্থাও তত বেশি উন্নত। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে এবং জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। কারণ একবিংশ শতাব্দীর সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুইই আবর্তিত হচ্ছে তথ্যপ্রযুক্তিকে ঘিরে। ত...

প্রবন্ধ রচনা : বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন

↬ বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ ↬ জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন ↬ বৈশ্বিক উষ্ণতা ও বাংলাদেশ ↬ জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ ↬ জলবায়ু পরিবর্তন ↬ জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব ↬ বিশ্ব জলবায়ু সম্মেলন-২০১৭ ভূমিকা : জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উপনীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি- যার ফলে আবহাওয়া পরিবর্তিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে এবং বিশ্ব নিয়মিত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি এবং এই তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ গ্রিন হাউজ ইফেক্ট । সূর্য থেকে আগত তাপশক্তি পৃথিবীপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং এ বিকিরিত তাপশক্তির অধিকাংশই পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়। কিন্তু মানবসৃষ্ট দূষণ এবং বনভূমি উজাড় করার ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের সমন্বয়ে গঠিত। এর ফলে বিকিরিত তাপশক্তি পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয় এবং এভাবেই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। আধুনিককালে ...

প্রবন্ধ রচনা : আমার প্রিয় শিক্ষক

↬ প্রিয় শিক্ষক ↬ আদর্শ শিক্ষক ভূমিকা : বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিকট সমানভাবে শ্রদ্ধেয়। তবু প্রত্যেক শিক্ষার্থীর অন্তরে কোনো বিশেষ একজন শিক্ষক বা শিক্ষয়িত্রীর জন্য একটি বিশেষ প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধা সঞ্চিত থাকে, সেটি কেউ প্রকাশ করতে পারে, আবার কেউ পারে না। আমার জীবনে স্মরণীয় তেমনি একজন শিক্ষক আছেন। তিনি হলেন অধ্যাপক বুলবুল চৌধুরী। আমার প্রিয় শিক্ষক : আমার প্রিয় শিক্ষক হিসেবে আমি যাঁকে হৃদয়ের গভীরে স্থান দিয়েছি তিনি হলেন নারায়ণগঞ্জ তোলারাম সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বুলবুল চৌধুরী। প্রিয় শিক্ষক হওয়ার কারণ : তাঁর পাঠদান পদ্ধতি : আমি যখন একাদশ শ্রেণির ছাত্র তখন তাঁর সান্নিধ্য লাভ করি। তিনি শ্রেণিকক্ষে এসে প্রথমেই জিজ্ঞাসা করতেন, আমরা কেমন আছি। আমাদের খোঁজখবর নিয়ে তারপর তিনি চেয়ারে বসতেন। চুপচাপ বসে থাকতেন কতক্ষণ। কী যেন ভাবতেন। তারপর চেয়ার ছেড়ে টেবিলের সামনে এসে দাঁড়াতেন। শুরু করতেন গল্প। গল্পটি শেষ করতেন চলতি দিনের পড়ার সাথে মিলিয়ে। মাত্র ১০ থেকে ১৫ মিনিট আলোচনা করতেন পাঠ্যপুস্তকের পড়া। তাতেই আমাদের পড়া একেবারে মনের মাঝে গেঁথে যেত। অন্যান্য শ...

প্রবন্ধ রচনা : সাম্প্রদায়িক সম্প্রীতি

↬ সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ ↬ সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ↬ অসাম্প্রদায়িক চেতনা ভূমিকা : সৃষ্টিতত্ত্বে মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। আকৃতি-প্রকৃতি, সুখ-দুঃখ, ক্ষুধা-তৃষ্ণা, আহার-বিশ্রামের অনুভূতিতে সব মানুষ অভিন্ন। পৃথিবীর যেকোনো দেশের অধিবাসী হোক, মানুষের একমাত্র পরিচয় হলো সে মানুষ। সবার উপরে মানুষ সত্য - এটিই সাম্প্রদায়িক সম্প্রীতির মূলমন্ত্র। মানুষ এই সত্যকে ভুলে কৃত্রিম জাতি ও ঘৃণ্য জাতিভেদ তৈরি করেছে। ভেদবুদ্ধিতে প্রণোদিত হয়ে গড়ে তুলেছে বিভেদের দুর্ভেদ্য প্রাচীর। কিন্তু সেই অসংখ্য বর্ণ-বৈচিত্র্যের মাঝে অতীতের মতো আজও মানুষ বহন করে চলছে এক ও অভিন্ন রক্ত এবং মানবঐতিহ্য। সাম্প্রদায়িকতা : মানুষকে মানুষ হিসেবে বিবেচনা না করে ধর্ম, বর্ণ ও জাতি-গোত্র ইত্যাদি দিয়ে পার্থক্য করে দেখাই সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা হচ্ছে- এক গোত্র, বর্ণ ও জাতির ওপর অন্য গোত্র, বর্ন ও জাতির আধিপত্যের লড়াই। সমাজবদ্ধ মানুষ নানা ধর্ম-সম্প্রদায়ে বিভক্ত। কিন্তু ধর্ম ও সাম্প্রদায়িকতা এক নয়। পৃথিবীর সকল ধর্মের মূলকথা প্রেম, মৈত্রী, শান্তি ও সম্প্রীতি। এই শিক্ষা থেকে সরে এসে এক সম্প্রদায়ের প...

প্রবন্ধ রচনা : এইডস / ঘাতক ব্যাধি এইডস / AIDS

↬ এ যুগের ঘাতক ব্যাধি এইডস ↬ শতাব্দীর নয়া আতঙ্ক এইডস ↬ এইডস ও তার প্রতিকার ↬ মরণব্যাধি এইডস ভূমিকা : বর্তমান সভ্যতা মানুষের বহু শতাব্দীর স্বপ্ন ও সাধনার ক্রম পরিণাম। আজ জীবনের সর্বক্ষেত্রে বিজ্ঞানের অবিসংবাদিত প্রভুত্ব। বিজ্ঞানের ক্রমাগত জয়যাত্রা ও অকৃপণ উপহার বিশ্বের অনেক বিস্ময়কে সম্ভব করে তুলেছে। চিকিৎসাবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি সমাজের চেহারাই যেন বদলে দিয়েছে। চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান আমূল পরিবর্তন সাধন করেছে। বিজ্ঞানের আশীর্বাদে মানুষ জটিল ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। বিজ্ঞান আজ চিকিৎসাকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। এত কিছুর পরও বিজ্ঞান আজ ঘাতক ব্যাধি ‘এইডস’-এর প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। এ নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এই মরণব্যাধির ওষুদ আবিষ্কৃত হবে। যতদিন আবিষ্কার না তা হয়, ততদিন এইডস বিশ্বব্যাপী জনস্বাস্থের জন্য একটি মারাত্মক হুমকি। এইচআইভি শরীরের রোগপ্রতিরোধ কোষগুলোকে ক্রমাগত ধ্বংস করতে থাকে এবং আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এইডসের পরিচয় : এইডস এইচআইভি ভাইরাসঘটিত মরণব্যাধি। এইচআইভি ‘হিউম্যান ইমিউন...

প্রবন্ধ রচনা : মনুষ্যত্ব

↬ মানুষ ও মনুষ্যত্ব ↬ মানবজীবনে মনুষ্যত্বের ভূমিকা ভূমিকা : মানুষ মনুষ্যত্বের অধিকারী। মানুষ্যত্ববোধ, মনুষ্যত্বের বিকাশ ও মনুষ্যত্বের কার্যকর অস্তিত্বের মধ্যেই ‘মানুষ’-এর প্রকাশ। মনুষ্যত্ব ছাড়া মনুষ নয়। মনুষ্যত্ব আছে বলেই মানুষ অর্থাৎ মনুষ্যত্ব ধারণ বা লালন করেই তবে মানুষ। মনুষ্যত্ব কী? : মনুষ্যত্ব মানুষের সেসব গুণাবলি যা মানুষ ধারণ করে, লালন করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে সেগুলো প্রয়োজনমতো কার্যকর করে। রবীন্দ্রনাথ বলেছেন- ‘ভালো-মন্দের দ্বন্দ্বের মধ্য থেকে মানুষ ভালোকে বেছে নেবে বিবেকের দ্বারা, প্রথার দ্বারা নয়- এই হচ্ছে মনুষ্যত্ব।’ এ প্রসঙ্গে তিনি আরোও বলেছেন, ‘মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন, তাহা বীর্যের দ্বার লভ্য।’ মনুষ্যত্ব প্রসঙ্গে ডা. লৎফর রহমানের পর্যবেক্ষণ হলো, ‘প্রতিদিনের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যবহার, হাসি-রহস্য, একটুখানি সহায়তা, একটু স্নেহের বাক্যে মনুষ্যত্ব সূচিত হয়।’ অন্যভাবে বলা যায়, মানুষের মস্তিষ্কে মনুষ্যত্বের উপাদানগুলো সজ্জিত আছে, কঠোর সাধনা ও চর্চার ম্যে দিয়ে তা অর্জন করতে হয়। এই অর্জিত উপাদনগুলোর সমন্বেই মনুষ্যত্ব। মনুষ্যত্বের উপাদান : মানুষের যেসব...

প্রবন্ধ রচনা : বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার

↬ বাংলাদেশের বন্যা ↬ বন্যা ↬ বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার ভূমিকা : কখনো বৃদ্ধের শীর্ণ কাঁধে কখনো বা অসহায় শিশুর অবসন্ন ললাটে আমি রাখি হাত- দেখি প্রতিদিন বিশাল বন্যার ঢলে ভেসে যায় গ্রামের বিস্তৃত মাটি ঘর মাঠ চালা মানুষের একান্ত আশ্রয়।                                                                                                            -লে. জে. হুসাইন মোহাম্মদ এরশাদ প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই দেশ। এই প্রকৃতিই আবার কখনো কখনো হাজির হয় রণচণ্ডী রূপ নিয়ে। প্রকৃতির রুদ্র মুর্তিকেই আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রকৃতিক দুর্যোগ দেখা দেয়। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, জনসংখ্যা বিস্ফোরণের মতো সমস্যার দেশে একটি ভয়াবয় প্রাকৃতিক দুযোগ হলো বন্যা। ভৌগোলিক এবং ভূতাত্ত্বিক অবস্থানে...