তথ্যকোষ : বাংলাদেশের খনিজ সম্পদ
বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম খনিজ পদার্থ পাওয়া যায়। সিলেটে গ্যাস, উত্তরবঙ্গের মধ্যপাড়ায় কঠিন শিলা (গ্রানাইট), বড়পুকুরিয়ায় কয়লা। কিন্তু বরিশালে কেন গ্রানাইট নাই? খুলনাতে কয়লা বা গ্যাস নাই কেন? বাংলাদেশে কি খনিজ তেল বা পেট্রোলিয়াম পাওয়া যায়? এই প্রশ্নগুলির উত্তর খুজতে হলে আমাদের যেতে হবে বাংলাদেশের মূল ভূখণ্ড কিভাবে তৈরি হয়েছে, সেই ইতিহাসে, যার ওপর থিংক বাংলা একটা চমৎকার ভিডিও করেছে (https://youtu.be/H4HVixHaeNU) আজ থেকে ৩০ কোটি বছর আগে পৃথিবীর সব ভূভাগ মিলে একত্রে তৈরি করেছিল বিশালতম মহাদেশ প্যানজিয়া। ভূগর্ভস্থ তাপ আর পৃথিবীর ঘুর্ণনের কারনে পৃথিবীর উপরের স্তরে (ম্যান্টলে) নড়াচড়া হয়, ফলে এই অতিমহাদেশে ফাটল ধরে। ফলে ১৮ কোটি বছর আগে প্যানজিয়া ভেঙ্গে যায়। বর্তমান দক্ষিণ গোলার্ধের সবকটা মহাদেশ, যেমন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আর দক্ষিণ মেরু, এবং বর্তমান মাদাগাস্কার, ভারত, অস্ট্রেলিয়া সব একসাথে থাকে, ভূতত্ত্ববিদেরা নাম দিয়েছেন গন্ডোয়ানাল্যান্ড। তারপর গন্ডোয়ানাল্যান্ডের বিভিন্ন স্থানেও ফাটল ধরে। পশ্চিম গন্ডোয়ানাল্যান্ড, যার ভেতর দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা ...