Posts

Showing posts with the label দরখাস্ত

পরিবেশ দূষণ প্রতিরোধে নির্বিচারে গাছ কর্তন বন্ধ করার জন্য আবেদন

আপনার এলাকায় পরিবেশ দূষণ প্রতিরোধে নির্বিচারে গাছ কর্তন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি পত্র লিখুন। ১৫ জুন, ২০২৩ বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদনগর, কুমিল্লা। বিষয় : নির্বিচারে গাছ কর্তন বন্ধের জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আপনি নিশ্চয় অবগত আছেন যে, উপজেলার বিভিন্ন গ্রামে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। মানুষ প্রকৃতির কথা বিবেচনা না করে প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উজাড় করছে বনভূমি। যার প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। কেননা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে বায়ু দূষণের ব্যাপারটি ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের অবদান অনস্বীকার্য। কিন্তু মানুষ সাময়িক স্বার্থে নির্বিচারে গাছপালা কেটে আসবাবপত্র তৈরি ও রান্নার কাজে ব্যবহার করছে। এছাড়া কিছু মানুষ অর্থের লোভেও নির্বিচারে বৃক্ষ কর্তন করছে। এমন পরিস্থিতিতে জনগণকে নির্বিচারে বৃক্ষ কর্তন বন্ধ করতে আপনাকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে পরিবেশ দূষণ বন্ধ হবে না। এমতাবস্থায়, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, পরিবেশ দূষণ রোধে এবং প্রাকৃতিক ...

পানীয় জলের সংকট দূরীকরণে নলকূপ স্থাপনের জন্য আবেদন

আপনার এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব দূরীকরণের জন্য নলকূপ স্থাপনের আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত লিখুন। ১০ জুন, ২০২৩ বরাবর জেলা প্রশাসক কুমিল্লা। বিষয় : পানীয় জলের সংকট দূরীকরণে নলকূপ স্থাপনের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব সুন্দলপুর গ্রামের আধিবাসী। এটি একটি জনবহুল ও বৃহৎগ্রাম। এখানে প্রায় আট হাজার লোকের বসবাস। কিন্তু এ গ্রামে মাত্র আটটি নলকূপ রয়েছে, যার মধ্যে আবার দুটি বহুদিন ধরে অকেজো হয়ে আছে। ফলে মাত্র ছয়টি নলকূপ এত মানুষের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য যথেষ্ট নয়। তাই এ গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে বেশ দুর্ভোগে পোহাচ্ছে। নিরুপায় হয়ে তারা পুকুর, ডোবা ও জলাশয়ের পানের অনুপযুক্ত পানি পান করে পানিবাহিত রোগ ডায়রিয়া, আমাশয় ইত্যাদির শিকার হচ্ছে। কাজেই পানীয় জলের এ সঙ্কট সমাধানে গ্রামের অকেজো নলকূপ দুটি মেরামত এবং এর সাথে আরো চারটি নতুন নলকূপ স্থাপন খুবই জরুরি হয়ে পড়েছে। অতএব, এই উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে উক্ত গ্রামের অকেজ...

বন্যা কবলিতদের সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনপত্র

তোমার এলাকার বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে একখানা আবেদনপত্র লেখ।  অথবা, তোমার এলাকার বন্যার্তদের/ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন কর।   ২৬.০৭.২০১৮  জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।  বিষয় : বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন।  জনাব,  বিগত কয়েকটি বন্যার মতো এবারও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা সর্বনাশা বন্যার করাল গ্রাস থেকে রেহাই পায়নি। এবারের বন্যা বিগত বন্যাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। অবিরাম বর্ষণের ফলে সম্পূর্ণ থানা আজ বন্যাকবলিত। বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। ভেসে গেছে অসহায় কৃষকদের গরুবাছুর এবং তাদের সদ্যতোলা ফসল। উঠতি ফসলের হয়েছে চরম ক্ষতি। হাজার হাজার লোক এখন পানিবন্দি। বিশুদ্ধ খাবার পানির অভাবে দেখা দিয়েছে কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ। অবিলম্বে খাদ্য, পানীয় জল এবং চিকিৎসার সুব্যবস্থা না করলে দুর্গতদের বাঁচানো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। অতএব, মহোদয় সমীপে নিবেদন, এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মর্জি হয়। ...

বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়ে ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে আবেদনপত্র

কোনো অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়ে ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে একটি আবেদনপত্র লেখ। ১৩ জুন, ২০২২ বরাবর ছাত্রাবাস তত্ত্বাবধায়ক, কলেজিয়েট হাইস্কুল, রাজশাহী। বিষয় : ছাত্রাবাস থেকে ছুটি নেওয়ার জন্য আবেদন। মহান্তন, সবিনয় নিবেদনপূর্বক জানানো যাচ্ছে যে, আমি আপনার ছাত্রাবাসের একজন নিয়মিত ছাত্র। আগামী ১৭-০৬-২০২২ তারিখে আমার বড় বোনের বিয়ে হতে যাচ্ছে। তাই আগামী ১৫-০৬-২০২০ হতে ১৮-০৬-২০২২ তারিখ পর্যন্ত আমার ছুটি প্রয়োজন। উক্ত চার দিন আমি ছাত্রাবাসে অবস্থান করতে পারছি না। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আগাকে উক্ত চার দিনের ছুটি প্রদান করে বাধিত করবেন। বিনীত নিবেদক উৎপল বড়ুয়া সপ্তম শ্রেণি বোল নং-১ শাখা- পদ্ম

ঐতিহাসিক স্থানে সফরে যাবার জন্যে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোনো ঐতিহাসিক স্থানে সফরে যাবার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের বরাবর একখানা আবেদনপত্র লেখ। তারিখ: ১৬ অক্টোবর, ২০২২ বরাবর প্রধান শিক্ষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ, ঢাকা। বিষয় : ঐতিহাসিক স্থানে সফরে যাবার অনুমতি চেয়ে আবেদন। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ। বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আমরা ঐতিহাসিক স্থানে সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। কেননা, এটি বাস্তব শিক্ষা অর্জনের একটি সর্বোত্তম পন্থা। এ ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে একদিকে আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে, অন্যদিকে শিক্ষামূলক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হব, যা আমাদের জ্ঞানার্জনে সহায়তা করবে। আমরা ঐতিহাসিক স্থান হিসেবে বগুড়ার মহাস্থানগড়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। আমরা সেখানের প্রত্নতাত্ত্বিক জাদুঘর, গোবিন্দভিটা, প্রাচীন নগর পুণ্ড্রবর্ধন, বৈরাগীর ভিটা এবং বিভিন্ন প্রাচীন নিদর্শনের সাথে সরেজমিনে পরিচিত হতে চাই। সেখানে আমরা তিন দিন অবস্থান করব বলে সিদ্ধান্ত নি...

আর্থিক সাহায্য চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদনপত্র

আর্থিক অসচ্ছলতার কারণে তোমার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এককালীন কিছু সাহায্যের নিমিত্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখ। তারিখ: ১৬ অক্টোবর, ২০২১ বরাবর চেয়ারম্যান, রাজনগর ইউনিয়ন পরিষদ চিতলমারী, বাগেরহাট। বিষয় : পড়ালেখার জন্য এককালীন সাহায্যের আবেদন। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি চিতলমারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমরা চার ভাইবোন বিদ্যালয়ে পড়ালেখা করি। আর্থিক অসচ্ছলতার কারণে আমার বাবার পক্ষে আমাদের পড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না। ফলে আমার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় আমি পড়ালেখার খরচ চালাতে আপনার কাছে এককালীন কিছু অর্থ সাহায্যের জন্য আবেদন করছি। অতএব, বিনীত নিবেদন যে, আপনার সদয় বিবেচনা দ্বারা আমার আবেদন মঞ্জুর করে আমাকে পড়ালেখা করার সুযোগ দান করলে কৃতজ্ঞ থাকব। বিনীত নিবেদক নাদিম আলম চিতলমারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বাগেরহাট। সপ্তম শ্রেণি, রোল-২।

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন - PDF

Image
স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। ৩রা আগস্ট, ২০২২ বরাবর প্রধান শিক্ষক, জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়, জামালপুর। বিষয় : সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রী। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ বা সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত তিনটি নলকূপের মধ্যে দুইটি আর্সেনিকযুক্ত। যে একটি নলকূপ আর্সেনিকমুক্ত তা-ও আবার প্রায় চার মাস ধরে অকেজো। এতে আমরা খাওয়ার পানির বিশেষ সংকটে আছি। আবার দূষিত পানি পান করে শিক্ষার্থীরাও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শিক্ষক-শিক্ষার্থী চরম ক্ষতিরমুখে পড়বে। তাই বিদ্যালয়ে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা অত্যন্ত জরুরি। অতএব, আপনার নিকট সবিনয় নিবেদন, জরুরি ভিত্তিতে আর্সেনিকমুক্ত ও গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে বাধিত করবেন। বিনীত নিবেদক, জামালপুর স্কুলের ছাত্র-ছাত্রীর পক্ষে অনিন্দ্য সোম শ্রেণি : ৭ম, রোল নং : ০৫

জাতীয় শোক দিবসের প্রস্তুতির জন্য ক্লাস স্থগিতের জন্য আবেদন

জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ (চতুর্থ) ঘণ্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। ১৩ আগস্ট, ২০২২ বরাবর, প্রধান শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা। বিষয় : জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চতুর্থ ঘণ্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। জনাব, সম্মানপূর্বক নিবেদন এই যে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে হত্যা করা হয়। তাঁর বর্ণাঢ্য জীবনের নানামুখী দিক নিয়ে এই দিনে আলোচিত হবে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক শ্রেণিকেই কোনোনা কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ওপর রয়েছে মঞ্চসজ্জা ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব। কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে চতুর্থ ঘণ্টার পর ক্লাসসমূহ স্থগিত প্রয়োজন। অতএব, মহোদয় সমীপে বিনীত অনুরোধ, চতুর্থ ঘণ্টার পর ক্লাসসমূহ স্থগিত করে আমাদের বাধিত করবেন। নিবেদক, জোবায়ের হোসেন সপ্তম শ্রেণি, রোল নং-০১

ন্যায্য মূল্যে সার সরবরাহের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র

অধিক খাদ্য ফলাও আন্দোলনের জন্য ন্যায্য মূল্যে সার সরবরাহের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখ। তারিখ : ২০/০৭/২০২২ মাননীয় উপজেলা কৃষি অফিসার, মাদারগঞ্জ, জামালপুর। বিষয় : ন্যায্য মূল্যে সার সরবরাহের আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমরা মাদারগঞ্জ উপজেলার বালিয়াজুড়ী গ্রামের অধিবাসী। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার ঘোষিত ‘অধিক খাদ্য ফলাও’ আন্দোলনে সাড়া দিয়ে আমাদের গ্রামে একটি সমবায় কৃষি খামার পত্তন করেছি। ইতোমধ্যে প্রায় এক’শ বিঘা জমি চাষাবাদের জন্য এনে বছরে একাধিক ফসল উৎপন্ন করছি। আমাদের ফসল বেশ ভালোই হয়েছে। এবার আরো কিছু জমি আমাদের খামারের অন্তর্ভুক্ত করেছি এবং আমরা আশা করি গ্রামের সমস্ত লোকের জমিই আমাদের খামারের আওতায় আনতে সক্ষম হবো। কিন্তু এখন আমাদের প্রধান সমস্যা হলো, আমরা সময় মতো পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে পারছি না। খোলা বাজারে যে সার পাওয়া যায় তার মূল্য আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে আগামী মৌসুমে সার প্রয়োগ করতে পারবো কিনা সন্দেহ। একই জমিতে একাধিক ফসল ফলাতে হলে...

এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে আবেদনপত্র

এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে তোমার পৌরসভার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র রচনা কর। তারিখ : ১০ জুন, ২০২২ বরাবর চেয়ারম্যান, সালটিয়া ইউনিয়ন পরিষদ, গফরগাঁও, ময়মনসিংহ। বিষয় : এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ প্রসঙ্গে। জনাব, আমরা আপনার ইউনিয়নের অধিবাসী। আমাদের রৌহ। গ্রামের জনগণের দুর্দশা অবর্ণনীয়। এডিস মশার উপদ্রবে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েও রক্ষে নেই। মশার আক্রমণ কিছুতেই ঠেকানো সম্ভব হচ্ছে না। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা ঠিকমত লেখাপড়া করতে পারছে না। অনেকে আবার এ মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমতাবস্থায় আমরা এলাকাবাসী আপনার নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অতএব, আপনার নিকট আবেদন এই যে, অতি জরুরি ভিত্তিতে এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে এলাকাবসীকে এই দুর্দশা থেকে মুক্ত করতে আজ্ঞা হয়। বিনীত...

নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদনপত্র

গণশিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তোমাদের এলাকায় একটি নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট একটি আবেদনপত্র লেখ। তাং- ২/৬/২০২২ বরাবর জেলা শিক্ষা অফিসার, মানিকগঞ্জ৷ বিষয় : নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন । জনাব, বিনীত নিবেদন এই যে, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় সাত হাজার লোকের বাস। এদের অধিকাংশই নিরক্ষর। ন্যূনতম লেখাপড়ার অভাবে তারা আধুনিক কৃষিপদ্ধতি সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাছাড়া, খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য-চিকিৎসা, পরিবার-পরিকল্পনা, জন্ময়িন্ত্রণ, হিসাব-নিকাশ ইত্যাদি সম্পর্কেও তারা খুবই অসচেতন। নিরক্ষরতার অভিশাপ এদেরকে দারিদ্রের শেষ সীমায় নিয়ে গেছে। তবে বড়ই আশার কথা এই যে, এখানকার বেশ কিছু শিক্ষিত উদ্যমী যুবক স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রাণিত হয়ে সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছে। কিন্তু বয়স্কদের শিক্ষা দেয়ার জন্য এ গ্রামে কোনো নৈশ বিদ্যালয় নেই। তাই অনতিবিলম্বে এখানে একটি নৈশ  বিদ্যালয় স্থাপন ক...

‘মশক নিধন’ অভিযান শুরু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র

জনসাধারণের কল্যাণে ‘মশক নিধন’ অভিযান শুরু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১৬ আগস্ট, ২০২২ মাননীয় জেলা প্রশাসক, শরিয়তপুর। বিষয় : ‘মশক নিধন’ অভিযান শুরু করার জন্য আবেদন। মহোদয়, সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা নড়িয়া থানার ভোজেশ্বর গ্রামের অধিবাসীরা মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছি। সন্ধ্যার পর থেকে টেবিল চেয়ারে বসে শিক্ষার্থীদের পড়াশোনা তো অসম্ভব ব্যাপার। রোগ জীবাণুর অন্যতম বাহক মশার কামড়ে আজ ঘরে ঘরে। ম্যালেরিয়া ইত্যাদির প্রকোপ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দেশে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গুজ্বর ও সেরিব্রাল ম্যালেরিয়া। মশার কাছে আজ আমাদের জীবন অসহায়। গরীব জনসাধারণ যাদের মশারি কেনার সামর্থ্য নেই তারা মশার কামড়ে ম্যালেরিয়াগ্রস্ত হয়ে পড়ছে! কাজেই, সহসা মশক নিধনের ব্যবস্থা গ্রহণ করা না হলে ম্যালেরিয়া ব্যাপকহারে বিস্তার লাভ করবে। অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, অবিলম্ভে ‘মশক নিধন’ অভিযান পরিচালনা করে অত্র এলাকাবাসীদের দুর্দশা লাঘবের ব্যবস্থা করতে মর্জি হয়। বিনীত নিদেক, ভোজেশ্বর গ্রামবাসীর পক্ষে সেলিম আহমেদ।

এলাকায় কলেরা প্রতিরোধের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট আবেদনপত্র

তোমার এলাকায় কলেরা প্রতিরোধের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখ। তারিখ : ২৩ জানুয়ারি, ২০২২ মাননীয় পৌসভার চেয়ারম্যান সাহেব সমীপেষু, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল। বিষয় : কলেরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আপনার পৌরসভাধীন তেবাড়িয়া মহল্লায় গত এক সপ্তাহ ধরে কলেরা দেখা দিয়েছে। ইতোমধ্যে মহল্লায় প্রায় ১০/১৫ জন লোকের প্রাণহানি ঘটেছে। রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। মহল্লাবাসীরা অশিক্ষিত বিধায় প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়ি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে তা মহামারী আকারে দেখা দেবে এবং তখন তা আয়ত্তে আনা খুব কঠিন হয়ে পড়বে। সুতরাং, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, পৌরসভা স্বাস্থ্য প্রকল্পের ডাক্তার ও সমাজকল্যাণ কর্মীদের রোগ প্রতিষেধক ওষুধপত্র, টিকাসামগ্রীসহ খুব তাড়াতাড়ি অত্র এলাকায় পাঠিয়ে এই রোগের প্রকোপ হতে মহল্লাবাসীদের আশু রক্ষা করার ব্যবস্থা করে বাধিত করবেন। নিবেদক, তেবাড়িয়া মহল্লাবা...

ডাকঘর স্থাপনের জন্য পোস্টমাস্টার জেনারেলের কাছে আবেদনপত্র

তোমার এলাকায় একটি ডাকঘর স্থাপনের জন্য পোস্টমাস্টার জেনারেলের কাছে একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২১ জানুয়ারি, ২০২২ মাননীয় জেনারেল পোস্টমাস্টার সাহেব সমীপেষু, ঢাকা। বিষয় : পোস্ট অফিস স্থাপনের জন্য আবেদন। জনাব, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার অন্তর্গত কলমা একটি সুপ্রসিদ্ধ গ্রাম। এ গ্রামে বহু শিক্ষিত লোক, ডাক্তার, উকিল ও ব্যবসায়ীর বসবাস। এখানে একটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি দাতব্য চিকিৎসালয় এবং বেশ কিছু সরকারি ও আধা সরকারি অফিস রয়েছে। এর সাথে রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয়। এই উন্নয়নশীল গ্রামটির সঙ্গে দেশের বিভিন্ন অংশের যোগাযোগ ব্যবস্থা করতে পারলে গ্রামটি শীঘ্রই একটি আদর্শ গ্রামে পরিণত হবে। অথচ এ গ্রামে ডাক যোগাযোগের তেমন কোনো মাধ্যম নেই। এখানে একটি ডাকঘর না থাকায় ডাক যোগাযোগের ব্যাপারে ভীষণ অসুবিধা হচ্ছে। কলমা গ্রাম থেকে প্রায় ৩ মাইল দূরে তছলিমাবাদ নামক গ্রামে একটা ডাকঘর থাকলেও রাস্তাঘাটের এমন করুণ অবস্থা যে, সেখানে সহসা যাতায়াতে লোকজন অনিহা প্রকাশ করে থাকে। যোগাযোগের অভাবে এবং দূরত্বের জন্য চিঠিপত্র, মনি...

বেতার নাটকে অংশগ্রহণের আবেদন জানিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র

বেতার নাটকে অংশগ্রহণের আবেদন জানিয়ে বেতার কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ:১২-০২-২০২২ মাননীয় আঞ্চলিক পরিচালক, নাটক বিভাগ, রেডিও বাংলাদেশ, খুলনা। বিষয় : বেতার নাটকে অংশগ্রহণের জন্য আবেদনপত্র। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি একজন তরুণ অভিনেতা। আমার স্কুল জীবনে আমি স্কুলের স্থানীয় নাট্য গোষ্ঠীর সাথে সংযুক্ত থেকে বহু নাটকে অভিনয় করেছি। পরবর্তী জীবনে বরিশাল বিএম কলেজে অধ্যয়নকালে বিভিন্ন অনুষ্ঠানে আমার পরিচালনায় বহু নাটক মঞ্চস্থ হয়েছে এবং নিজেও প্রধান চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসায় ভূষিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। বর্তমানে আমি ঢাকা টেলিভিশন কেন্দ্রের নাটক বিভাগে যোগদান করে বেশ কয়েকটি নাটকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, আমাকে আপনার প্রচারিত বেতার নাটকে অংশগ্রহণের সুযোগ দিলে আনন্দিত ও বাধিত হব। বিনীত নিবেদক, সমরেশ চন্দ্র চক্রবর্তী প্রযত্নে: নারায়ণ চন্দ্র চক্রবর্তী ৫/৬ চামেলিবাঘ, ঢাকা।

বিদ্যালয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে আবেদনপত্র

তোমার বিদ্যালয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১০ জানুয়ারি, ২০২২ মাননীয় প্রধান শিক্ষক সাহেব, বগুড়া জিলা স্কুল, বগুড়া। বিষয় : বিচিত্রানুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা। জনাব, বিনীতি নিবেদন এই যে, আমরা অত্র স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ আগামী ১৫ জানুয়ারি, ২০২২ রোজ রোববার স্কুলের পুরস্কার বিতরণী সমাপনী দিবসে এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করতে চাই। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে গান, আবৃত্তি, হাস্য-কৌতুক ও একটি একাঙ্কিকা নাটক মঞ্চস্থ করতে মনস্থ করেছি। এ উপলক্ষ্যে আপনার এবং অন্যান্য শিক্ষকের সাহায্য ও সহযোগিতা কামনা করি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক স্কুল প্রাঙ্গণে বিচিত্রানুষ্ঠান করার অনুমতি দানে বাধিত করতে অজ্ঞা হয়। বিনীত, আপনার অনুগত, বগুড়া জিলা স্কুলের (ছাত্র-ছাত্রীবৃন্দ)।

পরীক্ষার পর বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ করার জন্য আবেদনপত্র

পরীক্ষার পর তোমাদের বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ করার জন্য অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১৫ ডিসেম্বর, ২০২২ মাননীয় প্রধান শিক্ষক / শিক্ষিকা, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম । বিষয় : নাটক মঞ্চস্থ করার অনুমতির জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, গতকাল আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এখন আমাদের অবকাশ। এই অবকাশকালে আমরা কিছু আনন্দ উৎসবের আয়োজন করতে চাই। আমাদের সাংকৃত প্রেমিক শিক্ষক জনাব নূরুল ইসলামের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। এ সময়ে একটি নাটক মঞ্চস্থ করাই উত্তম হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাটকের পান্ডুলিপিও নির্ধারিত হয়েছে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ (নাট্যরূপ- সেলিম আল দীন)। এ নাটকটি এস.এস.সি. শ্রেণিতে অন্যতম বিকল্প পাঠ্য। এটি মঞ্চস্থ হলে নাটক উপভোগের সঙ্গে সঙ্গে অধ্যয়নের কাজও অনেকটা সম্পন্ন হবে। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা উল্লিখিত নাটকটি মঞ্চস্থ করার অনুমতি দানে বাধিত করবেন। বিনীত, আপনার একান্ত অনুগত, কলেজিয়েট স্কুলের (ছাত্র-ছাত্রীব...

বিদ্যালয় পরিদর্শকের কাছে ছুটির জন্য আবেদনপত্র

বিদ্যালয় পরিদর্শকের কাছে ছুটির জন্য একটি আবেদনপত্র লেখ। তারিখ: ৭ জুলাই ২০২২ মাননীয় বিদ্যালয় পরিদর্শক মহোদয় সমীপেষু, মানিকগঞ্জ। বিষয়: একদিনের ছুটির জন্য আবেদন। মহোদয়, সবিনয় প্রার্থনা এই যে, আপনার শুভাগমনে আজ আমাদের বিদ্যালয় ধন্য এবং আমরাও আনন্দিত। আপনার এ শুভাগমন উপলক্ষ্যে আগামীদিন আমরা আমাদের বিদ্যালয়ের ছুটির জন্য আপনার নিকট আবেদন করছি। অতএব, অনুগ্রহ করে আমাদের এ প্রার্থনা মঞ্জুর করতে মহোদয়ের মর্জি হয়। বিনীত নিবেদক, আপনার একান্ত গুণমুগ্ধ গড়পাড়া উচ্চ বিদ্যালয়ের (ছাত্র -ছাত্রী বৃন্দ)

বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটির আবেদন

বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থতাবোধ করায় অবশিষ্ট সময়ের জন্য ছুটি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষে নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ: ৩০ মে, ২০২২ বরাবর প্রধান শিক্ষক উদয়ন উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ। বিষয়:চতুর্থ ঘন্টার পর ছুটির জন্য আবেদন। জনাব, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, দ্বিতীয় ঘণ্টার পর থেকে আমি ভীষণভাবে পেটের ব্যথা অনুভব করছি। এমনিতে সেরে যাবে এই আশায় তৃতীয় ঘণ্টার ক্লাস অনেক কষ্টে করেছি। কিন্তু বর্তমানে ব্যথা বেড়ে যাওয়ায় কোনো মতেই ক্লাস করা আর সম্ভব হচ্ছে না। অতএব, অনুগ্রহপূর্বক আমাকে চতুর্থ ঘণ্টার পর ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। বিনীত নিবেদক, নাগউন্সিন আহমেল অষ্টম শ্রেণি, রোল-৬

অর্ধ দিবসের ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

অর্ধ দিবসের ছুটির জন্য প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২০ জুলাই, ২০২২ মাননীয় প্রধান শিক্ষক সাহের সমীপেষু এ.কে. উচ্চ বিদ্যালয়, ঢাকা বিষয়: অর্ধ দিবস ছুটির জন্য আবেদন। মহোদয়, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রগণ বিনয়পূর্বক নিবেদন করছি যে, আজ প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলা বিষ্ণুণ ভিনটা থেকে ঢাকা স্টেডিয়ামে শুরু হবে। আমরা এই খেলা টেলিভিশনের পর্দায় দেখার জন্য ইচ্ছা পোষণ করছি। অতএব, বিনীত প্রার্থনা এই যে, চতুর্থ ঘন্টার পর স্কুল ছুটি মঞ্জুরীপূর্বক আমাদেরকে খেলা দেখার সুযোগ দানে বাধিত করবেন। আপনার একান্ত অনুগত, ইসলামপুর এ.কে.আর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ