৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : বিজ্ঞান : ৫ম সপ্তাহ : ২০২১
৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : বিজ্ঞান : ৫ম সপ্তাহ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ : ৩। উপরের গ্লাসের পানিতে কয়েকটি দূষক পদার্থ (যেমন : অদ্রবণীয় ময়লা-আবর্জনা, বালি, লবণ ইত্যাদি) মেখাও। এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ কর। ক) পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন কর। খ) গ্রাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কী কী সমস্যা হতে পারে? বিশ্লেষণ কর। নমুনা সমাধান (ক) পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন কর। পানি ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীকূল বেঁচে থাকতে পারে না। এমনকি উদ্ভিদও পানি ছাড়া বেঁচে থাকে না। পানির অপর নাম জীবন বলা হয়। এজন্য পানিকে 'Water is called soul of life.' কিন্তু পানি মাত্রই তা আমাদের জন্য পান করার যোগ্য নয়। আমাদের পান করার জন্য অবশ্যই বিশুদ্ধ এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ পানি পান করতে হবে। নয়তো তা আমাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে। আমরা মূলত বিভ...