সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক
মংড়ু কোন দু’টি দেশের সীমান্ত এলাকা? – বাংলাদেশ-মায়ানমার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল – কমেকন। আন্তর্জাতিক নিরাপত্তা হলো বিশ্ব পর্যায়ে জাতীয় নিরাপত্তা রা রাষ্ট্রীয় নিরাপত্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি নতুন বিষয়ে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা নামে পরিচিত। যদিও এটা স্বাধীন ক্ষেত্র হিসেবে পরিচিত কিন্তু একটি আন্তর্জাতিক সম্পর্কের একটি বিশেষ ক্ষেত্র। ১৯৫০ সাল থেকে এটা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক হল আন্তর্জাতিক সম্পর্কের বিশেষ দুই ক্ষেত্র। বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা ও রাষ্ট্রের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের ক্ষেত্রে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের পারস্পরিক আচরণগত ধারণাকে বোঝানো হয়। জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে অপরাপর রাষ্ট্রের সাথে কুটনৈতিক কৌশলের ব্যবহারগত পদ্ধতিকে আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। আন্তর্জাতিক সম্পর্ক ...