বাগধারা ও প্রবাদ-প্রবচন - আ
অ – আ – ই – উ – ঊ – এ – ও – ক – খ – গ – ঘ – চ – ছ – জ – ঝ – ট – ঠ – ড – ঢ – ত – থ – দ – ধ – ন – প – ফ – ব – ভ – ম – য – র – ল – শ – ষ – স – হ আকাশ-পাতাল (ব্যবধানে বিশালতা) – কার সাথে কার তুলনা করছো ভাই। উভয়ের মধ্যে আকাশ-পাতাল তফাত। আক্কেল গুড়ুম (বুদ্ধি লোপ) – কালকের ছেলে মতি, সে তোমার টাকা কেড়ে নিল, শুনে তো আমার আক্কেল গুড়ুম। আঙুল ফুলে কলাগাছ (হঠাৎ ধনী হওয়া) – আঙুল ফুলে কলাগাছ হলেও ধরাকে সরা জ্ঞান করতে নেই। আদায় কাঁচকলায় (ঘোর শত্রুতা) – খালিদ ও রফিকের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত নেই; উভয়ের সম্পর্কটা একেবারে আদায় কাঁচকলায়। আঁধার ঘরের মানিক (প্রিয়বস্তু) – পুত্রটি ছিল বিধবা মাতার আঁধার ঘরের মানিক, সেও মাকে ফাঁকি দিল। আদার বেপারী (সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি) – তুমি আদার বেপারী হয়ে জাহাজের খবর নিতে চাও? লাভ কিছুই হবে না। আধা খেঁচড়া (বিশৃঙ্খলা) – যা করবে বাপু ভালো করে করো, আধা খেঁচড়া করো না। আহ্লাদে আটখানা (অত্যন্ত খুশি) – প্রাইজবন্ডে হাজার টাকা পেয়ে আহ্লাদে আটখানা হয়েছ দেখছি। আসর গরম করা (সভাজনদের ম...