তথ্যকোষ : বাংলা নববর্ষ উৎস ও ক্রমবিকাশ
উৎপত্তি বাংলা সনের প্রবর্তন করেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তিনি খাজনা আদায়ের সুবিধার জন্য তার সভার জ্যােতির্বিদ সিরাজীর সহযোগিতায় ১৫৮৪ সালে তারিখ-এ-এলাহি নামে নতুন একটি বছর গনণা পদ্ধতি চালু করেন। ঐ সময়ে প্রচলিত রাজকীয় সন ছিল 'হিজরি সন' যা চন্দ্রসন হওয়ায় প্রতি বছর একই মাসে খাজনা আদায় সম্ভব হতো না। বাংলা সন শূন্য থেকে শুরু হয়নি, যে বছর বাংলা সন প্রবর্তন করা হয়, সে বছর হিজরি সন ছিল ৯২৩। সে অনুযায়ী সম্রাটের নির্দেশে প্রবর্তনের বছরই ৯২৩ সালে যাত্রা শুরু হয় বাংলা সনের। এ ব্যাপারে ১০মার্চ মতান্তরে ১১মার্চ ১৫৮৪ সম্রাটের নির্দেশনামা জারি হয়। তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ সাল থেকে। কারণ ঐ সালটি ছিল সম্রাটের সিংহাসনে আরোহণের বছর। ফসলি সন থেকে বাংলা সন সম্রাট আকবরের নির্দেশে প্রচলিত হিজরি সনের সাথে সামঞ্জস্য রেখে আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবন করেন 'ফসলি সন বা বাংলা সন'। ফসলের মওসুমের কথা বিবেচনায় রেখে এ নতুন সনের প্রবর্তন করা হয় 'ফসলি সন'। পরবর্তী পর্যায়ে বিভিন্ন অঞ্চলের নাম অনুযায়ী 'ফসলি সন' পরিবর্তিত রূপ ধারণ করে এবং বাংলাদেশে তা 'বাংলা সন...