শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির অবসানকল্পে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির অবসানকল্পে যুক্তি প্রদর্শন করে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদককে একটি পত্র লেখ। ২৫.০৭.২০২১ সম্পাদক, দৈনিক যুগান্তর, ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) বারিধারা, ঢাকা-১২২৯। বিষয় : ‘রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই’ শীর্ষক পত্রখানা প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার জনবহুল পত্রিকা ‘দৈনিক যুগান্তর’-এ আমার এ জাতীয় গুরুত্বসম্পন্ন পত্রখানা ছাপানোর ব্যবস্থা করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। বিনীত- সিয়ামুল ইসলাম, কোনাপাড়া, ডেমরা, ঢাকা। রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই শিক্ষাঙ্গন হলো ছাত্রদের স্বর্গ, পবিত্রতম স্থান। ব্যক্তির চালিকাশক্তি যেমন প্রাণ; দেশ ও জাতির কেন্দ্রবিন্দু তেমনি শিক্ষাঙ্গন। কিন্তু আজকের শিক্ষাঙ্গন আর ছাত্রদের স্বর্গ নয়। এখানে এসে বাসা বেঁধেছে সন্ত্রাস; সৃষ্টি হচ্ছে নৈরাজ্য। দেশের শিক্ষাঙ্গনগুলোর দিকে তাকালে একটি বেদনাময় চিত্র দৃষ্টিগোচর হয়। একটি চরম অশান্ত পরিবেশ প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই বিরাজ করছে। কলমের পরিবর্তে শিক্ষার্থীর...