গণিত : সেট (Set) : প্রাথমিক আলোচনা
সেট (Set) সেট শব্দটি আমাদের কাছে অনেক পরিচিত একটি শব্দ। বাস্তব সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (১৮৪৫-১৯১৮) সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তাঁর সেটের ধারণা “সেট তত্ত্ব” নামে পরিচিত। সেট (Set) : বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট (Set) বলে। যেমন: 2, 3, 4 সংখ্যা তিনটির সেট A = {2, 3, 4} ১. সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর A, B, C,........ X, Y, Z ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ২. সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান (element) বলা হয়। যেমন: উপরোক্ত A সেটের উপাদান বা element হচ্ছে 2, 3, 4 ৩. সেটের উপাদান বা element প্রকাশের চিহ্ন $\in$ যাকে পড়া হয় belongs to. যেমন : B={a,b} সুতরাং a $\in$ B এবং b $\in$ B এখানে a belongs to B এবং b belongs to B. সেট B তে c নামের কোনো উপাদান (element) নেই, সুতরাং c $\not\in$...