Posts

Showing posts with the label HSC

HSC : অপরাজিতা - MCQ

অপরাজিতা রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরের জন্য প্রশ্নের উপর ক্লিক করুন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? (ক) ১২৬১ সালে (খ) ১২৫৯ সালে (গ) ১২৬৭ সালে (ঘ) ১২৬৭ সালে নিম্নের কোন সাহিত্যিক ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী? (ক) শরৎচন্দ্র (খ) বঙ্কিমচন্দ্র (গ) প্রমথ চৌধুরী (ঘ) রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের স্ত্রীর নাম- (ক) জাহ্নবি দেবী (খ) প্রমীলা (গ) মৃণালিনী দেবী (ঘ) বিনোদিনী রবীন্দ্রনাথের ছদ্ম নাম- (ক) বিশ্ব কবি (খ) ভানুসিংহ (গ) গুরুদেব (ঘ) রবি রবীন্দ্রনাথের প্রথম কবিতাটি কত বৎসর বয়সে প্রকাশ পায়? (ক) ১৩ বৎসর (খ) ১৪ বৎসর (গ) ১৫ বৎসর (ঘ) ১৬ বৎসর রবীন্দ্রনাথ রচিত প্রথম কাব্য কোনটি? (ক) প্রভাত সংগীত (খ) কবি কাহিনী (গ) মানসী (ঘ) বলাকা রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? (ক) বলাকা (খ) কবি কাহিনী (গ) বনফুল (ঘ) প্রভাত সংগীত রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? (ক) চোখের বালি (খ) চোখের বালি (গ) চোখের বালি (ঘ) বৌ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্...

HSC : বিড়াল - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক-পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬এ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তাঁরই। তাঁর পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। ১৮৫৮ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। এ চাকরিসূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান; যোগ্য বিচারক হিসেবে তাঁর খ্যাতি ছিল। বাংলা সাহিত্যচর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে ‘বঙ্গদর্শন’ (১৮৭২) পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তাঁর অন্যতম কীর্তি। ১৮৫২ খ্রিষ্টাব্দে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্যচর্চার শুরু। বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা ৩৪। তাঁর রচিত প্রথম উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো : ‘কপালক...

HSC : অপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর লেখক-পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫এ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তাঁর লেখনীতেই বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তাঁর ছোটগল্প বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ষোল বছর বয়সে “ভিখারিনী” গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এর পর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অখণ্ড ‘গল্পগুচ্ছে’ সংকলিত ৯৫টি ছোটগল্প রচনা করেছেন। এর বাইরেও ‘সে’, ‘গল্পসল্প’ এবং ‘লিপিকা’ গ্রন্থে তাঁর আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম “মুসলমানীর গল্প”। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালই রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ। ‘সোনার তরী’ কাব্যের শ...

HSC : হিসাব বিজ্ঞান : ৪র্থ সপ্তাহ : অ্যাসাইনমেন্ট

HSC : হিসাব বিজ্ঞান : ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট : নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ: ২০২১ সালের ৩১মে তারিখে সাগর অ্যান্ড কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,৬০০ টাকা। গরমিলের কারণসমূহ নিম্নরূপ : ১। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি ৪,৫০০ টাকা। ২। আদায়ের জন্য ৮,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি। ৩। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০,৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাব ডেবিট করেছে। ৪। ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা। ৫। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১,৫০০ টাকা ডেবিট করেছে। ৬। একজন পাওনাদারকে ১২,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১,২০০ টাকা লেখা হয়েছে। ৭। আদায়ের জন্য ব্যাংক প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক ৫১,০০০ টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি; উক্ত বিলের লিখিত মূল্য ছিল ৫০,০০০ টাকা। ক) উল্লেখিত লেনদেন থেকে গরমিলের কারণ বর্ণনা করো। খ) উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। গ) উপযুক্ত তথ্যের...

HSC : যুক্তিবিদ্যা : ৪র্থ সপ্তাহ : অ্যাসাইনমেন্ট

HSC : যুক্তিবিদ্যা : ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট : যুক্তির উপাদান হিসেবে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামুলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও। নমুনা সমাধান  যুক্তির উপাদান হিসেবে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণ। ১. পদ ও শব্দ : পদ : যুক্তিবিদ যোসেফ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “কোনো শব্দ বা শব্দ সমষ্টির যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা থাকলে, তাকে পদ বলে।” অর্থাৎ যদি কোন শব্দ বা শব্দ সমষ্টি নিজে নিজেই কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে সমর্থ হয় তাহলে সেসব শব্দ বা শব্দ সমষ্টি হলো পদ। যেমন : ‘গরু হয় গৃহপালিত পশু’ যুক্তিবাক্যটিতে ‘গরু’ ও ‘গৃহপালিত পশু’ শব্দ সমষ্টি অন্য কোন শব্দের সাহায্য ছাড়া উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। এছাড়াও অন্য যেকোনো অবস্থাতেই শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। আলোচ্য যুক্তিবাক্যটিতে গরু সম্পর্কে কিছু বলা হয়েছে বলে ‘গরু’ হলো উদ্দেশ্য পদ এবং গরু সম্পর্কে বলা হয়েছে যে এটা গৃহপালিত পশু। তাই ‘গৃহপালিত পশু’ হলো বিধেয় পদ। শব্দ : আ...

HSC : অর্থনীতি : ৪র্থ সপ্তাহ : অ্যাসাইনমেন্ট

Image
HSC : অর্থনীতি : ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট : রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা ৮০ টাকা, ৭০ টাকা ও ৬০ টাকা হলে যথাক্রমে ১৫ কেজি, ২০ কেজি ও ২৫ কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে ২৫ কেজি, ২০ কেজি ও ১৫ কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ কর। নমুনা সমাধান "পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ" চাহিদা :  সাধারণত চাহিদা শব্দের অর্থ হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ভোগ করার ইচ্ছা। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি বিশেষ অর্থ বহন করে। এখানে আকাঙ্ক্ষার সাথে সামর্থ্য বিশেষভাবে জড়িত। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা নির্ভর করে ক্রয়ক্ষমতা এবং অর্থ খরচ করে ঐ দ্রব্যটি ক্রয় করার ইচ্ছার উপর। শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তা চাহিদা হবে না। একজন দিনমজুর কাজের ফাকে বিশ্রাম নিতে গিয়ে পাশে রাখা দামি গাড়িটি পাওয়ার ইচ্ছা হলো। কিন্তু গাড়িটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ...