Posts

Showing posts with the label অনুচ্ছেদ

অনুচ্ছেদ : নারীর ভূমিকা

নারীর ভূমিকা বাংলাদেশে নারীর মর্যাদা পরিবর্তিত হচ্ছে। এখন অনেক নারী গৃহের বাইরে কাজ করছে। নারীরা সর্বদা পরিবার পরিজনের মধ্যে কাজ করেছে। কিন্তু এই গৃহকর্ম কাজ হিসেবে গণ্য করা হয় না। এটি সত্যিই দুর্ভাগ্যজনক যে কৃষিপ্রধান সমাজে অধ্যাবধি নারীর ভূমিকা স্বীকৃতি দেওয়া হয়নি। এটি অর্থনৈতিক অপরিহার্যতার কারণে নাকি ব্যক্তির পরিচিতি প্রতিষ্ঠার আবেদন নাকি উভয়ই। আজকাল অনেক নারী বাইরের কর্মশক্তিতে ঢুকছে। এটি আমাদের সমাজের সচেতনতার পরিবর্তন। নারীরা পেশার ব্যাপক পরিসরে যোগদান করছে। শুধু শিক্ষিত নারীরই নয় যারা কাজ করতে মনস্থির করছে কিন্তু স্বল্প অথবা অশিক্ষিত নারীরা তাদের গৃহ কোন থেকে বের হয়ে এসেছে আয় করতে ও আত্মপ্রত্যয়ী হতে। আমাদের জীবনে আমরা অবশ্যই নারীর ভূমিকাকে মূল্যায়ন করবো। Paragraph : Role of Women

অনুচ্ছেদ : বিজ্ঞানের অগ্রজাত্রা

বিজ্ঞানের অগ্রজাত্রা আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আমাদের জাগরণ থেকে ঘুমানো পর্যন্ত, আমরা বিজ্ঞানের উপস্থিতি উপলব্ধি করি। বিজ্ঞান বিপুল অগ্রগতি সাধন করছে। এটি মানবজীবনের জন্য নতুন নতুন ধরনের সুশোভিতকরণ নিবেদন করছে। এটি আমাদের জন্য মহা আশীর্বাদ এনে দিয়েছে। এটি আমাদের জীবনকে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য করতে সহায়তা করে। বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি তার অসহায়ত্ব থেকে বেরিয়ে আসতে মানুষকে সমর্থ করে তুলেছে। কৃষি, যোগাযোগ, চিকিৎসা বিজ্ঞান ও বিদ্যুতিক ক্ষেত্রে, বিজ্ঞান যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল, রেডিও, টেলিভিশন কম্পিউটার ইত্যাদি বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার। বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাশূন্যে ও অন্যান্য গ্রহে অনুসন্ধান করছে। বিজ্ঞানের এই অগ্রগতিগুলো আমাদের কাছে বিরাট বিস্ময় হিবেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান আলাউদ্দিনের যাদুর চেরাগের মতো কাজ করছে। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অসীম। মানবজাতি বিজ্ঞানের পূজারি। কিন্তু অসৎ উদ্দেশ্যে বিজ্ঞানের ব্যবহার খুব ধ্বংসাত্মক। এটি সম্ভবত আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই, বিজ্ঞানের অগ্রগতিকে আমাদের অধিকতর কল্যাণার্থে...

অনুচ্ছেদ : ভদ্রতা শিখতে কোনো টাকা লাগে না

ভদ্রতা শিখতে কোনো টাকা লাগে না ভদ্রতা বলতে বিনয়, উদারতা এবং শিষ্টাচার বুঝায়। এটা মানুষের একটা স্বাভাবিক গুণ। এটা মানুষের মধ্যে বদ্ধমূল থাকে। এটা একটা স্বর্গীয় গুণ। মানুষের অবশ্যই এটা থাকা উচিত। এটা স্বাভাবিকভাবে হতে পারে। এটা অর্জন করা যেতে পারে। একজনের এখানে শুধু ইচ্ছা শক্তি দরকার। এটা করতে কোনো টাকা খরচ হয় না। এটা করতে টাকা অথবা শ্রমের প্রয়োজন নেই। একজন মানুষ যদি সে ইচ্ছা করে ভদ্র হতে পারে। একজন ভদ্র মানুষ সকলের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পায়। সে সৎ এবং ভদ্র মানুষ সকলের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পায়। সে সৎ এবং ভদ্রভাবে জীবনযাপন করে। সে কাউকে ভয় পায় না। তার সাধারণ জীবনযাপন এবং উচ্চ চিন্তা ভাবনা থাকে। একজন ভদ্র মানুষের জীবনে নৈতিক নিয়মাবলি থাকে। মানুষের শ্রদ্ধা এবং আনুগত্য পেতে, তার অন্য কোনো বিনিময় মূল্য দিতে হয় না। এভাবে আমাদের প্রত্যেকে ভদ্র হতে হবে যেহেতু এটা অর্জন করতে কোনো টাকা অথবা শ্রমের প্রয়োজন হয় না। Civility Costs Nothing

অনুচ্ছেদ : নারীর ক্ষমতায়ন

নারীর ক্ষমতায়ন ১৯৭২ সালে নবগঠিত রাষ্ট্র বাংলাদেশের সংবিধানে নারীর অধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার বিধান সন্নিবেশিত হয়েছে। সংবিধানের ২৭ ধারায় উল্লেখ করা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ । সংবিধানের ২৮(২) ধারায় বলা হয়েছে, নারীরা রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে পুরুষের সমান অধিকার লাভ করবেন। নারীর প্রশাসনিক ক্ষমতায়ন তথা উন্নয়নের মূল স্রোতধারায় নারীকে সম্পৃক্ত করার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় ১৯৭২ সালে। সরকারি চাকরিতে দশ ভাগ কোটা নারীর জন্য সংরক্ষণ করা হয়। ১৯৭৩ সালে দুজন নারীকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭৪ সালে নারীকে প্রথম বাংলা একাডেমির মহাপরিচালক নিয়োগ করা হয়। বর্তমান সরকারের মন্ত্রিসভায় ২ জন পূর্ণমন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রীসহ মোট নারী মন্ত্রী রয়েছে ৫ জন। বর্তমান সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেত্রী দুজনই নারী। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি আসনে ২৭ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। একমাত্র নারী প্রার্থী হিসেবে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। একমাত্র নারী প্রার্থী হিসেবে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্...

অনুচ্ছেদ : বয়স্ক ভাতা

বয়স্ক ভাতা সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা, কাজের বিনিময়ে খাদ্য, খোলা বাজারে পণ্য বিক্রিসহ নানাবিধ কর্মসূচির পাশাপাশি সরকার নগদ অর্থ সহায়তাও প্রদান করে থাকে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নগদ প্রদানসহ (বিভিন্ন ভাতা), সামাজিক ক্ষমতায়ন ও অন্যান্য কার্যক্রম বাবদ ২৩,৬০৩.৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান বিষয়ক গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হলো বয়স্ক ভাতা। দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অংশ বয়স্ক তথা শ্রম বাজারের সাথে সম্পৃক্ত নয়। এদের আবার বড় একটি অংশ দারিদ্র্যক্লিষ্ট। অবহেলিত বয়স্ক এসব জনগোষ্ঠীর অর্থ-সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে সরকার বয়স্ক ভাতা কার্যক্রম চালু করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ১,৮৯০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এ পর্যাক্রমের আওতায় ৩১.৫০ লক্ষ বয়স্ক লোককে জনপ্রতি মাসিক ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।

অনুচ্ছেদ : পায়রা বন্দর

পায়রা বন্দর পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলসংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত। ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে ভিত্তিফলক উন্মোচন করেন। ১৩ আগস্ট ২০১৬, সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি আমদানি ও রপ্তানির জন্য একটি সরকারি রুট। ৫ নভেম্বর জাতীয় সংসদে পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩ পাস হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা বা পায়রা সামুদ্রিক বন্দর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। বঙ্গোপসাগরের পোতাশ্রয়ের মুখ থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এ বন্দরটি ২০২৩ সাল নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এটিকে গভীর সমুদ্রবন্দরে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। উল্লেখ্য, পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশ আমলে নির্মিত প্রথম সমুদ্রবন্দর।

অনুচ্ছেদ : নদী শাসন

নদী শাসন নদীমাতৃক দেশ বাংলাদেশ। ঐতিহাসিক কাল থেকে সমাজসংস্কৃতি-অর্থনীতি-রাজনীতি ও বাংলাদেশের ভৌগোলিক গঠনে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের মাটি ও মানুষের সাথে নদী ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এদেশের ওপর দিয়ে ছোট-বড় প্রায় ৩১০টি নদ-নদীর ভাঙ্গনের ফলে মানুষের জীবনে দুঃখের সীমা থাকে না। বাংলাদেশের বেশ কিছু নদী অস্বাভাবিক রকম প্রশস্ত কিন্তু সে তুলনায় নদীর গভীরতা কম। এ কারণে পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদীতেও নাব্য সংকট দেখা যায়। এ সব নদীর কোথাও কোথাও প্রশস্ততা ১০-১২ কিলোমিটার হলেও গভীরতা ৮-৯ ফুট। শুষ্ক মৌসুমে নাব্য সংকট ভয়াবহ আকার ধারণ করে। নৌপথে পণ্য পরিবহন খরচ কম হওয়া সত্ত্বেও নাব্য না থাকায় নৌ পরিবহনের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। এ সমস্যার সমাধানে বড় নদীগুলোর তীর ভরাট করে নগরায়ণ ও শিল্পায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নদীগুলোর গভীরতা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। নদীর প্রশস্ততা কমিয়ে নদীর গভীরতা বাড়ালে নাব্য ধরে রাখা যেমন সম্ভব হবে, তেমনি শিল্পায়ন ও নগরায়নের জন্য পয়োজনীয় জমি পাওয়াও সহজলভ্য হবে। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সুজলা-সুফলা কৃষিনির্ভর এই দেশের জন্য আশীর্বাদ স্বরূপ শত শত নদ-নদী য...

অনুচ্ছেদ : মুজিবনগর দিবস

মুজিবনগর দিবস মুজিবনগর দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল এদেশের রক্তক্ষয়ী সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম। এই মুক্তির সংগ্রামকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়, যার বর্তমান নাম মুজিবনগর। শপথ অনুষ্ঠানে বিপুলসংখ্যক দেশি-বিদেশি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে। এ সরকার গঠনের মাত্র দুই-ঘণ্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। ফলে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়। বাংলাদেশের অস্থায়ী সরকারের ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এসব বিভাগের মাধ্যমেই যুদ্ধকালে সামরিক ও বেসামরিক যাবতীয় প্রশাসন পরিচালিত...

অনুচ্ছেদ : মেধা পাচার

মেধা পাচার Brain Drain বা 'মেধা পাচার' একটি বহুল প্রচলিত শব্দ। মেধা পাচার বলতে সাধারণত কোনো দেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ এবং দক্ষ জনশক্তির নিজ দেশ ত্যাগ করে অন্য দেশকে কর্মক্ষেত্র হিসেবে স্থায়ীভাবে বেছে নেওয়াকে বোঝায়। সাধারণত নিজ দেশে বিকশিত হওয়ার মতো পর্যাপ্ত প্রযুক্তি ও গবেষণা সুবিধার অভাব, যুদ্ধ, ভালো জীবনযাপনের ব্যবস্থা না থাকা, অপ্রতুল বেতন-ভাতা, রাজনৈতিক অস্থিরতা বা জীবন যাপনের ঝুঁকি এড়াতে মানুষ নিজ দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। এতে একটি দেশ তার সবচেয়ে মেধাবী, জ্ঞানী, দক্ষ ও যোগ্য নাগরিককে হারায়। এই মেধা পাচার ঘটে সাধারণত অনুন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে । কম বেশি সকল দেশেই এ সমস্যা আজ প্রকট । এক সমীক্ষায় দেখা যায়, ১৯৬০-১৯৯০ সাল পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা অনুন্নত বিশ্ব থেকে ১০ লাখ মেধাবী, দক্ষ, কারিগরি ও পেশাদার ব্যক্তি গ্রহণ করেছে। শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান Open doors এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ - ১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এসকল শ...

অনুচ্ছেদ : পেগাসাস

পেগাসাস বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত স্পাইওয়্যার সফটওয়্যার হলো ‘পেগাসাস’ , যা গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হয়। স্পাইওয়্যারটির নামকরণ করা হয় পৌরাণিক ডানাযুক্ত ঘোড়া পেগাসাসের নামানুসারে। ইসরায়েলভিত্তিক গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান NSO Group এর উদ্ভাবক। ধারণা করা হয়, ২০১৬ সাল থেকে পেগাসাস কখনো ‘কিউ সুইট’ , কখনো ‘ট্রাইডেন্ট’ নামে ব্যবহার করা হয়েছে। বর্তমান বিশ্বে অত্যাধুনিক স্পাইওয়্যার সফটওয়্যারগুলোর মধ্যে পেগাসাসকে সবচেয়ে কার্যকর বলে মনে করা হয়। এটি সহজেই আইওএস, অ্যাপল ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অনুপ্রবেশ করতে পারে। এটা এতটাই ভয়ংকর যে একবার কারো মোবাইল ফোনে ঢুকলে ফোনের পুরো সিস্টেম নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এর মাধ্যমে নজরদারি প্রতিষ্ঠান সেই ফোনের মেসেজ, ছবি বা ইমেইল হস্তগত করতে পারে, ফোনে কথাবার্তা রেকর্ড করতে পারে এবং গোপনে এর মাইক্রোফোন চালু করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে ভিডিও ধারণ করতে পারে। পেগাসাসের প্রথম সংস্করণের কথা গবেষকরা জানতে পারেন ২০১৬ সালে। পরবর্তীতে NSO তাদের এই নজরদারির যন্ত্রের অনেক উন্নয়ন ঘটায়। ২০...

অনুচ্ছেদ : প্লাস্টিক দূষণ

প্লাস্টিক দূষণ প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা মাটি, পানি, বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব সৃষ্টি করে। নিয়মিত প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাঁড়িয়ে দেয়। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না এবং এগুলো পরিবেশে পচতে অনেক সময় লাগে। প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ফলে ২০১৯ সালে বায়ুমণ্ডলে ৮.৫ কোটি টন কার্বন ডাইঅক্সাইড যোগ হয়। প্লাস্টিক দূষণ মানবদেহে ক্যান্সার, এ্যাজমা, হরমোনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল রোগ তৈরি করে। আমাদের পানীয় জলের শতকরা ৮০ ভাগ মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের কণা দ্বারা দূষিত। এসব অদৃশ্য প্লাস্টিকের কণা ও প্লাস্টিক নিঃসৃত বিষাক্ত দ্রব্যাদি খাদ্যচক্রের মাধ্যমে মানবস্বাস্থ্যকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় শিকার হচ্ছে সামুদ্রিক প্রতিবেশ। প্লাস্টিক দূষণের ফলে প্রতি বছর ১০ লাখ সামুদ্রিক পাখি এবং ১ লাখ সামুদ্রিক প্রাণী মৃত্যুবরণ করে। বিজ্ঞানীদের হিসাব মতে, বর্তমানে সমুদ্রে ৫.২...

অনুচ্ছেদ : চিকুনগুনিয়া রোগ

চিকুনগুনিয়া রোগ চিকুনগুনিয়া শব্দটির অর্থ “বাঁকা হয়ে হাঁটা” । চিকুনগুনিয়া হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। এটি একটি আরএনএ ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের মতো এই ভাইরাসটিও এডিস মশার মাধ্যমে মানুষের মাঝে ছড়ায়, যা মূলত দিনের বেলায় কামড়ায়। চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষেরই কিছু উপসর্গ দেখা দেয়। অতি সাধারণ উপসর্গগুলো হলো জ্বর এবং অস্থিসন্ধিতে ব্যথা। অন্যান্য উপসর্গগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, অস্থিসন্ধি ফোলা অথবা ফুসকুড়ি। সাধারণত কোনো ব্যক্তিকে সংক্রমিত মশা কামড়ানোর মাত্র কয়েক দিনের মধ্যেই উপসর্গগুলো প্রকাশ পায়। চিকুনগুনিয়া রোগে সচরাচর মৃত্যু হয় না, কিন্তু উপসর্গগুলো অত্যন্ত পীড়াদায়ক ও অক্ষম করে দেওয়ার মতো হতে পারে। অধিকাংশ রোগীই এক সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে। যা হোক, কখনো কখনো অস্থিসন্ধি ব্যথা এক বছরের বেশি পর্যন্ত স্থায়ী হতে পারে। শিশু, বয়স্ক এবং অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে চিকুনগুনিয়া রোগটির তীব্রতা আরও বেশি হওয়ার ঝুঁকি রয়েছে। রক্ত পরীক্ষার মাধ্যমে চিকুনগুনিয়া রোগটি নির্ণয় করা যেতে পারে। চি...

অনুচ্ছেদ : একটি ঐতিহাসিক স্থানে আমার ভ্রমণ

একটি ঐতিহাসিক স্থানে আমার ভ্রমণ ঐতিহাসিক স্থানের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে। এর রয়েছে শিক্ষামূলক ও সাংস্কৃতিক মূল্য। কয়েক মাস পূর্বে আমি বাগেরহাট পরিদর্শনের সুযোগ পাই। তখন আমাদের স্কুল বন্ধ ছিল। আর তাই এটা ছিল আমার ইচ্ছাপূরণের একটি বিশেষ সুযোগ। আমি আমার কিছু বন্ধুর সাথে সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে এক দিন অবস্থান করেছিলাম। আমরা বাগেরহাটে অবস্থিত খান জাহান আলীর মাজার পরিদর্শন করি। মাজারটি একটি উঁচু স্থানে অবস্থিত। সমাধিসৌধটি পাথরের তৈরি। হযরত খান জাহান আলী ইসলাম প্রচারের জন্য দিল্লি থেকে এখানে আসেন। তিনি ১৪৫৯ সালের ২৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। আমরা আরও অনেক কিছু দেখেছিলাম এবং সেগুলো খুবই উপভোগ করেছিলাম। মাজারের সামনে একটি বড় দীঘি রয়েছে। দীঘিতে বেশ কতকগুলো কুমির রয়েছে। এখানকার তত্ত্বাবধায়ক যখন তাদের ডাকে, কুমিরগুলো তখন কাছে চলে আসে। এটি খুবই মজার ব্যাপার। মাঝে মাঝে দর্শনার্থীরা কুমিরগুলোকে কিছু খেতে দেন। আমরা ষাট গম্বুজ মসজিদটিও পরিদর্শন করি। এটি ষাটটি থামের ওপর দাঁড়িয়ে আছে এবং এর ৭৭টি গম্বুজ রয়েছে। এটি দেখতে খুবই সুন্দর। এটি সারাদেশে পরিচিত। এই ভ্রমণটি সত্যিকার অর্...

অনুচ্ছেদ : রেলওয়ে স্টেশন

রেলওয়ে স্টেশন রেলওয়ে যোগাযোগের জন্য রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানেই ট্রেন থামে এবং এখান থেকে যাত্রা শুরু করে। রেল স্টেশনে যাত্রীরা ট্রেন থেকে নামে এবং ট্রেনে ওঠে। এর এক বা একাধিক লাল রঙের দালান রয়েছে। এগুলো সাধারণত ইটের তৈরি। দূর থেকে যে কেউ স্টেশনের লাল ও সবুজ সংকেত এবং লাল দালানগুলো দেখতে পায়। এর কতকগুলো কক্ষ রয়েছে। এর মধ্যে কতকগুলো পুরুষ ও মহিলাদের বিশ্রাম কক্ষ। সেখানে একটি টিকেট কাউন্টার, মালপত্র বুকিং-এর কাউন্টার, স্টেশন মাস্টারের কক্ষ, কিছু চায়ের দোকান, অন্যান্য দোকান ইত্যাদি রয়েছে। এখানে অনেক ফেরিওয়ালাদের দেখা  যায় যারা তাদের পণ্যের নাম ধরে ডাকাডাকি করে এবং সেগুলো বিক্রি করে। এখানে রেলওয়ে কুলিরা মালামাল বহন করার জন্য খদ্দের খুঁজতে থাকে। প্রত্যেক রেলওয়ে স্টেশনেই দুই বা ততোধিক রেল লাইন থাকে। স্টেশনের নিকটেই লাল ও সবুজ রঙবিশিষ্ট দুটি সিগন্যাল পোস্ট থাকে। পয়েন্টসম্যান সিগন্যালগুলোকে নিয়ন্ত্রণ করেন। তিনি লাল ও সবুজ পতাকা হাতে প্লাটফরমে ঘোরাঘুরি করেন। স্টেশনের ঠিক বাইরেই রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের স্ট্যান্ড রয়েছে। ট্রেন আসার পূর্বে যা...

অনুচ্ছেদ : পানি দূষণ

পানি দূষণ পরিবেশে ক্ষতিকারক দূষণকারী পদার্থের উপস্থিতিই হচ্ছে পরিবেশ দূষণ। পানি হলো পরিবেশের প্রধান উপাদানগুলোর একটি। পানিকে জীবন বলা হয় কেননা পানি ছাড়া উদ্ভিদ ও প্রাণী উভয়েরই জীবন অসম্ভব। কিন্তু বহু কারণে দিন দিন এ পানি দূষিত হচ্ছে। পানি দূষণের প্রধান কারণ মানুষের দায়িত্বহীনতা। লোকজন পানিতে আবর্জনা ফেলে এবং পানি দূষিত করে। জাহাজ থেকে তেল, মানুষের বর্জ্য এবং অন্যান্য আবর্জনা নদীতে এবং সমুদ্রের পানিতে নির্গত হয় যা পানি দূষিত করে। কৃষকরা তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে যা বৃষ্টির পানিতে মিশে নদী কিংবা খালে বয়ে যায় এবং পানিকে দূষিত করে। তাছাড়া কিছু লোক নদী, খাল, নালা ইত্যাদির পাশে অস্বাস্থ্যকর শৌচাগার নির্মাণ করে যা মারাত্মকভাবে পানি দূষিত করে। দূষিত পানি পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ে। দূষিত পানিতে মাছ মারা যায়, এমনকী মারাত্মকভাবে দূষিত পানিতে চাষাবাদও অসম্ভব হয়ে পড়ে। এটি আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর হুমকিস্বরূপ। পানি দূষণের পরিণতি সম্পর্কে সচেতন হয়ে মানুষ পানি দূষণ বন্ধ করতে পারে। কৃষকদের জমিতে প্রাকৃতিক অথবা সবুজ সার ব্যবহার করা উচিত। লোকজনের স্বাস...

অনুচ্ছেদ : ভোরে ঘুম থেকে ওঠার গুরুত্ব

ভোরে ঘুম থেকে ওঠার গুরুত্ব ভোরবেলা ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। এর মানে হলো নতুন একটি দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে খুব সকালে আমাদের ঘুম থেকে জাগা উচিত। এটি প্রাত্যহিক অভ্যাসে পরিণত করতে পারলে, নিশ্চিতভাবে তা আমাদেরকে সুখ ও সমৃদ্ধির পথে ধাবিত করবে। প্রবাদে আছে— "Early to bed and early to rise makes a man healthy wealthy and wise." (তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং তাড়াতাড়ি জেগে ওঠার অভ্যাস একজনকে স্বাস্থ্যবান, সম্পদশালী ও জ্ঞানী করে তোলে।) ভোরবেলা ঘুম থেকে ওঠার অনেক সুবিধা রয়েছে। যে ব্যক্তি ভোরে ঘুম থেকে ওঠে সে কিছু ব্যায়াম করতে পারে অথবা নদীর ধারে বা খোলা মাঠে মুক্ত বাতাসে হাঁটতে পারে। এটি আমাদের মনকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। খুব সকালে প্রকৃতি কোলাহলশূন্য ও শান্ত থাকে। কোনো শোরগোল তখন শোনা যায় না। ভোরবেলা রংবেরঙের ফুল ও সবুজ পাতায় প্রকৃতি হেসে ওঠে। পাখিরা কিচিরমিচির শুরু করে। সকালের এইসব মোহনীয় উপহারসামগ্রী এবং রঙিন প্রকৃতি প্রত্যেককে স্রষ্টার সুন্দর সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেয়। কারো পরমেশ্বরের প্রতি প্রার্থনায় বসার ইচ্ছা জাগে। কিন্তু এই গুণাবলি অর্জন সহজ নয...

অনুচ্ছেদ : আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা

আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা গত রবিবার আমি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দেখেছি। এটি আমাদের বিদ্যালয়ের পাশে সংঘটিত হয়েছিল। সেখানে একটি রাস্তার মোড় ছিল। এটি ছিল পাঁচ রাস্তার গাড়ি চলাচলের মোড়। সেখানে প্রায়ই যানজট লেগে থাকে। ঐ দিন যখন আমি স্কুলে যাচ্ছিলাম, তখন দেখলাম পশ্চিম দিক হতে একটি গাড়ি আসছে এবং প্রায় ৮:৩০ এর দিকে ঠিক তার বিপরীত দিক হতে একটি রিকশায় করে একজন স্কুলছাত্র তার মাকে নিয়ে আসছিলেন। মোড়টি অতিক্রম করার সময় গাড়িটি রিকশাটিকে ধাকা দেয়। রিকশাওয়ালা তার আসন হতে লাফ দেয় কিন্তু স্কুলছাত্রটি ও তার মা রাস্তায় পড়ে যায়। স্কুল ছাত্রটি ও তার মা মারাত্মকভাবে আহত হয়। আমি তাদের দিকে ছুটে যাই। অন্যান্য আরো কয়েকজন পথচারী তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আমরা তাদের নিকটস্থ একজন ডাক্তারের চেম্বারে নিয়ে যাই। স্কুল ছাত্রটির প্রতি আমার মায়া হলো। মূলত ঐ মোড়টিতে ট্রাফিক পুলিশ না থাকার কারণে প্রায়ই এ রকম দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অনুচ্ছেদ : আমার দেখা বইমেলা

সম্প্রতি আমার দেখা একটি বইমেলা বা, আমার দেখা বইমেলা বইমেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে বিভিন্ন বই বিক্রির জন্য প্রদর্শিত হয়ে থাকে। এখনকার সময়ে, আমাদের দেশে এটি দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। গত মাসে আমি একটি বই মেলায় গিয়েছিলাম। আমি আমার বড় ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলাম। মেলাটি ২১শে ফেব্রুয়ারিতে প্রদর্শিত হয়েছিল। এটি বাংলা একাডেমীর প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল। যেহেতু, এটি ছিল আমার দেখা প্রথম বইমেলা সেহেতু, মেলায় প্রবেশের সাথে সাথেই আমি শিহরিত হয়েছিলাম। মেলায়, শত শত বইয়ের স্টল ছিল। পরিবেশটি অত্যন্ত আনন্দপূর্ণ ছিল। দোকানগুলো সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। সেখানে অনেক গুলো তথ্যকেন্দ্রও রাখা হয়েছিল। হাল্কা খাবার খাওয়ার জন্য কিছু খাবারের দোকানও রাখা হয়েছিল। আমি দেখলাম মেলাতে সকল প্রকারের এই যেমন কল্পকাহিনী, নাটক, কবিতা, উপন্যাস, জীবনী, অনুবাদমূলক, শিশুসাহিত্য এবং গল্পর প্রভৃতি বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। আমি কিছু বিজ্ঞান কল্পকাহিনী ও প্রহসনধর্মী বই কিনলাম। অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর তাই একটি খাবারের দোকানে ঢুকলাম এবং হাল্কা কিছু খাবার খেলাম।হঠাৎ ক...

অনুচ্ছেদ : কোভিড-১৯ এর সময়কার স্বাস্থ্য সচেতনতা

কোভিড-১৯ এর সময়কার স্বাস্থ্য সচেতনতা মহামারী বলতে বোঝায় একটি নতুন রোগের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া। কোভিড-১৯ মহামারীটি ২০২০ সালের প্রথমার্ধ থেকে মানব সভ্যতাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করেছে। এই মহামারীটির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতি মারাত্মক সংকটের মুখোমুখি হয়েছে। এই পুরো সময়, বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবা বিভাগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমণের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বারবার সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, ময়লা হাত দিয়ে মুখ স্পর্শ না করা, কাশি এবং হাঁচি দেওয়ার সময় কনুই বা টিস্যু পেপার দিয়ে মুখ ঢেকে নেওয়া, জনবহুল স্থানে ফেস মাস্ক পড়া এবং অন্যের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে অবস্থান করা সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে পারে। স্বাস্থ্য বিভাগ কর্তৃক ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যাতে সংক্রমণ ন্যূনতম পর্যায়ে রাখা যায়। প্রায় সব দেশেই এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পর্যায়ে আংশিক বা সম্পূর্ণ লকডাউন পালন করেছে। তবে, সম্প্রতি অনেক দে...

অনুচ্ছেদ : একজন গ্রামীণ চিকিৎসক

একজন গ্রামীণ চিকিৎসক চিকিৎসকেরা মানুষের পরম বন্ধু। তারা সেবা এবং চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করেন। বাংলাদেশের গ্রামে গ্রামীণ চিকিৎসক একজন খুব প্রয়োজনীয় এবং পরিচিত ব্যক্তি। তিনি কোনো মেডিকেল কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন না। তিনি সাধারণত একজন চিকিৎসকের অধীনে কয়েক বছর প্রশিক্ষণ নিয়ে থাকেন। তারপর তিনি তার স্বাধীন ব্যবসায় শুরু করেন। আজকাল অবশ্য স্বল্পমেয়াদি বিভিন্ন কোর্স শেখানো হচ্ছে। একজন গ্রাম্য ডাক্তার কোনো একটি স্বল্পমেয়াদি কোর্স সম্পন্ন করার পর তার গ্রামে নিজ বাড়িতে অথবা গ্রামের বাজারে তার ডিসপেনসারি প্রতিষ্ঠা করেন। তার ডিসপেনসারিতে প্রচুর আসবাবপত্র থাকে না। সামনে একটি টেবিল নিয়ে তিনি একটি সাধারণ চেয়ারে বসেন। ডিসপেনসারিতে একটি বা দুটি আলমারি থাকে। তার প্রচুর ওষুধের মজুদ থাকে না। কেবল কম দামি এবং দরকারি ওষুধপত্র তার ডিসপেনসারিতে থাকে। ওষুধ নির্বাচনের মতো যথেষ্ট জ্ঞানও তার থাকে না। অথচ গ্রামের লোকেরা তাদের চিকিৎসা সেবার জন্য তার ওপরই নির্ভরশীল।