সৃজনশীল : ধারাবাহিক অনুপাত : অনুশীলনী ১১ - সমস্যা ২৩ [সৃজনশীল]
২৩ একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত $5:12:13$ এবং পরিসীমা $30$ সে.মি. (ক) ত্রিভুজটি অঙ্কন কর এবং কোণ ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখ। (খ) বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের বর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় কর। (গ) উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $10\%$ এবং প্রস্থ $20\%$ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? (ক) নং এর সমাধান মনে করি, ত্রিভুজের বাহুগুলো $5x$, $12x$ ও $13x$ সে.মি. শর্তমতে, $5x+12x+13x=30$ বা, $30x=30$ বা, $x=\frac{30}{30}$ $\therefore x=1$ সুতরাং, বাহুগুলো $5 \cdot 1=5$ সে.মি., $12 \cdot 1=12$ সে.মি. ও $13 \cdot 1=13$ সে.মি. নিচে ত্রিভুজটি অঙ্কন করা হলো: এখানে, $\triangle ABC$ উদ্দিষ্ট্য ত্রিভুজ যার $AB=5$ সে.মি. $AC=12$ সে.মি. ও $BC=13$ সে.মি. এখন, উক্ত ত্রিভুজ এর $BC=13$ বা, $BC^2=13^2$ [উভয় পাশে বর্গ করে] বা, $BC^2=169$ বা, $BC^2=144+25$ বা, $BC^2=12^2+5^2$ $\therefore BC^2=AC^2+AB^2$ দেখা যাচ্ছে যে, ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে, ত...