Posts

Showing posts with the label Exponent

গণিত : সূচক : প্রাথমিক আলোচনা

Image
সূচক Exponent সূচক গণিতে এক বিস্তৃত অধ্যায়। সূচকের সাথে লগারিদমের ভাল মিল আছে। তাই সূচক এবং লগারিদম পাশাপাশি সময়ে শিখলে অনেক সময় বেঁচে যাবেন৷  লগারিদম সূচক শব্দের অর্থ হলো শক্তি। n সংখ্যক a এর ক্রমিক গুণফল।  $a^n$ এখানে, a কে ভিত্তি (base) বলা হয়।  n কে a এর (ভিত্তির) সূচক বলা হয় বলা হয়৷  $a^n$ কে a এর n তম ঘাত বা শক্তি বা 'power' বলা হয়৷  অর্থাৎ, সূচকীকরণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া যাকে $a^n$ আকারে প্রকাশ করা হয় যেখানে a কে বলা হয় ভিত্তি (base) এবং n কে বলা হয় সূচক (exponent)। যখন n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সূচকীকরণ প্রক্রিয়া তখন ভিত্তির পুনরাবৃত্ত গুণফল বোঝায় অর্থাৎ $a^n$  হচ্ছে ভিত্তি a কে n সংখ্যক বার গুণ করলে যে গুণফল পাওয়া যায় তার সমান। সূচককে প্রকাশ করার নিয়ম : সূচককে সাধারণত ভিত্তির ডান পাশে উপরে শীর্ষে (superscript) হিসেবে দেখানো হয়। সেক্ষেত্রে, $a^n$ কে n তম সূচক/শক্তিতে উন্নীত a অথবা n এর সূচকে/শক্তিতে উন্নীত a অথবা a এর n তম সূচক/শক্তি অথবা ' a (to the power) n ', অথবা সবচেয়...