Posts

Showing posts with the label week-10

৯ম শ্রেণি : ক্যারিয়ার শিক্ষা : ১০ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : ক্যারিয়ার শিক্ষা : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : ১। তোমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নিম্নের ছকে লিখ। কাজের বিবরণ বৃত্তি পেশা মায়ের - - - - - - - - বাবার - - - - - - - - ২। তুমি ভবিষ্যতে কী হতে পাও? কেন? তোমার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে কী কী যোগ্যতা অর্জন করতে হবে বলে তুমি মনে কর তা লিপিবদ্ধ কর। নমুনা সমাধান সমাধানের কাজ চলছে। অপেক্ষা করুন... আরো দেখুন : ১০ম সপ্তাহের নমুনা সমাধান : ৯ম শ্রেণি : ক্যারিয়ার শিক্ষা ৯ম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা ৯ম শ্রেণি : হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

৯ম শ্রেণি : হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা : ১০ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : তোমার হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ে বর্ণিত দেব-দেবীর মধ্যে যেকোনো ২জন দেবতার উপাসনা কর। উপাসনা শেষে নিম্ন লিখিত সংকেত ব্যবহার করে ৩০০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি কর। সংকেত : ১. দেব-দেবীর নাম ২. আরাধনার প্রস্তুতি ও উপকরণ ৩. মন্ত্র ৪. আরাধনার উপায় ৫. আরাধনা শেষে তোমার শারীরিক ও মানসিক অনুভূতি ৬. এই আরাধনা কেন প্রয়োজন নমুনা সমাধান দেবদেবীর নাম : দেব দেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজের কোন গুণ বা ক্ষমতাকে বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন। যেমন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর দুর্গা সরস্বতী প্রভৃতি ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতাকে ধারণ করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণুর পালনকর্তা, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধন-সম্পদের ও ভাগ্যের দেবী, শিব প্রলয়ের দেবতা ইত্যাদি। তবে এসব দেবদেবী মানে ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, সরস্বতী প্রভৃতি এক ঈশ্বরের বিভিন্ন সাকার রূপ। এছাড়াও রয়েছেন আরো অনেক দেবদেবী যেমন গণেশ, কার্তিক, লক্ষ্মী, মনসা, শনিদেব প্রভৃতি। নারায়ণ আরাধনা প্রস্তুতি ও উপকরণ : প্রতিমা...

৯ম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা : ১০ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : “প্রকৃতি ও বিশ্বজগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা” শিরোনামে তোমার পাঠ্য বইয়ের ভিত্তিতে এবং কুরআন ও সুন্নাহর আলোকে একটি নিবন্ধ রচনা কর। (সর্বোচ্চ ২০০ শব্দ) সংকেত : ১. তাওহিদের পরিচয় ২. সৃষ্টি জগতের বাস্তব উদাহরণ ৩. আল কুরআন ও সুন্নাহর প্রাসঙ্গিক উদ্বৃতি নমুনা সমাধান "প্রকৃতি ও বিশ্ব জগতের সুশৃংখল ব্যবস্থাপনা" ভূমিকা : মহান আল্লাহ পৃথিবী কে খুব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে তৈরি করেছেন। ইসলামের সর্বপ্রথম বিষয় আকাইদ। ইসলামের মূল বিষয় গুলোর উপর মনেপ্রাণে বিশ্বাস করা কে আকাইদ বলা হয়।আকাইদের সব গুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ইসলামে প্রবেশ করতে পারে। তাওহীদের পরিচয়: তাওহীদ শব্দের অর্থ একত্মবাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। আল্লাহ্'তালা এক। তাঁর কোন শরীক নেই। তিনি স্বয়ংসম্পূর্ণ। তিনিই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি অনাদি ও অনন্ত। তাঁর সমকক্ষ বা সমতুল্য কিছু নেই। তিনি একমাত্র মাবুদ। সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই প্রাপ্য। মনেপ্রাণে এই বিশ্বাসকে তাওহীদ বা...

৭ম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ : ২০২১

৭ম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : একদিন সকালে তুমি দেখলে তোমার প্রতিবেশি জব্বার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সে একজন ভালো খেলোয়াড় তুমি জিজ্ঞাসা করলে জব্বার তোমার কি হয়েছে? জব্বার বলল-গতকাল ব্যায়ম করতে যেয়ে ব্যাথা পেয়েছি। তুমি পাঠ্যবইয়ের আলোকে জেনেছ অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়। এ বিষয়ে ২০০ শব্দের একটি প্রতিবেদন তৈরি কর। নমুনা সমাধান ২১ শে জুলাই, ২০১৮ বরাবর, প্রধান শিক্ষক বাগমনিরাম বালক উচ্চ বিদ্যালয়  দামপাড়া, চট্টগ্রাম।  বিষয়: অতিরিক্ত ব্যায়ামের কুফল সম্পর্কে প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ১৮ জুলাই ২০২১ তারিখে প্রকাশিত আপনার আদেশ নং যাহার স্মারক বা.বা.উ.বি ০৯/২০২১ অনুসারে "অতিরিক্ত ব্যায়ামের কুফল" শিরোনামে প্রতিবেদন নিম্নে পেশ করছি। অতিরিক্ত ব্যায়ামের কুফল আমাদেত স্বাভাবিক জীবন যাপনের জন্য মানসিক প্রশান্তির পাশাপাশি শারীরিক শান্তিও প্রয়োজন রয়েছে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়ামের কোন বিকল্প নেই। তাই নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন যে কারণে দেহের গঠন সুদৃঢ় হয় এবং মন সতেজ করে। কিন্তু অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। অধিক পরি...

৮ম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ : ২০২১

৮ম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : ‘সুস্থ দেহে সুন্দরমন’ -এই প্রবাদটির আলোকে তোমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনিক কার্যক্রমের একটি ধারাবাহিক তালিকা তৈরি কর। (সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত) নমুনা সমাধান শারীরিক সুস্থতার প্রধান বাহনই হলো ব্যায়াম। ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না। সুখি সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকেনা। “সুস্থ দেহে সুন্দর মন” এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমানিত। সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন তাই দেহ মনে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সুস্থ দেহে সুন্দর মন অত্যাবশক। মন ছাড়া দেহ এককভাবে চলতে পারেনা। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনেরও উন্নতি সাধন করে। শরীর ও মন একে অপরের পরিপূরক। একটিকে ব্যতিরেকে আরেকটির কল্পনা করা যায় না। দেহ ভাল না থাকলে মন খিটখিটে থাকে। সবকিছুতেই যেন অনিহা। সুস্থ দেহে সুন্দর মন। শরীর হচ্ছে মনের আধার। তাই শারীরিক সুস্থতার উপর নির্ভর করে মানসিক সুস্থতা। শারীরিক সুস্থতা,...

৬ষ্ঠ শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ : ২০২১

৬ষ্ঠ শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম এবং তার উপকারিতা। নির্দেশনা : ভূমিকা ব্যায়াম কি? ব্যায়ামের সাথে জীবনের সম্পর্ক তোমার অনুশীলনকৃত ব্যায়ামের তালিকা ও প্রকার উপকারিতা সিদ্ধান্ত নমুনা সমাধান আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম এবং তার উপকারিতা ভূমিকা : সুস্থ দেহেই সুস্থ মনের বসবাস। দেহে সুস্থ থাকলেই মন সুস্থ থাকে। একটি উন্নত ও সুস্থ জাতির লক্ষ্যে একটি সুস্থ দেহ ও মন প্রয়োজন, তবে উন্নতি আসবে। সুস্থ দেহ ও মন মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। যার জন্য শারীরিক সুস্থতা অনিবার্য। যার জন্য প্রয়োজন পর্যাপ্ত ব্যায়াম। শরীরচর্চা তথা ব্যায়ামের মাধ্যমে দেহের কাঠামো সুন্দরভাবে গঠিত হয়। দেহের সুগঠনের সাথে সাথে আমাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নয়ন ঘটে। এই ব্যায়াম বা শরীরচর্চার মাধ্যমে আমাদের চিত্ত বিনোদন যেমন হয়, তেমনি আমাদের মধ্যে শৃংখলাবোধ, নেতৃত্ব ও সহযোগিতার মনোভাবও গড়ে ওঠে।  ব্যায়াম কি? : দেহ ও মনের সুস্থতা ও আনন্দ লাভের জন্য শারীরিক অঙ্গসঞ্চালনকে ব্যায়াম বলে। খেলাধূলা ও ব্যায়ামের অন্তর্ভুক্ত। খেলাধূলার মাধ্যমে অঙ্...

৮ম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১০ম সপ্তাহ : ২০২১

৮ম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : মনে কর, ১৯৭১ সালে তুমি ৮ম শ্রেণির শিক্ষার্থী। নিচের ঘটনার ক্ষেত্রে তুমি উপস্থিত থাকলে ঐ সময় কী করতে তার বর্ণনা দাও। (যে কোনো তিনটি ঘটনার ক্ষেত্রে নিজের অনুভূতি লিখতে হবে) ক) রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণ শুনছ। খ) ২৫শে মার্চ গণহত্যার প্রত্যক্ষদর্শী। গ) পাকিস্তান হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আল-শামস এলাকাবাসীকে নির্যাতন করছে। ঘ) মুক্তিবাহিনীকে হানাদাররা তাড়া করছে। ঙ) ১৬ই ডিসেম্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছে। নমুনা সমাধান ১৯৭১ সাল বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর ছিল। এই বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের জন্য ঝাপিয়ে পরে ফলে বাঙালিরা পূর্ব পাকিস্তান হিসেবে স্বাধীনতা লাভ করে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই সময়ে। নিম্নে সেসব ঘটনা বর্ণনা করে এবং নিজেকে ৮ম শ্রেনির শিক্ষার্থী মণেকরে আমার অনুভূতির ব্যাখ্যা করা হলো: রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণ : বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণের সময় আমি অষ্টম শ্রেণির ছাত্র। সেদিন ছিল রবিবার। সেদিন ...

৭ম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১০ম সপ্তাহ : ২০২১

৭ম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : তোমাদের সামাজিক জীবনে প্রচলিত চারটি লোক সাংস্কৃতির উপাদান চিহ্নিত কর এবং এই উপাদানগুলো তোমার জীবনে কী ধরনের প্রভব ফেলে তা বর্ণনা কর। এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে- ১. লোকসংস্কৃতির সুস্পষ্ট ধারণা প্রদান। ২. প্রচলিত লোকসংস্কৃতির সঠিক উদাহরণ প্রদান। ৩. শিক্ষার্থীর নিজ জীবনের উপর প্রতিফলনের ব্যাখ্যা প্রদান। নমুনা সমাধান বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ লোকসংস্কৃতি। যুগ যুগ ধরে সাধারণ সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে তাই লোকসংস্কৃতি। লোকের মুখে মুখে প্রচলিত বিধায় এই সংস্কৃতি লোকসংস্কৃতি নামে পরিচিত। সাধারণত গ্রামীন মানুষ কেন্দ্রিক জীবিকানির্ভর জীবন ব্যবস্থা, সামাজিক প্রচলিত নিয়ত রীতি দ্বারা এই সংস্কৃতি প্রভাবিত হয়ে থাকে। হাজার হাজার বছর ধরে মানুষ এই সংস্কৃতি পালন করে আসছে। ধর্মীয় বিশ্বাস, কর্ম প্রক্রিয়া, বিনোদন সকল কিছু মিলিয়ে এই সংস্কৃতি বহমান। এসব কিছুর উপর ভিত্তি করে গঠিত এ সংস্কৃতির নামই লোকসংস্কৃতি নামে পরিচিত। এর জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, হাজার বছর ধরে এই সংস্কৃতি এক প্রজন্ম থেকে আ...

৬ষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১০ম সপ্তাহ : ২০২১

৬ষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১০ সপ্তাহ অ্যাসাইনমেন্ট : বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম, অবস্থান, প্রাপ্ত নিদর্শন, বাণিজ্যিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করে ছকের মাধ্যমে তালিকা প্রস্তুত কর এবং বর্তমান বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রাচীন বাংলার সাংস্কৃতির সাদৃশ্য ও বৈশাদৃশ্য অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি কর। নমুনা সমাধান ২১ শে জুলাই, ২০১৮ বরাবর, প্রধান শিক্ষক বাগমনিরাম বালক উচ্চ বিদ্যালয়  দামপাড়া, চট্টগ্রাম।  বিষয়: বর্তমান বাংলাদেশের সাংস্কৃতিকের সাথে প্রাচীন বাংলার সাংস্কৃতিকে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিষয়ক প্রতিবেদন প্রস্তুত। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ১৮ জুলাই ২০২১ তারিখে প্রকাশিত আপনার আদেশ নং যাহার স্মারক বা.বা.উ.বি ০৯/২০২১ অনুসারে "সাংস্কৃতিক" শিরোনামে প্রতিবেদন পেশ করছি। বর্তমান বাংলাদেশের সাংস্কৃতিকের সাথে প্রাচীন বাংলার সাংস্কৃতিকে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বাংলাদেশের কয়েকটি নগর সভ্যতা, সভ্যতার অবস্থান, প্রাপ্ত নির্দশন, বাণিজ্যিক গুরু...