Posts

Showing posts from June, 2019

Essay : Development of Information and Communication Technology in Bangladesh

Development of Information and Communication Technology in Bangladesh ↬ Information Technology Introduction : The advancement of Information Communication Technology makes the vast treasure of all forms of knowledge, information, inventions, methodologies, techniques, process and technologies from the entire globe available to us by accessing via internet. It is hopeful for us that Information Technology has already made inroads into our society, indeed into our psyche. For all its economic backwardness, Bangladesh has easily taken to the IT world. However, like many other developing countries, diffusion of Information technology (IT) is being severely restricted in Bangladesh because of poor telecommunication infrastructure, limited fixed time access, unreliable conductivity, and inadequate bandwidth. So, it will require some innovation from our part to take advantage of this vast knowledge base.  What Information Communication Technology is : Information Communicat...

Essay : Public Security and Development

Public Security and Development Introduction : Public security is one of the main needs of a nation. When individuals and society are faced with fair behavior; their characters and personalities are protected and respected, and their social rights are maintained, they fell peace and calmness in their hearts. Then, creativity and talents are flourished. Individuals then grow in the shadow of such safety and place. As a result, society will be dynamic. On the contrary, if individuals don’t feel safe concerning important issues of life such as work, income, reputation and social relations with society and government, they fell unrest and threatened. Any society needs security for its functions because new conditions in a country resulting from urbanization growth and faded social relations cause the reduction of social cohesion, civic participation, and collective social relations. These issues give rise to social problems and crime and social deviance at large. So there is an urgent...

Essay : Road Accident : Causes and Remedies

Road Accident : Causes and Remedies Bangladesh is beset with many problems and road accident is one of them. A road accident occurs when a vehicle collides with another in the streets. Road accident has become a national catastrophe or crisis for Bangladesh. Every road accident is taking away enormous innocent lives ruthlessly. Whenever we turn over the newspaper pages everyday, we find such types of unexpected road crashes news. Day after day we are becoming helpless to the road accidents. Now it is the greatest concern for Bangladesh to reduce death tolls and injured people caused by sudden road accidents.  Causes of Road Accidents : There are many causes of road accidents in our country. The causes of road accidents are mentioned below :  Firstly, the drivers in our country are careless and inexperienced. Even many of them have no driving license and they have lack of knowledge about traffic rules.  Secondly, there are paucity of roads and most of th...

প্রবন্ধ রচনা : সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও এর প্রতিকার

ভূমিকা : বাংলাদেশে সামাজিক মূল্যবোধের যে চরম অবক্ষয় ও অবনতি ঘটেছে, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সামাজিক মূল্যবোধের এই অবক্ষয়ে জনজীবন আজ অতিষ্ঠ। অফিস-আদালত, রাস্তা-ঘাট, হাট-বাজার, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই এর উপস্থিতি লক্ষ করা যায়। বাংলাদেশে যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে শীর্ষ পর্যায়ে রাখা যায়।  সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও এর কারণসমুহ : দীর্ঘকাল ঔপনিবেশিক শাসনের ফলে স্বাধীনতা-উত্তরকালে একাধিক কারণে বাংলাদেশে সামাজিক মূল্যবোধের পূর্ণ অবক্ষয় ঘটেছে- এ কথা নির্দ্বিধায় বলা যায়। সাম্প্রতিক এর ক্রমবর্ধমান ব্যাপকতা জাতীয় উন্নয়নের মূল স্রোতধারাকে ব্যাহত করছে। মূল্যবোধের অবক্ষয়ের কারণসমূহ আলোচনা করা হলো :  ১. দারিদ্র্য : দরিদ্র্যের দিক থেকে শীর্ষস্থানে অবস্থানকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮-এ বাংলাদেশের অবস্থান ১৩৬তম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। ফলে জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে এবং পরিবারের ভরণ-পোষণ যোগাতে গিয়ে বাংলাদেশের মানুষ সমাজবিরোধী কাজকর্ম...

প্রবন্ধ রচনা : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

ভূমিকা : নানা প্রতিকূল পরিবেশ মোকাবিলার পর হাঁটি হাঁটি পা পা করে সার্বিক উন্নয়নে অগ্রগতি সাধনে সক্ষম হয়েছে বাংলাদেশ। কিছু দুর্বলতা, সীমাবদ্ধতা ও ত্রুতি-বিচ্যুতি থাকলেও বাংলাদেশ ২০১৮ সালের মার্চে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জন করেছে। এ বছরই ১১ মে বাংলাদেশ মহাকাশে নিজস্ব কৃত্রিম স্যাটেলাইট পাঠনোর অনন্য কীর্তি লাভ করেছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে পাঠাতে সক্ষম হয়েছে। এটি সমগ্র জাতির গর্ব ও আত্মমর্যাদার অংশ। এতে দেশ হয়েছে অভিজাত ক্লাবের গর্বিত ও মহান সদস্য। এ কীর্তির মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তির আঙ্গিনায় নতুন অধ্যায় সূচিত হয়েছে। এ স্যাটেলাইটের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের অর্থনীতির পালেও লাগবে হাওয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রযুক্তি খাতসহ সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে-এটিই সকলের প্রত্যাশা।  বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর প্রাথমিক পর্ব : ১৪ জুন ১৯৭৫ তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাঙামাটিতে বেতবুনিয়ায় দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন। এরপর পর্যায়ক্রমে ১৯৮২ সালে গাজীপু...

প্রবন্ধ রচনা : বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা

ভূমিকা : একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় আন্তর্জাতিক স্রোতধারায় সম্পৃক্ত হবার মধ্য দিয়ে ক্ষুধা, দারিদ্র্য এবং নিরক্ষরতামুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাপক পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। বিশ্বায়নের ( Globalization ) কারণে বর্তমানে বিশ্ব অর্থনীতি প্রায় একটি অভিন্ন অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রতিযোগিতাপূর্ণ বাজার ব্যবস্থায় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের সমস্যাসমূহ যথাযথভাবে চিহ্নিত করা তা সমাধানের সঠিক দিকনির্দেশনা উদ্ভাবন সবচেয়ে গুরুত্বপূর্ণ।  অর্থনৈতিক উন্নয়ন : উন্নয়নের সংজ্ঞা ও সূচক বহুমাত্রিক এবং দ্ব্যর্থবোধক। এ সম্বন্ধে রয়েছে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ। ভিন্নতা সত্ত্বেও আমরা ক্রমপরিবর্তনশীল আর্থ-সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে একক বিশ্ব ব্যবস্থার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি।  সাধারণভাবে অর্থনৈতিক উন্নয়ন বলতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বোঝানো হয়।  প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ ইয়ং (Young, 1989) -এর মতে, উন্নয়...

প্রবন্ধ রচনা : বাংলাদেশের শ্রমবাজার : সংকট ও সম্ভাবনা

ভূমিকা : প্রবাসী শ্রমিক, রেমিট্যান্স ও বাংলাদেশের অর্থনীতি একই যোগসূত্রে গাঁথা। কারণ বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের প্রেরিত অর্থ বেকার সমস্যা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বিশ্বের বহু দেশে ছড়িয়ে আছে বাংলাদেশী শ্রমিক। বিশেষ করে আরব রাষ্ট্রসমূহে ও মধ্যপ্রাচ্যে। সাম্প্রতিক সময়ে আরব বিশ্বের অস্থিতিশীল রাজনীতি আর ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর জাপানে পারমাণবিক সংকট বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাজক প্রভাব ফেলেছে। সংকুচিত হয়ে আসছে দেশের অর্থনীতির প্রাণ ভোমরা রেমিট্যান্স প্রবাহ। আরব দেশগুলোর বর্তমান পরিস্থিতির কারণে প্রায় লক্ষাধিক জনশক্তি দেশে ফিরে আসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে বন্ধ হয়ে যাচ্ছে তাদের রেমিট্যান্স। ২০০৮ সালে শুরু হওয়া অর্থনৈতিক মন্দার রেশ কাটতে না কাটতে বিশ্ব অর্থনীতির নতুন এ সংকটে বাংলাদেশ ও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর রেমিট্যান্স-নির্ভর অর্থনীতি এখন হুমকির সুখে পড়েছে। বাংলাদেশের শ্রমবাজার : বিশ্বের অনেক দেশেই বাংলাদেশের শ্রমশক্তি রয়েছে। প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কাজের জন্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দে...

প্রবন্ধ রচনা : বাংলাদেশের দারিদ্র্য ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি

ভূমিকা : বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দারিদ্র্যপীড়িত দেশ। বাংলাদেশে যেসব সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে দারিদ্র্য প্রধান সমস্যা। দারিদ্র্যের নির্মম কষাঘাতে এ দেশের সমাজজীবন চরমভাবে বিপর্যস্ত। দারিদ্র্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারাকে ব্যাহত করছে। ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে পারছে না এ দেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ। দারিদ্র্যের প্রভাব আমাদের দেশের মানুষ মৌলিক মানবিক চাহিদা পূরণে প্রতিনিয়ত ব্যর্থ হয়ে বিভিন্ন ধরনের অপরাধ ও অপকর্ম করছে। কাজেই দারিদ্র্য বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। বর্তমান প্রেক্ষাপটে তাই বাংলাদেশের দারিদ্র্য ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে গৃহীত কর্মসূচিসমূহের পর্যালোচনা অত্যন্ত গুরুত্বের দাবিদার।  দারিদ্র্য : দরিদ্র্য একটি আপেক্ষিক বিষয়। একে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় না। আভিধানিক অর্থে ‘দারিদ্র্য’ বলতে অভাব বা অনটনকেই বোঝায়। দারিদ্র্য মানে মৌলিক সামর্থ্যের অভাব। ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অভাবসমূহ মৌলিক সামর্থ্যের অভাবের আওতায় পড়ে। বস্তুত বাংলাদেশের...

প্রবন্ধ রচনা : বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনে মুক্তিযুদ্ধ

ভূমিকা : বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে সগৌরব আসনে অধিষ্ঠিত। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জত স্বাধীনতা বিশ্বে মাতৃভূমির জন্য আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। আধুনিক মারণাস্ত্রে সজ্জিত একটি দুর্ধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় নিরস্ত্র জনগণের যে দুর্বার সংগ্রাম সংঘটিত হয়েছিল তার কোনো তুলনা নেই। এ দেশের বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে মরণের হাতে সমর্পণ করে যে দুর্জয় প্রতিরোধ গড়ে তুলেছিল আর দেশের অগণিত মানুষ জীবনের ভয় তুচ্ছ করে যেভাবে সহযোগিতা প্রদর্শন করেছিলেন তা বিশ্বের সংগ্রামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। মুক্তিসেনাদের মধ্যে ছিল এ দেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক সর্বস্তরের মানুষ। তারা যে প্রতিরোধ করে তুলেছিল তাতে পরাজিত হয়ে এ দেশ থেকে বিদায় নিতে হয়েছিল এক শক্তিশালী শোষক বাহিনীকে। এর পরিণামে এসেছে বাংলাদেশে স্বাধীনতা-হয়েছে স্বাধীন বাংলাদেশ-গড়ে উঠেছে স্বাধীন বাংলাদেশে নতুন সমাজ কাঠামো। বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনে মুক্তিযুদ্ধের প্রভাব : বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনে মুক্তিযুদ্ধের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। নিচে...

প্রবন্ধ রচনা : জঙ্গিবাদের উত্থান ও জঙ্গি দমনে পরিবারের ভূমিকা

ভূমিকা : বর্তমান বিশ্বে একটি আলোচিত বিষয় সন্ত্রাস ও জঙ্গিবাদ। সারা বিশ্ব আজ কেঁপে উঠেছে জঙ্গিবাদের হামলায়। অরক্ষিত এবং সহজেই লক্ষ্যভুক্ত করা যায় এমন মানুষের ওপর জঙ্গি হামলা দিন দিন বেড়েই চলেছে। এসব জঙ্গি হামলায় জড়িত অধিকাংশই শিক্ষিত তরুণ-তরুণী। বিপথে যাওয়া এসব তরুণ-তরুণীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারকেই নিতে হবে। পারিবারিক সচেতনতা ও সন্তানের প্রতি মা-বাবার সৌহার্দ্যপূর্ণ আচরণের দ্বারাই জঙ্গিবাদ দমন করা সম্ভব।  জঙ্গির ধারণা : সন্ত্রাসবাদ নানা ধরনের হতে পারে। তবে সন্ত্রাসবাদকে মূলত চারভাগে ভাগ করা যায়। যথা – ১. রাজনৈতিক, ২. সামাজিক, ৩. ধর্মীয় ও ৪. মনস্তাত্ত্বিক। উল্লেখ্য, ধর্মীয় সন্ত্রাসবাদকেই মূলত জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্রে বা সমাজ অনুমোদিত কোনো সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে। তারা নিজেদের উদ্দেশ্য পূরণে কোনো রাজনৈতিক ধারণা প্রতিষ্ঠায় চরম ও হিংসাত্মক পন্থার আশ্রয় নেয়। যারা ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণের জন্য চাঁদা প্রদান, চাঁদা সংগ্রহ, পরিকল্পনা গ্রহণ পরিকল্পনা বাস্তবায়ন কিংবা এ কাজে সহায়তা করে তারাও জঙ্গি হিসে...