Grammar : Metaphor
নিচের বাক্যগুলো পড়ো- My father has a stone heart. He is a night owl. Ali is an early bird. ওপরের তিনটি বাক্য পড়ে আমরা বুঝতে পারি যে আমার বাবার একটি পাথরের হৃদয় রয়েছে। সে একটি রাতের প্যাঁচা। আলী হলো ভোরের পাখি। প্রথম বাক্য heart -কে stone এর সাথে তুলনা করে হৃদয়ের কঠোরতাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় বাক্যে রাতের প্যাঁচার সাথে তুলনা করে তার রাতে জেগে কাজ করার অভ্যাসকে বোঝানো হয়েছে। শেষের বাক্যে ভোরের পাখির সাথে তুলনা করে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসকে বোঝানো হয়েছে। লক্ষ করো এই তুলনাগুলো as বা like -ছাড়াই করা হয়েছে। দুটি বস্তুর মধ্যে এরূপ implicit বা পরোক্ষ তুলনাকেই ইংরেজি সাহিত্যে METAPHOR বা রূপক বলে। Metaphor Structure চলো নিচে METAPHOR এর সংজ্ঞাটি দেখে নেই : METAPHOR ভাষার শক্তিশালী একটি অস্ত্র এবং এটি জটিল বিষয়কে বুঝতে এবং তাদের সৃজনশীল উপায়ে প্রকাশ করতে শিক্ষার্থীদের সাহায্য করে। Metaphor হলো এক ধরনের বাক্যালঙ্কার যা কোনোকিছুকে অন্য কোনোকিছুর সাথে তুলনাপূর্বক বর্ণনা করতে ব্যবহৃত হয়। Simile থেকে Metaphor ভিন্ন, যেটি ‘ like ’, ‘ as … as ’ বা ‘ as ’ ইত্যাদি ব্যবহার করে তুলনা করে। M...